Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ব্রাজিলে গভীর শ্রদ্ধায় খালেদা জিয়াকে স্মরণ
    • জার্মানির এছেন শহরে হয়ে গেলো জমজমাট সঙ্গীতানুষ্ঠান
    • আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!
    • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু
    • ‘আমি তো সিরিয়াল করতে আসিনি’
    • স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলা পাই ফোন
    • স্কলারশিপ নিয়ে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
    • ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে বিতর্ক
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » বিশাল অংককের ডলার জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প
    বিশ্বজুড়ে August 22, 2025

    বিশাল অংককের ডলার জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প

    বিশ্বজুড়ে August 22, 20253 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    ডোনাল্ড ট্রাম্প
    বার্তাবাংলা ডেস্ক »
    ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা প্রায় ৫০০ মিলিয়ন ডলারের জরিমানা বাতিল করেছে নিউইয়র্কের আপিল আদালত। গত বছর জালিয়াতির অভিযোগে তাকে এই অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল।

    সুবিধাজনক ঋণ পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ট্রাম্প অর্গানাইজেশনের সম্পত্তির মূল্য বাড়িয়ে দেখানোয় বিচারক আর্থার এনগোরন ট্রাম্পকে এই অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছিলেন।

    বৃহস্পতিবার প্রকাশিত দীর্ঘ রায়ে নিউইয়র্ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জানায়, ট্রাম্প জালিয়াতির জন্য দায়ী হলেও এত বড় অঙ্কের জরিমানা অতিরিক্ত। একইসাথে তা সম্ভবত কঠোর শাস্তির বিরুদ্ধে সাংবিধানিক সুরক্ষা লঙ্ঘন করেছে।

    মামলার রায়ে বিচারক এনগোরন তাকে প্রথমে ৩৫৫ মিলিয়ন ডলার জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছিলেন, তবে সুদসহ তা বেড়ে ৫০০ মিলিয়ন ডলারের বেশি দাঁড়ায়। বিচারপতি পিটার মলটন লিখেছেন, “ক্ষতি অবশ্যই হয়েছে, কিন্তু তা এত ভয়াবহ ছিল না যে প্রায় অর্ধ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে হবে।”

    রায় ঘোষণার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একে “সম্পূর্ণ বিজয়” বলে দাবি করেন। তিনি লিখেছেন, “পুরো নিউইয়র্ক অঙ্গরাজ্যজুড়ে ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করা এই বেআইনি এবং লজ্জাজনক সিদ্ধান্তটি বাতিলের সাহস দেখানোকে আমি খুবই সম্মান করি।”

    তিনি আরও বলেন, “ব্যবসায়িক দিক থেকে এটি এমন এক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ছিল যা আগে কেউ কখনো দেখেনি।”

    অন্যদিকে ট্রাম্পের জালিয়াতির দায় এবং আর্থিক ছাড়া অন্য শাস্তিগুলো বহাল থাকায় মামলা দায়ের করা নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অফিসও এ রায়কে আংশিক বিজয় হিসেবে দেখছে। তারা জরিমানা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে অঙ্গরাজ্যের সর্বোচ্চ আদালত কোর্ট অব আপিলের আবেদন করার কথা ভাবছে।

    অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “ডোনাল্ড ট্রাম্প, তার প্রতিষ্ঠান এবং তার দুই সন্তান জালিয়াতির জন্য দায়ী” থাকার বিষয়গুলো আদালত নিশ্চিত করেছে। এতে আরও বলা হয়েছে, “ইতিহাস ভুলে গেলে চলবে না— আরও একটি আদালত প্রেসিডেন্টের আইন ভাঙার এবং আমাদের মামলার শক্ত ভিত্তির পক্ষে রায় দিয়েছে।”

    ট্রাম্প, তার দুই সন্তান এবং ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে করা মামলায় ট্রাম্পকে তিন বছরের জন্য নিউইয়র্কে কোনো প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে কাজ করা বা ব্যাংক থেকে ঋণ নেওয়া নিষিদ্ধ করেছিলেন বিচারক এনগোরন।

