Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    মতামত December 16, 2016

    বিজয় দিবস ২০১৬

    মতামত December 16, 20167 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    ভাবতে খুব অবাক লাগে যে একাত্তর সালের সেই অবিশ্বাস্য বিজয়ের দিনটির পর পঁয়তাল্লিশ বছর কেটে গেছে। যখন ফিরে তাকাই মনে হয় মাত্র সেদিন বুঝি ছিল সেই বিজয়ের দিন। আমাকে মাঝে মাঝেই কেউ কেউ জিজ্ঞেস করে আমার জীবনের সবচেয়ে আনন্দময় দিন কোনটি, আমার কখনো এই প্রশ্নের উত্তর দিতে এক মুহ‚র্তও দেরি হয় না। সব সময়ই বলি উনিশশ একাত্তর সালের ষোলই ডিসেম্বর ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। শুধু আমি নই, আমি নিশ্চিত আমার বয়সী যারা একাত্তরের ভেতর দিয়ে এসেছে তারা সবাই একই উত্তর দেবে। আমি সব সময়ই বলি যারা একাত্তরের ভিতর দিয়ে এসেছে তাদের জীবনটি পৃথিবীর যে কোনো মানুষের জীবন থেকে ভিন্ন একটি জীবন। এই জীবনে আমরা পাকিস্তানি মিলিটারি এবং তাদের পদলেহী অনুচরদের অবিশ্বাস্য নিষ্ঠুরতা দেখেছি এবং সেটি দেখে আমাদের মানুষ নামক প্রজাতির ওপর পুরোপুরি বিশ্বাস হারিয়ে ফেলার কথা ছিল। কিন্তু আমরা বিশ্বাস হারাইনি, মুক্তিযুদ্ধের সেই নয় মাস এই দেশের সাধারণ মানুষের ভেতর একজনের জন্য আরেকজনের যে ভালোবাসা দেখেছি সেটি আমাদের সারা জীবনের জন্য পরিবর্তিত করে দিয়েছে। আমরা কখনো মানুষের ওপর থেকে বিশ্বাস হারাই না। শুধু যে মানুষকে নতুন করে বিশ্বাস করতে শিখেছি না নয়, আমরা আবিষ্কার করেছি বাঙালি নামে যে জাতিটি আছে সেই জাতির ত্যাগ, বীরত্ব এবং অর্জন এত সুবিশাল যে তার সাথে তুলনা করার মতো জাতি পৃথিবীতে খুব বেশি নেই।

