Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ভারতে ফুসফুসের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ইমিউনোথেরাপি
    • তীব্র গরমে ডায়াবেটিক রোগীর জীবনযাপন : সুস্থ থাকার সহজ গাইডলাইন
    • গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না : উচ্চ আদালত
    • প্রথম দেখায় সম্পর্ক তৈরির ‘গোপন উপাদান’ কোনটি? 
    • বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 
    • শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা
    • যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা
    • সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » নারীর প্রতি সহিংসতা : আইনের কার্যকর প্রয়োগই অন্যতম সমাধান
    মতামত March 21, 2013

    নারীর প্রতি সহিংসতা : আইনের কার্যকর প্রয়োগই অন্যতম সমাধান

    মতামত March 21, 20133 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    advocate shahnurঅ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত :: নারীর প্রতি সহিংসতা মানবাধিকারের অন্যতম লংঘন এবং একটি দেশের উন্নয়নে বড় বাঁধা। বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার ব্যাপকতা ও ভয়াবহতা খুবই উদ্বেকজনক। বিগত বছরগুলোতে নারীর প্রতি সহিংসতার ব্যপকতা অবলোকন করে নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার সংগঠনসহ বিবেক সম্পন্ন জনগনের প্রতিনিয়ত প্রতিবাদ ও দাবীর মুখে রাষ্ট্র বেশ কিছু আইন প্রণয়ন করেছে। তাছাড়া, নারীর বিরুদ্ধে যৌন হয়রানী, গৃহকর্মীদের সুরক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের শারীরিক নির্যাতন বন্ধসহ অন্যান্য সহিংসতা প্রতিরোধে বিভিন্ন মানবাধিকার সংগঠন কর্তৃক রিট দায়েরের মাধ্যমে মহামান্য হাইকোর্ট কর্তৃক নারীর প্রতি সহিংসতা বন্ধে বেশ কিছু নীতিমালা প্রণয়নের দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

    মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ গত ১৪ মে ২০০৯ তারিখে যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা সম্বলিত রায় প্রদান করেন। এই রায়ের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন ২০১০ প্রনীত হয়েছে। তাছেড়া, গত ১৫ ফেব্রুয়ারি ২০১১, হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বেশ কিছু নির্দেশনা দিয়ে গৃহকর্মীদের সুরক্ষা বিষয়ে দায়েরকৃত রিটের রায় প্রদান করেন এবং ১৩ জানুয়ারি ২০১১ সালে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক শাস্তি প্রদান প্রতিরোধে নির্দেশনা দিয়ে রায় প্রদান করেন। এছাড়াও সুপ্রীম কোর্টের আপীল বিভাগ গত ১২ মে ২০১১ তারিখে ফতোয়া সংক্রান্ত একটি যুগান্তরী রায় প্রদান করেন।

    যৌন হয়রানি প্রতিরোধে আদালতের প্রদত্ত রায় মোতাবেক  প্রতিটি প্রতিষ্ঠানে একটি করে অভিযোগ বক্স থাকতে হবে এবং অভিযোগ গ্রহনের জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি করতে হবে যার বেশির ভাগ সদস্য হবেন নারী। এমনকি সম্ভব হলে এ কমিটির প্রধান হবেন একজন নারী। তাছাড়া, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান তার প্রতিষ্ঠানে সংঘঠিত যৌন হয়রানির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহন করবেন।সর্বোপরি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাউন্সিলিং এর ব্যবস্থা থাকতে হবে। গৃহকর্মীদের সুরক্ষা বিষয়ক হাইকোর্টের প্রদত্ত রায় অনুযায়ী ১২ বছরের নীচে কোনো শিশুকে কাজে নিয়োগ করা যাবে না। তাছাড়া, গৃহশ্রমিকদের নিবন্ধন করাসহ যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে হাইকোর্ট নির্দেশনা প্রদান করেছে।

    কিন্তু দেখা যায় যে, আদালতের প্রদত্ত নির্দেশনা ও নীতিমালাগুলো শুধু নথির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, বাস্তবে তেমন কোনো প্রয়োগ নেই। বাস্তবায়নের জন্য নেই কোনো মনিটরিং কমিটি। এমন পরিস্থিতিতে নারীর প্রতি সহিংসতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আদালতের রায় বাস্তবায়ন না হবার ফলে বাংলাদেশ দেখেছে নাটোরের শিক্ষক মিজানুর রহমানের নৃশংস্য হত্যাকান্ড, মধুখালীর চাপারানী হত্যাকান্ড, হেনার আত্নহত্যা এবং সন্তানসহ মায়ের ট্রেনের নীচে ঝাপিয়ে পড়ার মত ঘটনা।

    নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন এর বিষয়ে প্রস্তাবিত খসড়া টিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আইনে পরিণত করা প্রয়োজন। এছাড়া ভিক্টিম স্বাক্ষী সুরক্ষা আইন এর বিষয়ে প্রস্তাবিত খসড়া টিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আইনে পরিণত করে দ্রত বাস্তবায়ন করা প্রয়োজন।  তাছাড়া, ভিক্টিম সাপোর্ট সেন্টার ও ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (OCC) এর সেবা তৃনমূল পর্যায়ে সম্প্রসারণ করার পাশাপাশি সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন আশ্রয় কেন্দ্রগুলোর সেবার মান ও সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। এছাড়াও, মহামান্য আদালতের নির্দেশনা অনুযায়ী এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা ২০১০ খসড়া’র আলোকে একটি পূর্নাঙ্গ আইন প্রণয়ন করে কার্যক্র প্রয়োগ প্রয়োজন। একইসাথে শিক্ষা প্রতিষ্ঠানে Corporal Punishment নিষিদ্ধ করে হাইকোর্টের দেও্য়া রায়, ফতোয়ার নামে বিচার বহির্ভূত শাস্তি প্রদান বিষয়ে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ কর্তৃক রায় এবং পর্ণগ্রাফি প্রতিরোধ আইনটি সহ জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ এর কার্যকর বাস্তবায়ন প্রয়োজন।

    সর্বোপরি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রনীত প্রচলিত আইনগুলোর কার্যকর প্রয়োগ, সুষ্ঠ বাস্তবায়ন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনগনের সচেতনতা বৃদ্ধির জন্য সরকারের যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহন করা আবশ্যক। পাশাপাশি আমাদের সকলের সহযোগিতা নারীর প্রতি সহিংসতামুক্ত বাংলাদেশ গড়তে গুরত্ত্বপূর্ন অবদান রাখতে সক্ষম।

    লেখক : মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিক; প্রতিষ্ঠাতা মহাসচিব, জাস্টিসমেকার্স বাংলাদেশ

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ইতালির নতুন ঘোষিত কৃষি/সিজনাল ভিসা ২০১৩ এর ৩০,০০০ কোটায়ও বাংলাদেশ নেই!
    পরের কন্টেন্ট প্রয়াত রাষ্ট্রপতির প্রতি এতো অনীহা কী কারণে!

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 18, 2026

    ভারতে ফুসফুসের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ইমিউনোথেরাপি

    May 12, 2026

    তীব্র গরমে ডায়াবেটিক রোগীর জীবনযাপন : সুস্থ থাকার সহজ গাইডলাইন

    May 11, 2026

    গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না : উচ্চ আদালত

    May 9, 2026

    প্রথম দেখায় সম্পর্ক তৈরির ‘গোপন উপাদান’ কোনটি? 

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...