Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • সাইবার নিরাপত্তায় নতুন নজরদারি প্রযুক্তি কিনছে বাংলাদেশ সরকার
    • ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন
    • মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
    • ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’
    • সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন
    • নজরুলের বই প্রকাশ : আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক উপাখ্যান
    • কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ
    • শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে : ইউনিসেফ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » সমকামী ব্যক্তির প্রতি এত ঘৃণা কেন?
    মতামত April 30, 2016

    সমকামী ব্যক্তির প্রতি এত ঘৃণা কেন?

    মতামত April 30, 20165 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News

    Warning: Trying to access array offset on value of type bool in /home/hrqwaeru/public_html/wp-content/themes/smart-mag/partials/single/featured.php on line 78
    বার্তাবাংলা ডেস্ক »

    সমকামী অধিকার কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু তনয় হত্যার ফলে তথাকথিত ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দুঃস্বপ্নে বিভোর কিলারদের কিলিং মিশনে নাস্তিক ব্লগার ও নাস্তিক লেখকের সাথে সমকামী অধিকারকর্মীও নতুন করে যোগ হল। জানি না জুলহাজ মান্নান সমকামী ছিলেন কিনা? সমকামী অধিকার নিয়ে কাজ করলেই যে নিজেকে সমকামী হতে হবে তা কিন্তু নয়। আমি অনেক সমকামী অধিকার আন্দোলন কর্মীকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে দেখেছি যে তারা সমকামী নয়।

    শুধু বাংলাদেশে বসবাসরত সমকামী বা সমকামী অধিকার আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিরাই যে শুধুমাত্র যৌন প্রবৃত্তি (সেক্সুয়াল ওরিয়েন্টেশন) ও লিঙ্গ পরিচয় (জেন্ডার আইডেন্টিটি)’র কারনে সহিংসতা ও বৈষম্যের শিকার হন। তা কিন্তু নয়, সমগ্র বিশ্বেই সমকামী ব্যক্তিরা এইরূপ সহিংসতা ও বৈষম্যের শিকার হয়ে থাকেন।

    যদিও জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ১ ধারায় সকল মানুষ স্বাধীন এবং সমমর্যাদা ও অধিকার নিয়ে জন্ম গ্রহণ করে বলে ঘোষণা করা হয়েছে। ফলে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার (এলজিবিটি)সহ সকল মানুষ আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী জীবনের অধিকার; ব্যক্তিগত গোপনীয়তা ও সুরক্ষা পাওয়ার অধিকার; স্বেচ্ছাচারী আটক, গ্রেফতার ও নির্যাতিত না হওয়ার অধিকার; মত প্রকাশ, সংগঠন করা ও শান্তিপূর্ন সমাবেশের অধিকারসহ একজন মানুষ হিসেবে প্রাপ্য সহজাত সকল অধিকার পূর্ণরূপে উপভোগ করার অধিকারী।

    তেমনি বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনায় সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। তাছাড়া সংবিধানের ২৭ অনুচ্ছেদে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী হিসেবে স্পষ্টভাবে ঘোষনা করে সকল প্রকার বৈষম্য নিষিদ্ধ করেছে। এমনকি সংবিধানের ১৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র সকল ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমসুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এতদ্বসত্ত্বেও বাংলাদেশে সমকামী ব্যক্তিরা শুধুমাত্র যৌন প্রবৃত্তি ও লিঙ্গ পরিচয়ের কারনে হত্যা,ধর্ষন, শারীরিকভাবে আহত, নির্যাতন, স্বেচ্ছাচারী আটক এবং চাকুরী, স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রে বৈষম্যসহ বিভিন্নরকম সহিংসতার শিকার হন।

