Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • যেভাবে ইংল্যান্ডকে এলোমেলো করে সোনালী ট্রফির দোড়গোড়ায় মেসি
    • মৃত্যুর দুই দশক পরও ঢাকাই সিনেমার মুকুটহীন হাসির রাজা দিলদার
    • মানব সভ্যতার ক্রমবিকাশ : আদিম গুহাবাস থেকে আধুনিক মহাকাশ যুগের অবিশ্বাস্য যাত্রা
    • বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতি : বৈচিত্র্য, প্রথা ও জীবনযাত্রার এক অনন্য কোলাজ
    • জন্মহার বাড়াতে বেতনসহ বাড়তি ছুটি দেবে ফ্রান্স 
    • মদ্যপ বরের গলায় মালা দিতে অস্বীকৃতি: বিয়ে ভেঙে সম্মাননা পেলেন সাহসী মুসকান
    • মনের মানুষ ও অচিন পাখির সন্ধানে : লালন শাহের জীবন ও সর্বজনীন দর্শন
    • বাংলার নকশি কাঁথা : সুঁই-সুতায় আঁকা নারীর মনস্তত্ত্ব
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » ইংলিশ চ্যানেল পাড়ি দিতে শিশুদের ঘুমের ওষুধ দিচ্ছে পাচারকারীরা
    বিশ্বজুড়ে September 6, 2025Updated:September 6, 2025

    ইংলিশ চ্যানেল পাড়ি দিতে শিশুদের ঘুমের ওষুধ দিচ্ছে পাচারকারীরা

    বিশ্বজুড়ে September 6, 2025Updated:September 6, 20254 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    ইংলিশ চ্যানেল
    বার্তাবাংলা ডেস্ক »
    ইংলিশ চ্যানেল

    ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় মানবপাচারকারীরা শিশুদের ঘুমের ওষুধ খাওয়াচ্ছে বলে তথ্য পেয়েছে যুক্তরাজ্য সরকার৷

    সলিসিটর জেনারেল লুসি রিগবি বলেছেন, ব্রিটিশ সরকার এই অপরাধ দমনে দৃঢ়প্রতিজ্ঞ৷ কারণ, অপরাধচক্রগুলো মানুষের জীবনকে বিপন্ন করে তুলছে৷

    যুক্তরাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ আইন কর্মকর্তা রিগবি জানান, ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)-এর আইনজীবীদের সঙ্গে তার কথা হয়েছে৷ তারা তাকে জানিয়েছেন, চ্যানেল পাড়ি দেওয়ার সময় শিশুরা যাতে যাত্রা বিঘ্ন হওয়ার মতো কোনো বাধা তৈরি না করে এবং তারা যেন সহযোগিতামূলক আচরণ করে, সেজন্য তাদের ঘুমের ওষুধ খাওয়ানো হয়৷

    তিনি বলেন, ‘‘আমি সিপিএস-এর প্রসিকিউটরদের কাছেই জেনেছি পাচারকারীরা কতটা নিন্দনীয় কাজ করছে৷ তারা শুধু ছোট ছোট শিশুদের নৌকায় তুলেই ক্ষান্ত হচ্ছে না, বরং তাদের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়া হচ্ছে, যাতে তারা পারাপারের সময় বাধা না দেয়৷’’

    হোম অফিসের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের উপকূলে ছোট নৌকায় সবশেষ অভিবাসীরা এসেছেন গত ২৬ আগস্ট৷ ওই দিনের পর এক সপ্তাহেরও বেশি সময় ধরে অভিবাসীবাহী আর কোনো নৌকা আসেনি৷

    চলতি বছর এখন পর্যন্ত ২৯ হাজারের বেশি অভিবাসী ছোট নৌকায় করে দেশটিতে পৌঁছেছেন৷

    এমন প্রেক্ষাপটে লেবার পার্টির এমপি অ্যালেক্স ব্যালিঞ্জার (হেলসওয়েইন) বলেন, “এই বিপজ্জনক পারাপারে জড়িত পাচারকারীদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছি, যারা নারী ও শিশুদের জীবনকে ঝুঁকিতে ফেলছে৷ সলিসিটর জেনারেল কি বলতে পারেন, তিনি কীভাবে এই আমাদের পদক্ষেপকে সহযোগিতা করছেন?”

