Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?
    • সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    • মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে
    • পর্দার মায়াবী চোখ মিনা পাল যেভাবে হয়ে উঠলেন কবরী
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    • ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলা পাই ফোন
    প্রযুক্তি November 1, 2025Updated:November 1, 2025

    স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলা পাই ফোন

    প্রযুক্তি November 1, 2025Updated:November 1, 20254 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    টেসলা পাই ফোন
    বার্তাবাংলা ডেস্ক »

    ইলন মাস্ক। প্রযুক্তিপ্রেমীদের কাছে এক নামেই পরিচিত তিনি। কখনও বুদ্ধিদীপ্ত, আবার কখনও পাগলাটে আইডিয়ার উদ্যোক্তা হিসেবে। একবার কোনো ধারণা তার মাথায় এলে তা বাস্তবে রূপ না দেয়া পর্যন্ত থেমে থাকেন না। এ দৃঢ়তার ফলেই আজ বিশ্ববাজারে অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা ব্র্যান্ড টেসলা।

    টেসলা পাই ফোন

    এবার সেই মাস্কের নতুন উদ্যোগ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন! টেসলা আনতে যাচ্ছেন নিজস্ব স্মার্টফোন, যার নাম হতে পারে ‘পাই’।

    টেসলার নতুন স্মার্টফোন ‘পাই’ নিয়ে প্রযুক্তি দুনিয়ায় জোর আলোচনা চলছে। শোনা যাচ্ছে, এই ফোনে ব্যবহৃত হবে কোয়ালকমের উন্নত স্ন্যাপড্রাগন চিপসেট। এতে যুক্ত থাকবে ফাইভ-জি প্রযুক্তির পাশাপাশি স্যাটেলাইট কানেক্টিভিটি। যার মাধ্যমে সরাসরি মহাকাশে থাকা স্যাটেলাইট থেকে ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলবে। ফলে দূরবর্তী এলাকা বা নেটওয়ার্কবিহীন স্থানেও সহজে ইন্টারনেট চালানো যাবে।

    মাস্কের চলমান প্রজেক্ট স্টারলিংক এরইমধ্যেই বৈশ্বিক ইন্টারনেট নেটওয়ার্ক তৈরির কাজ করছে। ধারণা করা হচ্ছে, টেসলার আসন্ন স্মার্টফোন ‘পাই’ সেই প্ল্যাটফর্মের সঙ্গেই যুক্ত হতে পারে। যাতে ব্যবহারকারীরা সরাসরি স্যাটেলাইট ইন্টারনেটের সুবিধা পান।

    এই স্যাটেলাইট ফোনের সবচেয়ে বড় শক্তি হলো—নেটওয়ার্কের ক্ষেত্রে অবস্থানের কোনো সীমাবদ্ধতা থাকবে না। বন, পাহাড় কিংবা সাগর—যেকোনো দুর্গম এলাকায়ও এটি সচল থাকবে। এমনকি আবহাওয়া পরিবর্তন বা দিন-রাতের পার্থক্যও এর সংযোগে কোনো প্রভাব ফেলবে না।

    বিষয়সূচি
    1. পাই ফোনে থাকবে যেসব ফিচার
    2. পাই ফোনে যে ক্যামেরা থাকবে
    3. ডিসপ্লে ও ব্যাক সাইডে যা থাকবে
    4. এমন ফোন আদৌ সম্ভব?
    5. পাই ফোনের যেমন দাম হতে পারে
    6. ফোন সম্পর্কিত খবরটির উৎস কোথায়?
    7. পাই ফোনের সত্যতা কতটুকু?
    8. তবে পাই ফোনের পুরোটাই কি গুজব?

    পাই ফোনে থাকবে যেসব ফিচার

    গুঞ্জন উঠেছে, টেসলার ‘পাই’ ফোনে টেসলার গাড়ির সব ফিচার ব্যবহার করা যাবে সম্পূর্ণ স্বাধীনভাবে। যেখানে অ্যাপলের ফোনে নিরাপত্তা সীমাবদ্ধতার কারণে অনেক ফিচার পুরোপুরি চালানো যেত না, সেখানে টেসলার ফোনে সেই বাধা থাকছে না।

