Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    বিবিধ May 7, 2013

    রক্ত পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া যেন সমান কথা

    বিবিধ May 7, 20137 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    Blood-Gel-1-High-Res-RGB-1800x1800px1বার্তাবাংলা রিপোর্ট :: প্রতিদিন নানা দুর্ঘটনার শিকার হয়ে সালেহর মতো অসংখ্য দরিদ্র রোগী ভর্তি হয় রাজধানীর সরকারি- বেসরকারি হাসপাতালে। জরুরি প্রয়োজনে তাদের বলা হয় রক্ত জোগাড় করতে। এতে বিপাকে পড়েন বিপদগ্রস্ত মানুষগুলো। আত্মীয়রা পাগলের মতো রক্ত সংগ্রহ করতে ছুটে বেড়ান এখানে সেখানে। কোনো কোনো ব্লাডব্যাংকে রক্ত পাওয়া গেলেও তার জন্য দাবি করা হয় বড় অংকের টাকা। আবার সরকারি হাসপাতালের ব্লাডব্যাংক থেকে নামমাত্র মূল্যে রক্ত মেলে না। নিজ উদ্যোগে রক্তদাতা জোগাড় করা হলেও পাওয়া যায় না সহায়তা। আবার টাকা হলে মেলে সবই। হাসপাতালের বাইরে দালালদের দৌরাত্ম্য। আর ভেতরে ডাক্তার, নার্স আর কর্মচারীদের খেয়ালখুশিতেই চলে সব কিছু।

    দেশে লাইসেন্সপ্রাপ্ত ও লাইসেন্সবিহীন অনেকগুলো ব্লাডব্যাংক থাকলেও জরুরি প্রয়োজনে ১ ব্যাগ রক্ত পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া যেন সমান কথা। বিশেষ করে রোগীর যদি কোনো পরিচয় না পাওয়া যায় তাহলে তার জীবন বাঁচাতে জরুরি রক্তের প্রয়োজনে সরকারি ও বেসরকারি কোনো হাসপাতালে নেই বিশেষ কোনো ব্যবস্থা। গুরুতর আহত হয়ে পরিচয়বিহীন কোনো রোগী হাসপাতালে এলে তার সুষ্ঠু চিকিৎসায় প্রয়োজনীয় রক্ত তো দূরের কথা ওষুধ ও জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণের জোগানও পাওয়া যায় না। পরিকল্পনা, সুষ্ঠু মনিটরিং ব্যবস্থা, প্রয়োজনীয় লোকবলের অভাবে প্রয়োজনীয় এ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ বলে অভিমত দেন চিকিৎসকরা।

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমএস (ট্রেইনি) ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিক্যাল সার্জারি-ফাইনাল পার্ট-এর চিকিৎসক ডা. রাকিবুল হাসান মুরাদ বলেন, দেশে ব্লাডব্যাংক থাকলেও রোগীর জন্য জরুরি অবস্থায় রক্ত পাওয়াটা অনেক দুঃসাধ্য। সাধারণভাবেই রোগীকে রক্ত জোগাড় করতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। এরপর বড় কোনো দুর্ঘটনায় কেউ আহত হয়ে হাসপাতালে এলে তার প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করাটাই কঠিন হয়ে পড়ে। কেননা ওই মুহূর্তে তার নিকট আত্মীয়স্বজন কাউকে পাওয়া যায় না। আর হাসপাতালের কতর্ব্যরতরা শুধুমাত্র নিজেদের দায়িত্বটুকই পালন করেন। এমনকি ঢাকা মেডিকেল কলেজেও যদি কোনো পরিচয়বিহীন রোগী আসেন তবে তার জন্য প্রাথমিক সেবার বাইরে আর কিছুই জোটে না।

    রক্ত সংগ্রাহক প্রতিষ্ঠান সন্ধানীর কেন্দ্রীয় পরিষদের কার্যকরী উপদেষ্টা সহকারী অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটু বলেন, হাসপাতালগুলোতে ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্টে নার্স, কর্মকর্তা, কর্মচারী ও স্টাফ সংকট রয়েছে। যদিও রোগীর জীবন বাঁচানো সবচেয়ে জরুরি। তারপরও নানান সীমাবদ্ধতা আছে। এমন পরিচয়বিহীন রোগীর হয়ে কাজ করার লোকবল ও অর্থবল কোনোটাই নেই। এসব ক্ষেত্রে কাজ করে হাসপাতালের মধ্যে কিছু দালাল এবং হাসপাতাল থেকে লিখিত অনুমতি নেয়া একশ্রেণীর লোক। তারা পারিশ্রমিক ছাড়া কোনো কিছুই করেন না। ফলে এ ধরনের রোগীরা অবহেলা আর অনাদরেই পড়ে থাকেন। তিনি বলেন, এ সমস্যা সমাধানে প্রয়োজন এখনই হাসপাতালগুলোতে ইমার্জেন্সি সার্ভিস স্কোয়াড চালু করা। যাদের কাজ হবে জরুরি চিকিৎসা দেয়া, আত্মীয়স্বজনকে জানানোসহ প্রয়োজনীয় সব কাজ করা।

