Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • এক দশকের মধ্যে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!
    • ৩১ বছর পর বিয়ের ছবি প্রকাশ করলেন ওমর সানী
    • ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী
    • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    • রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা
    • ইতালিতে হামলার শিকার বাঁধন বললেন, ‘আমি এর শেষ দেখব’
    • তারেক-মোদির বৈঠকের পর নবায়ন হতে পারে গঙ্গার পানিবণ্টন চুক্তি
    • পর্নোগ্রাফিকে বৈধ করার কথা বিবেচনা করছে ইউক্রেন
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    মতামত May 7, 2013

    বিএনপি ও সোনালী লতা

    মতামত May 7, 20134 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    সোনালী লতার কথা মনে পড়ছে খুব। গ্রামের ঝোপ-ঝাড়ের উপর খুব সুন্দর স্বর্ণের মতো রং এর লতায় জড়ানো থাকে। আমাদের বাড়িতে টয়লেটের দিকটায় ছিটকির ঝোপে সোনালী লতা হত। বর্ষা এলে পানিতে মরে যেত সব। আবার পানি চলে গেলে কি থেকে যে হতো। ছোটবেলায় আমার কাছে বড় আশ্চর্যের ছিল ব্যপারটি। সোনালী লতার কোনো শিকড় থাকে  না। অন্য গাছের উপর পড়ে থেকেই বেঁচে থাকে। শিকড় ছাড়া সুন্দর এই লতানো ঝোপটি এমন করে গাছটাকে ঝাপটে ধরে যে ওই গাছটিরই আর অস্তিত্ব থাকে না।  অনেক দিন পর ঢাকায় সোনালী লতা দেখলাম সেদিন হাতির ঝিলের রাস্তায় গুলশানের কাছে। পরিচ্ছন্নতা কর্মীরা ওগুলোকে টেনে টেনে তুলে ফেলছে। কারণ সৌন্দর্য্য বর্ধণের জন্য যে গাছ লাগানো হয়েছে সেগুলোকে মেরে ফেলছে সোনালী লতা। এই লতার সাথে জাতীয়তাবাদী দল বিএনপির একটা মিল আছে। তারাও অন্য ঝোপ ঝাড়ের উপর ভর করে।

    দুই বার জাতীয় নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করা দলটির কর্মকান্ড দেখে মনে হয়েছে বিএনপি দেউলিয়া হয়ে গেছে। নিজেদের শক্তি সামর্থ, সাহস, জনমর্থন কিছুই নেই। তারা হয়ত ভুলেই গেছে ভয়াবহ খরার ২০০৮ সালের নির্বাচনে তারা ৩২ শতাংশের উপর ভোট পেয়েছে। বিএনপি জামায়াত মিলিয়ে ৩৭ শতাংশ।

    শুরু থেকেই তারা জামায়াতের উপর ভর করে ছিল। এরপর এল গণজাগরণ মঞ্চ। তাদের ভর করার চেষ্টা করলো দলটি। ঢাকা মহানগররে আহ্বাবায়ক সাদেক হোসেন খোকা বললেন, “ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির পাশাপাশি গণজাগরণ মঞ্চ যেন তত্ত্বাবধায়ক সরকারের দাবি, আ্ওয়ামী লীগ সরকারের দূর্ণীতির বিষয়গুলো তুলে ধরে। তাহলেই বিএনপি গণজাগরণ মঞ্চকে সমর্থন দেবে” ,  জাগরণ মঞ্চ প্রত্যাখান করলো। বিএনপি শুরু করলো তরুণদের বিরুদ্ধে কুৎসা, কুরটনা।

    এর আগে ভর করার চেষ্টা করেছিল সেনা বাহিনীর উপর। বিএনপি নেতা বেগম খালেদা জিয়া এক জনসভায় আহ্বান জানালেন, সেনা বাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে”,  সবাই সমালোচনা করলেন বেগম জিয়ার এ ধরণের আহ্বান জানানোকে। অবাক হলেন, জণগণের উপর আস্থা না রেখে কেন সুশৃংখল সেনা বাহিনীর উপর ভর করার চেষ্টা করছেন।

