Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • পর্দার মায়াবী চোখ মিনা পাল যেভাবে হয়ে উঠলেন কবরী
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    • ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    • কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান
    • নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » শ্রমিকের নিরাপত্তা, চিকিৎসা ও ক্ষতিপূরণের বিধান
    মতামত June 9, 2013

    শ্রমিকের নিরাপত্তা, চিকিৎসা ও ক্ষতিপূরণের বিধান

    মতামত June 9, 20134 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    advocate shahinurঅ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত ::  সাম্প্রতিককালে সাভার, আশুলিয়ায় পোশাক কারখানার ভবন ধস ও অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সমগ্র জাতি আজ সংকিত এবং উদ্বিগ্ন। যে শ্রমিকদের ঘামঝরা পরিশ্রমে উৎপাদিত পণ্য রপ্তানি করে দেশ সবচেয়ে বেশী বিদেশী মুদ্রা অর্জন করে অর্থনৈতিক চাকা সচল রেখেছে পোশাক শিল্পের সেসব শ্রমিকদের মর্মান্তিক মৃত্যুর পরও দেশের আইন আদালত যেন নির্জীব।

    শ্রমিক নিয়োগ, মালিক ও শ্রমিকের মধ্যে সম্পর্ক, সর্বনিম্ন মজুরীর হার নির্ধারণ, মজুরী পরিশোধ, কার্যকালে দুর্ঘটনাজনিত কারণে শ্রমিকের জখমের জন্য ক্ষতিপূরণ, ট্রেড ইউনিয়ন গঠন, শিল্প বিরোধ উত্থাপন ও নিষ্পত্তি, শ্রমিকের স্বাস্থ্য, নিরাপত্তা, কল্যাণ ও চাকুরীর অবস্থা ও পরিবেশ এবং শিক্ষাধীনতা ও সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে সকল আইনের সংশোধন ও সংহতকরণকল্পে ২০০৬ সালে শ্রম আইন প্রনীত হয়। কিন্তু শ্রমিকের কল্যাণে এ আইনের প্রয়োগ নেই বললেই চলে।

    শ্রম আইন ২০০৬ এর ৬ষ্ঠ অধ্যায়ের ৬২ নং ধারায়  অগ্নিকাণ্ড সম্পর্কে সতর্কতা অবলম্বন বিষয়ে বলা হয়েছে যে,

    (১) প্রত্যেক প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডের সময় প্রত্যেক তলার সাথে সংযোগ রক্ষাকারী অন্ততঃ একটি বিকল্প সিঁড়িসহ বহির্গমনের উপায় এবং অগ্নিনির্বাপক সরঞ্জামের ব্যবস্থা করবে।

    (২) প্রত্যেক প্রতিষ্ঠান বহির্গমনের পথ তালাবদ্ধ বা আটকিয়ে রাখবে না, যাতে কোন ব্যক্তি কক্ষের ভিতরে কর্মরত থাকলে উহা তত্ক্ষণাৎ ভিতর হতে সহজে খোলা যায়, এবং সকল দরজা এমনভাবে তৈরী করবে যেন উহা বাহিরের দিকে সহজে খোলা যায়, অথবা যদি কোন দরজা দুইটি কক্ষের মাঝখানে হয়, তবে উহা ভবনের নিকটতম বহির্গমন পথের কাছাকাছি দিকে খোলা যায়, এবং কোন দরজা কক্ষে কাজ চলাকালীন সময়ে তালাবদ্ধ বা বাধাগ্রস্থ অবস্থায় রাখতে পারবে না।

    (৩) প্রত্যেক প্রতিষ্ঠান সাধারণ বহির্গমণের জন্য ব্যবহৃত পথ ব্যতীত অগ্নিকাণ্ড কালে বহির্গমনের জন্য ব্যবহারের জন্য নির্ধারিত প্রত্যেক জানালা, দরজা বা অন্য কোন বহির্গমন পথ স্পষ্টভাবে লাল রং দ্বারা বাংলা অক্ষরে অথবা অন্য কোন সহজবোধ্য প্রকারে চিহ্নিত করবে।

    (৪) প্রত্যেক প্রতিষ্ঠান কর্মরত প্রত্যেক শ্রমিককে অগ্নিকাণ্ডের বা বিপদের সময় তত্সম্পর্কে হুশিয়ার করার জন্য স্পষ্টভাবে শ্রবণযোগ্য হুশিয়ারী সংকেতের ব্যবস্থা করবে।

