Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
    • আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?
    • জিয়া-খালেদা-তারেক : একই কক্ষপথে তিন নক্ষত্র
    • চাকরির বাজারে ক্রিমিনাল জাস্টিসে ব্যাচেলর ডিগ্রির চাহিদা কেমন 
    • কানাডায় উচ্চশিক্ষা : আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কেন এটি সেরা গন্তব্য
    • দুই-তৃতীয়াংশ আসনে জিতে যেভাবে ক্ষমতায় ফিরছে বিএনপি
    • জার্মানিতে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ : উচ্চশিক্ষা যখন সাধ্যের মধ্যে
    • চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » জার্মানিতে শরণার্থীদের জীবন: অনেকেই এখনও দারিদ্র্যের ঝুঁকিতে
    বিশ্বজুড়ে October 19, 2025Updated:October 19, 2025

    জার্মানিতে শরণার্থীদের জীবন: অনেকেই এখনও দারিদ্র্যের ঝুঁকিতে

    বিশ্বজুড়ে October 19, 2025Updated:October 19, 20254 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    জার্মানিতে শরণার্থী
    বার্তাবাংলা ডেস্ক »

    জার্মানিতে বসবাসরত শরণার্থীদের একটি বড় অংশ এখনও দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছেন৷ তবে সাম্প্রতিক বছরগুলোতে ধীরে ধীরে এই অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে বলে ইঙ্গিত মিলেছে৷ সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে৷

    জার্মানিতে শরণার্থী

    জার্মান ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউট (ডিআইডাব্লিউ)-এর গবেষণা বলছে, নিজ দেশ থেকে পালিয়ে জার্মানিতে আশ্রয় নেওয়া মানুষের একটি বড় অংশ দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছেন৷ ২০২২ সালে শরণার্থীদের প্রায় দুই-তৃতীয়াংশ (৬৩.৭ শতাংশ) এই ঝুঁকিতে ছিলেন৷ ২০২০ সালে এই হার ছিল সর্বোচ্চ—৭০ শতাংশ৷

    যার বা যাদের আয় জার্মানির পারিবারিক গড় আয়ের ৬০ শতাংশের নিচে থাকে, তাকে বা তাদেরকে দারিদ্র্যের ঝুঁকিতে থাকা ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়৷ দেখা গেছে, শরণার্থীরা সাধারণ মানুষের তুলনায় দারিদ্র্যের ক্ষেত্রে অনেক বেশি ঝুঁকিতে রয়েছেন৷

    ডিআইডাব্লিউ-এর তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে সামগ্রিকভাবে নিম্ন-আয়ের মানুষের হার স্থির রয়েছে, তবে ১৯৯৫ সাল থেকে সাধারণ জনগণের মধ্যে এই হার ক্রমশ বেড়েছে৷

    এই দীর্ঘমেয়াদি প্রবণতার পেছনে জনসংখ্যাগত পরিবর্তন, বিশেষ করে অভিবাসনের প্রভাব রয়েছে বলে মনে করে ডিআইডাব্লিউ৷ গবেষকরা জোর দিয়ে বলেছেন, শরণার্থীদের শ্রমবাজারে সঠিকভাবে অন্তর্ভুক্তিই হতে পারে দারিদ্র্য ঝুঁকি কমানোর একটি গুরুত্বপূর্ণ পথ৷

    বিষয়সূচি
    1. অভিবাসনের প্রভাব
    2. জেন্ডার বৈষম্য
    3. রাজনৈতিক ও সামাজিক প্রভাব

    অভিবাসনের প্রভাব

    জার্মান ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চ জানিয়েছে, অভিবাসীদের মধ্যে, বিশেষ করে শরণার্থীদের মধ্যে নিম্ন-আয়ের পরিবারের সংখ্যা ‘‘গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, যেখানে অভিবাসন-অতীত নেই এমন ব্যক্তিদের মধ্যে এই হার গত এক দশকেরও বেশি সময় ধরে প্রায় অপরিবর্তিত রয়েছে৷’’

