Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    • মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে
    • পর্দার মায়াবী চোখ মিনা পাল যেভাবে হয়ে উঠলেন কবরী
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    • ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » ইন্টারনেট-পর্নোর প্রতি ঝুঁকছে শিশু-কিশোররা
    প্রযুক্তি May 20, 2013

    ইন্টারনেট-পর্নোর প্রতি ঝুঁকছে শিশু-কিশোররা

    প্রযুক্তি May 20, 20134 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    রাজধানীর ধানমণ্ডির নামকরা একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্র সাদমান (ছদ্মনাম)। পরিবারের একমাত্র ছেলে হওয়ায় বাবা-মায়ের কাছে বায়না একটু বেশিই। চাওয়ার আগেই পেয়ে যায় অনেককিছু। লেটেস্ট মডেলের ল্যাপটপ আর মোবাইল ফোন তার জন্য যেন একেবারে পান্তাভাত! বাবা-মা দুজনই তাদের কাজে ব্যস্ত থাকায় যন্ত্রপাতিই তার সঙ্গী! বাস্তবে না থাকলেও ভার্চুয়াল জগতে বন্ধুবান্ধবের অভাব নেই সাদমানের। স্কুলের সময়টুকু বাদ দিলে ফেসবুকেই সারাটা সময় কাটে তার। কিন্তু একসময় এটিও বিরক্তিকর মনে হয় তার কাছে। ইন্টারনেটে ঘুরতে ঘুরতে পরিচয় ঘটে বিভিন্ন পর্নো সাইটের। এখন ঘণ্টার পর ঘণ্টা সেসব সাইটে সময় কাটায় সাদমান। তার কাছে এটি নেশার মতোই।

    ঘরে ঘরে ইন্টারনেটসংযোগসহ কম্পিউটার আর মোবাইল ফোনের ছড়াছড়িতে শিশু-কিশোরদের মধ্যে এ ধরনের চিত্র এখন হরহামেশা। ইন্টারনেটের অনেক ভালো দিক থাকলেও অন্ধকার কিছু দিকও বিপথে ঠেলে দিচ্ছে উঠতি বয়সের কিশোর-কিশোরীদের। ইন্টারনেটে সন্তানটি কী করছেÑপরিবারের বাবা-মা কিংবা সিনিয়রদের সে বিষয়ে বিশেষ ‘খোঁজ-খবর’ না থাকায় এ ধরনের ঘটনা বেশি ঘটছে। ইন্টারনেটে বিভিন্ন পর্নো-সাইটে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছে কিশোর-কিশোরীরা। মাল্টিমিডিয়া ফোনের কল্যাণে তা বেড়েছে বহুগুণ। সমাজবিজ্ঞানীরা বলছেন, ইন্টারনেটে জ্ঞানের সন্ধান করার নামে পর্নোগ্রাফির প্রতি ঝুঁকে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক। কারণ যে বয়সে কিশোর-কিশোরীরা তা করছে সেটি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ সময় এ ধরনের ঝোঁক বা ক্ষেত্রবিশেষে আসক্তির ফলে পুরো জীবনই ধ্বংস হয়ে যেতে পারে। বখে যেতে পারে সন্তানটি। তাই এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সমাজবিজ্ঞানীরা। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও তথ্য কমিশনার ড. সাদেকা হালিম বলেন, পর্নোগ্রাফির বিস্তার ঠেকাতে পরিবারকে মূল ভূমিকা পালন করতে হবে। সন্তান মুঠোফোন কী কাজে ব্যবহার করছে, কী ধরনের ওয়েবসাইটে বসছে তা মা-বাবাকেই নজরদারি করতে হবে। তিনি বলেন, পর্নোগ্রাফির অবাধ বিস্তারই যৌন ও কিশোর অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। এই অপসংস্কৃতির হাত থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। প্রতিদিন কতজন কিশোর-কিশোরী কতগুলো পর্নোসাইট ভিজিট করে তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান কারো কাছে নেই। এ বিষয়ে গুগলের সিঙ্গাপুর অফিসে একটি মেইল করেও জানার চেষ্টা করা হয়। এছাড়া ইন্টারনেট নিয়ে কাজ করে, বাংলাদেশী এমন কয়েকটি সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হয়। তবে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। অবশ্য কিছু শব্দ ‘গুগল অ্যাডওয়ার্ডসে’র মাধ্যমে খুঁজে বের করা হয়েছে, বাংলাদেশ থেকে যেগুলোর সার্চের পরিমাণ নেহাত কম নয়!

