Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ
    • টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?
    • এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ
    • দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!
    • বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?
    • সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    • মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » যারা জার্মানি যেতে চান…
    বিবিধ November 7, 2015

    যারা জার্মানি যেতে চান…

    বিবিধ November 7, 20154 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »
    Germany Nice Photo
    জার্মানির মাইন নদীর তীর থেকে রাতের ফ্রাঙ্কফুর্ট শহর

    ফারজানা মৌ :: নতুন একটি বিষয় নিয়ে লিখবো বলে কম্পিউটারের সামনে বসলাম। জার্মানি যেতে চাইলে আপনাকে কিছু প্রস্তুতি নিতে হবে। এখানে সে বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হলো। যা খুবই দরকারি।

    আমি জানি, আপনাদের অনেকেই বিদেশে যাবার কথা ভাবছেন। বিশেষ করে ইউরোপ-আমেরিকায় পড়াশোনা কিংবা চাকরি নিয়ে অনেকেই যেতে চান।

    আজ আমি এমন একটি দেশের কথা বলবো যে-দেশে আপনি যেতে পারবেন খুব সহজেই। তবে তার আগে কিছু শর্ত পূরণ বা যোগ্যতা অর্জন করতে হবে। সেই বিষয়ে আসছি একটু পরে।

    আসুন যে দেশটির বিষয়ে আজ কথা বলবো সেই দেশটির কিছু ইতিবাচক দিকের কথা জেনে নিই। ও হ্যাঁ আপনাদের তো বলাই হয় নি। আজ আমি বলতে চাই ‘ইউরোপের মাতব্বর’ হিসেবে পরিচিত দেশ জার্মানির কথা। শিক্ষার মান ও খরচবিহীন পড়াশোনার কারণে জার্মানি অনেকদিন ধরেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম লক্ষ্যস্থল। আমার কিছু পরিচিত মানুষ জার্মানি থাকেন। তাদের কাছ থেকে অনেক তথ্য শুনলাম। শুনে মনে হলো জার্মানি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের চেয়েও হাজারগুণে ভালো দেশ। কিন্তু ভাষা একটি প্রধান অন্তরায় জার্মানি আসা এবং বসবাসের ক্ষেত্রে। তবে তা তো একেবারেই অসম্ভব নয়। এটিই সবচেয়ে বড় শর্ত এবং যোগ্যতা জার্মানি যাওয়ার জন্য।

    আসুন জেনে নিই কেন আমরা জার্মানি যাবো এবং কেনই বা সেই ভাষাটা শিখবো। জীবনে তো অনেক সময় নষ্ট করেছেন। এই ভাষাটি শিখে না হয় আরও ৬টা মাস সময় জীবন থেকে ‘নষ্ট’ই করলেন!

    জার্মান ভাষা শেখার অনুপ্রেরণা আপনি কেন নিজের মধ্যে ধারণ করবেন? আমি কিছু তথ্য নিচে তুলে ধরলাম। জার্মান ভাষা আপনি এমনিতেই শিখবেন না। শিখলে কী উপকার হবে তা নিচে তুলে ধরলাম।

    ১. জার্মান বিশ্বের তৃতীয় গুরুত্বপূর্ণ একটি ভাষা হিসেবে বিবেচিত।

    ২. জার্মান ভাষা শুধু জার্মানি ছাড়াও পার্শ্ববর্তী দেশ অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ এবং লিচেনস্টাইনেরও দাপ্তরিক ভাষা।

    ৩. জার্মান ভাষা ইউরোপীয়ান ইউনিয়নের সবচেয়ে বেশি ব্যবহৃত মানুষের ভাষা। জার্মান ১২১ মিলিয়ন মানুষের মাতৃভাষা!

    ৪. জার্মান ইউরোপ এবং জাপানের দ্বিতীয় জনপ্রিয়তম ভাষা।

    ৫. জাপানের ৬৮% ছাত্র জার্মান ভাষা শেখে, কারণ প্রযুক্তিতে জার্মানির উপর তারা নির্ভরশীল।

    ৬. জার্মানির অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম আর ইউরোপের মধ্যে প্রথম।

