পপকর্ন এবং চিকেন দুটোই খুব পুষ্টিকর। আর তা যদি হয় এক সঙ্গে তাহলে কোনো কথাই নেই। এই খাবারটি সব বয়সের মানুষজনই পছন্দ করে। বিশেষ করে বাচ্চাদের কাছেও এটি দারুণ এক খাবার। তাহলে চলুন জেনে নেওয়া যাক মজাদার এই খাবারটি তৈরির পদ্ধতি বা রেসিপি।
দুই কাপ চিকেন ছোট পিস করে আলাদা বাটিতে রাখব। এতে আধা কাপ দুধ ও একটি ডিম ভেঙ্গে দিব। এবার এতে দেড় চা চামচ গুঁড়ামরিচ, গোল মরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ আন্দাজমতো মিশিয়ে ৩-৪ ঘণ্টা নরমাল ফ্রিজে রাখব।
এবার অন্য একটি পাত্রে এক কাপ ময়দার সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, মরিচগুঁড়া আধা চা চামচ, বেকিং পাউডার আধা চা চামচ মিশিয়ে রাখব। চুলায় তেল ডুবো কড়াইতে গরম করব মাঝারি হিটে। ফ্রিজ থেকে চিকেন বের করে ময়দার মিশনে গড়িয়ে তেলে দিব। চাইলে ব্রেডক্রাম্বে আরেক পরত গড়ানো দিতে পারেন।
তবে এক্ষেত্রে ময়দায় গড়িয়ে আবার চিকেন মেরিনেটের লিকুইড মিশ্রনের মধ্যে চুবিয়ে নিবেন। তারপর ব্রেডক্রাম্বে গড়াবেন। এবার সোনালি করে ভেজে টিস্যুর ওপর রাখুন। তেল শুষে গেলে সসসহ গরম গরম পরিবেশন করুন! এই হলো মজাদার চিকেন পপকর্ন তৈরির গোপন সূত্র! তাহলে এবার এনজয় দ্যা ফুড!!! রেসিপিটি ভালো লাগলে কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন!
