Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • সাইবার নিরাপত্তায় নতুন নজরদারি প্রযুক্তি কিনছে বাংলাদেশ সরকার
    • ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন
    • মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
    • ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’
    • সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন
    • নজরুলের বই প্রকাশ : আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক উপাখ্যান
    • কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ
    • শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে : ইউনিসেফ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » এক্সপির চেয়েও হ্যাকিং ঝুঁকি বেশি উইন্ডোজ সেভেন ও ভিস্তার
    প্রযুক্তি May 13, 2014

    এক্সপির চেয়েও হ্যাকিং ঝুঁকি বেশি উইন্ডোজ সেভেন ও ভিস্তার

    প্রযুক্তি May 13, 20143 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    w 7বার্তাবাংলা ডেস্ক :: উইন্ডোজ এক্সপির চেয়ে বেশি হ্যাকিং ঝুঁকিতে রয়েছে উইন্ডোজ সেভেন ও ভিস্তা। গত সময়ে এ অপারেটিং সিস্টেমগুলোয় সংঘটিত সাইবার হামলার ওপর ভিত্তি করে তৈরি মাইক্রোসফটের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

    এখন পর্যন্ত অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে মাইক্রোসফট এক্সপির জনপ্রিয়তাই সবচেয়ে বেশি। কিন্তু সম্প্রতি এ অপারেটিং সিস্টেম বন্ধ করে দেয় নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি বিশ্বের যেসব কম্পিউটারে এ অপারেটিং সিস্টেম চালু রয়েছে, তাতে খুব বেশি দিন নিরাপত্তাসংক্রান্ত সমর্থন দেবে না বলে জানিয়েছে। এতে চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়ে এ অপারেটিং সিস্টেমচালিত কম্পিউটারগুলো।

    কিন্তু সাম্প্রতিক এক প্রতিবেদনে মাইক্রোসফট জানায়, এক্সপির চেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সেভেন ও ভিস্তা সংস্করণ দুটি। গত বছরের সর্বশেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বিশ্বজুড়ে এক্সপিচালিত কম্পিটারগুলোর চেয়ে সেভেন ও ভিস্তাচালিত কম্পিউটারগুলোয়ই বেশি সাইবার হামলা হয়েছে। ওই প্রান্তিকে এক্সপিচালিত মোট কম্পিউটারের ২ দশমিক ৪২ শতাংশ কম্পিউটার সাইবার হামলার শিকার হয়। এদিকে ভিস্তার ক্ষেত্রে এ হার ছিল ৩ দশমিক ২৪ শতাংশ। আর উইন্ডোজ সেভেনের ক্ষেত্রে এ হার ছিল ২ দশমিক ৫৯ শতাংশ। এদিকে উইন্ডোজ এইটচালিত কম্পিউটারে সাইবার হামলার হার ছিল ১ দশমিক ৭৩ শতাংশ। আর উইন্ডোজ ৮.১-এ সংঘটিত সাইবার হামলার হার মাত্র দশমিক ০৮ শতাংশ।

    সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে সাইবার হামলার পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়েছে। এ কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মাথা ব্যথা বেড়েছে। প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো এখন যে কোনো পণ্য তৈরির আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে প্রযুক্তি গ্রাহকদের মধ্যে নিরাপদ পণ্যের প্রতি আগ্রহের হার বৃদ্ধি পাচ্ছে।

    এ কারণে অদূর ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা প্রযুক্তি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মাইক্রোসফট বরাবরই তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নিরাপত্তার ব্যাপারে আশাবাদী। প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী তাদের অপারেটিং সিস্টেমে প্রবেশ করে সাইবার হামলা পরিচালনা করা কোনো সহজ বিষয় নয়। কিন্তু সাম্প্রতিক প্রতিবেদনটি সাধারণ গ্রাহকের মানে উদ্বেগ তৈরি করবে। কারণ বিশ্বব্যাপী বিপুলসংখ্যক মানুষ তাদের পিসিতে উইন্ডোজ সেভেন ও ভিস্তা ব্যবহার করছে।