    মুক্তিযুদ্ধের অবরুদ্ধ নয় মাস আমরা সন্তানহারা মায়ের হাহাকার শুনেছি, স্বামী হারা স্ত্রীর কান্না শুনেছি, ধর্ষিতা মেয়ের আর্তনাদ শুনেছি এবং আমি জানি আমার পক্ষে সেগুলো কোনোদিন ভুলে যাওয়া সম্ভব হবে না। একই সাথে আমি যখন অবরুদ্ধ বাংলাদেশে নয় মাস পর প্রথমবার ‘জয় বাংলা’ স্লোগানটি শুনতে পেয়েছিলাম সেই স্লোগানটিও আমি কোনোদিন ভুলতে পারব না। একটি স্লোগান একটি মানুষের জীবনে কী অবিশ্বাস্য আনন্দ বয়ে নিয়ে আসতে পারে সেটি সম্ভবত শুধুমাত্র আমাদের প্রজন্মই অনুভব করতে পারে। আমার মনে আছে সেই স্লোগানটি শুনে সাথে সাথে আমরা বুঝতে পেরেছিলাম সুদীর্ঘ নয় মাসের অমানুষিক নিষ্ঠুরতা, হত্যাকাণ্ড, ধ্বংসলীলা, দুঃখ, কষ্ট, হতাশা এবং হাহাকার এক মুহ‚র্তে অদৃশ্য হয়ে গিয়ে একটি অবিশ্বাস্য আনন্দ আমাদের ওপর ভর করেছিল।
    আমার মনে আছে সেই অবিশ্বাস্য আনন্দটুকু অনুভব করার পর ধীরে ধীরে একটি গভীর বিষাদ আমাকে ভর করেছিল। এই নয় মাস প্রাণ বাঁচানোর তাড়নায় প্রায় বুনো পশুর মতো এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াতে হয়েছে কখনো স্বজন হারানোর বেদনাটুকু অনুভব করার সময় পাইনি। যখন জানতে পেরেছি আমাদের আর বুনো পশুর মতো ছুটে বেড়াতে হবে না তখন এই দীর্ঘ নয় মাসের দুঃখ কষ্ট যন্ত্রণা এবং হাহাকারের স্মৃতি এসে ভর করেছিল। একই সাথে বিজয়ের তীব্র আনন্দ এবং স্বজন হারানোর একটি গভীর বিষাদের সেই বিচিত্র অনুভূতিটির কথা আমি কখনো ভুলতে পারব না।
    ২.
    তারপর কতোকাল কেটে গেছে। এখনো ঘুরে ঘুরে বছরের শেষে একটি বিজয় দিবস আসে। এই বিজয় দিবসটি কী এখন শুধুমাত্র বিজয়ের দিনটি স্মরণ করার দিন? আমার কেন জানি মনে হয় শুধু স্মরণ করে দিনটি পালন করা যথেষ্ট নয়। প্রতিটি বিজয় দিবসে আমাদের কোনো একটি নতুন বিজয় অর্জন করার কথা। স্বাধীনতার জন্য এই দেশটির মাটি যত মানুষের বুকের রক্তে সিক্ত হয়েছে পৃথিবীতে সে রকম উদাহরণ খুব বেশি নেই। সেই রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের আরো অসংখ্য বিজয়ের দরকার। ক্ষুধার বিরুদ্ধে বিজয়, দারিদ্র্যের বিরুদ্ধে বিজয়, অশিক্ষার বিরুদ্ধে বিজয়, কুশিক্ষার বিরুদ্ধে বিজয়, দুর্নীতির বিরুদ্ধে বিজয়, ধর্মান্ধতার বিরুদ্ধে বিজয়- ইচ্ছে করলেই আমরা দীর্ঘ একটা তালিকা করে ফেলতে পারি। কিন্তু এই মুহ‚র্তে সবচেয়ে বড় বিজয়টি আমরা কার বিরুদ্ধে অর্জন করতে চাই? সেই বিষয়ে আমার ভেতর বিন্দুমাত্র দ্বিধা নেই- আমরা বিজয় চাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।

    সাম্প্রদায়িকতা শব্দটি দিয়ে আসলে এর ভয়াবহতাটুকু বোঝানো সম্ভব নয়। বুঝতে হলে এই ভয়ঙ্কর বিষয়টির ভেতর দিয়ে একজনকে যেতে হবে। আমাদের সবার স্মৃতিতে যে ঘটনাটি সবচেয়ে বেশি দাগ কেটে রেখেছে সেটি হচ্ছে ৩০ নভেম্বরে ব্রাহ্মণবাড়ীয়ার নাসির নগরের ঘটনাটি। সারাদিনের ঘটনাপ্রবাহে হিন্দু সম্প্রদায়ের মানুষজন বুঝে গিয়েছিল তাদের বিরুদ্ধে একটি আঘাত আসতে যাচ্ছে। শুধু তাই নয়, তারা বুঝে গিয়েছে তাদরে রক্ষা করার কেউ নেই। নির্বাচনে তারা কাউকে ভোট দেবে এটুকুই শুধুমাত্র তাদের পরিচয় এ ছাড়া তাদের অন্য কোনো পরিচয় নেই, তাদের অন্য কোনো প্রয়োজনও নেই।
    কেউ তাদের রক্ষা করতে এগিয়ে আসবে না। তাই তারা বাড়িঘর ছেড়ে চলে গিয়ে লুকিয়েছিল এবং সত্যি সত্যি তাদের আক্রমণ করার জন্য একজন নয়, দুজন নয়, শত শত মানুষ লাঠিসোটা অস্ত্র নিয়ে হুংকার করতে করতে ছুটে এসেছিল। তাদের বাড়িঘর লুটপাট করেছে, তাদের মন্দির উপাসানালয় ধ্বংস করেছে। তখন সম্পূর্ণ নিরীহ বাবা-মা তাদের সন্তানদের বুক আগলে নির্জনে চলে গিয়ে লুকিয়ে ছিল। যারা যায়নি তারা নির্যাতিত হয়েছে, প্রহৃত হয়েছে, আক্রান্ত হয়েছে। এই মানুষগুলোর দোষ কী? তাদের একটি মাত্র দোষ- সেটি হচ্ছে তারা হিন্দু ধর্মাবলম্বী। তাই সব কিছু জানার পরও এই দেশের রাষ্ট্রযন্ত্র তাদের রক্ষা করার প্রস্তুতি নেয়নি, যখন আক্রান্ত হয়েছে তখন রক্ষা করার জন্য এগিয়ে আসেনি। ছোট ছোট শিশুগুলো মানুষের এই বীভৎস রূপ দেখে শিউরে উঠেছে, তাদের কচি মনটি সারা জীবনের জন্য সংকুচিত হয়ে গেছে। তারা কী আর কখনো মানুষকে বিশ্বাস করতে পারবে?

