Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • যেভাবে ইংল্যান্ডকে এলোমেলো করে সোনালী ট্রফির দোড়গোড়ায় মেসি
    • মৃত্যুর দুই দশক পরও ঢাকাই সিনেমার মুকুটহীন হাসির রাজা দিলদার
    • মানব সভ্যতার ক্রমবিকাশ : আদিম গুহাবাস থেকে আধুনিক মহাকাশ যুগের অবিশ্বাস্য যাত্রা
    • বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতি : বৈচিত্র্য, প্রথা ও জীবনযাত্রার এক অনন্য কোলাজ
    • জন্মহার বাড়াতে বেতনসহ বাড়তি ছুটি দেবে ফ্রান্স 
    • মদ্যপ বরের গলায় মালা দিতে অস্বীকৃতি: বিয়ে ভেঙে সম্মাননা পেলেন সাহসী মুসকান
    • মনের মানুষ ও অচিন পাখির সন্ধানে : লালন শাহের জীবন ও সর্বজনীন দর্শন
    • বাংলার নকশি কাঁথা : সুঁই-সুতায় আঁকা নারীর মনস্তত্ত্ব
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » বাংলাদেশিদের জন্য জাতিসংঘের (অ)সাধারণ অধিবেশন!
    মতামত September 30, 2013

    বাংলাদেশিদের জন্য জাতিসংঘের (অ)সাধারণ অধিবেশন!

