Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ব্রাজিলে গভীর শ্রদ্ধায় খালেদা জিয়াকে স্মরণ
    • জার্মানির এছেন শহরে হয়ে গেলো জমজমাট সঙ্গীতানুষ্ঠান
    • আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!
    • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু
    • ‘আমি তো সিরিয়াল করতে আসিনি’
    • স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলা পাই ফোন
    • স্কলারশিপ নিয়ে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
    • ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে বিতর্ক
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » বাংলাদেশি ‘কমনসেন্স’ বনাম ইউরোপের হয়রানি
    মতামত November 8, 2015

    বাংলাদেশি ‘কমনসেন্স’ বনাম ইউরোপের হয়রানি

    মতামত November 8, 20153 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    birth certificateইঞ্জিনিয়ার কল্যাণ মিত্র বড়ুয়া। সপরিবারে থাকেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। বাংলাদেশের অতিসাধারণ একটি বিষয় একটি পরিবারকে যে কীভাবে হয়রানিতে ফেলতে পারে, তা বোধহয় ইঞ্জিনিয়ার কল্যাণ বাবুর চেয়ে আর কেউ ভালো জানে না। আবারও বলছি, বিষয়টি খুব ছোট এবং সাধারণ। কিন্তু এই সাধারণ কাজে অতি সাধারণজ্ঞান নামের যে ‘কমনসেন্স’ দরকার ছিল, তা না খাটানোর কারণে ইউরোপের বাস্তবতা দাঁড়িয়েছে অন্যরকম।

    ঘটনার শুরু চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজারা ইউনিয়ন পরিষদ থেকে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সর্বশেষ গন্তব্য ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস, ফ্রান্স। যা নিয়ে বলবো সেটির বিষয়ই তো বলা হলো না! আগেই বলেছি, এটি বাংলাদেশে মুড়ি-মুড়কির মতো! খুব সাধারণ জিনিস! হাত বাড়ালেই পাওয়া যায়। আর সেটির নাম ‘জন্মনিবন্ধন সনদ’ বা ‘বার্থ সার্টিফিকেট’।

    কল্যাণ বাবুর তিন সন্তানের জন্য বাংলাদেশ থেকে জন্মনিবন্ধন সনদ আনাতে হবে। কারণ অপ্রাপ্তবয়স্ক মাইগ্র্যান্টদের জন্য প্রতি পাঁচবছর অন্তর এটি জমা দেওয়া বাধ্যতামূলক। সারা ইউরোপজুড়েই এটি নিয়ম। খুব কাছের আত্মীয় না থাকলে দূর পরবাসে বসে জন্মনিবন্ধন সনদ যোগাড় করা বেশ কষ্টসাধ্য ব্যাপারই বটে। রাউজান থেকে না হয় পারা গেলো, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের শক্ত লোহার গেট পার হওয়ার মতো লোক ‘ম্যানেজ’ করাও তো রীতিমতো দূরূহ।

    অনেক কষ্টেসৃষ্টে আগস্ট মাসে এক ভাইয়ের মাধ্যমে সন্তানদের জন্মনিবন্ধন যোগাড় করালেন তিনি। কিন্তু সনদের অক্ষরগুলি বোঝার কোনো উপায়ই নেই। যা হোক, হয় তো কাজ হয়ে যাবে!

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ম মেনে তা আবার করাতে হলো নোটারি। সেখানে পড়লো দু’টি সিল। অথচ জন্মনিবন্ধনগুলি আসল কি নকল তা মন্ত্রণালয় খুব সহজেই নিবন্ধনের নাম্বার দেখে যাচাই করে নিতে পারে। কিন্তু সরকারি কাগজ হওয়ার পরও নোটারি বাধ্যতামূলক করে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়! যা-ই হোক, সনদ তিনটি যখন এলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তখন সেখানকার সংশ্লিষ্টরাও যেন তাদের ‘কমনসেন্স’ হারিয়ে ফেললেন! এমনভাবে সিল মারলেন- সনদের সবচেয়ে যে মূল বিষয়, অর্থাৎ নাম্বার, তা-ই দেখা যাচ্ছে না! এরপর তা এলো ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে। তারাও কাগজের ‘নাকবরাবর’ মারলেন সিল! ট্রান্সলেটর কিছুই বুঝতে পারলেন না। শেষতক সনদগুলি আর কোনো কাজেই লাগানো গেলো না।