    শুধু গাড়ির নিয়ন্ত্রণই নয়, মাস্কের আরেক উচ্চাভিলাষী উদ্যোগ নিউরালিংক(Tesla Neuralink Smartphone) প্রযুক্তিও এতে যুক্ত হতে পারে। নিউরালিংক মূলত মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সরাসরি সংযোগ স্থাপন করে। ফলে ব্যবহারকারীরা চিন্তার মাধ্যমেই বিভিন্ন কাজের নির্দেশ দিতে পারবেন। উদাহরণস্বরূপ, কেউ যদি শুধু মনে মনে ইউটিউব চালানোর কথা ভাবেন, তবে ফোনে স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব চালু হয়ে যাবে।

    বলতে গেলে এলন মাস্কের হাতে থাকা প্রায় সব বড় প্রকল্পেরই সংযোগ পাওয়া যাবে টেসলার আসন্ন স্মার্টফোন ‘পাই’-এ (Tesla Satellite Phone)।

    এমনকি এতে যুক্ত থাকতে পারে ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের সুবিধাও। মাস্কের দীর্ঘদিনের স্বপ্ন—মঙ্গলে মানুষের বসতি গড়া। তবে সেখানে বসতি স্থাপনের পাশাপাশি দরকার একটি স্থিতিশীল অর্থনৈতিক ব্যবস্থা।

    সেই চিন্তা থেকেই তিনি কাজ করছেন নিজস্ব ডিজিটাল মুদ্রা ‘মার্সকয়েন’ (Tesla Mars Coin)-এর ওপর, যা ভবিষ্যতে টেসলা ফোনের মাধ্যমেও ব্যবহারযোগ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    পাই ফোনে যে ক্যামেরা থাকবে

    টেসলার আসন্ন ‘পাই’ স্মার্টফোনে থাকছে চার লেন্সের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, যা ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে। বর্তমান স্মার্টফোনগুলোয় কম আলোতে ছবি তুলতে লং এক্সপোজারের প্রয়োজন হয়। কিন্তু পাই ফোনে সেই সীমাবদ্ধতা থাকবে না।

    এর উন্নত সেন্সর প্রযুক্তির কারণে ব্যবহারকারীরা তারাভরা আকাশের ছবিও তুলতে পারবেন কোনো লং এক্সপোজার ছাড়াই। ফলে জ্যোতির্বিজ্ঞান প্রেমী ও শৌখিন ফটোগ্রাফারদের জন্য এটি হয়ে উঠতে পারে এক অনন্য ডিভাইস।

    ডিসপ্লে ও ব্যাক সাইডে যা থাকবে

    টেসলা ‘পাই’ ফোনের ডিজাইনেও থাকছে একাধিক অভিনব বৈশিষ্ট্য। ফোনটির পেছনের অংশে থাকবে ফটোক্রোমিক প্রলেপ, যার ফলে সূর্যের আলো পড়লে এর রঙ পরিবর্তন হবে। টেসলার নিজস্ব সোলার প্যানেল প্রযুক্তি কাজে লাগিয়ে এতে থাকবে সূর্যালোকের মাধ্যমে চার্জ দেয়ার সুবিধাও।

    ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হবে ৬.৫ ইঞ্চির ফোরকে রেজ্যুলেশন স্ক্রিন। যা দেবে অত্যন্ত স্পষ্ট ভিজ্যুয়াল অভিজ্ঞতা। আরও বিস্ময়কর তথ্য হলো—ফোনটির মেমরি হতে পারে ২ টেরাবাইট, যা গড়ে দুটি কম্পিউটারের সমান স্টোরেজ ধারণক্ষমতা। ফলে ব্যবহারকারীরা বিপুল পরিমাণ ভার্চুয়াল ফাইল সহজেই সংরক্ষণ করতে পারবেন।

    এমন ফোন আদৌ সম্ভব?

    এতসব বিস্ময়কর ফিচারের ভিড়ে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে—এমন ফোন আদৌ সম্ভব কি-না? নাকি এটি আধুনিক যুগের আরেক রূপকথা হয়ে থাকবে? তবে টেসলার উদ্ভাবনী মনোভাব ও কার্যক্ষমতা অনেকের মনেই বিশ্বাস জাগিয়েছে যে, অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা টেসলারই আছে। আর এর পেছনে রয়েছেন সেই অনমনীয় ইলন মাস্ক, যিনি শুধু পৃথিবীর প্রযুক্তিতেই নয়, ভবিষ্যতের মঙ্গলগ্রহের জীবনকেও নতুনভাবে কল্পনা করছেন।

    পাই ফোনের যেমন দাম হতে পারে

    আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা থাকলেও সূত্রগুলো বলছে, টেসলার ‘পাই’ ফোনের দাম পড়তে পারে ৮০০ থেকে ১২০০ ডলারের মধ্যে। এত বৈশিষ্ট্যপূর্ণ ডিভাইসের জন্য এটি মোটেই অস্বাভাবিক নয়। বাজারে এই ফোন আসলে নতুন ধারা সৃষ্টি করবে না-কি অন্যান্য স্মার্টফোনকে পেছনে ফেলে দখল করবে—সেটা সময়ই দেখাবে।

    ফোন সম্পর্কিত খবরটির উৎস কোথায়?