    মতামত September 30, 20136 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »
    ahidul islamঅহিদুল ইসলাম :: ১৯৭৪ সালের ১০ই জুন জাতিসংঘের সাধারণ অধিবেশনের সিকিউরিটি কাউন্সিলের রেজ্যুলেশনের মাধ্যমে বাংলাদেশকে জাতিসংঘের সদস্যপদ দেয়ার বিষয়ে সম্মতি হয়। ওই বছরের ১৮ই সেপ্টেম্বর সদস্য হয় বাংলাদেশ। আর ২৫শে সেপ্টেম্বর রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন। স্বাধীন দেশের স্বীকৃতির সদস্য পদ যেমন গুরুত্বপূর্ণ ছিল, তেমনই গুরুত্বপূর্ণ ছিল জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান। তখন সাড়া দুনিয়ার চোখ ছিল রক্তস্নাত বাংলাদেশের দিকে, নজর ছিল রাজনীতির কবি বঙ্গবন্ধুর উপর।
    এরপর জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণ খু্ব একটা গুরুত্বর্পূণ হয়ে ওঠেনি। আগের বছরগুলোতে  বাংলাদেশ সরকার প্রধানের অংশ নেয়া, না নেয়া নিয়ে তেমন কোনো পার্থক্য বয়ে আনেনি। তবে এবার আওয়ামী লীগ দায়িত্ব নেয়ার পর সল্প উন্নত দেশ বা এলডিসির নেতৃত্বে থাকা বাংলাদেশ, জলবায়ু পরিবর্তন সম্মেলন, এমডিজির সাফল্য, বাস্তব অর্থে সন্ত্রাস বিরোধী অবস্থান নেয়ার কারণে অন্তর্জাতিক সম্মেলন গুলোতে এক ধরণের গুরুত্বপায় শেখ হাসিনা।
     এই সময়ে বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক সাংবাদিক ওই সব আন্তর্জাতিক সম্মেলনের সংবাদ কভার করেছে। তাই আমরা জানতে পেরেছি ,বিদেশীদের কাছে বাংলাদেশের সরকার প্রধানের কদরের কথা। বর্তমান সরকারের সময় সব কয়টি বিদেশ সফরই বাংলাদেশের মূল ধারার সংবাদ মাধ্যম, কোনো বির্তক ছাড়া, শুধু সফলতার কথা আমাদের জানিয়েছে। কিংবা হতে পারে গুরুত্ব আগের মতোই আছে, মিডিয়ার জন্য আমরা জানতে পারছি, ভাবছি গুরুত্ব বেড়েছে।
    তবে এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই সিরিয়া ও ইরান নিয়ে কি সিদ্ধান্ত আসবে, তা সাজাতে ব্যস্ত ছিল ইন্টারন্যাশনাল মিডিয়া। আর বাংলাদেশে বির্তক ওঠে শেখ হাসিনার অধিবেশনে যোগ না দেয়ার ঘোষণা নিয়ে। টক শোতে বিরোধী দলসহ সমালোচকরা বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরীর চিঠি ও জাতিসংঘ মহাসচিব বানকি মুনের ফোনালাপের কোনো উত্তর নেই শেখ হাসিনার কাছে। তাই কোন মুখে যাবেন তিনি? মার্কিন মুল্লুকে? জবাব আসে জাতীয় সংসদ অধিবেশন ও দেশে রাজনৈতিক সমাবেশের জন্য যাবেন না। শেখ হাসিনা কেন, বিশ্বের অনেক দেশের সরকার প্রধানই যোগ দেন না জাতিসংঘের সাধারণ অধিবেশনে, পাঠিয়ে দেন পররাষ্ট্র মন্ত্রীকে। সর্বাধিক সময় আকাশে থাকার রেকর্ডধারী আমাদের পররাষ্ট্র মন্ত্রীকে আমরা এবার পাঠিয়ে দেবো।
    তবে পরদিনই প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারী আবুল কালাম আজাদ আমাকে জানান, জাতিসংঘে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দারিদ্রের হার কমানোসহ নানা বিষয়ে উন্নতি করেছে বাংলাদেশ তা তুলে ধরতেই যোগ দেবেন প্রধানমন্ত্রী। আমি স্কল দিয়ে দেই ব্রেকিং নিউজ। স্বস্তি নেমে আসে মার্কিন ভিসা পাওয়া সাংবাদিক ও প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মনে। তত:পর যাত্রা, সরকারী খরচে সফর সঙ্গী ১৪০ জন। আর নিজ বা অফিসের খরচে যাওয়া সাংবাদিকের সংখ্যাও প্রায় শতাধিক।যা অন্য যে কোনো বছরের চেয়ে বেশি। পত্রিকা ও অনলাইনে খবর হয়। প্রথম আলোতে কলামও লিখে ফেলেন সৈয়দ আবুল মকসুদ। তার অশংকা আগামীতে এই সংখ্যা আরো বাড়বে, কমবে না। আর অপচয় হতে থাকবে দেশের টাকা।
