জার্মানির নর্থরাইন ওয়েস্টফালিয়া রাজ্যের এছেন শহরে ৬ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হলো “The Dorm Room” আয়োজিত বহু প্রতীক্ষিত সঙ্গীতানুষ্ঠান “Golden Tunes Volume 1”। এতে ‘৯০ থেকে ২০১০ সালের বাংলা ও হিন্দি জনপ্রিয় গানের সুরে মেতে ওঠেন বাঙালি, ভারতীয় এবং অন্যান্য দেশের সঙ্গীতানুরাগীরা।

অনুষ্ঠানটির প্রধান স্পনসর ছিল জনপ্রিয় মানি ট্রান্সফার অ্যাপ “না’লা” এবং কো-স্পনসর হিসেবে যুক্ত ছিলেন Asien Super Shop, Deli Khan এবং S&A Shop। তাঁদের সহযোগিতায় পুরো আয়োজনটি আরও রঙিন হয়ে ওঠে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ The Dorm Room-এর সুরমা, আকিব, ইশরাত, শাফায়েত ও ওমায়েরদের পরিবেশনার পাশাপাশি অংশ নেন বাংলাদেশি ও ভারতীয় উভয় দেশের প্রতিভাবান শিল্পীরা।
বাংলাদেশি শিল্পীদের মধ্যে ছিলেন— সাইদুল, অভিজিৎ, পূর্ণতা, রাইদা, এবং ঐন্দ্রিলা।

ভারতীয় শিল্পীদের মধ্যে গান ও নাচ পরিবেশন করেন— সুচন্দ্রা, আনুষ্কা, সৌম্য, এবং কৌশিক।
গানের পাশাপাশি ছিল মনোমুগ্ধকর নাচ, র্যাফেল ড্র এবং মিউজিক্যাল গেমস। বিরতিতে অতিথিদের জন্য ছিল সুস্বাদু এশিয়ান খাবারের ব্যবস্থা, যা অনুষ্ঠানের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
সবশেষে, The Dorm Room-এর বেশ কিছু গানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয় এবং আনন্দিত দর্শকরা সবাই উচ্ছ্বাসের সাথে অনুষ্ঠানটি উপভোগ করেন।

জার্মানির বুকে বাঙালি ও এশীয় সংস্কৃতিকে উদ্বুদ্ধ করা এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে প্রবাসীদের আনন্দিত করার এই উদ্যোগকে জার্মানিতে বসবাসরত প্রবাসীরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন এবং ভবিষ্যতে এরকম আরও আয়োজনের জন্য তারা আশাবাদ ব্যক্ত করছেন।