    ৭. বিজ্ঞান ও তথ্যপ্রযু্ক্তিতে জার্মানি অদ্বিতীয় একটি দেশ।

    ৮. জার্মান ভাষাভাষী সহস্রাধিক (প্রায় ১১০০) কোম্পানি আমেরিকায় ব্যবসা করে।

    ৯. বিশ্বের প্রতি ১০টি বইয়ের ১টি জার্মান ভাষায় প্রকাশিত হয়।

    ১০. ইন্টারনেটে .com এর পর .de সবচেয়ে জনপ্রিয় ডোমেইন।

    ১১. গাড়ি থেকে শুরু করে বিশ্বের নামকরা অনেক ক্ষেত্রের বড় বড় কোম্পানি বা ব্র্যান্ডই জার্মানির। (যেমন : Volkswagen, BMW, Mercedes Benz, Audi, Bayer, Braun, BMW, Daimler, DHL, Lufthansa, Adidas, Puma, T-Mobile, Porsche, Siemens ইত্যাদি)।

    ১২. জার্মানি ইউরোপীয় ইউনিয়নের (EU) মূল চালিকাশক্তি।

    ১৩. প্রায় ৫০ মিলিয়ন আমেরিকান জার্মান বংশোদ্ভূত। এখনও প্রায় ২ মিলিয়ন মানুষ আমেরিকায় জার্মান ভাষা ব্যবহার করে।

    ১৪. নতুন কিছু আবিষ্কারের ক্ষেত্রে পেটেন্ট সংখ্যার দিক থেকে জার্মানি বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ।

    ১৫. বিশ্বের প্রতি ১০টি প্রযুক্তিভিত্তিক কোম্পানির মধ্যে ৪টির জার্মানির।

    ১৬. ট্রাভেল এজেন্সি, ট্যুর কোম্পানি, হোটেল, এয়ারলাইন্স ইত্যাদি ক্ষেত্রে জার্মান ভাষা জানা থাকলে অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।

    ১৭. শতকরা প্রায় ৫০ ভাগ আমেরিকান কোম্পানি জার্মান ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেয়। এমন চিত্র দেখা যায় বিশ্বের অন্যান্য দেশগুলোতেও।

    ১৮. জার্মানির চিকিৎসা-ব্যবস্থা বিশ্বের মধ্যে এক নাম্বারে।

    ১৯. এই দেশটির সামাজিক নিরাপত্তা বিশ্বের মধ্যে সত্যিই শীর্ষে।

    ২০. গুণগত মানের ক্ষেত্রে জার্মানির শিক্ষার মানও শীর্ষে।

    কিন্তু দেশ হিসেবে জার্মানি যত ভালোই হোক না কেন, দেশটিতে একমাত্র এবং প্রধান সমস্যা হচ্ছে ভাষা। এটি অনেকটা চীন-জাপান-কোরিয়ার মতো দেশ। ভাষা হিসেবে ইংরেজি জানলেও জার্মান তা বলতে চায় না। তাই এই দেশটিতে আসতে হলে আপনাকে সবচেয়ে বেশি যে দিকটাতে জোর দেবেন তা হলো ভাষা শেখার ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে, ধানমণ্ডির গ্যেটে ইনস্টিটিউটে কিংবা চট্টগ্রামের ডি স্প্র্যাখেতে আপনি জার্মান শিখতে পারবেন। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটও রয়েছে জার্মান শেখার। আর হাজার হাজার টাকা খরচ করে শিখতে না চাইলে বেসিক জার্মান আপনি শিখতে পারেন সরাসরি বাংলা থেকেই। বাংলা থেকে সরাসরি জার্মান শেখার জন্য  গুগল প্লে-স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন আপনার স্মার্টফোনে। https://play.google.com/store/apps/details?id=digbazar.com.bangla.deutsch

    তাহলে আর দেরি করবেন না। যদি সত্যিই জার্মানিতে যেতে চান এবং নিজের জীবনে রাঙিয়ে তুলতে চান তাহলে আজ, এখন থেকেই জার্মান শেখা শুরু করুন। মাত্র ৬টা মাস ব্যয় করে ভাষাটা ভালোভাবে শিখে নিজের জীবনের মোড় ঘুরিয়ে দিন।

    Advertisement for African All Media List
    German Learning Germany Nice Photo গ্যেটে ইনস্টিটিউট চট্টগ্রামের ডি স্প্র্যাখে জার্মান ভাষা শেখা জার্মানি জার্মানি যেতে যারা জার্মানি যেতে চান...
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট যেভাবে বুঝবেন আপনার কিডনিতে পাথর
    পরের কন্টেন্ট বাংলাদেশি ‘কমনসেন্স’ বনাম ইউরোপের হয়রানি

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 28, 2026

    বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ

    April 27, 2026

    টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?

    April 24, 2026

    এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...