Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • অফিস ডেস্কে টানা বসে থাকার স্বাস্থ্যঝুঁকি ও প্রতিকার 
    • ফুসফুসের ক্যানসার প্রতিরোধে নতুন আশার আলো: ৫ বছর আগেই মিলবে পূর্বাভাস!
    • এক রাজপুত্রের খুন থেকে কীভাবে জ্বলে উঠেছিল প্রথম বিশ্বযুদ্ধের আগুন!
    • সাইবার নিরাপত্তায় নতুন নজরদারি প্রযুক্তি কিনছে বাংলাদেশ সরকার
    • ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন
    • মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
    • ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’
    • সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » আপনি কি সঠিকভাবে হাঁটছেন?
    স্বাস্থ্য August 9, 2025

    আপনি কি সঠিকভাবে হাঁটছেন?

    স্বাস্থ্য August 9, 20254 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    হাঁটা
    বার্তাবাংলা ডেস্ক »
    হাঁটা

    স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাঁটাকে সবচেয়ে সহজ ও সবার জন্য সহজলভ্য ব্যায়াম হিসেবে সুপারিশ করেন। কিন্তু কেন? কারণ গবেষণায় দেখা গেছে, নিয়মিত হাঁটার অনেক শারীরিক ও মানসিক উপকারিতা রয়েছে।

    এটি হৃদযন্ত্রের সুস্থতা বাড়ায়, মেজাজ ভালো রাখে, শরীরকে প্রাণবন্ত করে তোলে, মানসিক চাপ কমায় এবং উদ্বেগ দূর করে। এমনকি ডায়াবেটিস ও হৃদরোগের মতো দীর্ঘমেয়াদি সমস্যার ঝুঁকিও কমায়।

    তবুও অনেকেই হাঁটেন ‘অটোপাইলট’ মোডে, অর্থাৎ ভঙ্গি, শরীরের সঠিক অবস্থান বা হাঁটার গুণগত মান নিয়ে ভাবেন না। এর ফলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। ভুলভাবে হাঁটার অভ্যাস পেশির ভারসাম্য নষ্ট করে, জয়েন্ট শক্ত করে এবং এমন শারীরিক প্যাটার্ন তৈরি করে যা ব্যথা ও অস্বস্তির কারণ হয়।

    কিন্তু আপনি যদি হাঁটার সময় সচেতন হন, শ্বাস-প্রশ্বাস ও শরীরের সঠিক অবস্থানে মনোযোগ দেন, তাহলে যেকোনো হাঁটাকে পুরো শরীরের জন্য ‘টিউন আপ’ বানানো সম্ভব। নিচে জানুন কীভাবে প্রতিটি পদক্ষেপ আরও ভালো করা যায়।

    বিষয়সূচি
    1. হাঁটার ধরন বুঝুন
    2. আপনি কি ঠিকভাবে হাঁটছেন?
    3. হাঁটার ভুল হলে কী সমস্যা হয়?
    4. হাঁটার জন্য সহজ টিউন-আপ চেকলিস্ট
    5. হাঁটার গতি নিয়ন্ত্রণে শ্বাসপ্রশ্বাসের ভূমিকা
    6. হাঁটার আগে কিছু প্রস্তুতি নিন

    হাঁটার ধরন বুঝুন

    ভালোভাবে হাঁটার প্রথম ধাপ হলো এটিকে একটি সমন্বিত শরীরচর্চা হিসেবে দেখা। হাঁটা মানে শুধু এক পা অন্য পায়ের সামনে ফেলা নয়, এটি শরীরের নানা পেশি ও অঙ্গের সমন্বিত কাজ। আপনার পা কিভাবে মাটিতে পড়ছে, গ্লুট পেশি কতটা সক্রিয়, কোমরের পেশি কীভাবে কাজ করছে, হাতের দোল কেমন হচ্ছে—এসব গুরুত্বপূর্ণ।

    সঠিক হাঁটায় গোড়ালি থেকে আঙুল পর্যন্ত ধাপে ধাপে পা ফেলা হয়, যা সামনের দিকে গতি নিয়ে আসে এবং পায়ের পেছনের পেশি ও গ্লুট পেশিকে সক্রিয় করে। কোর পেশি পেলভিস ও মেরুদণ্ডকে স্থিতিশীল রাখে। পাঁজরের খাঁচা ও নিতম্ব সামান্য ঘোরে, বিপরীত হাত-পায়ের দোলের সঙ্গে মিল রেখে। এর ফলে শরীর দক্ষতার সঙ্গে এগিয়ে চলে এবং শক্তি ও ওজন সঠিকভাবে ভাগ হয়।

    আপনি কি ঠিকভাবে হাঁটছেন?

