Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
    • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের
    • গভীর প্রেমে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছেন, নিজেকে সামলাবেন কীভাবে
    • বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
    • বেতন দ্বিগুণ হলো, এবার কমবে কি দুর্নীতি?
    • মক্কায় তৃতীয় হিজরির একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন
    • ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড, নীতিমালা জারি
    • স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হলে ভালো?
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    মতামত July 7, 2013

    প্রতিবন্ধীর স্বপ্ন : হুইল চেয়ারে বাংলাদেশ ভ্রমণ

    মতামত July 7, 20134 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    advocate shahinurঅ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত :: প্রতিবন্ধী ব্যক্তির সার্বিক পরিস্থিতির উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক পদক্ষেপ গ্রহণের কথা প্রায়শই শোনা গেলেও  দেশের বর্তমান সামগ্রিক অবস্থায় তাদের প্রতি অবহেলা, অযত্ন, অজ্ঞতা, ভয় ও কুসংস্কারের ফলে সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে প্রতিবন্ধী ব্যক্তির অংশগ্রহণ তেমন চোখে পড়ে না।
    যদিও দেশের জাতীয় উন্নয়ন, ক্ষমতায়নসহ সকল কর্মকাণ্ডে অংশগ্রহণে প্রতিবন্ধী ব্যক্তির জন্মগত অধিকার রয়েছে।
    মোঃ মহসিন (অনুমতি সাপেক্ষে প্রকাশিত) ১৯৮৭ সালে গাজীপুর জেলার টঙ্গী থানাস্থ মরকুন (পূর্বপাড়া) জন্ম গ্রহন করেন। পিতামাতার প্রথম সন্তান বলে মহসিনের বাবা মা ছিল ভীষন খুশি। কিন্তু তাদের আনন্দ দীর্ঘশ্বাসে পরিনত হয় ছয় মাস বয়সে পোলিও রোগে আক্রান্ত হওয়ায় তিনি যখন স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন।
    বাবা  মা শিশু বেলায় তাকে বিদ্যালয়ে ভর্তিতে অনীহা প্রকাশ করলেও কোন উচ্চাকাংখ্যা ব্যতীত এক সময় তাকে স্থানীয় একটি প্রথমিক বিদ্যালয়ে ভর্তি করেন। যদিও স্কুলটি তার বাড়ী থেকে পাঁচ মিনিটের হাটার দুরুত্ব, কিন্তু তার কাছে মনে হত অফুরন্ত পথ, কারণ তাকে প্রতিদিন হামাগুড়ি দিয়ে স্কুলে যেতে হত।
    নিজ বাড়ীর পাশে অবস্থিত বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের শিক্ষা সমাপ্ত করতে পারলেও অন্যগ্রামে মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত হওয়ায় তিনি সেখানে অধ্যয়নের আশা ত্যাগ করেন।
    কিন্তু সৌভাগ্যক্রমে ওই স্কুলের প্রধান শিক্ষক ক্লাশ না করে শুধু পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের মাধ্যমে তাকে স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করেন। এভাবে তিনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ন হন।
    উচ্চ শিক্ষাগ্রহণের প্রচণ্ড ইচ্ছে থাকে সত্বেও পারিবারিক অস্বচ্ছলতা ও সামাজিক/রাষ্ট্রীয় সুযোগের অভাবে তিনি কলেজে ভর্তি হতে পারেননি। ফলে বন্ধ হয়ে যায় তাঁর লেখাপড়া। তাঁকে বেড়িয়ে পড়তে হয় জীবীকার সন্ধানে।
    কিন্তু সমাজের প্রতিকুল পরিস্থিতির কারণে এক সময় তিনি নিজেকে অবাঞ্চিত বিবেচনা করতে শুরু করে।
    একজন প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে অন্যন্য সকল প্রতিবন্ধী ব্যক্তির মত তিনি যখন ব্যক্তিগত কাজে বাইরে যেতে চাইত, তাকে গন্তব্যস্থল সমন্ধে আগে খোঁজ খবর নিতে হত যে জায়গাটা তাদের জন্য কতটুকু যাওয়ার জন্য উপযোগী। অনেক সময় শারীরিক সীমাবদ্ধতা কাটিয়ে সব যায়গায় চলাফেরা করাও সম্ভব হয়ে ওঠত না।
