Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • পর্দার মায়াবী চোখ মিনা পাল যেভাবে হয়ে উঠলেন কবরী
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    • ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    • কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান
    • নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » কোরআন শরীফ পোড়ানোর বিরুদ্ধে মিছিল-মিটিং নেই কেন!
    মতামত June 9, 2013

    কোরআন শরীফ পোড়ানোর বিরুদ্ধে মিছিল-মিটিং নেই কেন!

    মতামত June 9, 20133 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    mosharraf hosshen musaমোশাররফ হোসেন মুসা :: মুসলিম ধর্মালম্বীরা কোরআন শরীফকে পবিত্র গ্রন্থ হিসেবে সম্মান ও মান্য করে থাকে। সেজন্য কোরআনের সামান্যতম অবমাননা তাদের মনে ক্ষোভ সৃষ্টি করে। একই কারণে কোরআন অবমাননাকে কেন্দ্র করে বহু জায়গায় তুলকালাম কান্ড ঘটে থাকে, এমনকি প্রাণহানীর ঘটনাও দেখা যায়। গত ৬মে হেফাজতে ইসলাম কর্তৃক ঢাকা অবরোধকালে মতিঝিল এলাকায় ব্যাপক তান্ডব ঘটে। সেদিন কতিপয় দুর্বৃত্ত বায়তুল মোকাররম এলাকায় খুচরা দোকানগুলোতে অগ্নিসংযোগ করলে প্রায় ৬৩৫টি কোরআন শরীফ পুড়ে যায়। এ ঘটনার প্রতিক্রিয়া হিসেবে জামায়াত-বিএনপি ও হেফাজতের নেতা-কর্মীরা দাবি করেন আওয়ামীলীগের কর্মীরা ছদ্মবেশে এসে কোরআনে আগুন দিয়েছে। আওয়ামীলীগের বক্তব্য, জামায়াত-বিএনপি ইস্যু সৃষ্টির উদ্দেশ্যে এ অপকর্ম করেছে। ধর্মপ্রাণ মানুষের বক্তব্য- এ অপকর্ম যারাই করুক না কেন, তাদেরকে সনাক্ত করে বিচারের আওতায় আনা উচিত। মজার বিষয় হলো, যারা নিজেদেরকে ইসলাম ধর্মের রক্ষক হিসেবে দাবি করেন এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতে রাজী বলে সংকল্প ব্যক্ত করে থাকেন-তারা এ বিষয়ে একেবারেই নিশ্চুপ। প্রসঙ্গক্রমে কোরআন শরীফ পোড়ানোকে কেন্দ্র করে পাবনা শহরে সংঘটিত একটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে।