    সেনা বাহিনীর উপর ভর করা বিএনপির জন্মের স্বভাব। এখন চলে যেতে হয় দলটির ইতিহাসে। ১৯৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করা হল। জিয়াউর রহমান তখন ভর করেছিলেন, খুনী ডালিম, রশিদদের উপর। তিনি বলেছিলেন, “তোমরা জুনিয়র অফিসার, তোমরা এসব করতে পারো,” তাই বঙ্গবন্ধুর খুন হওয়ার খবর শুনে তিনি বললেন, প্রেসিডেন্ট মারা গেছে সো হুোয়াট?” পুরো বিয়ষটি তিনি জানতেন। তিনি হলেন ঘটনার সুবিধা ভোগীদের অন্যতম। কয়েক দিন পরেই ডালিম, রশিদের লবিং এ তিনি হলেন সেনা প্রধান। ৩ নভেম্বর ১৯৭৫ সালের খালেদ মোশাররফের বিপ্লবে আটক হলেন, জিয়াউর রহমান। তখন জিয়াউর রহমান ভর করলেন কর্ণেল তাহেরের উপর। ৭ নভেম্বরের বিপ্লব হলো। মুক্ত হলেন জিয়াউর রহমান। রাষ্ট্রপতি হলেন তিনি। পরে অবশ্য রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে খুন করা হয় বিপ্লবী মুক্তিযোদ্ধা কর্ণেল তাহেরকে।

    সব শেষ আমরা দেখলাম, হেফাজত ইসলামের নামের সংগঠটির উপর ভর করতে। হঠাৎ করেই ৪ মে সামাবেশ ডেকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সরকারকে গণজাগরণ মঞ্চের দেখানো পথে টানা অবস্থান কর্মসূচির হুমকী দিলেন । ৪৮ ঘন্টার মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে সে ধরণের কর্মসূচি হবে সেটা মোটামুটি চূড়ান্ত জেনে গোলো বিএনপি নেতাকর্মীরা। কিন্তু তার পর দিনই ফ্লাসফেমী আইন করাসহ ১৩ দফা দাবিতে হেফাজত ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি। ৬টি পয়েন্টে অবস্থান নিলেন হেফাজত কর্মীরা। দুপুরের মধ্যে ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট শুরু করলো, হেফাজত, জামায়াত, বিএনপি কর্মীরা।

    গত ৬ এপ্রিল প্রথম সমাবেশেই হেফাজত নেতারা যেন রাজধানীতে টানা অবস্থান নেয় তার পরিকল্পনা করে রেখেছিল বিএনপি। কিন্তু ঠিক মতো ভর করতে পরেনি বিএনপি। বিএনপির আছর ছেড়ে হেফাজত বেড়িয়ে গোলো। ঢাকা ছেড়ে চলে যায় তারা। কিন্তু এবার পারেনি। তারা বসে পড়লেন। বিএনপি স্থায়ী কমিটির বৈঠক করলো সন্ধ্যায় নয়া পল্টন কার্যালয়ে। ঘোষণা দিলেন, হেফাজতে নেতাদের অবস্থান কর্মসূচিতে সহায়তা করো। চিড়া, মুড়ি, কলা নিয়ে যাও মুসাফিরদের জন্য। রাত টুকু পার হলেই ৪৮ ঘন্টা আল্টিমেটা শেষ হয়ে যায়। তারপর হেফাজতের কাঁধে পা রেখে অরাজকতা তৈরী করা, সরকারে বেকায়দায় ফেলা, প্রয়োজনে সরকার পতন।