    আমরা যখন সাম্প্রদায়িকতা শব্দটি বলি তখন সেটি শুধুমাত্র একটি শব্দ। যখন সাম্প্রদায়িকতা নামক একটি পৈশাচিক প্রক্রিয়া একজন হিন্দু ধর্মাবলম্বীকে সহ্য করতে হয় সেটি তখন শুধুমাত্র একটা শব্দ থাকে না তখন সেটি তার জীবনের সব স্বপ্নকে চিরদিনের জন্য ধ্বংস করে দেয়। আমরা সেটি ধ্বংস হতে দিই।
    ৩.
    নাসিরনগরের ঘটনার পেছনের ইতিহাস ধীরে ধীরে বের হতে শুরু করেছে এবং সেটি জানতে পেরে আমরা আতঙ্কে শিউরে উঠতে শুরু করেছি। প্রকৃত কারণটি ধর্ম বিদ্বেষ কিংবা সাম্প্রদায়িকতা থেকে একশ গুণ বেশি ভয়ঙ্কর। আওয়ামী লীগের দুই দলের ভেতর এক ধরনের রেষারেষি রয়েছে এবং একদলকে অপদস্ত করার জন্য অন্য দল এই ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাটি ঘটানোর প্রেক্ষাপট তৈরি করার জন্য একজন অতি নিরীহ নিরক্ষর জেলেকে বেছে নেয়া হয়েছে। ডিজিটাল বাংলাদেশের কল্যাণে এখন একজন নিরীহ নিরক্ষর জেলেরও স্মার্টফোন থাকে এবং ফেসবুক একাউন্ট থাকে। কিন্তু সেই কমবয়সী জেলের নিজের একাউন্টকে নিরপত্তা দেয়ার মতো অভিজ্ঞতা থাকে না। সেই সুযোগটি নিয়ে তার ফেসবুক একাউন্ট থেকে একটি ইসলাম বিরোধী পোস্ট দিয়ে শত শত হিন্দু ধর্মাবলম্বীকে আক্রমণ করা হলো। পুরো বিষয়টিই যে বানানো সেটি বোঝার জন্য কাউকে রকেট সায়েন্টিস্ট হতে হয় না। কিন্তু আমরা সবিস্ময়ে দেখেছি কেউ সেটি বুঝতে রাজি হয়নি। একেবারে সবাইকে জানিয়ে শুনিয়ে হইচই করে মাইকে ঘোষণা দিয়ে দূর থেকে ট্রাক বোঝাই করে এসে শত শত হিন্দু পরিবারকে আক্রমণ করা হলো। যারা আক্রমণ করেছে তার মাঝে ধর্মান্ধ মানুষ রয়েছে। সাম্প্রদায়িক মানুষ রয়েছে এবং নিশ্চিতভাবে স্থানীয় অপরাধীরা রয়েছে কিন্তু পুরো ঘটনাটি যারা নিখুঁত একটি পরিকল্পনা করে কাটিয়েছে তারা কিন্তু আওয়ামী লীগের নেতা এবং কর্মী! এই দেশটিকে মুক্তিযুদ্ধের স্বপ্নের অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা যে রাজনৈতিক দলটির মুখের দিকে তাকিয়ে থাকি সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা যদি শুধুমাত্র তাদের বিপক্ষ দলকে অপদস্ত করার জন্য হিন্দু ধর্মাবলম্বীকে আক্রমণ করে ঘরবাড়ি পুড়িয়ে মন্দির ধ্বংস করে একটা ত্রাসের রাজত্ব তৈরি করে তাহলে আমরা কোথায় যাব? এই দেশে হিন্দু ‘ধর্মাবলম্বী’ মানুষেরা কী মানুষ নয়? শুধুমাত্র রাজনৈতিক দলের ষড়যন্ত্রে ব্যবহৃত হওয়ার জন্য নাম-পরিচয়হীন কিছু সংখ্যা?