    ঘটনাটি ১৯৮৬ সালের শেষের দিকের। শিমুল বিশ্বাস তখন বিপ্লবী ছাত্রমৈত্রীর উদীয়মান নেতা (তিনি বর্তমানে বিএনপি’র কেন্দ্রীয় নেতা এবং খালেদা জিয়ার বিশেষ সহকারী)। সে সময় ঢাকায় জামায়াত কর্মীদের হাতে একজন শ্রমিক নেতা মারা গেলে এর প্রতিবাদে শিমুল বিশ্বাসের নেতৃত্বে ছাত্রমৈত্রী পাবনা শহরে বিক্ষোভ মিছিল বের করে। এক সময় মিছিলের কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক ছাত্র শিবির অফিসে আক্রমণ ও অগ্নিসংযোগ করে। এতে অফিসের আসবাবপত্র সহ কাগজপত্র পুড়ে যায়। পরদিন এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিবির দাবি করে অগ্নিসংযোগের কারণে অফিসে রক্ষিত কয়েকটি কোরআন শরীফ পুড়ে গেছে। তারা জামায়াত নেতা মাওলানা সোবহানের নেতৃত্বে (তিনি বর্তমানে যুদ্ধাপরাধ মামলায় কারাবন্দী) দোষীদের বিচারের দাবিতে আন্দোলন শুরু করে। স্থানীয় আওয়ামীলীগ সে আন্দোলনে সমর্থন দিলে আন্দোলনটি ব্যাপকতা লাভ করে। শুধু তাই নয়, জামায়াত কর্তৃক আয়োজিত পাবনা টাউন হলে অনুষ্ঠিত এক বিরাট প্রতিবাদ সভায় আওয়ামীলীগ থেকে নির্বাচিত এমপি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল (পরবর্তীতে বিএনপি’র নেতা এবং বর্তমানে প্রয়াত) উপস্থিত হয়ে জামায়াতের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য প্রদান করেন। তিনি কোরআনের পোড়া অংশ প্রদর্শন করে দোষীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি করেন। পুলিশ এর কয়েকদিন পর শিমুল বিশ্বাসকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। এ ঘটনায় শিমুল বিশ্বাসকে প্রায় ৬ মাস হাজত খাটতে হয়। বায়তুল মোকাররম এলাকার কোরআন পোড়ানোর ঘটনাটি তার চেয়েও ভয়াবহ ও মর্মান্তিক। যদিও প্রধানমন্ত্রী বলেছেন, ভিডিওতে ছবি দেখে দোষীদের গ্রেফতার করা হবে। কিন্তু এখন পর্যন্ত কাউকে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়নি। ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকায় প্রকাশিত এক ছবিতে দেখা যায় জাতীয় পার্টির দুই জন কর্মী (তাদের মধ্যে একজন এরশাদের  দেহরক্ষী) বৃক্ষকর্তন ও গাড়ি ভাংচুর করছে। এরশাদ এঘটনায় বিক্ষুদ্ধ হয়ে প্রেসিডিয়াম সদস্যদের কাছে কৈয়িফত তলব করেছেন । বর্তমানে বিএনপি বলা শুরু করেছে তারা হেফাজত কর্মীদের আপ্যায়ন করেছে মাত্র, জ্বালাও-পোড়াও কর্মকান্ডে বিএনপির কেউ অংশগ্রহণ করেনি । কিন্তু জামায়াত-হেফাজত নেতা কর্মীরা রহস্যজনক কারণে এ বিষয়ে নিশ্চুপ রয়েছে। হেফাজত সমর্থক জনৈক ব্যক্তির মতে-  হেফাজত কর্মীরা এই-ই প্রথম ঢাকায় গেছে । খুচরা দোকানগুলোতে যে কোরআন শরীফ বিক্রি হয় সেটা তাদের জানা ছিলনা । ভাবখানা যেন এই- তাদের বিশ্বাসের বাইরে কোন বই-পুস্তুক থাকা উচিত  নয় এবং  সেগুলো পোড়ানোও তেমন দোষের নয় । তাদের বেলায় যেটা দুর্ঘটনা অন্যদের বেলায় সেটি অবমাননা। সকলের জানা রয়েছে, তাদের এই কুপমূণ্ডূক দৃষ্টিভঙ্গির কারণে মুসলিম সমাজ  আজ জ্ঞান-বিজ্ঞান থেকে বহুদুরে অবস্থান করছে ।  সেজন্য প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায়   এনে ধর্মব্যবসায়ী রাজনীতিকদের মুখোশ  উন্মেচন করতে হবে। সে সঙ্গে ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে নয়া রেঁনেসাও সৃষ্টি করতে হবে।

    লেখক : গণতান্ত্রিক স্থানীয় সরকার বিষয়ক গবেষক
    ঈশ্বরদী, পাবনা। ফোন : ০১৭১২-৬৩৮৬৮২
                   

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ডিজিটাল বাংলাদেশ ও তরুণ প্রজন্ম
    পরের কন্টেন্ট শ্রমিকের নিরাপত্তা, চিকিৎসা ও ক্ষতিপূরণের বিধান

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 18, 2026

    পর্দার মায়াবী চোখ মিনা পাল যেভাবে হয়ে উঠলেন কবরী

    April 16, 2026

    বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব

    April 16, 2026

    ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?

    April 12, 2026

    সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...