    কিন্তু এবার সে স্বপ্ন দূ:স্বপ্ন হলো। সব রাতের মতো সে দিন ভোর রাতেও ঘুমতে যেতে পারলেনা খালেদা জিয়া। কারণ মধ্য রাতের পর র‌্যাব, পুলিশ, বিজিবরি বুদ্ধিদৃপ্ত অভিযান শেষ হয় ভোর রাতে। উঠিয়ে দেয়া হয় হেফাজত কর্মীদের অবস্থঅন থেকে। তাই বিএনপির হা হুতাশ। এতো গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেলের শব্দ শুনলাম লাশ কই? তাইলে লাশ গুম হয়েছে।গুজব ছড়াতে লাগলেন তারা। সাদেক হোসেন খোকার অভিযোগ “হাজার হাজার লাশ গুম হয়েছে” আল জাজিরার বরাত দিয়ে। আমরা কেউই অবশ্য আল জাজিরাতে সেই নিউজ খুঁজে পেলাম না। দুই দিনে সারা দেশে হেফাজত পুলিশ সংঘর্ষে ৩৭ জন নিহত। এদের মধ্যে পুলিশ, বিজিবি চার জন।

    অনেক সাংবাদিক ছিল রাতে সেখানে। বিএনপি সমর্থক এমনকি শিবির কর্মী বলে পরিচিত সাংবাদিকদের কেউ লাশ দেখেনি অভিযানে। সাদেক হোসেন খোকার টিলিভিশন, বাংলা ভিশন, কিংবা বিএনপির নেতা  মোসাদ্দেক আলী ফালুর এনটিভি দেখাতে পারনি। টিভি গুলো সরকারের ভয়ে লাশ দেখাতে নি বলেও বলছে তারা। তাহলে বিএনপি ফুটেজ গুলো প্রজেক্টরের মাধ্যমে দেশের মানুষকে দেখাক। তবুও নাকি লাশ গুম হয়ছে বলে বিএনপির দাবি। এখন তারা ভর করছে মিথ্যার উপর।

    আন্দোলনের সাথে যদি সাধারণ মানুষ সম্পৃক্ত  থাকে অনেক লাশ লাগে না। ৫২ ফেব্রুয়ারীতে ৭/৮ জন মারা গেছে বলে পর দিন ইত্তেফাক পত্রিকায় নিউজ হয়েছে। বাঙ্গালীর বাংলা ভাষার দাবি ঠেকে থাকেনি। ৬৯ এ এক আসাদ মারা গেছে, তাতেই পাকিস্তানী সরকারের বিরুদ্ধে গণঅভ্যত্থান হয়েছে। তাই বিএনপির কেন হাজার হাজার মিথ্যা লাশের উপর ভর করতে হয় এটাই বুঝি না?

    লেখক : একাত্তর টিভি’র স্টাফ রিপোর্টার

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট চাকরি জীবনে ওপরে ওঠার কয়েকটি সিঁড়ি…
    পরের কন্টেন্ট নিউইয়র্কে রবীন্দ্রনাথের ১৫২তম জন্মোৎসব

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন

    No Comments

    1. Shafiul Alam on May 8, 2013 12:53 AM

      dosto khub valo & sothik itihas lekheso, puro lekhata darun hoyese, i m fully agree with u.

      উত্তর দিন
    2. Ashaduzzaman Rupam Sohag on May 8, 2013 3:19 AM

      দোস্ত খুব ভাল এবং যুক্তিসঙ্গত লেখা হয়েছে ৷ আমি তোর সাথে সহমত প্রকাশ করছি ৷

      উত্তর দিন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    সর্বশেষ...
    September 11, 2026

    এক দশকের মধ্যে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!

    September 11, 2026

    ৩১ বছর পর বিয়ের ছবি প্রকাশ করলেন ওমর সানী

    September 10, 2026

    ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী

    September 10, 2026

    ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    September 2026
    S S M T W T F
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
    « Aug    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...