Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট
    • ভারতে ফুসফুসের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ইমিউনোথেরাপি
    • তীব্র গরমে ডায়াবেটিক রোগীর জীবনযাপন : সুস্থ থাকার সহজ গাইডলাইন
    • গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না : উচ্চ আদালত
    • প্রথম দেখায় সম্পর্ক তৈরির ‘গোপন উপাদান’ কোনটি? 
    • বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 
    • শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা
    • যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » তামাক নিয়ে ‘কতিপয়’ সাংসদের মিথ্যাচার বন্ধ হবে কবে?
    মতামত May 27, 2013

    তামাক নিয়ে ‘কতিপয়’ সাংসদের মিথ্যাচার বন্ধ হবে কবে?

    মতামত May 27, 20134 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    monoar-hosenমনোয়ার হোসেন :: সামনেই জাতীয় বাজেট (২০১৩-১৪)। প্রতিবছরই বাজেটকে উপলক্ষ্য করে তামাক কোম্পানিগুলি তামাকপণ্যে যাতে করারোপ না হয় সে লক্ষ্যে নানা ধরনের বিভ্রান্তমূলক তথ্য উপস্থাপন করে বিভিন্ন সভা-সেমিনার এবং মানববন্ধনের মাধ্যমে। কয়েক দিন আগেও দুই শতাধিক সংসদ সদস্যদের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে ডিও লেটার পাঠিয়েছে যাতে তামাকপণ্যের ওপর করারোপ না করে। প্রতিবছরই তামাক কোম্পানিগুলি এরকম কাজ সম্পন্ন করে। এধরনের কাজে সংসদ সদস্য ছাড়াও কোম্পানি ব্যবহার করে গবেষক, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদদেরকে। তারা কম দামি সিগারেটে করারোপ বৃদ্ধি করতে বলেন, বিড়ির ওপর করারোপ করতে নিষেধ করে, বিড়ির ওপর করারোপ করলে লাখ লাখ বিড়ি শ্রমিক কর্মহীন হয়ে পড়বে বলে তারা প্রচার চালায়, বিশেষ করে লাখ লাখ নারী শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করবে বলে বিভ্রান্তি ছড়ায়। এছাড়াও বিড়ি থেকে সিগারেটে ক্ষতি বেশি এবং ধূমপান হ্রাসকরণে কমদামি সিগারেটের মূল্য বৃদ্ধি করার সুপারিশ করে। এরকম নানাবিধ অসংগতিপূর্ণ ও মিথ্যা তথ্য তারা উপস্থাপন করার মাধ্যমে নীতি-নির্ধারকদেরকে প্রভাবিত করার চেষ্টা করে। প্রতিবছরই তারা এই ধরনের মিথ্যাচার করার মাধ্যমে সরকারের উপর চাপ প্রয়োগ করে তামাকপণ্যে কর না বাড়ানোর অপতৎপরতা চালিয়ে এসেছে। তামাক কোম্পানির উপরোক্ত মিথগুলো আস্তে আস্তে রাজনীতিবিদগণের কাছে স্পষ্ট হয়েছে। বিশেষ করে বিড়ি ফ্যাক্টরির মালিকেরা বিড়ির ওপর করারোপ করলে ২৪ লাখ বিড়ি শ্রমিক বেকার হয়ে যাবে, এর মধ্যে ১৮ লাখ নারী শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করবে বলে যে মিথের কথা প্রচার করে সে বিষয়ে বর্তমানে অনেকেই ওয়াকিবহাল। দুজন গণমাধ্যমকর্মীর গবেষণা থেকে জানা গেছে যে বিড়ি শ্রমিক (প্রত্যক্ষ এবং পরোক্ষ) তিন লাখের উপরে নয়। এর পরিপ্রেক্ষিতে আশার কথা হচ্ছে, এ বিষয়ে বর্তমানে অনেক সংসদ সদস্যের ভুল ভেঙেছে। যে কারণে এ বছর জাতীয় বাজেটে বিড়ি সিগারেটসহ সব ধরনের তামাকপণ্যের উপর যাতে করারোপ বৃদ্ধি করা হয় সে বিষয়ে ৪০ জন মাননীয় সংসদ সদস্য প্রস্তাব দিয়েছেন। তারা ৭০ শতাংশ করারোপের প্রস্তাবসম্বলিত ডিও লেটারের মাধ্যমে রাজস্ব বোর্ডকে উপরোক্ত প্রস্তাব দিয়েছেন। যেসব সংসদ সদস্যগণ রাজস্ব বোর্ডকে ডিও লেটার দিয়েছেন তার মধ্যে মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খানও রয়েছেন। ডিও লেটার শুধু মহাজোটের সংসদ সদস্যগণই দেননি, বিরোধী দলের সংসদ সদস্যরাও এই তালিকায় সামিল রয়েছেন।