    দুটি সহজ উপায়ে যাচাই করতে পারেন— প্রথমত জুতার তলার ক্ষয় দেখুন। সাধারণত গোড়ালি ও সামনের অংশে সমান ক্ষয় হওয়া উচিত। একপাশে বেশি ক্ষয় হলে বুঝতে হবে হাঁটার ভারসাম্যে সমস্যা আছে। অন্যদিকে, পরিবারের কেউ বা বন্ধু দিয়ে পাশ থেকে ও পেছন থেকে ভিডিও করান। স্বাভাবিক গতিতে হাঁটুন এবং নিজের ভঙ্গি পর্যবেক্ষণ করুন।

    হাঁটার ভুল হলে কী সমস্যা হয়?

    ভুলভাবে হাঁটলে বিভিন্ন সমস্যা হতে পারে। যেমন— ছোট ছোট বা টেনে হাঁটা গ্লুট পেশিকে নিষ্ক্রিয় করে। ‘ডাক ওয়াক’ (পা ও নিতম্ব বাইরে ঘোরানো) ও ‘পিজন-টো’ (পা ও নিতম্ব ভেতরে ঘোরানো) ভঙ্গি গ্লুট সক্রিয়তা কমিয়ে দেয় ও ভঙ্গি নষ্ট করে। হাতের কম দোল ঘাড়, কাঁধ ও পিঠে টান দেয়।

    কুঁজো ভঙ্গি বা মাথা সামনের দিকে নিচু করে হাঁটা শরীরের সঠিক সুষমি নষ্ট করে। এক কাঁধে ব্যাগ রাখা বা এক হাতে কুকুরের লিশ ধরলে শরীরে অসম ভারসাম্য তৈরি হয়। বুক দিয়ে অগভীর শ্বাস নেওয়া পাঁজরের গতি কমায় ও কোর দুর্বল করে।

    হাঁটার জন্য সহজ টিউন-আপ চেকলিস্ট

    • জয়েন্ট অ্যালাইনমেন্ট: কাঁধ ও নিতম্ব সোজা রাখুন, মেরুদণ্ড মাথা থেকে পেলভিস পর্যন্ত সোজা রেখেই হাঁটুন। মাথা সামনের দিকে ঠেলে দেবেন না বা কোমর অতিরিক্ত ঢালাবেন না।
    • ফুট স্ট্রাইক: গোড়ালি বা পায়ের মাঝখানে নরমভাবে পা রাখুন, তারপর আঙুল পর্যন্ত ধীরে ধীরে চাপ দিন। পা সামনের দিকে সোজা রাখার চেষ্টা করুন।
    • ওজনের ভারসাম্য: দুই পায়ের মধ্যে শক্তি সমান ভাগ করুন, গ্লুট পেশি সক্রিয় রাখুন।
    • গ্লুট ব্যবহার করুন: প্রতিটি পা চালানো নিতম্বের পিছন থেকে শুরু হচ্ছে ভাবুন এবং পা ছাড়ার সময় গ্লুট পেশির কাজ অনুভব করুন।
    • হাতের নড়াচড়া: হাতগুলো পায়ের বিপরীতে স্বাভাবিকভাবে দোলান। কনুই নরম রাখুন। ব্যাগ বা পোষা প্রাণীর লিশ থাকলে মাঝে মাঝে হাত বদলান।
    • দৃষ্টি: মাটির দিকে নয়, সামনে তাকান। ফোন দেখবেন না। এতে ভঙ্গি সঠিক থাকে ও দৃষ্টি উন্নত হয়।
    • সচেতন থাকুন: চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন। শ্বাস-প্রশ্বাস, ভঙ্গি ও শরীরের অনুভূতি বুঝে হাঁটুন।
    • শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ: শ্বাস-প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন এবং এটি যেন আপনার গতি ও ভঙ্গি নিয়ন্ত্রণ করে।

