Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    মতামত August 7, 2016

    সোনার বাংলা গড়ার অঙ্গীকারে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

    মতামত August 7, 20164 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    ‘একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে/লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে/ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি?/শত বছরের শত সংগ্রাম শেষে/রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে/অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন/….কে রোধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী?/ গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি/ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম/এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।’ ‘স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো’ কবিতায় ফাগুনের আগুন রাঙা বিকেলের ঐতিহাসিক সত্যকে এভাবেই চিত্রিত করেছেন কবি নির্মলেন্দু গুণ। রক্তঝরা একাত্তরের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের (তৎকালীন রেসকোর্স ময়দান) জনসমুদ্রে দাঁড়িয়ে বাঙালির প্রবাদপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে জাতিকে শুনিয়েছিলেন বাঙালির ইতিহাসের অমর কবিতাখানি। ১৯ মিনিটের সুপাঠ্য অমর কাব্যটিই নিরস্ত্র বাঙালিকে করে তুলেছিলেন সশস্ত্র। বাঙালি জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি অনন্য সাধারণ দিনে অসাধারণ বাগ্মিতায় বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে পাকিস্তানিদের প্রতিহত করার।
    পাকিস্তানি শাসকদের ২৩ বছরের শোষণে বিরুদ্ধে অগ্নিস্ফুলিঙ্গের মতো জেগে ওঠা পুরো বাংলাকে এক সুতোয় বেঁধেছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, রাজনৈতিক কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর ডাকে সেদিন সব পিছুটান ফেলে বাংলার মানুষ ছুটে আসে সে সময়ের রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান)। দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করার অদম্য নেশায় লাখো জনতা সেদিন অবাক চোখে দেখলো এক নতুন নেতাকে। অবাক বিশ্ববাসী দেখলো রাজনৈতিক কবিতার স্রষ্টাকে, চিরচেনা দামাল মুজিবের বাইরে অন্য এক মুজিবকে, যাঁকে তারা অভিহিত করল নতুন বিশেষণে। ৭ মার্চের পর বিশ্ব গণমাধ্যম শেখ মুজিবুর রহমানকে আখ্যায়িত করল ‘পোয়েট অব পলিটিক্স’ উপাধিতে। একাত্তরে বিশ্বের প্রভাবশালী পত্রিকা ‘নিউজ উইক’র নিবন্ধ ‘দ্য পোয়েট অব পলিটিক্সে বলা হয়েছে, ‘৭ মার্চের ভাষণ কেবল একটি ভাষণ নয়, একটি অনন্য কবিতা। এই কবিতার মাধ্যমে তিনি ‘রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি পান।’
    একবার কিউবান নেতা ফিদেল ক্যাস্ট্রো বঙ্গবন্ধুকে বলেছিলেন, ‘বন্ধু তুমি ওদের চেনো না, আমি চিনি, ওরা তোমাকে এবং তোমার দেশের সর্বনাশ করে ছাড়বে।’ ক্যাস্ট্রো সে সময় পাকিস্তানি আমলাতন্ত্রের কথা ইঙ্গিত করেছিলেন। বঙ্গবন্ধু এর উত্তরে বলেছিলেন, ‘ক্যাস্ট্রো, আমি প্রতিহিংসা-প্রতিশোধে বিশ্বাসী নই। আমি রবীন্দ্রনাথের মানসে গড়া এক কোমল হৃদয়ের বাঙালি। রবীন্দ্রনাথ আমাকে শিখিয়েছেন ‘মানুষের প্রতি বিশ্বাস রাখো। আমি সে বিশ্বাস ও ভালোবাসা দিয়ে সব হৃদয়কে জয় করতে শিখেছি। আমি আমার মানুষকে ভালোবাসি।’ বঙ্গবন্ধুর এ বক্তব্যে দেশের মানুষের প্রতি তাঁর নিখাদ ভালোবাসাই প্রতীয়মান হয়। তাঁর শক্তি, দুর্বলতা, সাফল্য ও ব্যর্থতার মূল উৎসই ছিল দেশের মানুষের প্রতি তাঁর ভালোবাসা। তিনি মানুষকে ভালোবেসেছিলেন বলেই কোটি জনতার বুকে আসন নিতে পেরেছিলেন। দেশ ও জাতির প্রতি তাঁর এ ভালোবাসা, তাঁর কর্তব্যের প্রেরণা জুগিয়েছে দীর্ঘকালব্যাপী। কখনোবা ক্ষোভ, প্রত্যাশা আর দীপ্ত অঙ্গীকারে ফেটে পড়েছেন জ্বালাময়ী মিছিলের অগ্রভাগে, সুদীর্ঘ নির্যাতন সয়েছেন বদ্ধ কারাগারে। আবার বজ্রকণ্ঠের স্বরধ্বনি প্রতিধ্বনি তুলেছেন জ্বালাময়ী মিছিলে।
