প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের নবনির্মিত ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক শুরু হয়।

এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা ২৫ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। এরপরই উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়।
প্রধান উপদেষ্টার সচিবালয়ে প্রবেশ উপলক্ষে সচিবালার জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। একটি গেট বাদে বাকি সবগুলো গেট বন্ধ রয়েছে।
এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এটি হচ্ছে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক।