    প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনী, প্রধানমন্ত্রীর প্রেস ইউং, পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা, সিনিয়র সাংবাদিক, বিশিষ্টজন, আওয়ামী লীগের শীর্ষ নেতা, ছাত্রলীগের নেতারা যোগ দেন সম্মেলনে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খবর আসে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা ঘুরে-ফিরে, আত্মীয় বন্ধুদের সাথে দেখা করেছেন। কারণ প্রধানমন্ত্রী ছাড়া মাত্র ১০জন মানুষ অধিবেশন কক্ষে যাওয়ার পাস পাবেন। তাই সফর সঙ্গীরা কেউ কেউ শপিং করছেন। একজন নেতাকে নিউ ইয়র্কে বাঙ্গালী ট্যাক্সি ক্যাব চালক সুটকেস কিনে দিয়েছেন। শপিং আনার জন্য। এ সবই প্রথম আলোর খবর।
    sheikh hasina in new york with family members
    আর সাংবাদিক বন্ধু, সিনিয়র সাংবাদিক ও বড় ভাইদের শেয়ার করা ছবিতে, আমাদের ফেসবুকের পেজ ভরে ওঠে আলো জলমলে মার্কিন যুক্তরাষ্ট্রের ছবিতে। আমরা দেখি আর লাইক দেই। তবে সজিব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজে থেকে জানতে পরি, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফাস্ট লেডি মিশেল ওবামার সাথে ঘরোয়া পরিবেশে কথা বলেছেন শেখ হাসিনা ও তার ছেলে জয়। পরে খরব আসে, মার্কিন মুল্লুকের শ্রেষ্ঠ বিদ্যাপিঠের ছাত্র জয় সম্পর্কে প্রসংশা করে বারাক ওবামা, শেখ হাসিনাকে বলেছেন, “ইউর সান ইজ ভেরী স্মর্ট”। বাংলাদেশের আগামী দিনের তরুণ রাজনৈতিক নেতা সম্পর্কে, ইশ্বরের পরে শক্তিশালী ব্যক্তির এমন প্রসংশা আমাদের ভাল লাগে। (বিরোধী শিবির থেকেও এ নিয়ে সমালোচনা হয়নি)
    লম্বা সময় সাধারণ অধিবেশনে থেকে, একটু স্বস্তির নি:শ্বাস পেতে প্রধানমন্ত্রী পাশের নদীর তীরে চলে যান। সেখানে পরিবারের সদস্যসহ সবার সাথে ছবি তোলেন। একটি কল অন  শেষে প্রধানমন্ত্রী হেটেই রাস্তা পার হন প্রধানমন্ত্রী। এমন টুকরো বিষয়গুলোও সংবাদ মাধ্যমের চোখ এড়ায়নি। আমরাও জানতে পারি সে সব। যেমন এড়ায়নি বারাক ওবামা ও বানকি মুনের মাঝে প্রধানমন্ত্রীর বসার আসন, সে তথ্যও।
    তবে সব ছাপিয়ে আসে প্রধানমন্ত্রীর ভাষণের কপি রাস্তায় পড়ে থাকার ঘটনাটি। এতো এতো লটবহর নিয়ে গেলেন, তবুও ভাষণের কপি পড়ে রইল রাস্তায়, বোমা সন্দেহে আটক করলো এফবিআই। ঘ্রাণ শুকে মার্কিন কুকুর জানিয়ে দেয়, কেমিক্যাল আছে বাক্সে। কারণ বাংলাদেশ থেকে প্রিন্ট হয়ে যাওয়া কাগজে কমিক্যালের উপস্থিতি থাকতেই পারে। ডেনজার জোন হিসেবে এলাকাটি সিলগালা করে ফেলে এফবিআই। পরে এফবিআইতে কর্মরত বাংলাদেশী কর্মকর্তাদের কল্যাণে ভুল স্বীকার করে কপি পাওয়া যায়। বাংলা নিউজ জানিয়েছে, আশংকা এমন তৈরী হয়েছিল যে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাষণ দেয়াও নাকি অনিশ্চয়তার মুখে পড়ে যেতে পারতো।
    তবে এই অধিবেশনে বাংলাদেশের অর্জনকে খাটো করে দেখা যাবে না। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সাথে স্বাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধান মনমোহন সিং এর সাথে বৈঠকে তিস্তা ও সীমান্ত চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী সরাসরি কথা বলেছেন। চুক্তি দুইটি আলোর মুখ দেখবে এমন কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তবুও উদ্বেগ প্রকাশ করা তো গেছে।