    হাঁটার গতি নিয়ন্ত্রণে শ্বাসপ্রশ্বাসের ভূমিকা

    অধিকাংশ মানুষ হাঁটার সময় শ্বাসপ্রশ্বাসের প্রতি খেয়াল দেয় না, অথচ শ্বাসপ্রশ্বাসের ধরন হাঁটার ভঙ্গি ও শক্তি নিয়ন্ত্রণে বড় প্রভাব ফেলে। বুক দিয়ে অগভীর শ্বাস নেয়া ভঙ্গি খারাপ করে এবং চাপ বাড়ায়। হাঁটার সময় ছন্দময় নাসারন্ধ্র শ্বাস নিন — চার পদক্ষেপ শ্বাস নিন এবং ছয় পদক্ষেপ শ্বাস ছাড়ুন। এটা স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে এবং শরীরকে সঠিক অবস্থানে রাখতে সাহায্য করে।

    হাঁটার আগে কিছু প্রস্তুতি নিন

    হাঁটার আগে মোবিলিটি এক্সারসাইজ করলে পেশি প্রস্তুত হয়, জয়েন্টের গতি বাড়ে এবং টান কমে।

    নিচের তিনটি ব্যায়াম করুন:

    • ১. প্রতি পাশে পাঁচবার করে গোড়ালি বৃত্ত করুন।
    • ২. প্রতি পাশে পাঁচবার স্টেপ-ব্যাক লঞ্জ করুন।
    • ৩. শেষ করুন উইন্ডমিল টুইস্ট দিয়ে, যা পায়ের পেছনের পেশি শিথিল করে, কোমর সোজা করে এবং বুক ও কাঁধ খুলে দেয়।

    হাঁটা শুধু হার্টের ব্যায়াম নয়, এটি শরীর ও মনের জন্য একটি পূর্ণাঙ্গ ব্যায়াম। সচেতনভাবে হাঁটা, শ্বাস-প্রশ্বাসে মনোযোগ ও সঠিক ভঙ্গি আপনার দৈনন্দিন হাঁটাকে স্বাস্থ্য ও সুস্থতার শক্তিশালী হাতিয়ারে পরিণত করবে।

    সূত্র: সিএনএন

    Advertisement for African All Media List
    উপকারিতা শারীরিক সুপারিশ স্বাস্থ্য বিশেষজ্ঞ হাঁটছেন হৃদযন্ত্র
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু
    পরের কন্টেন্ট গরমেও গলবে না আইসক্রিম!

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    জীবনধারা

    অফিস ডেস্কে টানা বসে থাকার স্বাস্থ্যঝুঁকি ও প্রতিকার 

    স্বাস্থ্য

    ফুসফুসের ক্যানসার প্রতিরোধে নতুন আশার আলো: ৫ বছর আগেই মিলবে পূর্বাভাস!

    স্বাস্থ্য

    ভারতে ফুসফুসের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ইমিউনোথেরাপি

    স্বাস্থ্য

    তীব্র গরমে ডায়াবেটিক রোগীর জীবনযাপন : সুস্থ থাকার সহজ গাইডলাইন

    জীবনধারা

    শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?

    স্বাস্থ্য

    ই-হেলথ কার্ড : ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থায় বাংলাদেশের নতুন দিগন্ত

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    June 6, 2026

    অফিস ডেস্কে টানা বসে থাকার স্বাস্থ্যঝুঁকি ও প্রতিকার 

    June 5, 2026

    ফুসফুসের ক্যানসার প্রতিরোধে নতুন আশার আলো: ৫ বছর আগেই মিলবে পূর্বাভাস!

    June 4, 2026

    এক রাজপুত্রের খুন থেকে কীভাবে জ্বলে উঠেছিল প্রথম বিশ্বযুদ্ধের আগুন!

    June 3, 2026

    সাইবার নিরাপত্তায় নতুন নজরদারি প্রযুক্তি কিনছে বাংলাদেশ সরকার

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    June 2026
    S S M T W T F
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « May    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...