Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    • কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান
    • নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়
    • শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?
    • কোন সময় ঘুমালে রোগ ও স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে?
    • ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » কলকাতায় আ. লীগের গোপন ‘পার্টি অফিস’
    বিশ্বজুড়ে August 8, 2025

    কলকাতায় আ. লীগের গোপন ‘পার্টি অফিস’

    বিশ্বজুড়ে August 8, 20254 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    পার্টি অফিস
    বার্তাবাংলা ডেস্ক »

    কলকাতার একটি ব্যস্ত বাণিজ্যিক কমপ্লেক্সের আট তলায় বাংলাদেশ আওয়ামী লীগের একটি ‘পার্টি অফিস’ রয়েছে, যা দেখতে সম্পূর্ণ সাধারণ বাণিজ্যিক অফিসের মতো, বাইরে কোনো সাইনবোর্ড বা নেতাদের ছবি নেই। সেখান থেকে সংগঠিত ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছে দলটি। দেশের ভেতরে থাকা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগও শুরু করা হয়েছে এখান থেকে।

    পার্টি অফিস

    মাস ছয়েক আগে আওয়ামী লীগের সূত্রগুলি জানিয়েছিল, গত এক বছর ধরে ভারতে অবস্থানরত দলের শীর্ষ ও মধ্যম পর্যায়ের অন্তত ৮০ জন সংসদ সদস্য, জেলা সভাপতি-সম্পাদক, উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ প্রায় ২০০ নেতাকর্মী অবস্থান করছে। এছাড়া এর বাইরে বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও চলে এসেছেন ভারতে।

    জানা গেছে, এদের বেশিরভাগই নিয়মিত এই অফিসে যাতায়াত করছেন।

    ২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান নেওয়ার পর দলটির নেতারা নিজেদের বাসায় ছোটখাট বৈঠক করলেও বড় মিটিংয়ের জন্য রেস্টুরেন্ট বা ব্যাঙ্কয়েট হলে আয়োজন করতে হতো, তাই নির্দিষ্ট একটি অফিস প্রয়োজন হয়ে পড়েছিল। এই পার্টি অফিসে দলীয় ফাইল না থাকলেও বৈঠক ও আলোচনা চলে এবং বড় বৈঠকগুলো ব্যাঙ্কয়েট হলে করা হয়।

    এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলা। শুক্রবার (৮ আগস্ট) বিবিসি বাংলার অনলাইন সংস্করনে প্রকাশিত প্রতিবেদনটিতে উঠে আসে, কলকাতায় আওয়ামী লীগের অফিস, ভারতে অবস্থানরত নেতাদের সঙ্গে বাংলাদেশে থাকা মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, দলের অর্থায়ন ও নেতাদের বিভিন্ন বিষয়ে বক্তব্য। এছাড়া প্রতিবেদনে আরও প্রকাশ করা হয়েছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বর্তমান অবস্থান। 

    বিবিসি বাংলা প্রতিবেদনে জানিয়েছে, ‘গোপন ওই পার্টি  অফিসে’ কোনো সাইন বোর্ড নেই, ঘরটির বাইরে বা ভেতরে শেখ হাসিনা অথবা বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কোনো ছবি কোথাও নেই।

    আওয়ামী লীগের এক নেতার বরাতে বিবিসি জনিয়েছে, বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি, সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখি নি খুবই সচেতন ভাবে। আমরা চাইনি যে এই ঘরটার পরিচিতি প্রকাশ করতে। এমনকি একটা দলীয় দফতরে যেসব ফাইল ইত্যাদি থাকে, সেসবও এখানে রাখা হয় না।

    নিয়মিত দেখা-সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, এটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিসই বলি, কিন্তু আদতে এটা একটা বাণিজ্যিক অফিস। আগে যে সংস্থা কাজ করত এখানে, তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার, টেবিল এসবই আমরা ব্যবহার করি।

    তিনি আরও জানান, ৩০-৩৫ জনের বৈঠক এই দফতরেই হয়ে যায়, কিন্তু একটু চাপাচাপি করে বসতে হয়। ছোটখাটো বৈঠক বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে এখনও হয়। তবে বড় বৈঠকগুলি, যেখানে শ দুয়েক নেতা-কর্মী হাজির হওয়ার কথা, সেরকম বৈঠকের জন্য কোনো ব্যাঙ্কয়েট হল বা কোনো রেস্তরাঁর একটি অংশ ভাড়া নিয়ে নেওয়া হয়।

