Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি
    • বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ
    • টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?
    • এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ
    • দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!
    • বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?
    • সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » খালেদা-হাসিনার নাটক, দুর্বিপাকে বাংলাদেশ!
    মতামত January 11, 2015

    খালেদা-হাসিনার নাটক, দুর্বিপাকে বাংলাদেশ!

    মতামত January 11, 20154 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    bangladeshiমো. আশিকুল ইসলাম চয়ন :: অযুত সম্ভাবনার দেশ বাংলাদেশ। যে দেশের মানুষ রক্তের ক্যানভাসে স্বাধীন দেশের সীমানা এঁকেছে, আর সেই রক্ত কে ঘামে পরিণত করে অর্থনৈতিক মুক্তির জন্য নিরন্তন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আর আমাদের মাননীয় রাজনীতিবিদেরা ক্ষমতা দখলের জন্য একেক সময় একেক নাটক করে যাচ্ছেন।

    আমরা গণতন্ত্র বলতে বুঝি মত প্রকাশের স্বাধীনতায় সকলের প্রতিনিধিত্বমূলক রাজনৈতিক অংশগ্রহণ। কিন্তু বর্তমানে আমরা কি দেখছি, এটা কি গণতন্ত্র? আওয়ামীলীগ এ দেশের সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যে দলের ইতিহাস ঐতিহ্য নিয়ে অন্য দেশের শিক্ষার্থীরা পড়াশুনা করে, যে দল এ দেশের স্বাধীনতা উপহার দিয়েছে, যে দল গণতন্ত্র, গণ মানুষের শাসনের জন্য সর্বাধিক সংগ্রাম করেছে, যে দল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শের ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেই দলের এহেন রাজনৈতিক অনুশীলন মানুষ প্রত্যাশা করে না।

    সেই দল বালি থেরাপি দিয়ে বিরোধী মত কে দমন করবে, তা মেনে নেওয়া যায় কি? এক সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আওয়ামীলীগের উপর প্রচণ্ড নির্যাতন চালিয়েছে, তবে আওয়ামীলীগের নেতা কর্মীদের কে মাঠে পাওয়া যেত।আর বিএনপি নেত্রী বা ভারপ্রাপ্ত মহাসচিব সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কর্মসূচী দিয়ে ঘরে বসে থাকে , এভাবে কোন দেশের কোন রাজনৈতিক দল দাবী আদায় করেছে কিনা তা আমার জানা নেই। আমরা গত বছর দেখলাম বিএনপি ঘোষিত রোড ফর ডেমোক্রেসি, তাতে জন সম্পৃক্ততা ছিল না , শুধু ছিল আতঙ্ক। আজ পরিতাপের সাথে লিখতে হয়, আওয়ামীলীগ কেন বালুর ট্রাক দিয়ে বিএনপি নেত্রীর অফিস অবরুদ্ধ করছে? তাদের সভা সমাবেশ করা সাংবিধানিক অধিকার যা সংবিধান ৩৭ নং অনুচ্ছেদ দ্বারা প্রতিটি নাগরিক ও দলকে নিশ্চিত করেছে।

    বর্তমানে বিএনপির যে দলীয় অবস্থা তাতে সমাবেশ করলে সরকারের কিছু আসবে যাবে বলে মনে হয় না । বরং এই সব অজুহাতের দরুন তারা একের পর এক হরতাল অবরোধ দিয়ে জানমালের ক্ষতি সাধন করছে । দেশের ১৬ কোটি জনগণ কোন অপরাধ করে নাই তাহলে কেন তাদের জানমালের ক্ষতি করা হচ্ছে? কি অপরাধ শিশু ছাত্রটির? বই কাঁধে স্কুলে যাওয়া কি তাঁর অপরাধ? মানুষ আজ অবরুদ্ধ থাকতে চাই না, কে ক্ষমতায় এলো গেলো এটা বোঝেনা, তারা বোঝে একমুঠো ভাত, সন্তানদের কে স্কুলে পাঠিয়ে শিক্ষিত করতে, চলাচলে চায় নিরাপত্তা । তারা রাজনৈতিক নাটক ছিনেমা বোঝে না । গাড়ি, রেল পুড়িয়ে দেওয়া হচ্ছে , এগুলো কি কাঁরও বাপের সম্পত্তি, এগুলো জনগণের ঘামে অর্জিত টাকায় কেনা।