    পৃথিবীর অনেক দেশের ন্যায় বাংলাদেশেও সমকামিতা বা সমলিঙ্গীয় মিলন আইনে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন কি তা যদি দু’জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির পূর্ণ সম্মতিতে হয় তবুও। বাংলাদেশ দন্ড বিধির ৩৭৭ ধারা সমকামিতাকে প্রকৃতির বিরুদ্ধে অস্বাভাবিক অপরাধ হিসেবে গন্য করছে। উক্ত ধারায় উল্লেখ করেছে, যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোন পুরুষ, নারী বা জন্তুর সহিত, প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাস করে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা যেকোন বর্ণনার কারাদণ্ডে–যার মেয়াদ দশ বছর পর্যন্ত হতে পারে-দন্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডনীয় হবে।

    সমকামিতার অধিকারকে বৈধতা দিয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে গত ১৭ জুন ২০১১ ইং তারিখে একটি প্রস্তাব পাশ হয়েছে। উক্ত প্রস্তাবে যৌন প্রবৃত্তি বা লিঙ্গ পরিচয়ের উপর ভিত্তি করে কোন ভেদাভেদ থাকবে না এবং লেসবিয়ান, গে, বাই-সেক্সুয়াল ও ট্রান্সজেন্ডাররা অন্য লিঙ্গের মানুষের মতোই সমঅধিকার ভোগ করবে মর্মে ঘোষণা দেওয়া হয়েছে।

    সমকামিতা যদিও প্রকৃতি প্রদত্ত স্বাভাবিক বিষয় তবুও বিশ্বের অধিকাংশ সমাজে তাদের সবসময় আলাদা করে নিচু দৃষ্টিতে দেখা হয়ে থাকে। এবং আমাদের দেশে তা পাপ বলে গন্য করা হয়। ফলে তাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় বৈষম্যের শিকার হতে হয়। কিন্তু যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল এবং ট্রানজেণ্ডার ব্যক্তি (সমকামী) সমাজের আর দশজন ব্যক্তির চেয়ে আলাদা কেউ নয়। সমকামী ব্যক্তিও সমাজের অন্যান্য মানুষের মানুষের মত স্বাভাবিকভাবে জীবন যাপন করে থাকে। তাদের জীবনেও রয়েছে স্বপ্ন আর বেঁচে থাকার লক্ষ্য, রয়েছে জীবনে সুখি হওয়ার বাসনা।

    আমরা যদি সমকামী ব্যক্তিদের সংগে অন্তরঙ্গ মুহূর্ত অতিবাহিত করে তাদের জানার চেষ্টা করি তাহলে অনুভব করতে পারব যে তারা আসলে আমাদের মতই সাধারণ মানুষ। তারাও সমাজের অন্যান্য মানুষের মত নানান প্রকৃতির চাকুরীর সাথে জড়িত থেকে বিভিন্নভাবে জীবন যাপন করে থাকে। সকল গে ব্যক্তি যে রান্না করতে জানে বা টাইট পোশাক পরিধান করে বা বাজার করতে বা গান গাইতে পছন্দ করে তা কিন্তু নয়। তেমনি সমল লেসবিয়ান ব্যক্তি ছোট চুল রাখতে বা পুরুষের পোষাক পড়ে একজন পুরুষের মত আচরণ করে তাও কিন্তু নয়।

    অন্যকে ভালবাসা বা যত্ন নেওয়ার বিষয়টি যে শুধুমাত্র যৌনপ্রবৃত্তির সাথে সংশ্লিষ্ট তা কিন্তু নয় এবং ভালবাসার ক্ষেত্রে যে কোন লিঙ্গ পরিচয় বিবেচ্য বিষয় নয় তা আমাদের সমাজে এখনো প্রতিষ্ঠা পায়নি। সমাজের অন্যান্য মানুষের মত পারস্পারিক আকর্ষন বোধ, ভালবাসা, সম্মান ও বিশ্বাসের ওপর ভিত্তি করে সমকামী ব্যক্তির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