    বিবিসি তাদের প্রতিবেদনে আরও জানায়, ভারতে দলের প্রধান নেত্রী শেখ হাসিনা দিল্লি ও কলকাতা সংলগ্ন মাঝামাছি একটি এলাকায় অবস্থান করছেন এবং ভারতে থাকা নেতারা নিয়মিত তার সঙ্গে দেখা-সাক্ষাৎ ও বৈঠক করেন।

    দলের অন্যান্য কাজ ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত হয়, যেখানে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপ ও লাইভ অনুষ্ঠানের মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে যোগাযোগ ও নির্দেশনা দেয়া হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ বাড়ানোর চেষ্টা চলছে বলে দলটির সাবেক এমপি পঙ্কজ দেবনাথ জানিয়েছেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠলেও কেন শীর্ষ নেতারা ভারতে অবস্থান করছেন, সে প্রসঙ্গে পঙ্কজ দেবনাথ বিবিসিকে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকার গঠন ছিল প্রয়োজনীয়, তেমনি বর্তমানে দল পরিচালনা করে দেশে ফিরে সংগঠন শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। দেশে থাকলে হয়তো নেতারা জেলে যেতেন বা নির্যাতিত হতেন, তাই ভারতে অবস্থান জরুরি।

    দলটির অর্থায়নের বিষয়েও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা বিবিসিকে জানান, দেশে ও বিদেশে থাকা শুভাকাঙ্খীরা তাদের খরচ চালাচ্ছেন।

    সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের বলেন, গত বছর অগাস্টের পর থেকে বিপর্যয়ের সময় থেকে নেতাকর্মীরা এগিয়ে এসে অর্থ সাহায্য করেছেন। ভারতে জীবনযাত্রায় পরিবর্তন এনেছে নেতারা, এক ফ্ল্যাটে একাধিক নেতারা থাকছেন, যেখানে আগে অনেকেই গাড়ি চালাতেন এখন গণপরিবহন ব্যবহার করছেন।

    এখন পর্যন্ত কতদিন ভারতে থাকতে হবে তা নির্দিষ্ট নয়, তবে ওবায়েদুল কাদের বলেন, রাজনৈতিক লড়াই চলতেই থাকবে এবং এর বিকল্প নেই। ভারতে থাকা নেতারা দলের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও দেশের কর্মীদের জন্য নির্দেশনা দিচ্ছেন, যা ভার্চুয়াল মাধ্যমের মাধ্যমে নিয়মিত চলছে। এই ‘অদৃশ্য’ পার্টি অফিস থেকে বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা গড়ে উঠছে এবং দলীয় সংগঠন চালানো হচ্ছে।

    এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন গত বছরের সেপ্টেম্বর থেকে ভারতে অবস্থান করছেন বলে জানিয়েছে বিবিসি বাংলা। বিবিসি বাংলাকে সাদ্দাম হোসেন বলেন, দেশে ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে যেতে পারছে না, তাদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হচ্ছে। শুধু ছাত্রলীগ নয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ওপর চলছে নির্যাতন, দমন পীড়ন।  -বিবিসি বাংলা

    Advertisement for African All Media List
    অবসরপ্রাপ্ত সেনা আ. লীগ আওয়ামী লীগ কলকাতা কার্যক্রম পার্টি অফিস বাংলাদেশ যোগাযোগ
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট প্রবাসীরা যেভাবে ভোট দেবেন
    পরের কন্টেন্ট অন্তর্বর্তী সরকারের এক বছর: সফলতা-ব্যর্থতা

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিশ্বজুড়ে

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    অর্থনীতি

    ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র

    বিশ্বজুড়ে

    হরমুজ প্রণালির রণক্ষেত্রে ইরানকে হারানো কেন কঠিন?

    বিশ্বজুড়ে

    ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি: ২০২৬ সালের সেরা ১০

    বিশ্বজুড়ে

    আয়াতুল্লাহ খামেনি : যেভাবে গড়ে তুলেছিলেন আধুনিক ইরান ও প্রতিরোধ ক্ষমতা

    বিশ্বজুড়ে

    খামেনির পর কে? ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে যাদের নাম

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 12, 2026

    সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য

    April 12, 2026

    গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়

    April 9, 2026

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    April 7, 2026

    কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...