Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    • ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    • কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান
    • নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়
    • শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » অদ্ভুত ব্যাংকিং ‘সেবা’র গল্প শুনুন…
    মতামত August 17, 2016

    অদ্ভুত ব্যাংকিং ‘সেবা’র গল্প শুনুন…

    মতামত August 17, 20165 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News

    Warning: Trying to access array offset on value of type bool in /home/hrqwaeru/public_html/wp-content/themes/smart-mag/partials/single/featured.php on line 78
    বার্তাবাংলা ডেস্ক »

    আমি একটা অদ্ভুত ব্যাংকের গ্রাহক। এই ব্যাংকের ট্যাগলাইন হল, “সার্ভিস ফার্স্ট” বা সেবাই প্রথম। সেই প্রথম গ্রেডের সেবার ব্যাপারে যে অভিজ্ঞতাগুলো গত কয়েক বছর ধরে হয়েছে সেগুলো আজকে পূর্ণতা পেয়েছে বা সেবার ষোলকলা পূর্ণ হয়েছে।
    সেগুলোর কিছু উল্লেখযোগ্য ঘটনাগুলো সবার সাথে শেয়ার করতেই এই বিরাট গরুর রচনা টাইপ লেখা লিখতে হল।

    ১. ২০১৩ সালের কোন এক সময় জরুরি প্রয়োজনে ব্যাংক থেকে চেক দিয়ে ৫০ হাজার টাকা উঠাই। ব্যাংক থেকে পাওয়া ঐ বান্ডিল আমি সরাসরি আমার কোম্পানির পেপারস প্রসেসিং এর জন্য আমাদের আইনজীবীকে দিলে সেখান থেকে আমাদের সামনেই একটা এক হাজার টাকার “জাল নোট” ফেরত আসে, যেটা আমাদের জন্য খুব লজ্জাজনক ব্যাপার ছিল।

    ২. ২০১৪ সালে তখন আমি ইল্যান্স মার্কেটপ্লেসে কাজ করতাম। একবার ব্যাংক ট্রান্সফার করলাম। প্রথমবার করছি বলে, খুব কম অ্যামাউন্ট দিলাম। মাত্র ২২৪ ডলার, টাকায় মোটামুটি ১৬ হাজারের মত। ব্যাংক আমাকে ধরলো। আমার মানি সেন্ডার কোম্পানি, কোন সোর্স থেকে টাকা আসছে তার প্রমাণ নেই ব্লা ব্লা। তখন ঐ শাখায় আমার পরিচিত বড়ভাই ছিলেন বলে, উনি আমার ইল্যান্স অ্যাকাউন্টের ফাইনানশিয়াল রিপোর্টের একটা প্রিন্ট দিয়ে টাকাটা ঐ যাত্রায় বের করার ব্যবস্থা করে দেন। টাকা পাওয়ার পর দেখলাম, ২৮ ডলার ওখান থেকে নাই। এর মধ্যে ৫ ডলার ইল্যান্সের চার্জ। বাকিটা স্টেটমেন্ট দেখে আমি জানতে চাইলাম যে ওটা কার পকেটে যাচ্ছে। সন্তোষজনক কোন উত্তর ছিল না। দুই দিন ঘুরে ১৯৬ ডলারের মূল্যের টাকা নিয়ে বিদায় নিলাম।

    ফলাফলঃ এরপর কান ধরলাম, আর জীবনে কোন ব্যাংক ট্রান্সফার করাবো না ব্যাংকে। সকল টাকা এরপর থেকে কাজকর্মের পেমেন্ট ওয়েস্টার্ন ইউনিয়ন বা এই টাইপ সার্ভিস দিয়ে নিই।

    ৩. এ বছরের শুরুর দিকে পোড়া কপালের অংশ হিসাবে অস্ট্রেলিয়া থেকে এক ক্লায়েন্ট আমার ব্যাংক অ্যাকাউন্টে তার কোম্পানি অ্যাকাউন্ট থেকে অল্প কিছু টাকা পাঠায়। মাত্র ২০ হাজার টাকা। টাকা উঠাতে গেলে তখন বিভিন্ন রকম জেরা চলতে থাকে। আর অনলাইনে কিভাবে আমি এমনে টাকাপয়সা কামাই সেইটার অ্যানালাইসিস চলতে থাকে। এভাবে প্রথম দিন যায়, আমাকে বলা হয় ক্লায়েন্টের সাথে আমার কাজের চুক্তিপত্র নিয়ে যেতে। সেটা নিয়ে ক্লায়েন্টের সাথেও একটু ভুল বুঝাবুঝি হয়, তাদেরকে দোষ দিয়ে লাভ কি। ছোট একটা প্রজেক্টের জন্য এতোগুলো পেপারওয়ার্ক করতে তার কিসের ঠ্যাকা। এরপর চুক্তিপত্র নিয়ে ব্যাংকে গেলে আবার শুরু হয় জেরা। একজন কর্মকর্তা আমাকে বলেন, আপনি যে চুক্তিপত্র দিয়েছেন সেটা ভ্যালিড না, এখানে আমাদের দেশি কোম্পানির মত জলছাপ লাগানো প্যাডে প্রিন্ট দেয়া হয়নাই (সেটা তাদের অফিসিয়াল প্যাডই ছিল)। আমি ধৈর্য হারিয়ে বললাম, তাহলে ২০ হাজার টাকার জন্য ইন্টারন্যাশনাল আইনজীবী দিয়ে চুক্তিনামা করিয়ে সেটা অস্ট্রেলিয়া থেকে সাইন করিয়ে নিয়ে আসি, কি বলেন ? অনেক এটা সেটার পর আমাকে ওনারা পরের দিন আসতে বলেন। পরের দিন বাংলাদেশ ব্যাংকের আরেকটা বড়সড় একটা ফর্ম পুরন করে আসার ৩ দিন পর ঐ সাধের ২০ হাজার টাকা আমার অ্যাকাউন্টে আসে। আচ্ছা, আগের মতই কিন্তু ৩০ ডলারের মত লাপাত্তা।