    মাননীয় সাংসদগণ সিগারেটের উপর নির্ধারিত যে চারটি মূল্যস্তর বা স্ল্যাব আছে তা উঠিয়ে দিয়ে একটি অভিন্ন কর কাঠামো তৈরি করার পরামর্শ প্রদান করেছেন। এছাড়া দেশের রাজস্ব নীতি প্রণয়নের ক্ষেত্রে পরিবেশ-প্রতিবেশ এবং জনস্বাস্থ্যের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাতে সবোর্চ্চ প্রাধান্য পায় সে বিষয়েও বিবেচনায় অর্ন্তভূক্তকরণের আহ্বান জানিয়েছেন তারা। সাংসদগণ রাজস্ব বোর্ডকে দেওয়া ডিও লেটারের মাধ্যমে তারা তাদের সুচিন্তিত মতামত প্রদান করেছেন, তাদের মত, প্রতিবছরই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু তামাকজাত দ্রব্যের দাম একই জায়গায় ঠাঁই দাড়িয়ে আছে। তামাক কোম্পানিগুলি তাদের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে দাম বৃদ্ধি পেলে দরিদ্র জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে এবং কর্মসংস্থান হ্রাস পাবে – এরকম প্রচার-প্রচারণা চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। সাংসদগণ ডিও লেটারের মাধ্যমে তাদের অভিমতে প্রকাশ করেন যে তামাক শিল্প থেকে লাভবান হয় কোম্পানিগুলো এবং ক্ষতিগ্রস্ত হন চাষী, তামাক শিল্পে জড়িত শ্রমিক এবং ব্যবহারকারীরা। তারা বিশ্ব ব্যাংকের একটি গবেষণার ঊদ্ধৃতি দিয়ে মত প্রকাশ করেছেন যে, বাংলাদেশে তামাক নিয়ন্ত্রিত হলে প্রায় ১৯ শতাংশের কাছাকাছি চাকরি বৃদ্ধি পাবে এবং রাজস্বও বাড়বে।

    উপরোক্ত বাস্তবতা ও পরিস্থিতির আলোকে মাননীয় সাংসদগণ বিড়ি, সিগারেট, ধোঁয়াবিহীন তামাকপণ্য – জর্দা, গুলসহ সব ধরনের তামাকজাত দ্রব্যের উপর সম্পূরক শুল্কের হার ৭০ শতাংশ নির্ধারণ করার পরামর্শ প্রদান করেছেন। সেই সাথে সিগারেটের চারস্তরবিশিষ্ট মূল্যস্তর বাড়িয়ে সিগারেট কোম্পানিগুলিকে বাড়তি সুবিধা প্রদান না করে বরং চারস্তরবিশিষ্ট মূল্যস্তর তুলে দিয়ে সব ধরনের সিগারেট, বিড়িসহ অন্যান্য তামাকজাত দ্রব্যের উপর একই হারে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন।

    যেসব মাননীয় সাংসদ তামাকপণ্যের উ্পর ৭০ শতাংশ করারোপের প্রস্তাব দিয়েছেন তারা হলেন সাবের হোমেন চৌধুরী, হাসানুল হক ইনু, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, আসাদুজ্জামান খান কামাল, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, পারভীন আক্তার, নজরুল ইসলাম মঞ্জু, মোশতাক আহমত রুহী, মো. আব্দুল ওদুদ, অধ্যক্ষ মো: মতিউর রহমান, নাজমা আকতার, বেগম নাসরিন জাহান, এডভোকেট তালুকদার মো. ইউনুস, মেরাজ উদ্দীন মোল্লা, ফজলে হোসেন বাদশ, মুহাম্মদ জিয়াউর রহমান, শেফালী মমতাজ, মুহিবুর রহমান মানিক অন্যতম। আগামী ৩রা জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে উপরোক্ত সাংসদগণ তামাকপণ্যের উপর কর বৃদ্ধির জোরালো দাবি জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

    মনোয়ার হোসেন : বার্তাবাংলার বিশেষ প্রতিনিধি ও লেখক

     

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ধনীর লালসার শিকারে আর কত প্রাণ যাবে গরিবের?
    পরের কন্টেন্ট অ্যাপল১-এর দাম ৬ লাখ ৭১ হাজার ৪০০ ডলার!

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 21, 2026

    বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট

    May 18, 2026

    ভারতে ফুসফুসের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ইমিউনোথেরাপি

    May 12, 2026

    তীব্র গরমে ডায়াবেটিক রোগীর জীবনযাপন : সুস্থ থাকার সহজ গাইডলাইন

    May 11, 2026

    গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না : উচ্চ আদালত

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...