    কোন ব্যক্তি কাকে ভালবাসছে সে ব্যপারে মাথা ঘামানো আমাদের যে কাজ নয় তা আমাদের বুঝতে হবে। ভালবাসা প্রত্যেক ব্যক্তির সম্পূর্ন নিজস্ব ব্যক্তিগত ব্যপার এবং তা আমাদের দৈনন্দিন জীবনকে কোন ভাবেই ব্যহত করে না। তাছাড়া পৃথকভাবে বসবাসরত অন্যের জীবণ যাপন প্রনালী খুব কমই আপনার জীবন যাপন প্রনালীকে প্রভাবিত করতে পারে এবং আমরা যদি না চাই তবে সমকামী ব্যক্তি কখনো আমাদের সাথে জোরপূর্বক সম্পর্কে জড়ানোর চেষ্টা করে না।

    আমাদের মনে রাখতে হবে যে, সমকামী ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সমকামী হয় না এবং স্ট্রেইট ব্যক্তিরা যেমন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষন বোধ করে, সমকামি ব্যক্তি চাইলেই সেভাবে নিজেদের স্ট্রেইট হিসেবে গড়ে তুলতে পারে না।

    সমাজে অন্য দশজন ব্যক্তির সাথে একত্রে বসবাসের জন্য আমাদের অবশ্য সংস্কারমুক্ত খোলা মনে অধিকারী হওয়া উচিত। সকল ব্যক্তি আমাকে সেক্সুয়ালী আকর্ষন করবে বা করে তা ভেবে নেওয়া ঠিক নয়। আমি যদি একজন মেয়ে মানুষ হই তবে কি আমি ভেবে নিব যে সকল পুরুষ মানুষই আমাকে সেক্সুয়ালী পেতে চায়, যেহেতু তারা মেয়ে মানুষ পছন্দ করে?

    যদি আমরা তা মনে করি তবে সেটা অত্যন্ত হাস্যকর হবে এবং এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য। কোন ব্যক্তি লিঙ্গগত কারণে আকর্ষন বোধ করলে যে সে তার প্রতি সেক্সুয়ালী আগ্রহী তা কিন্তু নয়। একজন ভিন্ন যৌন প্রবৃত্তিসম্পন্ন ব্যক্তি অর্থাৎ সমকামী ব্যক্তির সাথে বন্ধুত্ব করা এবং বিপরীত লিঙ্গের সাথে বন্ধুত্ব করার মাঝে কোন পার্থক্য নেই।

    যদি আমাদের এ বিষয়ে মতভেদ থেকে থাকে তবুও আমাদের সমকামী ব্যক্তিদের অপমান করা উচিত নয়। বরং শান্তভাবে বিষয়টি বিবেচনা করে সমকামী বিবাহসহ সমকামিতা সম্পর্কিত বিষয়গুলোর বিপরিতে মতামত প্রদানসহ সকল প্রকার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের আছে। কিন্ত সমকামী ব্যক্তির প্রতি কোনভাবেই বৈষম্য বা তাদের নির্যাতন করার অধিকার আমাদের নেই।

    লেখক : মানবাধিকার কর্মী ও আইনজীবী, জাস্টিসমেকার্স ফেলো, সুইজারল্যান্ড

    Advertisement for African All Media List
    বাংলা সেক্স বাংলাদেশে সমকামিতা সমকামিতা সমকামী সমকামী প্রেম সেক্স
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট বায়োমেট্রিক পদ্ধতিতে বিশাল অনিয়মের অভিযোগ
    পরের কন্টেন্ট নিরাপত্তা ইস্যুতে সিসি ক্যামেরার চাহিদা বেড়েছে

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    June 3, 2026

    সাইবার নিরাপত্তায় নতুন নজরদারি প্রযুক্তি কিনছে বাংলাদেশ সরকার

    May 31, 2026

    ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন

    May 29, 2026

    মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

    May 27, 2026

    ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    June 2026
    S S M T W T F
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « May    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...