Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি
    • বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ
    • টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?
    • এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ
    • দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!
    • বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?
    • সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » উমা! এ কি! এ কেমনতর নির্বাচন?
    মতামত January 18, 2014

    উমা! এ কি! এ কেমনতর নির্বাচন?

    মতামত January 18, 20144 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    Hasina Khaleda Phone Talkমো. মাহমুদুল হাসান :: ‘হবে নাকি, হচ্ছে নাকি!?’— এমন সংশয়ের মাঝেও হয়ে গেলো ১০ম জাতীয় সংসদ ‘নির্বাচন’। কিন্তু এটিকে কি আসলে নির্বাচন বলা যায়? অনেকেই বলবেন, বলা যায়। কারণ, এই পক্ষটি আওয়ামী লীগার। আবার অনেকে বলবেন, এটি কোনো নির্বাচনই নয়। আর এই পক্ষটি বিএনপি। তাদের ভাষায়, এটি প্রহসনের নির্বাচন।

    আর আমরা যারা সাধারণ মানুষ, এদেশের সাধারণ নাগরিক— তারা কী বলবো? আসলে আমাদের বলার কিছু নেই। আমাদের কেবল চেয়ে চেয়ে দেখতে হবে দুটি রাজনৈতিক দলের গোয়ার্তুমি। আমি দল বলবো না, মাত্র দুজন মানুষ বলবো। একজন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, আর অপরজন বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মূলত তাদের ইচ্ছে-অনিচ্ছার কাছেই বন্দি বাংলাদেশের ১৬ কোটি মানুষ। তাদের ইচ্ছায়ই সব হচ্ছে। অবশ্য বর্তমানে বিএনপির মেরুদণ্ড বাঁকা। একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর মুরদ তাদের নেই। আমি এখন সে প্রসঙ্গে যাবো না। দেশে বর্তমানে সবকিছু চলছে একজন মাত্র মানুষের ইচ্ছে-অনিচ্ছার ওপরে। আর তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ ও দাতাগোষ্ঠী আর শুভানুধ্যায়ীদের কথা ‘থোরাই কেয়ার’ করেছেন শেখ হাসিনা। নির্বাচনে কোন্ দল গেলো না গেলো তা নিয়ে তাঁর ভাববার ফুরসত নেই। তাঁর দরকার চেয়ার। কেউ ওই চেয়ারে বসতে বলুক আর না-ই বলুক চেয়ার তাঁর দখলে থাকা চাই।

    আমরা মাঠে থেকে দেখেছি, ৫ জানুয়ারি আসলে ভোটের নামে কী হয়েছে। এটাকে কি নির্বাচন বলে? এটাকে কি ভোটাভুটি বলে? খেলা কি কখনও একপক্ষে হয়? শুধু তা-ই নয়, সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েও সরকারের অনেক বড় সমর্থকদের মুখেও হতাশা দেখেছি। তারা অকপটে স্বীকার করেছেন, নির্বাচনে বিএনপি গেলে ‘ভালো’ হতো। কিন্তু ওই যে ‘সংবিধানে’র দোহাই! নির্বাচিত সরকারপ্রধানের অধীনেই নির্বাচন হতে হবে! হয়েছেও তা-ই।

    তবে এর ফলে কী হয়েছে? মানুষজনের মনে আওয়ামী লীগের প্রতি আগের সেই শ্রদ্ধা আর নেই। যারা ঘোরতর আওয়ামী লীগ করতো তারাও যেন লজ্জায় মরে। কারণ এটাকে জোর করেই ক্ষমতায় থাকা বলে। খেলতে গিয়ে মাঠে যদি প্রতিপক্ষ দল না থাকলে তাহলে নিজের দলের কোনো সদস্য বা সমর্থককে প্রতিপক্ষে দাঁড় করালে দর্শকদের আস্থা কোনোভাবেই পাওয়া যায় না। দর্শকও খেলাটি উপভোগ করে না। কারণ দর্শক নামের জনগণ ছলচাতুরি পছন্দ করে না। এবারের নির্বাচনটিও হয়েছে তাই। আওয়ামী লীগ নোংরাভাবে ফাউল খেলেছে রাজনীতির মাঠে। নিজেরই সমর্থক এবং জোটবদ্ধ জাতীয় পার্টিকে দাঁড় করিয়েছে ‘প্রতিপক্ষ’ হিসেবে।

    ‘অভিনব’ একটি নির্বাচনের পর অভিনব এক ‘সরকার’ও ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। জাতীয় পার্টি সরকারেও থাকবে, বিরোধী দলেও থাকবে। তার মানে দাঁড়ায়, তারা গাছেরটাও খাবে, নিচেরটাও কুড়াবে। আর ‘গাছের পাহাড়াদার’ আওয়ামী লীগ দাঁড়িয়ে থেকে বলবে, সব খেয়ো না কিন্তু! অন্যদিকে আমরা, গাছের মালিক জনগণ দূরে দাঁড়িয়ে থেকে বলদের মতো কেবল ‘হাম্বা হাম্বা’ করবো।

