Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    • কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান
    • নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়
    • শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?
    • কোন সময় ঘুমালে রোগ ও স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে?
    • ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!
    বিশ্বজুড়ে November 24, 2025Updated:November 24, 2025

    আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!

    বিশ্বজুড়ে November 24, 2025Updated:November 24, 20253 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    Bangladeshi Vegetables in South America
    মো. মাহমুদুল হাসান »

    দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট দেশ সুরিনামে (Suriname)-র রাজধানী পারামারিবো (Paramaribo)-তে কয়েক ঘণ্টার যাত্রাবিরতি ছিলো। সেখান থেকে নেদারল‍্যান্ডস-এর রয়েল ডাচ এয়ারলাইন্সের (KLM) বিশাল জাম্বোজেট 777-এ করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমস্টারডামে নামবো। ওই মুহূর্তে যেখানে চলছিল মাইনাস ৭ ডিগ্রি তাপমাত্রা। তার মানে এর আগে দক্ষিণ আমেরিকার গরম যতখানি গায়ে মাখা যায় ততই সুখ… তাই সুরিনামে কিছুটা হলেও ঘুরতে চাই, যেহেতু খুবই ছোট্ট একটা দেশ। এই স্বপ্নেই বিভোর ছিলাম…

    Bangladeshi Vegetables in South America

    মাত্র ৬ লাখ ৩২ হাজার জনসংখ্যার দেশটির অর্ধেক মানুষই থাকেন রাজধানী শহরে পারামারিবো-তে। এটি আবার এই দেশের সবচেয়ে বড় শহরও বটে। তাই ভাবলাম কয়েক ঘণ্টায়ই হয়তো বেশ ভালোই একটা ঢুঁ মেরে ফেলতে পারবো। কিন্তু বিধিবাম! ইমিগ্রেশনের লম্বা লাইন লম্বা সময় নিয়ে নিলো। যতটুক দেখেছি ও শুনেছি, মানবপাচার প্রতিরোধের জন্যই এতোটা কড়াকড়ি তাদের। এমনকি এই দেশটাতে আপনি অন‍্য দেশের কোনও ধরনের খাবারদাবার, গাছের চারা, বীজ, ছোটখাটো পশুপাখি ইত্যাদিও নিয়ে যেতে গেলে পড়তে হবে নানান ঝামেলায়।

    যা-ই হোক, যেহেতু সময় খুব কম তাই বাইরে যাওয়া রিস্কি হবে। আর বাইরে যেতে-আসতে গেলে আবারও ইমিগ্রেশনের সম্মুখীন হতে হবে। ইমিগ্রেশনের কালক্ষেপণ দেখে মনে হলো তারা USA-UK-Australia-Canada-Germany-এর চেয়েও কড়া! সময়ের স্বল্পতায় পরে ভাবলাম, ডিউটি-ফ্রি শপে একটু ঘোরাঘুরি করি। ঘুরতে ঘুরতে দেখি দেশটির কৃষি মন্ত্রণালয়ের একটি দোকান।

    তাঁরা ফ্রেশ শাকসবজি বিক্রি করছে। দেখতে কেবল বাংলাদেশের মতোই নয়, মনে হচ্ছে বাংলাদেশেরই কোনও সুপারশপের পণ্য যেন। দেশি পুঁইশাক, কলমিশাক, ডাঁটাশাক, ঝিঙা, বরবটি, কচুপাতা, শসা— সবই আছে। দেশি শাকসবজি দেখলে আমার মাথা ঠিক থাকে না! আর যথারীতি এতো দূরের একটি দেশে আমাদের দেশি টাইপের শাকসবজি দেখে এবারও তা-ই হলো। তবে আমার কিন্তু চেক্ড-ইন লাগেজ নেই। তাহলে কীভাবে নেবো?

