Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট
    • ভারতে ফুসফুসের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ইমিউনোথেরাপি
    • তীব্র গরমে ডায়াবেটিক রোগীর জীবনযাপন : সুস্থ থাকার সহজ গাইডলাইন
    • গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না : উচ্চ আদালত
    • প্রথম দেখায় সম্পর্ক তৈরির ‘গোপন উপাদান’ কোনটি? 
    • বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 
    • শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা
    • যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » ধনীর লালসার শিকারে আর কত প্রাণ যাবে গরিবের?
    মতামত May 27, 2013

    ধনীর লালসার শিকারে আর কত প্রাণ যাবে গরিবের?

    মতামত May 27, 20136 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    s m mukulএস এম মুকুল :: ঢাকা যেন এখন ট্রাজেডির নগরী। তাজরিন ট্রাজেডি, স্পেক্ট্রাম ট্রাজেডি, ফুলবাড়ি ট্রাজেডি এখন সাভার ট্রাজেডি! ঢাকা যেন এক মৃত্যু নগরীতে পরিণত। এখানে বোধহয় স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। দুর্ঘটনা পিছু ছাড়ছেনা। আহত, নিহত হচ্ছে সাধারণ ও দিনভুখা মানুষ। এমন অপঘাতে মৃত্যু আর কত? কিছুদিন পরপর ঘটেই চলেছে ট্রাজেডির আর ট্রাজেটি।  অগ্নিকান্ড, লঞ্চডুবি, নৌকা ডুবি, সড়ক দুর্ঘটনা, ঘুর্ণিঝড়, টর্ণেডো, বন্যা, খড়া, ভবন ধ্বস ট্রাজেডির যেন অভাব নেই। সম্প্রতি যোগ হয়েছেÑ হরতাল আর ককটেল ট্রাজেডি। এসবের প্রধান কারণ মানুষের লোভ আর অসহিষ্ণুতা প্রকৃতি যেন আর সইতে পারছেনা। প্রকৃতির বিপক্ষে চলে গেছে মানুষ। আর তাই প্রকৃতিও করছে বিরূপ আচরণ। তারপরও যেন শিক্ষা হচ্ছে আমাদের।

    একের পর এক ট্রাজেটিক বিপর্যয়ে প্রাণহানি ঘটছে হাজার হাজার। সম্পদ, আর্থিক বা অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বিপুল অঙ্কের। কিন্তু মানুষের প্রাণের দামের হিসাব কিকরে মিলাবো? যে হারিয়েছে প্রাণের প্রিয় মানুষ, সেই জানে তার দাম কত। আমরা শুধু বলতে পারিÑ মানুষের জীবনের দাম কি টাকা দিয়ে হয়? ধনীর লোভের লালসার শিকারে গরীবের জীবন এত সস্তা কেন? গরীবের জীবনের যেন কোনো দাম নেই। অপঘাতেই যেন তাদের মৃত্যু অবধারিত! তা না হলে ফাটল দেখা দেয়ার পর বন্ধ রাখার নির্দেশনার পরও কেন তিনটি দিন অপেক্ষা করা হলোনা? টাকার কি এতই দরকার ছিলো? যেকারণে প্রায় তিন হাজার শ্রমজীবি মানুষের জীবন ঝুঁকি জেনেও তাদেরকে কাজে যোগদান করতে বাধ্য করা হলো ! হায়রে মানবতা! হায়রে শ্রমিক জনতা, মনিবের কথা কি জীবন দিয়ে শুনতে হবে? হায়রে মালিকÑ তোমরা কবে মানুষ হবে?

    সাভার যেন মৃত্যুপুরী। চারদিকে লাশ আর লাশ। আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে আহত ও স্বজনহারাদের আহাজারিতে। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এক হাজারেরও বেশি আহত শ্রমিককে। সেনাবাহিনীর নেতৃত্বে তাদের ইঞ্জিনিয়ারিং ইউনিট, বিজিবি, ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট, র‌্যাব ও পুলিশ উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।  প্রশ্ন হচ্ছে, অপঘাতে মৃত্যু আর কত। স্বাস্থ্য অধিদপ্তরের এক হিসাবে দেখা গেছে, প্রতি বছর দেশে বিভিন্ন অপঘাতে ৭০ হাজার মানুষের মৃত্যু ঘটে। আহত আর অসুস্থ হয় প্রায় ২২ লাখ মানুষ। তাজরিন গার্মেন্টেসে শতাধিক কর্মী অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার পর ফায়ার সার্ভিস অধিদপ্তরের ২৩টি টিম আশুলিয়া, সাভার, গাজীপুরসহ ঢাকা ও নারায়ণগঞ্জে প্রায় ৮০০ কারখানা পরিদর্শন করে। তাদের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়- এদের মধ্যে ২৪৩ কারখানাই মারাত্মক ঝুঁকিতে। আবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বিশেষ টিমের পরিদর্শনে ঢাকা ও চট্টগ্রামের প্রায় ২ হাজার কারাখানার মধ্যে ১০৭টি কারখানাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে শ্রম আদালতে মামলা করা হয়েছে। প্রশ্ন হলো, তারপরও কি কমবে দুঘর্টনা, অপঘাত আর ট্রাজেডি নামের ভয়ঙ্কর-বীভৎসতা?

