Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    মতামত June 22, 2013

    অতিমাত্রায় জাতীয় চিন্তায় স্থানীয় নির্বাচনে ফল বিপর্যয়

    মতামত June 22, 20133 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    election commissionমীর আব্দুল আলীম ও মোশাররফ হোসেন মুসা :: এক কথায় স্থানীয় কাজ করার জন্য যে সরকার তাকে ‘স্থানীয় সরকার’ এবং জাতীয় ও বৈদেশিক কাজ করার জন্য যে সরকার তাকে ‘কেন্দ্রীয়’ অথবা ‘জাতীয় সরকার’ বলে। এদেশে একটি মাত্র সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। সেটাও অত্যন্ত কেন্দ্রিভূত। স্থানীয় সরকার নামে আলাদা কোনো সরকার ব্যবস্থা নেই। একই কারনে সকলে স্থানীয় সরকারের কাজকে কেন্দ্রীয় সরকারের কাজ মনে করে স্থানীয় প্রতিনিধিদের মূল্যয়ন করে থাকেন। সকলের জানা রয়েছে, সমগ্র জনগোষ্ঠী কোনো না কোনো স্থানীয় ইউনিটে বসবাস করে। তাছাড়া এদেশের জনগণ দীর্ঘকাল থেকে স্থানীয়তা,আঞ্চলিকতা ও আত্মীয়তার বন্ধনে বসবাস করে আসছে। কিন্তু বর্তমানে সকল ক্ষেত্রে অতিমাত্রায় জাতীয় রাজনীতির প্রভাব পড়ায় এখন তারা বহুধা বিভক্ত। চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে ফল বিপর্যয়ে সেটাই প্রমাণিত হয়েছে।
    রাজনীতি হলো দেশ ও জনগণের উন্নয়নে নানারকম চিন্তার সমষ্টি। আর রাজনৈতিক দল হলো একটি নির্দিষ্ট মতাদর্শ কিংবা কতগুলো কর্মসূচী বাস্তবায়নের উদ্দেশ্যে জনগণের একটি ঐক্যবদ্ধ অংশ। সেজন্য বর্তমানে রাজনৈতিক দলবিহীন কোনো রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়না। আমাদের আরও জানা রয়েছে, দেশের কোন উন্নয়ন চিন্তাই রাজনীতির বাইরে নয়। তবে দেশের উন্নয়ন করতে হলে একটি রাজনৈতিক দলে অন্তর্ভুক্ত হতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু বার বার পরাধীনতা এবং বার বার বিদেশি শক্তি ও স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে আন্দোলন আমাদেরকে অতিমাত্রায় ‘জাতীয়’ করে ফেলেছে। ফলে দলনিরপেক্ষ অবস্থান থেকে দেশের উন্নয়ন কাজে অংশগ্রহণ করার পরিসরটি ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে। উন্নত গণতান্ত্রিক বিশ্বে এর বিপরীত চিত্র পরিলক্ষিত হয়। সেখানে সর্বত্র গণতান্ত্রিক রীতি-নীতির প্রাতিষ্ঠানিকতা থাকায় সকলকে জাতীয় রাজনীতি নিয়ে মাথা ঘামাতে হয় না। সেখানে উন্নয়ন কর্মকা-ও নীচের থেকে উপরমুখী (বটম-আপ) পদ্ধতিতে পরিচালিত হয়। স্থানীয়রা দলীয় ও নির্দলীয় অবস্থান থেকে স্থানীয় উন্নয়নে অংশগ্রহণ করে নাগরিক দায়িত্ব পালন করে থাকেন। স্থানীয় সরকারগুলো স্বশাসিত থাকে এবং নিজস্ব অর্থে উন্নয়ন কর্মকা- পরিচালনা করে স্বশাসনের সার্থকতা বজায় রাখার চেষ্টা করে। আমাদের দেশেও একসময় স্থানীয় জনগণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা-ঘাট ও পুল-কালভার্ট এবং চাঁদা তুলে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করতেন। স্থানীয়রাও প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ত্যাগী ও উদ্যমী