    নগরীতে প্রতিবন্ধীরা যেন অলিখিত ভাবে নিষিদ্ধ। নগরীতে চলার পথে সব জায়গা বাঁধা। সব ক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতা। প্রতিবন্ধী ভাড়া দেবেনা এই অজুহাতে যাত্রী পরিবহন তাদের তুলতে চায়না।
    অনেক সময় তাদের রাস্তার মাঝখানেই নামিয়ে দেওয়া হয়। নগরীর বাজার, বিপণী বিতান, রাস্তাঘাট, অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্রে সব জায়গায় বাধা।
    মহসীন তার প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে হতে এ সমাজে বড় হয়। ফলে সমাজের অন্য সবার মাঝে থেকেও নিজেকে তার আগন্তক মনে হতে থাকে।
    পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র এমন কোনো জায়গা নেই যেখানে তাঁকে সমস্যার সম্মুখীন হতে হয়নি। তার জীবনের পাতা “না” শব্দতে পরিপূর্ন। তার মানবাধিকারও”না” বেষ্টিত। সামাজিক, সাংস্কৃতিক, বিনোদনসহ সকল কর্মকাণ্ড ও স্থানে এই নেতিবাচক শব্দ  “না” শ্রবণ করে করে তিনি এখন বড় ক্লান্ত।
    মহসীন একজন মানব সন্তান হিসেবে এই সমাজ ও বিশ্বের অন্তর্গত। তাছাড়া, জাতিসংঘ সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার দলিলসহ বাংলাদেশ সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার ও সুযোগ পাওয়ার নিশ্চয়তা প্রদান করেছে। তাহলে কেন তাঁকে সকল ক্ষেত্রে “না” শ্রবণ করতে হয়? কেন তিনি অন্যান্য মানুষের মত সাধারণ নাগরিক সুবিধা পান না? কেন তিনি আজ তার অধিকার থেকে বঞ্চিত?
    “ডিসেবিলিটি কোন অলংঘনীয় বাঁধা নয়। যথাযথ সমর্থন ও সুযোগের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি সকল বাধা অতিক্রম করে কার্যকর অংশ গ্রহণের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে দৃষ্ঠান্তমূলক ভূমিকা রাখতে সক্ষম”- এই বিশ্বাসে বলীয়ান মহসীন “প্রতিবন্ধীর জন্য সর্বত্র সহজে প্রবেশগম্যতা” এর দাবীতে একটি সচেতনাতামূলক প্রচারাভিযান পরিচালনা করার স্বপ্ন দেখে।
    হুইল চেয়ারে বিশ্ব ভ্রমণের মাধ্যমে তিনি তার স্বপ্ন সফল করতে চান। বিশ্ব না হোক অন্তত পক্ষে হুইল চেয়ারে সমগ্র বাংলাদেশ ভ্রমনের আগে যেন তার মৃত্যু না হয় সৃষ্টিকর্তার নিকট তিনি সর্বদা এই প্রার্থনা করেন। তার এ স্বপ্ন পুরুনের জন্য প্রয়োজন অনেক অর্থের, যা তার পক্ষে একা যোগার করা সম্ভব নয়। প্রয়োজন আমার আপনার মত যারা সমাজের সকল সাধারণ অধিকার ভোগ করছি তাদের আন্তরিক সহযোগিতা।
    হুইল চেয়ারে সমগ্র বাংলাদেশ ভ্রমণের মাধ্যমে “প্রতিবন্ধীর জন্য সর্বত্র সহজে প্রবেশগম্যতা” ‘র দাবীতে মহসিনের এই সচেতনাতামূলক প্রচারাভিযান পরিচালননায় সকলের আন্তরিক সহযোগিতা কাম্য। জয় হোক মানবতার!!!
    লেখক: মানবাধিকারকর্মী, আইনজীবী ও কলামিস্ট

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট একজন তরুণ উদ্যোক্তার আত্মকথন…
    পরের কন্টেন্ট আগামী রিও অলিম্পিকের পূর্বপ্রস্তুতি ও আমরা

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    সর্বশেষ...
    September 5, 2026

    সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 4, 2026

    গভীর প্রেমে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছেন, নিজেকে সামলাবেন কীভাবে

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    September 2026
    S S M T W T F
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
    « Aug    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...