    ২০২১ সালে ইউটিউবে একটি ভিডিওতে টেসলার ‘মডেল পি’ কনসেপ্টের ডিজাইন তুলে ধরা হয়। তবে এডিআরস্টুডিও চ্যানেলটি স্পষ্টভাবে জানিয়েছে, এটি কেবল ডিজাইনারের কল্পনা, টেসলার কর্তৃক প্রকাশিত বা ফাঁস হওয়া কোনো তথ্য নয়।

    পাই ফোনের সত্যতা কতটুকু?

    টেসলার স্মার্টফোন সংক্রান্ত যে গুজব রটে (Tesla Phone Rumors), তা সত্য নয়—ইলন মাস্ক নিজেই অন্তত দু’বার এটি স্পষ্ট করেছেন। ২০২৪ সালের জুন মাসে একটি লাইভস্ট্রিমিংয়ে টেসলার সিইও মাস্ক জানান, তাদের কোনো পরিকল্পনা নেই এমন ফোন বাজারে আনার। ফলে ‘পাই’ ফোন সম্পর্কিত খবরটি শুধুই গুজব।

    এর আগে ২০২৩ সালে মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বের টুইটার) কিনে নেওয়ার পর বিকল্প বা অলটারনেটিভ ফোন নিয়ে আনার সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন। মূলত তিনি বলেছিলেন, যদি তার সদ্য কেনা সোশ্যাল মিডিয়া অ্যাপস্টোরের বাধার সম্মুখীন হয়, তখন এমন ফোন আনা হতে পারে। কিন্তু পরবর্তীতে টেসলা স্মার্টফোন নিয়ে আসার বিষয়টি নিজেই উড়িয়ে দেন।

    তবে পাই ফোনের পুরোটাই কি গুজব?

    মরগ্যান স্ট্যানলির বিশ্লেষকরা মনে করছেন, টেসলার গাড়ির ইকোসিস্টেমের একটি সম্প্রসারিত অংশ হিসেবে ভবিষ্যতে টেসলা ব্র্যান্ডের স্মার্টফোন আনার সম্ভাবনা এখনও রয়ে গেছে। বিশেষ করে এআই প্রযুক্তির সঙ্গে সংযোগের ক্ষেত্রে এমন ফোন টেসলার উন্নত বৈদ্যুতিক গাড়িগুলোর জন্য কার্যকর একটি টুল হিসেবে কাজ করতে পারে।

    Advertisement for African All Media List
    Tesla Satellite Phone ইন্টারনেট ইলন মাস্ক গাড়ি টেসলা টেসলা পাই টেসলা পাই ফোন নেটওয়ার্ক প্রযুক্তিপ্রেমী ফোন ব্র্যান্ড মহাকাশ স্মার্টফোন স্যাটেলাইট
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট স্কলারশিপ নিয়ে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
    পরের কন্টেন্ট ‘আমি তো সিরিয়াল করতে আসিনি’

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    প্রযুক্তি

    প্রযুক্তি কি নিয়ন্ত্রণ করে ফেলছে মানবজাতিকে!

    প্রযুক্তি

    বড় সাইবার হামলার আশঙ্কা, ১৮ কোটি ই-মেইলের পাসওর্য়াড ফাঁস!

    প্রযুক্তি

    Oppo Find X9 নিয়ে মার্কেটে কামব্যাক করতে চলেছে Oppo

    প্রযুক্তি

    এই স্মার্টফোনগুলি দেবে DSLR-এর থেকেও দারুণ ছবি

    প্রযুক্তি

    ফোন পে, গুগল পে- র বাজারে এবার নতুন ধামাকা ভারতীয় ‘জোহো পে ‘

    প্রযুক্তি

    ভারতে কবে থেকে শুরু হচ্ছে স্টারলিঙ্ক?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 20, 2026

    বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?

    April 20, 2026

    সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি

    April 19, 2026

    স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...