    কিন্তু এই সনদ তো খুবই গুরুত্বপূর্ণ। লাগবেই লাগবে। আবার শুরু হলো মিশন। প্রথমবার ৫-৭ হাজার টাকা খরচ করেও ব্যর্থ হলেন কল্যাণ বাবু। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ধরনের ‘কাজ’ করিয়ে দেওয়ারও একটি চক্র আছে। বাধ্য হয়ে তাদের শরণাপন্ন হতে হলো। কিন্তু বিধিবাম! দ্বিতীয়বারও অনেক কাঠখড় পুড়িয়ে আর হাজার হাজার টাকা খরচ করে আনালেন তিন বাচ্চার জন্মসনদ। কিন্তু তথৈবচ! সিলের কালি যেন এবার আরও কড়া! আর তার বিপরীতে সনদের অক্ষরের কালি যেন এবার আরও মলিন! এছাড়া সনদের যে কনটেন্ট তা বোঝার তো কোনো জো-ই নেই! বেচারা কল্যাণ বাবু পড়লেন মহাঝামেলায়। ইউপি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় কোথাও ফোন করা বাকি রাখলেন না। কিন্তু ‘জরুরি-জনগুরুত্বপূর্ণ’ কাজের চাপে তাদের তো এসব ঠুনকো বিষয় নিয়ে কথা বলার সময়ই নেই! বিষয়টি তারা অনুধাবন করতে পেরেছেন বলেও মালুম হয় না। সনদের ছাপার কোয়ালিটি আর সিলের বহর দেখে তিনি দূতাবাসকে অনুরোধ করেছিলেন পেছনে সিল মারতে। কিন্তু কে শোনে কার কথা! পাঁচ-পাঁচটি সিল মারলেন আর একটি স্বাক্ষর করলেন সনদের কনটেন্টের ওপরই!

    পেশাগত কাজের সুবাদে ইঞ্জিনিয়ার কল্যাণ মিত্র বড়ুয়ার সঙ্গে আমার পরিচয় বছর চারেক আগে। সবসময় দেশ-বিদেশের নানান বিষয় নিয়ে কথা হয়। সেদিনও তার এই ‘ছোট্ট’ অভিজ্ঞতা শেয়ার করলেন জন্মনিবন্ধন সনদ নিয়ে। সনদের স্ক্যান কপি আমাকে ই-মেইলও করলেন। কিছু মানুষের ‘কমনসেন্স’ আর ইউরোপে বসে তার কী যে হয়রানি হতে হচ্ছে তা বর্ণনা করলেন। আর প্রশ্ন রাখলেন অনেকগুলি; বাংলাদেশের তিনটা অফিসের একটা লোকও কি জানে না- সিলটা কোথায়, কীভাবে মারতে হয়? কমনসেন্সের কি এতটুকুনও নেই? কমনসেন্স অর্জনের জন্যে তো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় কোথাও যাওয়া লাগে না। কিন্তু তারা তো এসবও পার করে এসেছেন! তাহলে ‘বাংলাদেশি কমনসেন্স’ই এমন? আমি কোনো জবাব দিতে পারিনি! আজ শুধু লিখলাম এই ‘ঠুনকো’ বিষয়টা। এমন ক’টা ঠুনকো ঘটনা আর আসে পত্রিকার পাতায়? সূত্র : বাংলানিউজ

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট যারা জার্মানি যেতে চান…
    পরের কন্টেন্ট প্রধানমন্ত্রী সমীপেষু

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মতামত

    নিসর্গসখার মহাপ্রয়াণ

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    August 8, 2025

    প্রেম নিয়ে মনোবিজ্ঞানের অবাক করা তথ্য!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    April 28, 2016

    মোবাইল অপারেটরদের বকেয়া ২ হাজার ৪শ’ কোটি টাকা

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    September 24, 2025

    আরব আমিরাতের ভিসা নিয়ে বড় সুখবর

    সর্বশেষ...
    January 3, 2026

    ব্রাজিলে গভীর শ্রদ্ধায় খালেদা জিয়াকে স্মরণ

    December 8, 2025

    জার্মানির এছেন শহরে হয়ে গেলো জমজমাট সঙ্গীতানুষ্ঠান

    November 24, 2025

    আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!

    November 4, 2025

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    January 2026
    S S M T W T F
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Dec    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...