    ছোট্ট হ‍্যান্ডলাগেজ আর ব‍্যাকপ‍্যাক নানানকিছু দিয়ে ভর্তি। দোকানে যাঁরা কাজ করেন, তাঁদেরকে সরকারি কর্মচারীই মনে হলো। বললাম, এগুলো তো দেখে এশিয়ান মনে হচ্ছে। এখানে কীভাবে এলো? তাঁরা জানালেন, এখানেই চাষ হয় সবজিগুলো, প্রচুর ভারতীয় মানুষ আছেন সুরিনামে-তে। ইনফ‍্যাক্ট, উইকিপিডিয়ার তথ্যমতে, ৪২.৬ শতাংশ মানুষ এশিয়ান-সুরিনামিজ। মুসলিম জনসংখ্যা প্রায় ১৪ শতাংশ।

    যা-ই হোক, দোকানিদের বললাম শাকসবজি কিনতে চাই, তবে হাতে করে নিতে পারবো কী? কারণ আমার লাগেজে কোনও জায়গা নেই। তাঁরা জানালেন, তাঁরা অফিসিয়াল প‍্যাডে সবকিছু লিখে দিবেন, তাতে কোথাও কোনও সমস‍্যা হবে না।

    শাকসবজির দামদর সবগুলোর গায়েই লেখা ছিল $100 SRD। ওজনে হয়তো ৪০০-৫০০-৬০০ গ্রামের হবে প‍্যাকেটগুলো। জিজ্ঞেস করলাম, তোমাদের $১০০ এসআরডি ইউএসডিতে কত? বললো $2.5 USD-এর একটু বেশি।

    হিসেব করে দেখলাম, দাম জার্মানির কাছাকাছি বা কিছুটা কম। আর সবচেয়ে বড় কথা হলো, দেখে খুবই ফ্রেশ মনে হচ্ছে। কিন্ত পরক্ষণেই বাধ সাধল ক‍্যাশ টাকা। আমি বললাম আমার কাছে তোমাদের কোনও ডলার নেই। আছে ক্যাশ ইউরো অথবা ক্রেডিট কার্ড। কার্ডে পে করা যাবে?

    হ্যাঁ যাবে! গ্রেট! দাও তাহলে। দেখতে দেখতে ৮ ধরনের শাকসবজি নিলাম। সব মিলিয়ে দাম আসলো $৮৮০ এসআরডি। $৮০ এসআরডি সম্ভবত ব‍্যাগের জন্য নিয়েছে। সবগুলো মিলিয়ে দাম হয়েছে $২৩ ইউএসডি বা ২০ ইউরোর মতো, যা বাংলা টাকায় দাঁড়ায় আজকের বাজারদর অনুযায়ী ২,৮০০ টাকা। ইউরোতে হিসেব করলে প্রতি প‍্যাকেট ২.৫€-এর মতো। যেটা ইউরোপের বাস্তবতায় খুবই রিজেনেবল একটা দাম।

    দেশিজাতের জিনিস আরেক মহাদেশ থেকে কিনতে পেরে আমি বেজায় খুশি। ফ্লাইটে বসেই ফোনে গিন্নিকে জানালাম এই খুশির খবর, হাহহাহা। যাঁরা বিদেশে থাকেন তাঁরা জানেন যে এসব জিনিস কতটা দুর্লভ। দেশি জিনিস, বিশেষ করে শাকসবজি-ফলমূল কিনতে পারলে রীতিমতো ‘ইদের খুশি’ লাগে আমার কাছে!

    এবারও এর ব্যতিক্রম হলো না। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে ‘ইদের খুশি’ ব‍্যাগে ভরে নিয়ে ফিরে এলাম জার্মানিতে…

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু
    পরের কন্টেন্ট জার্মানির এছেন শহরে হয়ে গেলো জমজমাট সঙ্গীতানুষ্ঠান

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিশ্বজুড়ে

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    জীবনধারা

    শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?

    অর্থনীতি

    ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র

    বিশ্বজুড়ে

    হরমুজ প্রণালির রণক্ষেত্রে ইরানকে হারানো কেন কঠিন?

    বিশ্বজুড়ে

    ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি: ২০২৬ সালের সেরা ১০

    স্বাস্থ্য

    ই-হেলথ কার্ড : ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থায় বাংলাদেশের নতুন দিগন্ত

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 12, 2026

    সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য

    April 12, 2026

    গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়

    April 9, 2026

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    April 7, 2026

    কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...