    ‘পর্ন’ শব্দটি গুগলের মাধ্যমে বাংলাদেশ থেকে মাসে গড়ে ৮ লাখ ২৩ হাজার বার সার্চ করা হয়। এই শব্দটির বৈশ্বিক সার্চসংখ্যা মাসে ৬১ কোটি ৮০ লাখ। ‘সেক্স’ শব্দটি গুগলের মাধ্যমে বাংলাদেশ থেকে খোঁজা হয় মাসে ২২ লাখ ৪০ হাজার আর বিশ্বে ৫০ কোটি ৬ লাখ বার। আর ‘এক্সএক্সএক্স মুভিজ’ বাংলাদেশ থেকে ৪৯ হাজার ৫০০, বিশ্বে ১ কোটি ৬৬ লাখ, ‘পর্ন মুভিজ’ শব্দটি বাংলাদেশ থেকে ৯০ হাজার ৫০০, বিশ্বে ৩ কোটি ৭২ লাখ বার খোঁজা হয়। এছাড়া ‘সেক্স ভিডিও’ শিরোনামে বাংলাদেশ থেকে মাসে গড়ে সাড়ে ৪ লাখ এবং পৃথিবীতে গড়ে ৪ কোটি ৫৫ লাখ সার্চ হয়। বলার অপেক্ষা রাখে না, এই সার্চের একটি বিশাল অংশ হয় তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীদের মাধ্যমে। কারণ ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই বয়সে তরুণ। শুধু গুগল অ্যাডওয়ার্ডসই নয়, বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক আর সমাজকর্মীরাও জানিয়েছেন শিশু-কিশোরদের ইন্টারনেট-পর্নে ঝুঁকে পড়ার বিষয়টি। মগবাজারের একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের প্রায় সবাই এখন কম-বেশি মোবাইল ফোন আর কম্পিউটার ব্যবহার করে। তারা যে ইন্টারনেট থেকে বিভিন্ন পর্নো ক্লিপ্স ডাউনলোড করে দেখে, তা তাদের মোবাইল ফোন চেক করে প্রমাণ পেয়েছি।

    সরকারি একটি স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র আশিকের মা গৃহবধূ শাহনাজ পারভীন বলেন, ছেলে বায়না ধরেছে কম্পিউটার কিনে দিতে। ইন্টারনেটের সংযোগও রয়েছে। অনেকসময়ই দেখি বন্ধুবান্ধব নিয়ে কম্পিউটারে সময় কাটায়। পরে স্কুল থেকে অভিযোগ পেয়ে এখন ছেলের ওপর বিশেষ নজর দিচ্ছি। এ প্রসঙ্গে আইটি বিশেষজ্ঞ রাজীব সরকার বলেন, কিশোর-তরুণদের মধ্যে যে ইন্টারনেট-পর্নের ঝোঁক রয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু উঠতি বয়সের ছেলে-মেয়ের আইটি ডিভাইসটি অভিভাবকরা যদি ‘সেফ ব্রাউজিং’য়ের ব্যবস্থা করে রাখেন তাহলে অনেকাংশে পর্নোগ্রাফির প্রতি ঝোঁক কমানো সম্ভব।

    অন্যদিকে পর্নোগ্রাফি রোধে সর্বোচ্চ ১০ বছরের সশ্রম কারাদ- এবং ৫ লাখ টাকার জরিমানার বিধান রেখে ২০১১ সালে যে আইন হয়েছে তার সঠিক বাস্তবায়ন হলেও শিশু-কিশোররা এর হাত থেকে রক্ষা পাবে বলে মনে করছেন সমাজকর্মীরা। এ প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থা আরসিডি’র কর্মকর্তা আবুল হাসান বলেন, বাংলাদেশে বিদ্যমান আইন দিয়েই পর্নোগ্রাফি রোধ করা সম্ভব। পর্নোসাইটগুলো বাংলাদেশে বন্ধ করে দিলেও শিশু-কিশোররা এর কুফল থেকে মুক্তি পেতে পারে।

    Advertisement for African All Media List
    Children Internet Porn Internet Porn and Children young people in cyber cafe ইন্টারনেট পর্ন ইন্টারনেট-পর্নোর প্রতি ঝুঁকছে শিশু-কিশোররা শিশু-কিশোর
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট জুনেই আসছে আইফোন ৬!
    পরের কন্টেন্ট উইকি ওয়েপনসের কোডি উইলসন

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    প্রযুক্তি

    প্রযুক্তি কি নিয়ন্ত্রণ করে ফেলছে মানবজাতিকে!

    প্রযুক্তি

    স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলা পাই ফোন

    প্রযুক্তি

    বড় সাইবার হামলার আশঙ্কা, ১৮ কোটি ই-মেইলের পাসওর্য়াড ফাঁস!

    প্রযুক্তি

    Oppo Find X9 নিয়ে মার্কেটে কামব্যাক করতে চলেছে Oppo

    প্রযুক্তি

    এই স্মার্টফোনগুলি দেবে DSLR-এর থেকেও দারুণ ছবি

    প্রযুক্তি

    ফোন পে, গুগল পে- র বাজারে এবার নতুন ধামাকা ভারতীয় ‘জোহো পে ‘

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 19, 2026

    স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    April 18, 2026

    পর্দার মায়াবী চোখ মিনা পাল যেভাবে হয়ে উঠলেন কবরী

    April 16, 2026

    বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...