    মাইক্রোসফটের একাধিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ‘রটব্রো’ নামের একটি বিশেষ ম্যালওয়্যার ইন্টারনেট ব্রাউজারে হামলা চালাতে ব্যবহার করা হচ্ছে। আর উইন্ডোজের অপারেটিং সিস্টেমগুলোয় এ হামলা বাড়ছে। এমন পরিস্থিতিতে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমগুলোর নিরাপত্তা জোরদার করা ছাড়া কোনো বিকল্প নেই।

    সাম্প্রতিক সময়ে বাজারে আসে প্রতিষ্ঠানটির নতুন অপারেটিং সিস্টেম ৮.১। মাইক্রোসফটের দাবি অনুযায়ী, এ অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা তাদের অন্য অপারেটিং সিস্টেমগুলোর চেয়ে উন্নত। এখানে খুব সহজে কোনো হ্যাকার প্রবেশ করতে পারবে না।

    কিন্তু শুধু উইন্ডোজ ৮.১-এর বাজারে আসাই এ সমস্যার সমাধান দিতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ এরই মধ্যে বিশ্বের বিপুল পরিমাণ প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে উইন্ডোজ এক্সপি, সেভেন ও ভিস্তা ব্যবহার হচ্ছে, যা গ্রাহক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। এখনো বিশ্বের বিপুল পরিমাণ আর্থিক প্রতিষ্ঠানে উইন্ডোজ এক্সপি ব্যবহার হচ্ছে, যা এ প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে।

    এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক গ্রাহাম ক্লুলে বলেন, উইন্ডোজ এক্সপির ব্যবহার ধীরে ধীরে কমে যাবে বলে আশা করছি। আগের তুলনায় বর্তমানে অনেক কম সংখ্যায় উইন্ডোজ এক্সপি ও সেভেনচালিত কম্পিডটার থেকে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে।

    মাইক্রোসফট উইন্ডোজ এক্সপিকে নিরাপত্তাজনিত যে কোনো সমর্থন করা থেকে বিরত থাকার ঘোষণার পর থেকেই বিভিন্ন প্রতিবেদনে এ অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু শুধু এক্সপি নয়। এবারের প্রতিবেদনে সেভেন ও ভিস্তার নামও উঠে আসার কারণে এ খাতের সংশ্লিষ্টদের মাথা ব্যথা যে বাড়বে, তা বলাই বাহুল্য।

    মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেমগুলোর নিরাপত্তা জোরদার করতে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। অনলাইন থেকে এ অপারেটিং সিস্টেমের গ্রাহকরা ইনহ্যান্সড মিটিগ্যাশন এক্সপেরিয়েন্স টুলকিট (ইএমইটি) নামের বিশেষ সেবা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এ সফটওয়্যার গ্রাহকের অপারেটিং সিস্টেমে যে কোনো ম্যালওয়্যারের প্রবেশ প্রতিহত করবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে যে কোনো বড় ধরনের ক্ষতি এড়াতে সাধারণ গ্রাহকদেরও এ বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট রিয়াদে অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ ৩
    পরের কন্টেন্ট আসছে যৌবন ধরে রাখার ‘জাদুকরি ওষুধ’

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    প্রযুক্তি

    প্রযুক্তি কি নিয়ন্ত্রণ করে ফেলছে মানবজাতিকে!

    প্রযুক্তি

    স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলা পাই ফোন

    প্রযুক্তি

    বড় সাইবার হামলার আশঙ্কা, ১৮ কোটি ই-মেইলের পাসওর্য়াড ফাঁস!

    প্রযুক্তি

    Oppo Find X9 নিয়ে মার্কেটে কামব্যাক করতে চলেছে Oppo

    প্রযুক্তি

    এই স্মার্টফোনগুলি দেবে DSLR-এর থেকেও দারুণ ছবি

    প্রযুক্তি

    ফোন পে, গুগল পে- র বাজারে এবার নতুন ধামাকা ভারতীয় ‘জোহো পে ‘

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    June 3, 2026

    সাইবার নিরাপত্তায় নতুন নজরদারি প্রযুক্তি কিনছে বাংলাদেশ সরকার

    May 31, 2026

    ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন

    May 29, 2026

    মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

    May 27, 2026

    ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    June 2026
    S S M T W T F
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « May    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...