    (৫) প্রত্যেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রত্যেক কক্ষে কর্মরত শ্রমিকগণের অগ্নিকান্ডের সময় বিভিন্ন বহির্গমন পথে পৌঁছার সহায়ক একটি অবাধ পথের ব্যবস্থা রাখবে৷

    (৬) যে প্রতিষ্ঠানের নীচ তলার উপরে কোন জায়গায় সাধারণভাবে দশজন বা ততোধিক শ্রমিক কর্মরত থাকেন, অথবা বিষ্ফোরক বা অতিদাহ্য পদার্থ ব্যবহৃত হয়, অথবা গুদামজাত করা হয়, সে প্রতিষ্ঠানে অগ্নিকান্ডকালে বহির্গমনের উপায় সম্পর্কে সকল শ্রমিকেরা যাতে সুপরিচিত থাকেন এবং উক্ত সময়ে তাদের কি কি করণীয় হবে, তত্সম্পর্কে তারা যাতে পরিপূর্ণ প্রশিক্ষণ লাভ করতে পারেন সেই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

    (৭) পঞ্চাশ বা ততধিক শ্রমিক/কর্মচারী সম্বলিত কারখানা ও প্রতিষ্ঠান প্রতি বত্সর অন্ততঃ একবার অগ্নিনির্বাপন মহড়ার আয়োজন করবে, এবং সে বিষয়ে মালিক কর্তৃক নির্ধারিত পন্থায় একটি রেকর্ড বুক সংরক্ষণ করবে।

    চিকিৎসা ও ক্ষতিপূরণ‍ঃ 

    যদি কোন শ্রমিক দুর্ঘটনাজনিত কারণে আহত বা নিহত হন তবে তাদের ক্ষতপূরণের বিধানসমুহ এই এই আইনের দ্বাদশ অধ্যায়ের বর্নিত হয়েছে ।  উক্ত আইন অনুযায়ী, কোন শ্রমিক আহত হয়ে চারদিন কাজ করতে না পারেন তবে তিনি নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট থেকে ক্ষতিপুরণ পাবেন। আহত হওয়ার নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে

    মালিক নিজ খরচে আহত শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা করবেন, অন্যথায় চিকিৎসার যাবতীয় খরচ বহন করবেন। অত্র আইনের ১৫০ ধারায় বলা হয়েছে যে, চাকুরী চলাকালে দুর্ঘটনার ফলে যদি কোন শ্রমিক শরীরে জখমপ্রাপ্ত হন তাহলে মালিক তাকে এই অধ্যায়ের বিধান অনুযায়ী ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন।

    ১৫১ ধারায় বলা হয়েছে, যখমের ফলে মৃত্যু হলে সংশ্লিষ্ট  শ্রমিক এক লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। তাছাড়া জখমের ফলে স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা ঘটলে এবং সংশ্লিষ্ট শ্রমিকটি যদি প্রাপ্ত বয়স্ক হন তবে তিনি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং সংশ্লিষ্ট শ্রমিকটি যদি অপ্রাপ্তবয়স্ক হন তবে তিনি দশ হাজার টাকা ক্ষতিপুরণ পাবেন।

    যদি চাকরীর চুক্তি পত্রে নাও থাকে তবু মালিক সংশ্লিষ্ট শ্রমিককে অত্র আইনে নির্ধারিত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন।

    বলবৎকরণঃ 

    উক্ত আইনের ১৬৬ ধারা অনুযায়ী কোন ব্যক্তির চিকৎসা বা ক্ষতিপূরণ পরিশোধের দায় সম্পর্কে যে কোন প্রশ্নের উদ্ভব হলে তা শ্রম আদালত নিষ্পত্তি করবে এবং  কোন দেওয়ানী আদালতের সে সম্পর্কে দায় বলবৎ করার ব্যাপারে কোন এখতিয়ার থাকবে না।

    লেখক : মানবাধিকারকর্মী, আইনজীবী ও কলামিস্ট

    প্রতিষ্ঠাতা মহাসচিব, জাস্টিসমেকার্স বাংলাদেশ

    মোবাইল : ০১৭২০৩০৮০৮০,

     

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট কোরআন শরীফ পোড়ানোর বিরুদ্ধে মিছিল-মিটিং নেই কেন!
    পরের কন্টেন্ট ‘তারেক পরিষদ’ মালয়েশিয়ার প্রতিবাদ সভা

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 18, 2026

    পর্দার মায়াবী চোখ মিনা পাল যেভাবে হয়ে উঠলেন কবরী

    April 16, 2026

    বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব

    April 16, 2026

    ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?

    April 12, 2026

    সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...