    বঙ্গবন্ধু এ জাতির আশা আকাক্সক্ষা ও আবেগ-চেতনাকে পরিপূর্ণভাবে ধারণ করতে পেরেছিলেন বলেই তিনি রাজনৈতিক নেতা থেকে রাজনীতির কবিতে পরিণত হতে পেরেছিলেন। তিনি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েও মানুষের প্রতি তাঁর ভালোবাসার জয়গান গেয়ে গেছেন। শুধু ভালোবাসাই নয়, বঙ্গবন্ধু ছিলেন নিঃশঙ্ক চিত্তের অধিকারী। তাই পাকিস্তানের কারাগারে বন্দি থেকে অকথ্য অত্যাচার সয়েও তিনি নত হননি। তিনি বিশ্বাস করতেন মানুষ একবার মরে, বারবার মরে না। আর সে জন্যই হয়তো ছয় ফুট বাই দুই ইঞ্চির দীর্ঘাঙ্গী দেহের মোটা চশমার ফাঁক গলিয়ে অসম্ভব বুদ্ধিদীপ্ত দুটি চোখ বিশ্বকে শুনিয়েছে বেঁচে থাকার মন্ত্র ‘যতবারই হত্যা করো, দারুণ সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস।’
    অবশ্য যে মুজিবকে হত্যা করতে পারেনি পাকিস্তানের কসাইরা, সেই মুজিবকেই স্বাধীন বাংলাদেশে হত্যা করেছে কিছু বিপথগামী ও উচ্চাভিলাষী সৈন্য। পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেট ঝাঁঝরা হয়ে যায় বাংলার হৃদয়। ধানমন্ডির ৩২ নম্বর থেকে রক্তের স্্েরাতের ধারা মিশে কেন্দ্রীয় কারাগারে। পাথর সময়ে থমকে যায় বাংলাদেশ। থমকে যায় ইতিহাস। ‘বাঙালি, একটি ফিনিক্সপাখি’ শিরোনামের কবিতায় কবি আখতারুজ্জামান আজাদ বঙ্গবন্ধুর হত্যাকে বলেছেন বাঙালি জাতির সপরিবারের হত্যা। কবি বলেন, ‘আমরা বাহান্নতে মরেছি দলে দলে/আমরা একাত্তরে মরেছি ঝাঁকে ঝাঁকে/ আমরা পঁচাত্তরে মরেছি সপরিবারে।’ তবুও মাথা না নোয়ানো বাঙালি দৃঢ়প্রতিজ্ঞবদ্ধ হয়, পিতৃহত্যার বদলা নেয়ার। শোক পরিণত হয় শক্তিতে। ফলে ’৭৫-এর ১৫ আগস্ট তাঁকে বাঙালির কাছ থেকে কেড়ে নিতে পারেনি। তাঁর স্বপ্ন তাঁর কর্মচেতনা মিশে আছে বাঙালির আবেগ ও চেতনায়। জাতির দুর্যোগে-দুর্দিনে দুর্জয় সাহস, তাঁর নীতি, আদর্শ এ জাতিকে চিরকাল সামনে এগিয়ে চলার শক্তি জোগাবে। আর সে জন্যই ঘাতক দলের ইতিহাস বিকৃতির ইতিহাস আর সত্যকে চাপা দেয়ার দুষ্কর্মের বেড়াজাল ছিন্ন করে জাতির পিতা হত্যার তিন দশক পর ‘সত্যম, সুন্দরম, শিবম’-এর মতোই জাতির হৃদয়ে অধিষ্ঠিত হয়েছেন বঙ্গবন্ধু। যে বঙ্গবন্ধুর নাম নেয়া বাংলাদেশে নিষিদ্ধ ছিল, ইতিহাস থেকে জাতির পিতাকে নির্বাসন দেয়া হয়েছিল, ইতিহাসের পুনরাবৃত্তিতে আবারো তিনি স্বমহিমায় দীপ্তমান। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা আর লাখো শহীদের রক্তে রাঙানো দেশপ্রেমের মন্ত্রে দীক্ষিত হয় জাতি। প্রাণের স্লোগান ‘জয়বাংলা’র চেতনায় উদ্ভাসিত বাঙালি হৃদয়। কালের খেয়ায় ভেসে ইতিহাসের পুনরুদ্ধারে বঙ্গবন্ধু আবার প্রতিষ্ঠিত হন বাঙালি হৃদয়ে। আজ বাঙালির প্রেরণা, শক্তি ও সাহসের নাম বঙ্গবন্ধু, যাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকারে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

    Advertisement for African All Media List
    ঝর্ণা মনি
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও আমাদের তরুণ-সমাজ
    পরের কন্টেন্ট ২৫ বছরে ওয়েব

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    অর্থনীতি

    পোশাক খাতে সংকট ও ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা : টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ

    বিদেশে উচ্চশিক্ষা

    অস্ট্রেলিয়ার কঠোর ভিসা নিয়ম : বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের যা জানা দরকার

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...