    আওয়ামী লীগের প্রতি, কিংবা কোনো দলের প্রতিই আমার ব্যক্তিগত কোনো শত্রুতা বা মিত্রতা নেই। কারো পক্ষে বা বিপক্ষেও আমি নই। আওয়ামী লীগ জনগণের ভালোবাসা নিয়ে ১০০ বছর ক্ষমতায় থাকলেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনের পর খোদ আওয়ামী লীগের লোকজনই চরম বিরক্ত, এ ধরনের নামকাওয়াস্তে নির্বাচন হওয়া নিয়ে, সরকার ‘গঠন’ হওয়া নিয়ে। এবার সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ ১৫৩টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত করা হয়। বেশিরভাগ লোকই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন নি। অথচ ভোট তাদের অধিকার। তাহলে কে কেড়ে নিলো সেই অধিকার? এমন নির্বাচনের নামে কেন রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় করা হলো।

    আমাদের তো মনে আছে, সেই দিন বেশি পেছনে নয়, বছর কয়েক আগের কথা। দুই নেত্রীর গোয়ার্তুমির কারণেই সেনারা এসেছিল ক্ষমতায়। আমরা, মানে জনগণ সবসময়ই গণতন্ত্রের পক্ষে। কিন্তু গণতন্ত্রের নামে নেতাদের মনগড়া, চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্তও কেউ মেনে নেবে না। অতীতেও নেয় নি, ভবিষ্যতেও নেবে না। তাহলে প্রশ্ন আসতে পারে, বর্তমানে নিচ্ছে কেন? জবাবে বলতে পারি, বর্তমানেও নিচ্ছে না। তারা আপনাদের (হাসিনা-খালেদা) ওপর চরম বিরক্ত। প্রতিদিন ঘুম থেকে ওঠে আপনাদের গালি দেয়। ঘুমোতে যাবার আগে গালি দেয়। মনে রাখবেন, তারা আপনার ও আপনাদের বিরুদ্ধে একতাবদ্ধ হচ্ছে। প্রস্তুতি নিচ্ছে ভেতরে ভেতরে, রাজপথে নামা সময়ের ব্যাপার মাত্র।

    আওয়ামী লীগ ২০০৯ সালের নির্বাচনে জনগণের পূর্ণ আস্থা নিয়ে ক্ষমতায় এসেছিল। দেশজুড়ে তখন বয়ে গেছে আনন্দের বন্যা। কিন্তু এবার আমরা কী দেখছি? কারো মধ্যেই যেন কোনো স্বতঃস্ফূর্ততা নেই। সবাই যেন কেমন মনমরা। এমনকি নিজ দলের কর্মী-সমর্থকরাও। কারণ আওয়ামী লীগ মুখে যতই বলুক না কেন, দেশের জন্য আমরা এই করেছি, সেই করেছি। কিন্তু জনগণ জানে, কত নেতিবাচক ঘটনাও তারা ঘটিয়েছে। শেয়ারবাজার কেলেঙ্কারির জন্য চিহ্নিত ব্যক্তিদের শাস্তি দেন নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হলমার্ক কেলেঙ্কারির মতো এমন বড় ঘটনায় সরকারের সংশ্লিষ্টরা শাস্তি পান নি, পদ্মাসেতু নিয়ে তুঘলকি কারবারও বন্ধ হয় নি, রানাপ্লাজায় সহস্রাধিক প্রাণহানির জন্য দায়ী কেউ এখনও শাস্তি পেলো না, একজন মন্ত্রী যাকে কালোবিড়াল বলে সবাই চেনে, তাকে ঘুষ-কেলেঙ্কারির কারণে অপসারণ করেও কেন দপ্তরবিহীন করে রাখা? আর অন্যদিকে আছে, খুন-গুম, জুলুম-নির্যাতনের হাজারো চিত্র। জিজ্ঞাসাবাদের নামে ঘর থেকে র‌্যাব-পুলিশ পরিচয়ে ডেকে নিয়ে গিয়ে গুম ও খুনের ঘটনা ঘটছে অহরহ। দেশ যদি এভাবেই চলে তাহলে কী দরকার সরকারের? কী দরকার এমনতর অভিনব নির্বাচনের, কী দরকার এমনতর অভিনব সরকারের?

    লেখক : বার্তাবাংলা’র প্রধান সম্পাদক 

    Advertisement for African All Media List
    Hasina Khaleda Hasina Khaleda Phone Talk Hasina Khaleda Photo Hasina Khaleda Picture Hasina Khaleda Talk ৫ জানুয়ারি নির্বাচন
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট অনেক অভিমানে তুমি চলে গেলে নয়ন ভাই!
    পরের কন্টেন্ট দুবাইয়ে মুনিরীয়া যুব তবলীগের মিলাদুন্নবী (দঃ) মাহফিল

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 30, 2026

    যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি

    April 28, 2026

    বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ

    April 27, 2026

    টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?

    April 24, 2026

    এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...