Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ইতালিতে হামলার শিকার বাঁধন বললেন, ‘আমি এর শেষ দেখব’
    • তারেক-মোদির বৈঠকের পর নবায়ন হতে পারে গঙ্গার পানিবণ্টন চুক্তি
    • পর্নোগ্রাফিকে বৈধ করার কথা বিবেচনা করছে ইউক্রেন
    • আন্ডারওয়ার্ল্ডের কাছে নতি স্বীকার করেননি শাহরুখ খান
    • আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম : শেখ হাসিনা
    • রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের নতুন নির্দেশনা
    • ‘অনলিফ্যানস’-এর অন্ধকার জগৎ ছাড়লেন ভিক্টোরিয়া সিনিস
    • বড় পর্দায় ‘মির্জাপুর: দ্য মুভি’র সিংহাসন দখলের লড়াই
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    মতামত September 16, 2017

    রুপার যাত্রা কেন শেষ হলো না?

    মতামত September 16, 20175 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    ধর্ষকদের হাতে রূপা নিহত হয়েছেন গত ১৫ আগস্ট রাতে। তাঁর চার ধর্ষক ধরাও পড়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে। পুলিশের তদন্তকারী দেখেন শুধু অপরাধ। অপরাধের চরিত্র কী, কারা কেন তা করেছে, কী তার প্রমাণ; এসব খুঁজে বের করাই তাঁদের কাজ। আসুন প্রিয় মানুষেরা, মানুষ হয়ে, মানুষের মধ্যে পুরুষ হয়ে আরেকটা মানবিক তদন্ত আমরা করি। এটা আমাদের দায়িত্ব। পুরুষ হিসেবে এই দায়িত্বটা আমাদেরই ধর্ষক ভাইয়েরা আমাদের দিয়েছে। এই তদন্তের আওতা পুলিশি তদন্তের সীমার আরও বাইরে, অপরাধের দৃশ্যমান চেহারার আরও গভীরে। অর্থাৎ, আমাদের সামনে শুধু ধর্ষণের শিকার হওয়া রূপা নামের মেয়েটির লাশই নেই, আমাদের সামনে থাকতে হবে জীবিত রূপা। এই রূপা মধুপুরের বনের মধ্যে পড়ে থাকা এক ঘাড়ভাঙা, নির্যাতিত, দলিত-মথিত লাশ নয়, এই রূপা ২৯ বছর বয়সী এক জীবনসংগ্রামী নারী।

    এই পুরুষপ্রধান পৃথিবীতে আমাদের এই সমাজে রূপাদের জন্ম হয় আনন্দেই। কিন্তু বড় হতে হতেই তার মধ্যে জন্ম নেয় এক ভয়: অনাকাঙ্ক্ষিত হাত, চোখ, মুখ, স্পর্শ, লিঙ্গ এবং শরীরের ভয়। বেশির ভাগ সময়ই সেই অনাকাঙ্ক্ষিত হাতটা, মুখটা, চোখটা, স্পর্শটা, দেহটা, লিঙ্গটা হয় কোনো পুরুষের। ভয়ের নাম পুরুষ, যে পুরুষ তার আপন, প্রিয়, নিরাপদ ও সহযোগী পুরুষের মতো নয়। এই পুরুষ ‘অন্য’ পুরুষ। এই অন্য পুরুষ ধর্ষক পুরুষ। এই পুরুষ কেমন হয় আগে থেকে তা জানা যায় না। হয়তো সে আর দশজনের মতোই, রাস্তায়, ঘরে, কর্মস্থলে, আত্মীয়সভায় কিংবা টিভিতে যাদের দেখা হয়—তাদের কোনোজন তেমন পুরুষ, তা মেয়েটি জানতে পারে না। কেবল ঝড়ের রাতে বিদ্যুৎ চমকে দেখা নেকড়ের মুখের মতো, ধর্ষণ-নির্যাতনের সময় তার সেই মুখটা দেখা যায়, যার ভয় পুষে রেখে অনেক মেয়েই বড় হতে থাকে। যত বড় হয়, ভয়টাও তত বড় হয় তার সঙ্গে। অনেক পুরুষই হয়তো নিজের সেই মুখটি নিজে দেখতে পায় না। কেন পায় না তা পরে বলছি। অনেক মেয়ের মনের মধ্যে লুকিয়ে থাকা ভয়ের মতো, অনেক পুরুষের মনের ভেতর সেই ধর্ষক মানসিকতা লুকিয়ে থাকে। লুকিয়ে থাকে বাসনা হয়ে।

    সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পড়া একটা মেয়ের স্ট্যাটাসের মতো রূপাও হয়তো মনে মনে ভাবতেন, ‘আমি সবসময় এইটা প্রে (দোয়া) করতাম—এই সব বাজে জিনিস যাতে আমি ফেস না করি (মুখোমুখি না হই)। বাট সি অ্যাগেইন, আমি ফেস করছি (কিন্তু দেখ, আমি মুখোমুখি হলাম)।’ বিষাক্ত বেদনার জ্বালা নিয়ে কথাটা বলার সুযোগ পাননি রূপা। চলন্ত বাসের মধ্যে ওই বাসেরই চালকসহ পাঁচ কর্মী ছিল, তারা তাকে ধর্ষণের সময় হত্যা করে। ধর্ষকদের সেই ধর্ষণেচ্ছু মুখ, হত্যাকারীদের সেই হত্যারত চোখের কথা রূপা আমাদের জানিয়ে যেতে পারেননি। সেই মুখ কেবল নিপীড়িতই দেখতে পায়, আর কারও সঙ্গে তাদের হয় নাকো দেখা। পুলিশ যখন ধর্ষক দলের পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছিল, ততক্ষণে সেই ঘাতক-ধর্ষকের মুখচ্ছবি তারা লুকিয়ে ফেলেছে। পুলিশ বলেছে, জিজ্ঞাসাবাদের সময় তারা নির্বিকার ছিল।

    ২.

    মগজধারী প্রাণীদের মধ্যে মানুষের মগজেই অনুভূতি বেশি, বুদ্ধি বেশি। সেই মগজও একটা নিয়মে চলে। সেখানে আনন্দ ও বেদনা, কামনা ও হিংসার অনুভূতি আলাদা আলাদাভাবে কাজ করে। কিন্তু মানুষের মধ্যেও এমন মানুষ আছে, যাদের মধ্যে আনন্দ ও বেদনা, ভালোবাসা ও ঘৃণার অনুভূতি একাকার হয়ে যায়। অপরকে কষ্ট দিয়ে তারা আনন্দ পায়, হিংসার মাধ্যমে তারা কামনা-বাসনা পূরণ করে সুখ পায়। ধর্ষণের সুখ তাই কেবলই মানুষের; কোনো পশু বা প্রাণীর নয়।

    মানুষই একমাত্র প্রাণী হয়তো, যারা স্বজ্ঞানে অপরকে কষ্ট দিয়ে আনন্দ পায়। পশু ধর্ষণ করে না, কারণ তার মধ্যে ভালো-মন্দ বোধ নেই। তার এই জ্ঞান নেই যে, কোন আচরণে আরেকজন কষ্ট পায়। মানুষের এর সবই আছে, তাই মানুষ মানুষ হয়েছে। আর সেই মানুষ প্রাণী হিসেবে হত্যা ও শিকার আজও ভুলতে পারেনি। বরং তার মগজে এমন বিকারের জন্ম সে দিতে পেরেছে, সমাজ-পরিবেশ-রাষ্ট্র থেকে এমন উৎসাহ সে পেয়েছে যে ধর্ষণে তার আনন্দ হয়, হত্যায় সেই আনন্দ আরও চরমে ওঠে। মানবতার এই বিকার, সভ্যতার এই বিকৃতি, সহমর্মিতার এই ধ্বংস মানুষেরই কীর্তি।