ব্যক্তিদের গুরুত্ব দিতেন। এ নিয়ম বেশিদিন স্থায়ী হয়নি। স্বাধীন দেশে স্থানীয় সরকারের হাতে আরও ক্ষমতা দেওয়ার পরিবর্তে, তথা সেগুলোকে আরও গণতান্ত্রিক করার পরিবর্তে কেন্দ্রীয় সরকারের এজেন্ট করে রাখার নিয়ম চালু হয়। স্বৈরাচারী শাসকরা স্থানীয় সরকারকে ব্যবহার করে নতুন নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করে। ফলে স্থানীয় সরকারগুলো নিজস্ব স্বকীয়তা হারিয়ে পুরোপুরি কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল হয়ে পড়ে। স্থানীয় প্রতিনিধিরা মুখে স্বায়ত্তশাসনের দাবী করেন বটে, বাস্তবে কেন্দ্রীয় সরকার থেকে কে কত অর্থ আদায় করতে পারেন সে প্রতিযোগিতায় লিপ্ত থাকেন। সে কারণে স্থানীয় উন্নয়নে কে কতটুকু ভূমিকা রেখেছেন সে বিবেচনায় স্থানীয়রা আর ভোট দিচ্ছেন না। সেজন্য বলা উচিত, চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ফল বিপর্যয়ে দলীয় প্রার্থীরা দায়ী নন। এটি অগণতান্ত্রিক জাতীয় রাজনীতিরই বহিঃপ্রকাশ ঘটেছে মাত্র।
    আমাদের দেশে সমস্ত কাজ ও দায়িত্বকে দুই ভাগে বিভক্ত করা যায়, তাহলো জাতীয় ও স্থানীয়। সেজন্য দুই প্রকারের সরকারই বাস্তবায়নযোগ্য। সে ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোতেও দুই প্রকারের কমিটি থাকবে। তাদের কক্ষপথও থাকবে ভিন্ন ভিন্ন। জাতীয় কমিটি বিদেশ নীতি, জাতীয় রাজনীতি, কেন্দ্রীয় সরকারের নির্বাচনে প্রার্থী বাছাই ইত্যাদি কাজ সহ গোটা দেশ ভিত্তিক কাজে মনোযোগ দেবে বেশি। অপরদিকে স্থানীয় কমিটির জন্য স্থানীয় উন্নয়ন চিন্তা, স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাই ইত্যাদি কাজ নির্দিষ্ট থাকবে (যেমন- গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী কে হবেন তা বাছাই করবে সেখানকার স্থানীয় কমিটিগুলো। সেক্ষেত্রে কেন্দ্রীয় কমিটির কোনো ভূমিকা থাকবে না)। এ নিয়ম চালু হলে স্থানীয়রা তাদের স্থানীয়তা বজায় রেখে পূর্ণ নাগরিক হয়ে ওঠার সুযোগ পাবেন। তাদের মধ্যে কেউ কেউ জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করে পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। সেরকম ব্যবস্থায়  রাজনীতিতে ‘জাতীয়’ চিন্তা বর্তমানের মতো অসহনীয় অবস্থায় থাকবে না এবং তার খেসারতও স্থানীয় প্রতিনিধিদের দিতে হবে না।
    লেখকদ্বয় : গবেষক ও কলাম লেখক

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট সবচেয়ে পাতলা স্মার্টফোন হুয়াওয়েই
    পরের কন্টেন্ট ফৌজদারি বিচার ব্যবস্থায় অভিযুক্ত পক্ষের আইনজীবীর ভূমিকা

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    অর্থনীতি

    পোশাক খাতে সংকট ও ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা : টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ

    বিদেশে উচ্চশিক্ষা

    অস্ট্রেলিয়ার কঠোর ভিসা নিয়ম : বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের যা জানা দরকার

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...