
দক্ষিণ আমেরিকার উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর অঞ্চলটিতে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র।
তবে মার্কিন ভূতাত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, অ্যান্টার্কটিকার কিছু অংশে সম্ভাব্য সুনামির জন্য সতর্কতা জারি করেছে চিলি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) চিলির উপকূলীয় অঞ্চলের জন্য সংক্ষিপ্ত সতর্কতা জারি করার পর, দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকার মধ্যবর্তী ড্রেক প্যাসেজে এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
রয়টার্সের খবরে বলা হয়, এই অবস্থার পর ভূমিকম্পের সবচেয়ে কাছের দুটি দেশ চিলি ও আর্জেন্টিনার জন্য তাৎক্ষণিকভাবে ঝুঁকিপূর্ণ এলাকার জনসাধারণকে স্থানান্তরের নির্দেশনা দেয়া হয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ভূমিকম্পের তীব্রতা সংশোধন করে প্রাথমিকভাবে ৮ মাত্রার বলে রিপোর্ট করেছে। তবে, এটি ১১ কিলোমিটার (৭ মাইল) গভীরতায় আঘাত হেনেছে বলে জানিয়েছে সংস্থাটি।
ভূমিকম্পটি আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে ৭১০ কিলোমিটার (৪৩৫ মাইল) দক্ষিণ-পূর্বে স্থানীয় সময় রাত ১১টা ১৬ মিনিটে আঘাত হানে। মার্কিন সংস্থাটি জানায়, ওই এলাকার জনসংখ্যার পরিমাণ প্রায় ৫৭ হাজার।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বেস ফ্রেই সাইট থেকে ২৫৮ কিলোমিটার (১৬০ মাইল) উত্তর-পশ্চিমে ভূমিকম্প আঘাত হানার পর চিলির নৌবাহিনী হাইড্রোগ্রাফিক এবং ওশানোগ্রাফিক সার্ভিস তাদের অ্যান্টার্কটিক অঞ্চলে জারি করেছে সুনামির সতর্কতা।
সূত্র: রয়টার্স