    সেই কীর্তিমানেরা ক্ষণিকের বাসনায়, নির্জনতার সুযোগে রূপাদের মতো, তনুদের মতো, আফসানাদের মতো, বগুড়ার সেই মেয়েটির মতো কত মেয়ের চলমান জীবনে ইতি টেনে দেয়! রূপার জীবনের দিকে দেখুন। কৃষকের মেয়েটি টিউশনি করে দূরের শহরের হোস্টেলে থেকে পড়াশোনা করেছেন। পোশাক কারখানার মাননিয়ন্ত্রকের চাকরি থেকে উঠে এসেছেন বহুজাতিক কোম্পানির বিপণনকর্মীর চাকরিতে। তাঁর জেদ থামেনি। আইন নিয়ে উচ্চতর পড়াশোনাও চলছিল চাকরির পাশাপাশি। বগুড়ায় পরীক্ষা দিতে গিয়েছিলেন তিনি শিক্ষকতার চাকরির। আর ফিরছিলেন কর্মস্থলের শহর শেরপুরে। পথে উঠতে হয় বাসে, পথে নামে রাত, বনের মধ্যে হামলে পড়ে শিকারি পুরুষ। রূপা নামের জীবনের রেখাটি তাদের পাশবিক হাতের চাপে ভেঙে পড়ে। ঘাড়ভাঙা রুপা যেন জীবনের শিরদাঁড়া ভেঙে দেওয়া এক যোদ্ধার ট্র্যাজিক পরিণতি। কিন্তু এটা কি সত্যিই পরিণতি হতে পারে? রূপা তো একটা সফলতার পরিণতির জন্যই যুদ্ধ করে যাচ্ছিলেন।

    বাড়িতে মা চোখ মেলে দেখেন মেয়ের পথ চলার সংগ্রাম। জীবনের গোড়া শক্ত করে বাঁধবার, আপন কর্মের জোরে এগিয়ে যাওয়ার সংগ্রাম। রূপার জীবননদী বহু পাহাড়ি চড়াই-উতরাই পার হয়ে সুখের সাগরে মিশতে চেয়েছিল। সেটা কী? মায়ের মুখে হাসি, ভাইয়ের শান্তি আর নিজের পায়ে দাঁড়ানোর এক মর্যাদাপূর্ণ জীবন। এই সামান্য সুখ, শান্তি, মর্যাদার জন্য মানুষ কত-না সংগ্রাম করে। রূপার সেই সংগ্রাম একটা অসমাপ্ত মহাকাব্যের বেদনার মতো, একটা দৌড়ের ঘোড়ার ঘাড় ভেঙে পড়ার মতো।

    ৩.

    প্রিয় পাঠক, আবার ধর্ষকদের দিকে তাকান। তাদের পেছনে পরিবহনশ্রমিকদের শক্তিশালী সংগঠন আর আমাদের দুর্বল আইন-প্রশাসনের দিকে তাকান। তাকান বিচারপ্রার্থী মায়ের দিকে। তাকান নিজের দিকে। সব ঠিক আছে কি? প্রশ্ন করুন, প্রশ্ন করুন, প্রশ্ন করুন। প্রশ্ন করুন, জীবনের দৌড়ে রূপা কেন বাড়ি ফিরতে পারলেন না! শুধু পাঁচজন ধর্ষকের দলের কাজ তো এ না। কেন গণপরিবহন নিরাপদ না, কেন ধর্ষণমানসিকতা এত জোরদার, কেন অধিকাংশ ঘটনারই বিচার হয় না, কেন এ সমাজে রূপার মতো মেয়েদের মায়েদের ভাঙাচোরা নির্যাতিত একটা লাশ পেতে হয়, যে নাকি ছিল তাঁদের আত্মার থেকেও আপন ও প্রিয়!

    ফারুক ওয়াসিফ
    Advertisement for African All Media List
    রুপার যাত্রা কেন শেষ হলো না?
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট সতেজ থাকা আপনার হাতেই
    পরের কন্টেন্ট অ্যান্ড্রয়েড ৮-এর আকর্ষণীয় ৮ ফিচার

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    সর্বশেষ...
    September 8, 2026

    ইতালিতে হামলার শিকার বাঁধন বললেন, ‘আমি এর শেষ দেখব’

    September 8, 2026

    তারেক-মোদির বৈঠকের পর নবায়ন হতে পারে গঙ্গার পানিবণ্টন চুক্তি

    September 7, 2026

    পর্নোগ্রাফিকে বৈধ করার কথা বিবেচনা করছে ইউক্রেন

    September 7, 2026

    আন্ডারওয়ার্ল্ডের কাছে নতি স্বীকার করেননি শাহরুখ খান

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    September 2026
    S S M T W T F
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
    « Aug    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...