
৮৮ বছর বয়সে মারা গেলেন যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত ও জনপ্রিয় সাবেক বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও। আদালতে তার দয়া ও সহানুভূতির জন্যই ‘পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। খবর ফক্স নিউজ
ফ্রাঙ্ক প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুর একদিন আগেও নিজের শারীরিক পরিস্থিতি জানিয়ে সবাইকে প্রার্থনার অনুরোধ করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে বিচারক ফ্রাঙ্কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
আইল্যান্ডে ১৯৮৫ সালে রোড বিচারক হিসেবে নিয়োগ পান ফ্রাঙ্ক ক্যাপ্রিও। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ‘কট ইন প্রভিন্স’ নামে টেলিভিশন শো’তে অংশ নেন ফ্রাঙ্ক। যা তুমুল খ্যাতি এনে দেয় তাকে। এমি অ্যাওয়ার্ডসের জন্যও মনোনীত হয় অনুষ্ঠানটি।
তবে আদালত কক্ষের ভেতরে-বাইরে নিজের মানবিক আচরণ দিয়ে লাখো মানুষের মন জয় করেছেন। এমনকি বিশ্বের সবচেয়ে ভালো বিচারক আখ্যাও দেয়া হয় তাকে।

