Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন
    • মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
    • ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’
    • সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন
    • নজরুলের বই প্রকাশ : আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক উপাখ্যান
    • কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ
    • শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে : ইউনিসেফ
    • বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » প্রধানমন্ত্রী সমীপেষু
    মতামত January 25, 2016

    প্রধানমন্ত্রী সমীপেষু

    মতামত January 25, 20164 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    Zahid al amin জাহিদ আল-আমীন :: মাননীয় প্রধানমন্ত্রী, প্রায়শই পত্রিকায় আপনার এমন কিছু ছবি প্রকাশিত হয়, যেখানে আপনি কোন দুস্থ বা রোগগ্রস্থ শিল্পী বা সাংবাদিক বা তাদের নিকটাত্মীয়দের হাতে ৫০ হাজার, এক লাখ থেকে ১০ লাখ টাকার চেক তুলে দেন! আপনার দয়ালু মনের কথা সবাই জানে! বিপদের সময় এই সহায়তাটুকু অনেকের জন্য পর্বত সমান! এই মহানুভবতার প্রতিদান আপনি নিশ্চয়ই মহান সৃস্টিকর্তা আল্লাহর কাছে পাবেন!

    কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ৫০ হাজার বা ১০ লাখ টাকা কখনো কখনো কারো কারো প্রয়োজনের তুলনায় খুবই নগন্য! তেমনই একজন আমাদের আলতাফ মাহমুদ ভাই!

    মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আরো একটি বিষয়ের প্রতি দৃস্টি আকর্ষণ করাতে চাই! আপনার এই সু-শাসনের সময় আপনার ভিন্নমত ও পথের অনুসারী শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী রয়েছে, তারাও তো অসুস্থ হয়, রোগে শোকে ভুগে আমাদেরকে ছেড়ে চলে যান! তাদের কবিতা, অক্ষর, ভাষা, শব্দগুলোও তো এই দেশের মাটি ও মানুষের জন্য নিবেদিত! হোক না সেটা ভিন্নমতের! প্রসংগত, এই ভিন্নমতের গুনী মানুষদের অবজ্ঞা বা বিষ দৃস্টিতে বিবেচনা করা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে রুপ নিয়েছে, আপনার বেলায় যে ধারাবাহিকতা অব্যাহত আছে, তা আপনার পূর্ববর্তী প্রধানমন্ত্রী বা রাস্ট্রপতিদের ক্রিয়ার অনুরূপ কর্ম! জানি, গরীব একটি দেশে সবার অভাব মোচনের মতো অর্থের সংকুলান নেই, তবুও আশা রাখি, আপনি এই সংকীর্ণতার ঊর্ধে উঠতে পারবেন! তবে আমার লেখার মূল লক্ষ্য ভিন্ন কিছু! আসছি সে প্রসংগেই!

    মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমাদের ছেড়ে চলে গেলেন প্রিয় মানুষ, জনপ্রিয় নেতা আলতাফ মাহমুদ ভাই! মৃত্যুদূতের আগমনের প্রহর গুনছেন চিত্রনায়িকা দিতি, অসংখ্য সফল ছবির নির্মাতা শহীদুল ইসলাম খোকন, নিতান্ত অবহেলায় হাসপাতালে শুয়ে শুয়ে জীবনের শেষ দিনগুলো গুনছেন দেশের প্রধান কবি, ‘উপমহাদেশ’ এর কবি আল মাহমুদ! বিদেশে গিয়ে ব্যয় বহুল চিকিৎসা সেবা নেয়ার সামর্থ্য নেই – এমন অনেক গুনীজন বিনে চিকিৎসায়, ভুল চিকিৎসার শিকার হয়ে নিতান্ত অনাদরে, অবহেলায় ধুকে ধুকে পাড়ি জমান অন্যলোকে, অন্যভুবনে! তারা তো চলেই গেলেন, চলে যাবেন। কিন্তু যাবার আগে একটা প্রশ্ন রেখে যান জাতির সামনে! “আমরা কি রাস্ট্রের কাছে আরেকটু সন্মান, আরেকটু আনুকূল্য কি পেতে পারতামনা, পেতে পারিনা, !

    না, মাননীয়, প্রধানমন্ত্রী, আপনাকে কতিপয় তোষামুদে, ‘পোষা’ সাংবাদিকদের মতো প্রশংসায় ভাসিয়ে দিবোনা! আমি আমার অল্প বুদ্ধিতে যা কুলোয়, সেটাই আপনারর কাছে আবেদন জানাবো। আমার বার্তা আপনার দৃস্টিগোচর হবে, তারপর আপনি বিহিত ব্যবস্থা গ্রহন করবেন, এমন দূরাশা করিনা, কিন্তু এই দেশের একজন নাগরিক হিসেবে, নাগরিক দায়িত্ব টা তো পালন করতেই হবে! আমি সেটকুই মাত্র করছি!

    মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি কখনো ভেবে দেখেছেন, যে মানুষগুলোর শয়ন-স্বপনে বাংলাদেশ! এই দেশের মাটি ও মানুষ ছিলো যাদের মন-মননে, শয়ন – স্বপনে, প্রতিটি নি:শাষে- বিশাস বাংলাদেশ, তাদের অধিকাংশই শেষ নি:শাসটি ছাড়ছেন দূরের কোন দেশের নির্জন কোন হাসপাতালে আইসিইউ, সিসিইউতে ! সজন-পরিজন, প্রিয়জনহীন অবস্থায়! বিদেশে শেষ নি:শাস ত্যাগ করা গুনীজনদের তালিকা ক্রমশ: দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে! বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে পাঠক নন্দিত লেখক হুমায়ুন আহমেদ, পপ গুরু আজম খান, রাস্ট্রপতি জিল্লুর রহমান, আব্দুল জলিল, আব্দুস সামাদ আজাদসহ অসংখ্য গুনী মানুষ মারা গেছেন বিদেশের কোন হাসপাতালে! চিকিৎসা নিতে গিয়ে আর কোন দেশের এতো বেশি সংখ্যক জ্ঞানী, গুনী মানুষ দেশের বাইরে মারা যাওয়ার রেকর্ড আছে কী না আমার জানা নেই! আমাদের প্রতিবেশি কয়েকটি রাস্ট্র তো তাদের অন্যতম প্রধান রাজস্ব এর উত্স এই মেডিকেল ট্যুরিজম! বাংলাদেশের লাখো কোটি মানুষ সজনদের সুচিকিৎসার আশায় এসব দেশের টিকেট কাটে! কেন তারা বিদেশমূখী, আমাদের সাস্থ্য বিভাগ কখনো কি বিষয়টি নিয়ে স্টাডি করে দেখেছে!

    মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ইচ্ছা করলে আরো ৫টি পদ্মা সেতূর কাজ শুরু করতে পারবেন! ঢাকার সড়কগুলোর উপর দিকটা ঢেকে দিতে পারবেন সুদীর্ঘ-সুপ্রশস্ত উড়াল সেতু নির্মান করে! মেট্রোরেল লাইনে রাজধানীকে আমূল পালটে দিতে পারবেন, ঢাকা হবে ট্রাফিক জ্যাম মুক্ত! একের পর এক পাওয়ার প্ল্যান্ট স্থাপন করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতেও পারবেন! পারবেন আরো অনেক কিছু! যতকিছু আপনার কীর্তি, তার সবগুলোর জন্য বাংলাদেশের মানুষ আপনাকে যুগ যুগ ধরে মনে রাখবে! আরো কিছু ক্ষুদ্র উদ্যোগ আপনাকে নিয়ে যেতে পারে সীমাহীন উচ্চতায়!
    মানুষ মরনশীল, একদিন আমি, আপনি, আমরা সবাই এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাবো! চলে যেতে হবে! কিন্তু কিছু কাজ আমাদেরকে এনে দিতে পারে অমরত্ত্ব!

    মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি পৃথিবীর নাম্বার ক্যান্সার হাসপাতাল ও ক্যান্সার গবেষণা কেন্দ্রটি বাংলাদেশে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করতে পারেন না! পৃথিবীর শ্রেষ্ঠ ‘হৃদয় রোগ’ এর হাসপাতালটি কি আমাদের বাংলাদেশে হতে পারেনা!

    না, প্রধানমন্ত্রী, ভাবনার কিছু নেই, আমাদের দেশের মেধাবী চিকিৎসকগন পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে আছেন! যাদের চিকিৎসা সেবায় সুস্থ হয়ে উঠছেন, শত-সহস্র মানুষ! এমন একটি মহতি উদ্যোগ শুরু হলে, একটা দেশের রাস্ট্রপ্রধান আহবান জানালে, দেশ প্রেমিক, ডাক্তার, বিজ্ঞানীদের অনেকেই দেশ সেবায় ছুটে আসবেন! আর দেশের ১৬ কোটি মানুষ নানা বিষয়ে দ্বিধা-বিভক্ত, সন্দিহান থাকলেও আপনার এই আহবানে এক বিন্দুতে এসে দাঁড়াবে! কারন এই মহান উদ্যোগ তো তাদের জন্যই! নিজভুমে, আপনজনের কোলে শেষ নি:শাসটি ছাড়তে পারার জন্য!

    কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটি বাধবে কে?
    মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি এই অধমের চিন্তাগুলো একটিবার বিবেচনা করে দেখবেন! আমরা আর কোন আলতাফ মাহমুদকে অর্ধ চিকিৎসায়, আর কোন নায়ক মান্নাকে ভুল চিকিৎসায়, কিংবা আর কোন হুমায়ুন আহমেদ, বা জিল্লুর রহমানের মতো কোন রাস্টপতিকে বিদেশের মাটিতে মারা যাক, সেটা আর দেখতে চাইনা!

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট বাংলাদেশি ‘কমনসেন্স’ বনাম ইউরোপের হয়রানি
    পরের কন্টেন্ট মোবাইল অপারেটরদের বকেয়া ২ হাজার ৪শ’ কোটি টাকা

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 31, 2026

    ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন

    May 29, 2026

    মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

    May 27, 2026

    ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’

    May 26, 2026

    সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    June 2026
    S S M T W T F
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « May    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...