    এদেশের গণপরিবহণের সাথে যে সমস্ত সম্মানিত শ্রমিক ভাইয়েরা জড়িত, তাদের কি স্ত্রী সন্তান নেই, তাদের সন্তানেরা কি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে না? তারা কি করে বাঁচবে? আপনাদের অফিসে খাট-পালং, টিভি-ফ্রিজ সবই আছে, আরামে থাকছেন খাচ্ছেন আর জনগণ কে মারছেন, পোড়াচ্ছেন । এটা কখনো জনস্বার্থের রাজনীতি হতে পারে না । আজ আওয়ামীলীগ রাজনৈতিকভাবে মোকাবেলা না করে ইট বালুর ট্রাক দিয়ে মোকাবেলা করছে আর বিএনপি মাঠে না নেমে অমিত সাহা ও কংগ্রেসম্যানদের নাম ব্যাবহার করে রাজনৈতিক নাটক করে যাচ্ছে। রাজনৈতিক ভাবে কতটা দেওলিয়া না হলে বিজেপি সভাপতি অমিত সাহা ও ছয় কংগ্রেস ম্যানদের নাম ব্যাবহার করে এ রকম মিথ্যাচার করতে পারে? তা আমার বোধে আসে না ।

    হরতাল-অবরোধ ডেকে দৈনিক দেড়-দুহাজার কোটি টাকা লোকসান করছে, এর দায়ভার কে নিবে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেশনজট হাত থেকে কে রেহায় দিবে? যে মানুষটি দিন এনে দিন খায়, তাঁর অন্নের জোগান কে দিবে? আওয়ামীলীগের নেতা নেত্রীদের কে বিনয়ের সাথে বলবো আপনারা সেনা সমর্থিত কোন রাজনৈতিক দল করেন না । আপনাদের সাথে জন সম্পৃক্ততা আছে, আপনারা রাজনৈতিক ভাবে মোকাবেলা করেন। আর বিএনপি নেত্রীর কাছে বিনীত অনুরোধ আপনি আপনার সন্তান কে পরিমিত পরিমার্জিত বক্তব্য প্রদানের আহব্বান জানান , দল কে সংগঠিত করেন, ক্ষমতায় যাবার দাবী ছেরে জনগণের দাবী নিয়ে অফিস যাপন বাদ দিয়ে রাজপথে এসে জনগণের কাতারে দাড়িয়ে অহিংস আন্দোলন করেন, তাহলে আপনার দলের নেতাকর্মী না পেলেও জনগণ কে সঙ্গে পাবেন । উভয় দলের নেতা কর্মীকে দলের চেয়ে দেশ আর দেশের জনগণের কথা বেশী ভাবতে হবে , রাজনীতি হতে হবে জন কল্যাণমুখী ।

    সবাইকে সাথে নিয়ে দেশ কে এগিয়ে নিয়ে যেতে হবে । আপনারা দুজনই আমাদের চোখে সন্মানিত নেত্রী, কেনোনা আপনারাই আমাদের দেশ কে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করেন । জনগণের নিকট আর কষ্ট দুর্ভোগের প্রতিমা রুপে আবির্ভূত না হয়ে শাশ্বত সুন্দর সমৃদ্ধের প্রতিমা রুপে আবির্ভূত হন। দেশের জনগণ পূজার অর্ঘ্য নিয়ে ভালোবাসার অশ্রু জলে ভক্তি নিবেদন করবে গোটা জীবন। এর ব্যাত্তয় হলে এ দেশ, সমাজ, অর্থনীতি, জনগণ সব কিছু নষ্টদের অধিকারে যাবে !!

    লেখক : নিবন্ধক ও আহব্বায়ক, দ্যা ফোরাম অব নিউ ভোটারস । 

     

     

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট টয়লেটের পানি খেলেন বিল গেটস!
    পরের কন্টেন্ট নতুন সামাজিক ব্যবস্থা রচনায় অর্থনৈতিক চিন্তার পুনর্বিন্যাস

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 30, 2026

    যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি

    April 28, 2026

    বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ

    April 27, 2026

    টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?

    April 24, 2026

    এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...