    রাজউক বলছে, অনুমোদিতভাবে ভবন তৈরির কারণে ভয়াবহ ভবন ধসের ঘটনা বাড়ছে। পুলিশের হিসাবে ১৯৯৫-২০১৩ সাল পর্যন্ত দেড়যুগে বড় ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এর আগে বিভিন্ন ঘটনায় দেড় শতাধিক মানুষের মৃত্যু এবং ৫ হাজারের অধিক মানুষ আহত হলেও তারা যথাযথ ক্ষতিপূরণ পায়নি। বেঁচে থাকা, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করা মানুষগুলো পুর্ণবাসন সুবিধা পায়নি। যাদের লোভের লালসার শিকারে পরিণত হয়ে এত এত প্রাণহানি ঘটে এবং জীবন ঝুঁকিতে পড়ে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি।

    তথ্যানুসন্ধানে জানাগেছে, শুধু ভবন ধসের ঘটনায় ১৯৯৭ সালে কলাবাগানে ৭ জন, ২০০২ সালে শাহজাহানপুর ঝিলপাড় এলাকায় ৪ জন, ২০০৪ সালে শাঁখারিবাজারে ১৭ জন, ২০০৫ সালে সাভারের স্পেকট্রাম গার্মেন্টসে ৮০ জন, ২০১০ সালে তেজগাঁওয়ের বেগুনবাড়ি বস্তিতে ২৫ জন এবং ২০১১ সালে আশুলিয়া নরসিংহপুরে শারমিন গ্রুপের ভবন ধসে ১ জন নিহত হয়। এবার সাভারের এই ঘটনায় দেড় শতাধিক মৃত্যুর খবর ইতোমধ্য্ েপাওয়া গেছে। দ্রুত উদ্ধার সম্ভব না হলে মৃতের সংখ্যা কততে দাঁড়াবে আল্লাহ মালুম।

    ঘটনাস্থলে লক্ষাধিক উৎসুক জনতা আর স্বজনহারাদের ভিড়। করুন আহাজারিতে নিদারুণ পরিবেশের সৃষ্টি হয়েছে। তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালগুলোতে। সারি সারি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেতা হচ্ছে আহতদের। স্বপ্রণোদিত হয়ে শত শত স্বেচ্ছসেবক উদ্ধার কাজে নিয়োজিত হয়েছে। ‘রক্ত লাগবে’, পানি লাগবে, খাবার লাগবে, আলো লাগবে, সেবা লাগবে- সব কাজে এগিয়ে এসেছে সাধারণ মানুষ। কিন্তু যারা জনগণকে পুঁজি করে রাজনীতি করেন তাদেরকে  অকুস্থলে দেখা যায়না। না আওয়ামীলীগ, না বিএনপির কর্মী। কোথায় আপনারা? কোথায় রাজনৈতিক নেতারা? আপনাদের বৈধ-অবৈধ সম্পদের ভান্ডো থেকে কিছু করে দিলেও এই বিপদগ্রস্থদের জীবন বাঁচে।

    আমাদের প্রশ্ন, নিয়ন্ত্রক সংস্থা থাকার পরও অননুমোদিতভাবে একের পর এক ভবন কিভাবে গড়ে উঠেছে? কোনো নিয়মনীতির তোয়াক্কাই করা হচ্ছে না? পরিদর্শন টিমকে অর্থ দিয়েই ম্যানেজ করার অভিযোগও শোনা যাচ্ছে!  স্পেকট্রাম দুৃর্ঘনার ৮ বছরেও বিচার হয়নি। এভাবে ঘটনা ঘটার পর ঘটছে।  প্রাণ যাচ্ছে গরীব-দিনভূখা মানুষের। আর পুঁজিবাদী মালিকরা প্রভাব খাটিয়ে পার পেয়ে যাচ্ছেন সহসাই। বিশেষজ্ঞদের ধারণা, আগের ঘটে যাওয়া ঘটনাগুলো যদি সুষ্ঠু বিচার হতো তাহলে হয়তোবা এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব হতো।

    গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২০১০ সালের হিসাবে রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ৮০ হাজার। দুর্যোগ মন্ত্রণালয়ের হিসাবে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ৭২ হাজার। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। কি কারণে এই ঝুঁকিপূর্ন ভবন গুলো এবং এর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছেনা? আমরা আর কত দুর্ঘটনার মুখোমুখি হলে, আর কত প্রাণ গেলে সচেতন এবং দায়িত্বশীল হবো?