    দরিদ্র মানুষের সংখ্যা কমানোর স্বীকৃতি হিসেবে দ্বিতীয় বার সাউথ সাউথ এ্যা্ওয়ার্ড পেল বাংলাদেশ। এটাও কম নয়। সল্প উন্নত দেশ গুলোর মধ্যে বাংলাদেশই এমডিজি অর্জনে সব চেয়ে এগিয়ে আছে। এসব স্বীকৃতি কম নয়। তাই ২০১৫ পরবর্তী উন্নয়ন পরিকল্পনা করতে পরতে পারছে বাংলাদেশ।নেতৃত্ব দেবে তাতে। অন্যরা জানবে পৃথিবীর সব চেয়ে মাথা পিছু কম জমির দেশ কিভাবে খাদ্যে স্বয়ং সম্পন্ন হয়, দরিদ্র মানের সংখ্যা কমে যায়, কিভাবে নারী ও মাতৃ মৃত্যুর হার কমায়। আমরা দরিদ্র দেশগুলোর জন্য উন্নয়নের উদাহরণ।
    তেতুল হুজুরদের হুমকী ধামকীর মুখেও নারী শিক্ষার উন্নয়নে ভূমিকার কারণে এক সেমিনারে বাংলাদেশ প্রসংশিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী শান্তির জন্য, অস্ত্র না কিনা বই, আর সেনা না পাঠিয়ে শিক্ষক পাঠাতে বলেছেন যুদ্ধবাজ দেশগুলোকে। এটাও কম নয়। এতো ভাল খবরের মধ্যে বিতর্কও পিছু ছাড়েনি।
    সরকারী টাকায় ভ্রমন করা এক সাংবাদিক প্রধানমন্ত্রীর কক্ষে গিয়ে গোপন ক্যমেরায় প্রধানমন্ত্রীর বক্তব্য ধারণ করেছেন, তার টেপ জব্দ করা হয়েছে, এমন খবর আসে অন লাইন মিডিয়ায়। প্রথম আলোর মতো পত্রিকা “নারী সাংবাদিকের কান্ড” বলে খবরটি প্রকাশ করে। তবে রাতে একাত্তর টেলিভিশনের জার্নাল এ মু্ন্নি সাহা ও প্রথম আলোর সাংবাদিকের বক্তব্য কিছুটা পরিস্কার হওয়া  যায়। অন্তত গোপনে প্রধানমন্ত্রীর বক্তব্য কেউ ধারণের চেষ্টা করেনি। বরং অনুষ্ঠানিক ইন্টারভিউ নিয়েছেন মুন্নী সাহা। তবে প্রধানমন্ত্রীর অফিস চায়নি বক্তব্যটি ওই দিনই প্রচার পাক। কারণ আরো গুরুত্বপূর্ণ বিষয় চাপা পড়ে যেতে পারে। তাই মুন্নি সাহা জানিয়েছেন, তার রেকডিং করা টেপটি প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর কাছে গচ্ছিত রেখে এসেছেন। তবে এখনো পুরো বিষয়টি পরিস্কার নয়, কোনো সাংবাদিক প্রধানমন্ত্রীর ইন্টারভিউ সাধে অন্য কারো কাছে রেখে আসবেন, এটা বিশ্বাস করা কঠিন। ধোয়াশা কাটেনি।
    আরো যে সব কারণে অসাধারণ মনে হতে পারে এই সাধারণ অধিবেশন কারণ এটিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি মেয়াদে জাতিসংঘের শেষ সাধারণ অধিবেশনে যোগদান। এই মেয়াদে, শেষ বাংলায় ভাষণ, এই মেয়াদে, শেষ বার বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি জানিয়েছেন শেখ হাসিনা।
    অহিদুল ইসলামরিপোর্টার : একাত্তর টেলিভিশন
    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট থ্রিজি চালু করলো গ্রামীণফোন
    পরের কন্টেন্ট দুই বছর বয়সেই গর্ভে বাচ্চা!

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    July 16, 2026

    যেভাবে ইংল্যান্ডকে এলোমেলো করে সোনালী ট্রফির দোড়গোড়ায় মেসি

    July 14, 2026

    মৃত্যুর দুই দশক পরও ঢাকাই সিনেমার মুকুটহীন হাসির রাজা দিলদার

    July 7, 2026

    মানব সভ্যতার ক্রমবিকাশ : আদিম গুহাবাস থেকে আধুনিক মহাকাশ যুগের অবিশ্বাস্য যাত্রা

    July 6, 2026

    বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতি : বৈচিত্র্য, প্রথা ও জীবনযাত্রার এক অনন্য কোলাজ

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    July 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Jun    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...