    ফলাফলঃ এই হ্যারাসমেন্টের কারনে আমার পুরো ৩ টা কর্মদিবস নষ্ট হয়। মানসিকভাবেও খুবই আপসেট হয়ে পড়ি। চলতি একটা বড় প্রজেক্টের গুরুত্বপূর্ণ ডেডলাইন মিস হয়। ১২ লক্ষ টাকার সেই চলতি প্রজেক্ট ক্যান্সেল হয়ে যায়। ওইসময় এই ধাক্কা নেয়ার অবস্থায় আমি ছিলাম না।

    ৪. এতদিন যেটার উপর ভরসা করতাম আজকে সেটাও শেষ। আজকে ব্যাংকে গেলাম ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে আসা একটা পেমেন্ট নিতে। এতকাল কখনো কোন সমস্যা হয়নি। এই একই ক্লায়েন্টের কাছ থেকে গত ৪ মাসে ৩টা সিমিলার অ্যামাঊন্টের এরকম পেমেন্ট এসেছে ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে। আজকে আমার বিশিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের মনে হইছে, ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে শুধুমাত্র যাদের পরিবারের কেউ বিদেশে থাকে তারাই টাকা পাঠাতে পারবে, অন্য কেউ না। আমার মানি সেন্ডার একজন বিদেশি, তাই তার সাথে আমার এরকম বিজনেস পেমেন্ট ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে আমি নিতে পারবো না। ব্রাঞ্চের ম্যানেজারের সাথে কথা বললে, তিনি চিবিয়ে চিবিয়ে অনেক রুলস রেগুলেশন দেখালেন। “প্রপার ব্যাংকিং চ্যানেল” দিয়ে টাকা নিতে উপদেশ দিলেন। আমি তার প্রপার ব্যাংকিং চ্যানেলের উপরে বর্ণিত অতীত অভিজ্ঞতা একটু শেয়ার করলে, আরও কিছু ব্লা ব্লা দেখিয়ে দিলেন। আমাকে ওনাদের প্রথম শ্রেণীর সার্ভিস সরূপ তাদের হেড অফিসে রেমিটেন্স বিভাগে একটু কথাও বললেন। এরপর আমাকে বলে দিলেন, অন্য ব্যাংকে চেষ্টা করতে এবং গুলশান যাইতে। সেখানে নাকি অনেক এক্সপার্ট আছে যারা এটা প্রসেস করতে পারবে।

    এরপর ব্র্যাক ব্যাংকে গেলে সেখানে ওয়েস্টার্ন ইউনিয়ন রিসিপ্টে আমার নামের আগে “Md.” নাই বলে ওনারা অপারগতা প্রকাশ করলেন। অথচ একই রকম পেমেন্ট আমি গতমাসেও নিয়েছি।

    এরপর অন্য আরেকটা ব্যাংকে গেলে, ওনারা নিয়ম দেখালেও সেই নিয়মের মধ্যে থেকেই আমাকে যথেষ্ট হেল্প করেছেন এবং একটু সময় লাগলেও টাকাটা ক্লিয়ার করেছেন।

    বাণিজ্যিক ব্যাংকের দায় এখানে যতটা, তার চেয়েও বেশি দায় হল সরকার ও বাংলাদেশ ব্যাংকের কিছু মাথামোটা লোকজনের। ডিজিটাল বাংলাদেশ কথাটাকে গালির পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে এরাই দায়ী। ব্যাংকে গেলে অবস্থাটা দেখলে মনে হয়, বাংলাদেশ হল বিরাট এক ধনী দেশ, এখানে কোন বাইরের রেমিটেন্স আসা অন্যায় । সেটা যদি আসে তবে আসতে হবে মালয়েশিয়া কিংবা সৌদি আরব থেকে। সত্যি কথা হল, একটা কারনেই চরম হতাশ লাগে। এতো কষ্ট করে যে টাকাগুলো ইনকাম করি, এবং তার প্রত্যেকটা পাইপয়সার হিসাব করে বছর বছর ট্যাক্স দিই সরকারকে। বিনিময়ে প্রত্যেকটা ধাপে নিজের পা পেছনে টেনে ধরার মত লোকজনের অভাব নেই। সেটা ব্যাংক হোক, কিংবা সরকারি অফিস। কষ্ট হলেও এখনও বিশ্বাস করতে চাই, দেশে থাকার সিদ্ধান্তটা সঠিক ছিল। হতাশ হলেও আশা করতে চাই, পরিস্থিতির পরিবর্তন হবে। [লেখাটি লেখকের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া এবং অসম্পাদিত।]

    লেখক : সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও উদ্যোক্তা

    Advertisement for African All Media List
    অদ্ভুত ব্যাংকিং ‘সেবা’র গল্প শুনুন... বাংলাদেশের ব্যাংকিং সেবা
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট সিটিসেল বন্ধের প্রক্রিয়া শুরু : তারানা হালিম
    পরের কন্টেন্ট যেভাবে বানাবেন পপকর্ন চিকেন…

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 16, 2026

    বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব

    April 16, 2026

    ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?

    April 12, 2026

    সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য

    April 12, 2026

    গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...