    আমরা রাশিয়া থেকে হাজার কোটি টাকার সমরাস্ত্র কিনতে পারি। আর দুর্ঘটনার কবল থেকে মানুষের জীবন বাঁচাতে কাটিং মেশিন বা অন্যান্য সরঞ্জাম কিনতে পারিনা! এই দেশে সাধারণ মানুষের করের টাকায় যে পরিমাণ দুর্ণীতি হয়, যে পরিমাণ কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়Ñ তার ১ পাসের্ন্ট টাকা দিয়ে বিপর্যয় থেকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আর জনবল বাড়ালে এধরণের ঘটনায় মৃত্যুহার অনেকাংশে কমে আসবে। ভাবতে অবাক লাগে, পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমই-এর নিজস্ব উদ্ধার ব্যবস্থা নেই।  কেন তাদের নিজস্ব হাসপাতাল থাকবেনা? কেন তাদের নিজস্ব উদ্ধারকারী টিম ও চিকিৎসা ব্যবস্থা থাকবেনা? তাদের কি ধনের অভাব, নাকি মনের? শ্রমিকের রক্ত পানি করা পরিশ্রমের লাভে তাদেরকে আল্লাহ অনেক দিয়েছেন। এবার তাদের প্রতিদান দেয়া উচিত।

    আর কত কাঁদবো আমরা? ধনীদের লোভের লালসা মিটবে আর কত গরীব শ্রমিকের লাশে? আর কত তদন্ত কমিটি হবে? আর কত রিপোর্ট জমা হবে? আর কত রিপোর্ট ধামাচাপা দেয়া হবে টাকা খেয়ে? নিরীহ গরীবের জীবন-মরণ নিয়ে আর কত দিন চলবে নির্মম এই নিয়তির খেলা? এসব প্রশ্নের উত্তর কে দিবে? সমাজ, রাষ্ট্র, সরকার, না মনুষ্য বিবেক? সরকারকে সকল দায়িত্ব নিতে হবে। সরকারি তহবিল থেকে টাকা দেয়া দরকার নেই। ভবন মালিকের অর্থ-সম্পদ জব্দ করতে হবে। কারখানা মালিকের অর্থ সম্পদ জব্দ করতে হবে। তাদের সম্পদকে নিহত, আহত ও ক্ষতিগ্রস্থদের মাঝে বন্টন করে দেয়া দায়িত্ব সরকারকেই নিতে হবে।

    প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাহাঙ্গীর কবির নানক ঘোষণা করেন যে, সরকার উদ্ধার কাজ ও আহতদের চিকিৎসার সব দায়িত্ব গ্রহণ করেছে। শুধু শোক দিবস পালন করলেই হবেনা। সাময়িক সাহায্য  কোনো সমাধান নয়। তাদেও পুর্ণবাসন এবং ক্ষতিপূরণ দিতে হবে। দুর্ঘটনার পরপরই  বিএনপির ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে। এর মাধ্যমেই রাজনীতিবিদের দায়িত্ব শেষ হতে পারে না। বিরোধি দলগুলোর শুধু মাত্র শোক জানানোর মধ্যেই দায়িত্ব শেষ হয়ে যায় না। উদ্ধার কাজ, চিকিৎসা, খাদ্য ও পুর্ণবাসন সহায়তায় বিরোধি দলগুলোর কোনো ভুমিকা চোখে পড়েনা। এসবের নাম জনগণের জন্য রাজনীতি হতে পারেনা।

    সুকান্ত ভট্টাচার্যেও মিঠেকড়া সেই ছড়াটি দিয়ে শেষ করব লেখাটি। ‘বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে?/ গরীব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে?/ বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি-মিষ্টি,/ গরীবরা পায় খোলামকুচি, একি অনাসৃষ্টি?/ বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে,/ কুঁড়েঘরেই তারা কেন মাছির মতো মরছে?/ ধনীর মেয়ের দামী পুতুল হরেক রকম খেলনা,/ গরীব মেয়ে পায়না আদও, সবার কাছে ফ্যালনা।/ বলতে পার ধনীর মুখে যারা যোগায় খাদ্য,/ ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য?/ হিং-টিং-ছট প্রশ্ন এসব, মাথার মধ্যে কামড়ায়,/ বড়লোকের ঢাক তৈরি গরীব লোকের চামড়ায়॥

    এস এম মুকুল : লেখক ও গবেষক

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট হারিয়ে যাওয়া সন্তান খুঁজতে ওয়েবসাইট!
    পরের কন্টেন্ট তামাক নিয়ে ‘কতিপয়’ সাংসদের মিথ্যাচার বন্ধ হবে কবে?

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 21, 2026

    বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট

    May 18, 2026

    ভারতে ফুসফুসের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ইমিউনোথেরাপি

    May 12, 2026

    তীব্র গরমে ডায়াবেটিক রোগীর জীবনযাপন : সুস্থ থাকার সহজ গাইডলাইন

    May 11, 2026

    গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না : উচ্চ আদালত

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...