Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    মতামত September 17, 2017

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মতামত September 17, 20173 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    প্রায় সাত বছর আগের কথা। ২০১০ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারের উখিয়াতে একটি রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প পরিদর্শনের সুযোগ ঘটেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রফেশনাল মাস্টার্স শিক্ষার্থীদের নিয়ে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনফপিএ)এর সহযোগিতায় এক শিক্ষা সফরে কক্সবাজারের চকরিয়ায় আইসিডিডিআরবি এবং সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা-সংক্রান্ত মাঠ-পর্যায়ের কার্যক্রম দেখতে গিয়েছিলাম। সে কার্যক্রমের পাশাপাশি, একদিন উখিয়ায় আমাদের দলটির ওই রোহিঙ্গা ক্যাম্পে যাওয়া হয়। সেখানে মূলত শরণার্থী হিসেবে রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্যসেবা, প্রজননস্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য বিষয়াদি সম্পর্কে জানা ছিল লক্ষ্য।

    জনসংখ্যা পাঠে মাইগ্রেশন বা স্থানান্তর একটি গুরুত্বপূর্ণ ডেমোগ্রাফিক প্রক্রিয়া হলেও, মাইগ্রেন্ট ও রিফিউজি যে এক জিনিস নয় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে আমাদের স্নাতকোত্তর শিক্ষার্থীরা সেদিন মাঠ-পর্যায়ের অভিজ্ঞতা অর্জন করেছিল। সেই সঙ্গে তারা দেখতে পেয়েছিল শরণার্থী ক্যাম্পবাসীদের জীবনধারা, তাদের সমস্যা ও ক্যাম্পজীবনের বাস্তব চিত্র। শিক্ষার্থীদের সঙ্গে ওই সফরে না গেলে রোহিঙ্গা শরণার্থীদের জীবনপ্রবাহ আমার পক্ষেও স্বচক্ষে দেখার সুযোগ হত না।

    পরে, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ও ২০১৬এর মার্চে অবশ্য আমি আরও দুবার কক্সবাজার যাই বিভাগীয় গবেষণাকাজে। তখন আবারও জানতে পারি রোহিঙ্গাদের সম্পর্কে, যদিও আমার গবেষণার বিষয় তাদের নিয়ে ছিল না– ছিল বাংলাদেশে শিশু-বিবাহের প্রেক্ষাপট ও তার প্রভাব নিয়ে। আমার বিভাগের ওই গবেষণা দলের সদস্য হিসেবেই কক্সবাজার সদর ঊপজেলা ও টেকনাফে গিয়েছিলাম। গ্রাম ও শহর দুধরনের এলাকাতে ছিল আমার বিচরণ।

    মনে আছে একদিন এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের একান্ত সাক্ষাৎকার নিচ্ছিলাম শিশু-বিবাহ ও আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে। হঠাৎ তার অফিসে এসে হাজির হন এক বৃদ্ধা রোহিঙ্গা। তিনি নিজের পরিচয় দিয়ে অনবরত কাঁদছিলেন। কয়েকদিন আগেই নাকি তিনি মিয়ানমার বাহিনীর আক্রমণে হারিয়েছেন স্বামীসহ দুসন্তান। জীবন বাঁচানোর তাগিদে ভাগ্যপরিক্রমায় তিনি এখন বাংলাদেশে। আশ্রয় ও সহযোগিতা খুঁজছেন। অর্থ নেই তার হাতে।

    তার চেহারার দিকে তাকালাম। বিষাদ, ক্লান্তি আর কষ্টের ছাপ সে মুখে। চেয়ারম্যানকে দেখলাম তড়িঘড়ি পাঞ্জাবির পকেট থেকে ২০ কী ৩০ টাকার মতো কিছু অর্থ দিয়ে তাকে দ্রুত বিদায় করে দিলেন। চেয়ারম্যানের সাক্ষাৎকার তখন ছিল প্রায় শেষ পর্যায়ে। তাই রোহিঙ্গা নারীটিকে একটু অপেক্ষা করতে অনুরোধ করেছিলাম।

    আমার কথা তিনি বুঝতে পরেছিলেন কি না জানি না। তবে তিনি চলে গেলে উপস্থিত স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারি, রোহিঙ্গাদের কেউ কেউ এভাবে এসে সাহায্য চান। এটি বুঝতে কারও অসুবিধা হবার কথা নয় যে, কক্সবাজারে রোহিঙ্গাদের রয়েছে সরব উপস্থিতি। ইদানিং ওরা বিভিন্ন বাসাবাড়িতেও কাজ নিচ্ছে। তাদের সস্তা শ্রমের জন্য স্থানীয় এলাকায় রয়েছে তাদের বেশ চাহিদা। একদিকে মানবিকতা আরেকদিকে সস্তাশ্রমের চাহিদা– এ দুয়ে মিলে রোহিঙ্গারা স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মিশে যাচ্ছে। সে সঙ্গে জড়িয়ে পড়ছে বিভিন্ন সামাজিক সমস্যার সঙ্গেও।

    লেখার শুরুতেই ২০১০ সালে কক্সবাজারে রিফিউজি ক্যাম্প পরিদর্শনের কথা বলছিলাম। একদিনের ওই পরিদর্শনে আমার মনে হয়েছে, সে সময় বাংলাদেশ সরকার ও স্থানীয় জনগণ রোহিঙ্গাদের প্রতি ছিল বেশ মানবিক ও আন্তরিক। সম্পদের ঘাটতি থাকা সত্ত্বেও তখন ক্যাম্পে দেখতে পেয়েছি সরকারের সার্বিক ব্যবস্থাপনায় এবং ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাসমূহের সহযোগিতায় বিভিন্ন ধরনের সেবা-কার্যক্রম। বিশেষ করে বেসরকারি অলাভজনক সংস্থার মাধ্যমে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা ও প্রাথমিক শিক্ষা প্রদানের বিষয়টি নজরে পড়েছে। লক্ষ্য করেছি, রোহিঙ্গাদের জন্য ছিল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রও।

    মঈনুল ইসলাম

    অধ্যাপক, পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

    Advertisement for African All Media List
    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট নিসর্গসখার মহাপ্রয়াণ
    পরের কন্টেন্ট পছন্দের রং বলে দেবে আপনার বৈশিষ্ট্য

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    অর্থনীতি

    পোশাক খাতে সংকট ও ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা : টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ

    বিদেশে উচ্চশিক্ষা

    অস্ট্রেলিয়ার কঠোর ভিসা নিয়ম : বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের যা জানা দরকার

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...