    শুধু কী ব্রাহ্মণবাড়িয়াতে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর আক্রমণ হয়েছে? আমরা সবাই জানি সেখানেই শেষ হয়নি- গাইবান্ধাতেও সাঁওতালদের ওপর আরো ভয়াবহ আক্রমণ হয়েছে এবং সেই আক্রমণে শুধু যে সাঁওতালরা মারা গেছে তা নয়, তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে তাদের উচ্ছেদ করা হয়েছে, তাদের সর্বস্ব লুট করে নেয়া হয়েছে। এই অসহায় মানুষগুলোরও বিচারের জন্য কারো কাছে যাওয়ার জায়গা নেই। ১৯৭১ সালের সেই অবিশ্বাস্য বিজয়ের দিনটিতে আমরা সবাই কিন্তু কল্পনা করেছিলাম আমাদের দুঃখ কষ্ট হতাশা এবং বঞ্চনার দিন শেষ হয়েছে। অনেক কষ্ট করে পাওয়া এই দেশটিতে সব ধর্মের সব বর্ণের সব ভাষার মানুষ পাশাপাশি একে অন্যের হাত ধরে বেঁচে থাকব। সুদীর্ঘ ৪৫ বছর পরও যদি দেখি সেটি ঘটেনি, এই দেশে এখনো হিন্দু ধর্মাবলম্বী কিংবা আদিবাসী মানুষরা অবহেলার মাঝে বেঁচে আছে তাহলে হঠাৎ করে বিজয় দিবসের আনন্দটুকু ফিকে হয়ে যায়।
    আমরা বিজয় দিবসের উৎসবটি উপভোগ করতে চাই। কিন্তু যদি আমরা জানি এই দেশে হিন্দু ধর্মাবলম্বীরা বুকের ভেতর কিংবা আদিবাসী মানুষরা বুকের ভেতর একটা চাপা আতঙ্ক নিয়ে দিন কাটায়, যদি তারা মনে করে এই দেশটি আসলে তাদের জন্যে নয়- এই দেশে থাকতে হলে তাদের অবহেলা সহ্য করে তুচ্ছ মানুষ হিসেবে বেঁচে থাকতে হবে তাহলে হঠাৎ করে আমরা কী নিজেদের প্রতারিত মনে করি না? আমাদের আপনজনরা তো এই রকম একটি দেশের জন্য রক্ত দিয়ে দেশের মাটিকে সিক্ত করেননি।

    আমি খুব আশাবাদী মানুষ। আমার জীবনে আমি মানুষের চরিত্রের সবচেয়ে পাশবিক দিকটি যেমন দেখেছি ঠিক সে রকম সবচেয়ে মানবিক দিকটিও দেখেছি। আমি নিশ্চিতভাবে জানি মানুষের এই মানবিক দিকটিই শেষ পর্যন্ত জয়ী হয়। কাজেই আমি বিশ্বাস করি এই দেশেও শেষ পর্যন্ত আমাদের মানবিক শক্তিটিই জয়ী হবে। সেটি করার জন্য আমাদের শুধুমাত্র নিজের কাছে অঙ্গীকার করতে হবে।

    এই বিজয় দিবসে আমরা নিজেদের কাছে অঙ্গীকার করতে চাই যেভাবেই হোক সবার আগে আমরা এই দেশের মাটি থেকে সাম্প্রদায়িকতা দূর করব। এই দেশের জেলে পল্লীতে যেন একটি শিশু তার মায়ের গলা জড়িয়ে ধরে রাতের বেলা পরম শান্তিতে ঘুমাতে পারে। একটি সাঁওতাল শিশু যেন তার বই খাতা বুকে চেপে ধরে হেঁটে হেঁটে স্কুলে যেতে পারে। তারা যেন এই দেশের আকাশ-বাতাস-মাঠঘাট দেখে মনে করতে পারে এটি আমার দেশ। তারা যেন এই দেশ নিয়ে ঠিক আমার মতোই স্বপ্ন দেখতে পারে।
    মুহাম্মদ জাফর ইকবাল : অধ্যাপক, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

    Advertisement for African All Media List
    বিজয় দিবস ২০১৬ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুহাম্মদ জাফর ইকবাল : অধ্যাপক সিলেট।
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট শীতে উষ্ণতা দেবে যেসব যন্ত্র
    পরের কন্টেন্ট ম্যাসেঞ্জারে চ্যাটের জন্য নতুন সুবিধা

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    অর্থনীতি

    পোশাক খাতে সংকট ও ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা : টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ

    বিদেশে উচ্চশিক্ষা

    অস্ট্রেলিয়ার কঠোর ভিসা নিয়ম : বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের যা জানা দরকার

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...