    জবাবে রিগবি বলেন, ‘‘তিনি ঠিকই বলেছেন, মানুষ—বিশেষ করে শিশুরা—চ্যানেল পার হওয়ার সময় যে বিপদের মুখোমুখি হয় তা অত্যন্ত গুরুতর৷ এই সরকার পাচারকারীদের ব্যবসার মডেল ভেঙে দিতে দৃঢ়প্রতিজ্ঞ, যাতে আমাদের সীমান্ত রক্ষা করা যায় এবং মানুষের জীবন—বিশেষ করে শিশুদের জীবন—এই ধরনের বিপদ থেকে রক্ষা করা যায়৷’’

    ইংলিশ চ্যানেলে নৌকা থামাতে সরকার নানা উদ্যোগ নিলেও তাতে সমালোচনা বন্ধ হচ্ছে না৷ অভিবাসন ইস্যুতে বিরোধী দল কনজারভেটিভ পার্টি কঠোর সমালোচনা করেই যাচ্ছে৷ জনমনে ক্ষোভ উসকে দিয়ে জনপ্রিয়তা বাড়িয়ে নিচ্ছে কট্টর ডানপন্থি দল রিফর্ম ইউকে৷

    এমপিদের উদ্দেশে রিগবি বলেন, সরকার আশ্রয় আবেদন বাতিল হওয়া ৩৫ হাজার ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে এবং এর মধ্য দিয়ে অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠানোর হার ৩০ শতাংশ বেড়েছে৷

    তিনি আরো জানিয়েছেন, যুক্তরাজ্যে অনিয়মিত অভিবাসনে সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলার সংখ্যাও বেড়েছে ৬৭ শতাংশ৷

    “মানবপাচারের মতো জঘন্য ব্যবসায় জড়িত যে কোনো ব্যক্তি আইনে উল্লেখিত সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হবে’’, বলেও এমপিদের আশ্বস্ত করেছেন সলিসিটর জেনারেল৷

    লুসি রিগবি বলেন, ‘‘আমাদের পদক্ষেপ নিয়ে বিরোধী দল সমালোচনা করছে, কিন্তু তারাই আমাদের এই সীমান্ত সংকটের মধ্যে ফেলে গেছেন৷ আর রিফর্ম পার্টি শুধু ক্ষোভ উসকে দিচ্ছে, কিন্তু কোনো সমাধান দিতে পারছে না৷’’

    আগামী ১০ সেপ্টেম্বর স্কাই নিউজে অভিবাসন ইস্যুতে বিতর্কে অংশ নেবে সরকারি দল লেবার পার্টি, বিরোধী দল কনজারভেটিভ পার্টি, অতি ডানপন্থি ফার-রাইট রিফর্ম ইউকে এবং লিবারেল ডেমোক্র্যাট৷

    তবে টোরিদের ছায়া সলিসিটর জেনারেল হেলেন গ্র্যান্ট বলেন, ‘‘আমি সলিসিটর জেনারেলের বক্তব্যের সঙ্গে একমত নই, বিশেষ করে গত সরকারের রেকর্ড নিয়ে তার মন্তব্যের ক্ষেত্রে৷ আমি মনে করি, তাদের সরকারের গত ১২ মাসের রেকর্ডের পরিপ্রেক্ষিতে দেয়া তার বক্তব্য কিছুটা অতিরঞ্জিত৷’’