    বৃহস্পতিবারের রায়েও এ ধরনের অ-আর্থিক শাস্তিগুলো বহাল রয়েছে। ৩২৩ পৃষ্ঠার রায়ে পাঁচ বিচারকদের মধ্যকার মতবিরোধও উঠে এসেছে। অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের আনা মামলার বৈধতা নিয়ে তাদের ভিন্নমত ছিল।

    ট্রাম্প আর তার ছেলেদের বিরুদ্ধে “ক্রমাগত এবং বারবার জালিয়াতির” অভিযোগ আনেন অ্যাটর্নি জেনারেল। কয়েকজন বিচারক মনে করেছেন তিনি তার আইনি ক্ষমতার ভেতরে থেকে মামলা করেছেন। তবে একজন বিচারক মামলা খারিজ করার পক্ষে ছিলেন এবং দুইজন মনে করেছেন সীমিত পরিসরে নতুন বিচার হওয়া উচিত।

    তবে “চূড়ান্ত নিষ্পত্তি নিশ্চিত করার স্বার্থে” তারা দুজনও জরিমানা বাতিলের সিদ্ধান্তে সম্মত হন বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক মলটন।

    তিনি আরও লিখেছেন, আমেরিকার ভোটাররা ইতোমধ্যেই ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে রায় দিয়ে ফেলেছেন, আর এই রায়ে সর্বসম্মতভাবে তার ব্যবসা ধ্বংসের প্রচেষ্টা থামানো হলো।

    ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বিচারক এনগোরন তার দেওয়া রায়ে ট্রাম্পকে ব্যবসায়িক জালিয়াতির জন্য দায়ী করেছিলেন। ট্রাম্প তার সম্পদকে শত শত মিলিয়ন ডলার বেশি দেখিয়েছিলেন বলে এতে উল্লেখ করা হয়। শাস্তির পরিমাণ নির্ধারণের জন্য ২০২৪ সালে আরেকটি বিচার হয়।

    এক পর্যায়ে বিচারক দেখতে পান, আর্থিক বিবৃতিতে ভুলভাবে ট্রাম্পের ট্রাম্প টাওয়ার পেন্টহাউসকে আসল আকারের প্রায় তিনগুণ দাবি করা হয়েছিল।

    সূত্র: বিবিসি বাংলা

    Advertisement for African All Media List
    অর্থ জরিমানা জালিয়াতি ডলার ডোনাল্ড ট্রাম্প পরিশোধ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ৫০০ মিলিয়ন
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট দ. আমেরিকায় ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
    পরের কন্টেন্ট বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম এখন ভারতে

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিশ্বজুড়ে

    আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!

    বিশ্বজুড়ে

    ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে বিতর্ক

    বিশ্বজুড়ে

    মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারে অগ্নিকাণ্ড

    বিশ্বজুড়ে

    ক্যাটাগরি-৪ এ হ্যারিকেন মেলিসা, কিউবায় বন্যার শঙ্কা

    বিশ্বজুড়ে

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    টিপ্স-ট্রিক্স

    অনলাইনে প্রেম করলে জানতে হবে এই তথ্যগুলো

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    August 8, 2025

    প্রেম নিয়ে মনোবিজ্ঞানের অবাক করা তথ্য!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    April 28, 2016

    মোবাইল অপারেটরদের বকেয়া ২ হাজার ৪শ’ কোটি টাকা

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    September 24, 2025

    আরব আমিরাতের ভিসা নিয়ে বড় সুখবর

    সর্বশেষ...
    January 3, 2026

    ব্রাজিলে গভীর শ্রদ্ধায় খালেদা জিয়াকে স্মরণ

    December 8, 2025

    জার্মানির এছেন শহরে হয়ে গেলো জমজমাট সঙ্গীতানুষ্ঠান

    November 24, 2025

    আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!

    November 4, 2025

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    January 2026
    S S M T W T F
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Dec    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...