    সম্প্রতি, অভিবাসন-অতীত রয়েছে এমন ব্যক্তিদের অন্তত ১৩ শতাংশকে দারিদ্র্যের ঝুঁকিতে থাকা মানুষ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে৷ তুলনামূলকভাবে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ থেকে আসা অভিবাসীদের মধ্যে নিম্ন-আয়ের হার প্রায় ২৬ শতাংশ৷

    গবেষকেরা এই নিম্ন-আয়ের মানুষের উচ্চ সংখ্যাকে ব্যাখ্যা করেছেন কাঠামোগত চ্যালেঞ্জ হিসেবে৷ এগুলোর মধ্যে রয়েছে: ভাষাগত প্রতিবন্ধকতা, পেশাগত যোগ্যতার স্বীকৃতি পেতে দেরি হওয়া এবং জার্মানিতে পৌঁছার পর বেকারত্ব বা কর্মসংস্থান খুঁজে পেতে দীর্ঘ সময়ের অপেক্ষা৷ এসব কারণেই স্থানীয়দের তুলনায় শরণার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে কম৷ এ কারণেই শরণার্থীদের মধ্যে দারিদ্র্যের ঝুঁকি বেশি বলে মনে করছেন তারা৷

    তবে, সময়ের সঙ্গে সঙ্গে শরণার্থীরাও নিয়মিত কর্মসংস্থানে যুক্ত হচ্ছেন৷ জার্মানির ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সির তথ্য অনুযায়ী, ২০১৬ সাল থেকে শরণার্থীদের মধ্যে কর্মসংস্থানের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে লজিস্টিকস, স্বাস্থ্যসেবা, আতিথেয়তা খাতে তাদের অংশগ্রহণ বেড়েছে৷

    সম্প্রতি শরণার্থীদের মধ্যে দারিদ্র্যের ঝুঁকি তুলনামূলক কিছুটা কমে আসার প্রধান কারণ হিসেবে শ্রমবাজারে ক্রমবর্ধমান অন্তর্ভুক্তিকেই চিহ্নিত করেছেন ডিআইডাব্লিউ-এর গবেষক মার্কুস গ্রাবকা৷

    জেন্ডার বৈষম্য

    জার্মানিতে দারিদ্র্যের ঝুঁকিতে বেশি ভুগছেন নারীরা, বিশেষ করে শরণার্থী ও সিঙ্গল মায়েরা৷ ডিআইডাব্লিউ- এর প্রতিবেদনে দেখা গেছে, দারিদ্র্যের ঝুঁকিতে থাকার বিষয়টি অভিবাসন-অতীত এবং শ্রমবাজারে সীমিত অংশগ্রহণের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত৷ গবেষণাটি বলছে, যেসব পরিবারে কোনো সদস্য শ্রমবাজের যুক্ত নন, সেখানে দারিদ্র্যের হার ৭০ শতাংশেরও বেশি৷ আর যেসব পরিবারে দুই জন উপার্জনকারী রয়েছেন, সেখানে এই হার ছয় শতাংশের নিচে৷

    নারী শরণার্থীরা সাধারণত এমন পরিবারের বসবাস করেন, যেখানে একজন মাত্র আয় করেন৷ কখনও কখনও নারীদের কেউ কেউ খণ্ডকালীন কাজেও যোগ দেন৷ শিশুর যত্ন-আত্তি, ভাষাগত প্রতিবন্ধকতা কিংবা যোগ্যতার স্বীকৃতির কারণে তারা শ্রমবাজারের বাইরে থেকে যান৷ সামগ্রিক আয় বৈষম্য স্থিতিশীল থাকলেও কাঠামোগত এসব অসুবিধার কারণে, অভিবাসন-অতীত রয়েছে এমন নারীরা এখনও নিম্ন-আয়ের শ্রেণিতে আটকে আছেন৷

    ২০২১ সাল থেকে উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে তাদের ক্রয়ক্ষমতা আরো কমে গেছে৷ এতে শরণার্থী নারীদের সঙ্গে সাধারণ মানুষের ব্যবধান বেড়ে গেছে৷ ডিআইডাব্লিউ-এর গবেষণা অনুযায়ী, নারীদের শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি হলে — যেমন শিশু যত্ন-আত্তিতে সহায়তা, যোগ্যতার স্বীকৃতি, এবং ভালো মজুরির প্রণোদনা দেয়া হলে — দীর্ঘমেয়াদে দারিদ্র্য ও বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷

    রাজনৈতিক ও সামাজিক প্রভাব

    দারিদ্র্যের ঝুঁকিতে থাকা মানেই যে কেউ চরম দারিদ্র্যে বসবাস করছেন, তা নয়৷ তবে, এই অবস্থা আবাসন, শিক্ষা এবং স্বাস্থ্যসেবাসহ সামগ্রিকভাবে সমাজে সীমিত অন্তর্ভুক্তিকেই প্রতিফলিত করে৷

    এই কারণে সামাজিক সংগঠনগুলো ভাষা শিক্ষায় আরো বেশি বিনিয়োগ, বিদেশি যোগ্যতার দ্রুত স্বীকৃতি, এবং শ্রমবাজারে অন্তর্ভুক্তির প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছে৷ এতে টেকসই আয়ের সম্ভাবনা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে সংগঠনগুলো৷

    বিশেষজ্ঞরা দারিদ্র্যকে শুধু ব্যক্তিগত সমস্যা হিসেবে দেখার ক্ষেত্রে আপত্তি করছেন৷ ডিআইডাব্লিউ-এর গবেষণায় বলা হয়েছে, দক্ষ কর্মসংস্থানে প্রবেশের সুযোগ না থাকা, স্থানীয় শ্রমবাজারের অবস্থা বিবেচনায় না নেয়া এবং কোনো পরিকল্পনা ছাড়াই শরণার্থীদের বিভিন্ন অঞ্চলে ভাগ করে দেয়ার মতো কাঠামোগত বিষয়গুলো আয় বৈষম্য তৈরি করছে৷

    যদিও দারিদ্র্যের হার এখনও তুলনামূলকভাবে বেশি৷ কিন্তু সাম্প্রতিক সময়ে ধীর গতিতে হলেও যে উন্নতি দেখা যাচ্ছে, তা বেশ ইতিবাচক সংকতে দিচ্ছে বলে মনে করেন গবেষকেরা৷ তারা বলছেন, এই পরিবর্তন বলে দিচ্ছে সামাজিক অন্তর্ভুক্তি ভালো ফল দিচ্ছে৷ এটি শুধু সামাজিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও এবং শরণার্থীদের জন্য যেমন, তেমনি জার্মান সমাজের জন্যও ইতিবাচক৷

    Advertisement for African All Media List
    জার্মানি ঝুঁকি দারিদ্র্যে শরণার্থী
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ইতালিতে চাকরির অফার
    পরের কন্টেন্ট লুভর জাদুঘর থেকে নেপোলিয়ন যুগের গহনা চুরি

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিশ্বজুড়ে

    এফবিআইয়ের গোপন নথি ফাঁস: মোসাদের ‘এজেন্ট’ ছিলেন জেফরি এপস্টেইন?

    বিশ্বজুড়ে

    যুক্তরাষ্ট্র-রাশিয়া পারমাণবিক চুক্তির সমাপ্তি: বিশ্ব কি নতুন এক মহাপ্রলয়ের পথে? 

    বিশ্বজুড়ে

    আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!

    বিশ্বজুড়ে

    ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে বিতর্ক

    বিশ্বজুড়ে

    মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারে অগ্নিকাণ্ড

    বিশ্বজুড়ে

    ক্যাটাগরি-৪ এ হ্যারিকেন মেলিসা, কিউবায় বন্যার শঙ্কা

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    April 28, 2016

    মোবাইল অপারেটরদের বকেয়া ২ হাজার ৪শ’ কোটি টাকা

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    February 17, 2026

    বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    February 16, 2026

    জিয়া-খালেদা-তারেক : একই কক্ষপথে তিন নক্ষত্র

    February 15, 2026

    চাকরির বাজারে ক্রিমিনাল জাস্টিসে ব্যাচেলর ডিগ্রির চাহিদা কেমন 

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    February 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28  
    « Jan    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...