    এদিকে, ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকা থামাতে মরিয়া ব্রিটিশ সরকার৷ চলতি বছরের ১০ জুলাই নতুন একটি চুক্তিতে সই করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য৷ এই পাইলট প্রকল্পটির নাম ‘ওয়ান ইন, ওয়ান আউট৷’

    চুক্তি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘‘আমরা প্রত্যাবাসন সম্পর্কিত একটি যুগান্তকারী পাইলট প্রকল্পের চুক্তিতে সই করেছি৷ এর আওতায়, ছোট নৌকায় আসা অভিবাসীদের আটক করে অল্প সময়ের মধ্যে ফ্রান্সে ফেরত পাঠানো হবে৷

    একজনকে ফেরত পাঠানোর বিনিময়ে, অপর একজন অভিবাসীকে ফ্রান্স থেকে নিরাপদে যুক্তরাজ্যে আসার অনুমতি দেয়া হবে৷ প্রক্রিয়াটি হবে নিয়ন্ত্রিত এবং আইনি পথে কঠোর নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে৷ এই সুযোগ তারাই পাবেন, যারা অনিয়মিত পথে যুক্তরাজ্যে ঢোকার চেষ্টা করেননি৷’’

    ৫ আগস্ট এই চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইউরোপীয় কমিশন এবং ইইউর সদস্য দেশগুলো৷ ৬ আগস্ট থেকে চ্যানেল পেরিয়ে আসা অভিবাসীদের আটক করা শুরু করে যুক্তরাজ্য৷ পরদিন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, ‘‘আজ আমি নিশ্চিত করছি, পাইলট প্রকল্পটি শুরু হয়েছে এবং ছোট নৌকায় আসা অভিবাসীদের আটক করা হচ্ছে৷ তাদের অভিবাসী অপসারণ কেন্দ্রে স্থানান্তরের কাজ চলছে৷’’

    এই সপ্তাহের শুরুর দিকে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চলতি মাস থেকেই আটক করা অভিবাসীদের ফ্রান্সে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি শুরু হবে৷ সূত্র : ইনফোমাইগ্রেন্টস

    Advertisement for African All Media List
    অপরাধচক্র ইংলিশ চ্যানেল ওষুধ ঘুম পাচারকারী ফরাসি উপকূল ব্রিটিশ সরকার যুক্তরাজ্য শিশু
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট গুগলের ‘সার্কেল টু সার্চ’ এ যুক্ত হলো নতুন সুবিধা 
    পরের কন্টেন্ট ফ্রান্সে অনিয়মিতদের জন্য সংকুচিত হচ্ছে স্বাস্থ্যসেবা

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিশ্বজুড়ে

    জন্মহার বাড়াতে বেতনসহ বাড়তি ছুটি দেবে ফ্রান্স 

    বিশ্বজুড়ে

    মদ্যপ বরের গলায় মালা দিতে অস্বীকৃতি: বিয়ে ভেঙে সম্মাননা পেলেন সাহসী মুসকান

    খেলা

    প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো

    বিশ্বজুড়ে

    এক রাজপুত্রের খুন থেকে কীভাবে জ্বলে উঠেছিল প্রথম বিশ্বযুদ্ধের আগুন!

    অর্থনীতি

    যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি

    বিশ্বজুড়ে

    ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    July 16, 2026

    যেভাবে ইংল্যান্ডকে এলোমেলো করে সোনালী ট্রফির দোড়গোড়ায় মেসি

    July 14, 2026

    মৃত্যুর দুই দশক পরও ঢাকাই সিনেমার মুকুটহীন হাসির রাজা দিলদার

    July 7, 2026

    মানব সভ্যতার ক্রমবিকাশ : আদিম গুহাবাস থেকে আধুনিক মহাকাশ যুগের অবিশ্বাস্য যাত্রা

    July 6, 2026

    বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতি : বৈচিত্র্য, প্রথা ও জীবনযাত্রার এক অনন্য কোলাজ

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    July 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Jun    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...