    খোঁজ নিয়ে জানা যায়, দেশের বেসরকারি ব্লাডব্যাংকগুলোর চারভাগের তিনভাগেরই লাইসেন্স নেই। এরপরও নিয়মনীতির তোয়াক্কা না করে এসব ব্লাডব্যাংকে নিরাপদ রক্ত বিক্রির নামে প্রতিনিয়তই করা হচ্ছে প্রতারণা। নিরাপদ রক্তের নামে বেশিরভাগ সময় রোগীদের নিতে হয় অনিরাপদ রক্ত।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে লাইসেন্সপ্রাপ্ত ব্লাডব্যাংকের সংখ্যা ৪১টি। এর মধ্যে ঢাকায় ৩৬টি ও ঢাকার বাইরে আছে ৫টি। বেসরকারি হিসাব অনুযায়ী অবৈধ ব্লাডব্যাংকের সংখ্যা প্রায় দুই শতাধিক। ঢাকা শহরের বড় বড় হাসপাতালেও নেই ব্লাডব্যাংক। স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সপ্রাপ্ত ব্লাডব্যাংকগুলো হচ্ছে রাজধানীর এ্যাপোলো হাসপাতাল, শান্তিনগরের কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি, ধানম-ির ল্যাব এইড, গ্রিন ভিউ ক্লিনিক ব্লাডব্যাংক, কিডনি ফাউন্ডেশন, নিউ বাংলাদেশ প্যাথলজি এন্ড ব্লাডব্যাংক, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, পশ্চিম ধানম-ির জয়নুল হক শিকদার ওমেন্স মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেড, লালমাটিয়ার সিটি হাসপাতাল লিমিটেড, স্কয়ার হাসপাতাল, গুলশানের ইউনাইটেড লিমিটেড, আদ-দ্বীন হাসপাতাল, মহাখালীর দ্য ঢাকা ক্লিনিক এন্ড ব্লাডব্যাংক, বাংলাদেশ ব্লাডব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার, ঢাকার হুমায়ুন রোডের ফেমাস ব্লাডব্যাংক, ঢাকার ফুলবাড়ীয়ার সেক্রেটারিয়েট রোডের লাইভ সেভ ব্লাডব্যাংক এন্ড ট্রান্সফিউশন মেডিসিন সেন্টার ও ঢাকা ব্লাডব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার, নাজিমউদ্দিন রোডের ন্যাশনাল ব্লাড এন্ড প্যাথলজি সেন্টার, মহাখালীর আমতলীর রোগী কল্যাণ ব্লাডব্যাংক এন্ড ডে কেয়ার সেন্টার, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, বারডেম হাসপাতাল, ঢাকা সিটি ব্লাডব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার, ওরিয়েন্টাল ব্লাড এন্ড প্যাথলজি সেন্টার, শাহবাগের রেটিনা ব্লাডব্যাংক, কলাবাগানের দ্য ডায়াগনস্টিক এন্ড প্যাথলজি সেন্টার, গ্রিন রোডের মেডিকেয়ার ব্লাডব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার, শ্যামলীর সেবিকা ব্লাডব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার, কলাবাগানের ক্রসম্যাচ ব্লাডব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার, সাভার থানা রোডের নিরাময় ব্লাডব্যাংক লিমিটেড, মালিবাগ নিউ সার্কুলার রোডের ক্রসম্যাচ ব্লাডব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার লিমিটেড, আলিফ ব্লাডব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার, রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজার ফাতেমা মেমোরিয়াল ডায়াগনস্টিক মেডিকেল সার্ভিসেস এন্ড ব্লাডব্যাংক এবং যাত্রাবাড়ীর লাইভ ব্লাড এন্ড ট্রান্সফিউশন সেন্টার।

    ঢাকার বাইরে বগুড়ার গোকুলের রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাডব্যাংক, নাটোরের দিঘাপাতিয়ার লাস্টার থ্যালাসেমিয়া ব্লাডব্যাংক, মাদ্রাসা মোড়ের নাটোর ব্লাডব্যাংক, কুমিল্লা পুলিশ লাইনের নিউ সেভ লাইভ ব্লাডব্যাংক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, টাঙ্গাইলের ছোট কালিবাড়ী ব্রতী ব্লাডব্যাংক, চট্টগ্রামের ওআর নিজাম রোডের লাইফ সেভ ব্লাডব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার।

    এতোগুলো ব্লাডব্যাংক থাকলেও দরিদ্রদের জন্য নেই কোনো বিশেষ ব্যবস্থা। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে রক্তের ক্রসম্যাচ, স্ক্রিনিং, বিভিন্ন টেস্টের খরচও বিভিন্ন রকম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ব্লাডব্যাংক থাকলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা।

    রক্ত পরিসঞ্চালন কেন্দ্র বিধিমালায় উল্লেখ আছে প্রতিটি ব্লাডব্যাংকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন কর্তব্যরত চিকিৎসক ও একজন টেকনিশিয়ান থাকা বাধ্যতামূলক। অথচ অবৈধ ব্লাডব্যাংক পরিচালিত হচ্ছে মালিক, কয়েকজন দালাল, মার্কেটিং ম্যানেজার ও একজন অফিস কর্মচারী দিয়ে। অবৈধভাবে গড়ে ওঠা এসব ব্লাডব্যাংক গড়ে উঠেছে নোংরা, অস্বাস্থ্যকর ছোট ছোট ঘুপচি ঘরে।

    বেসরকারি এক জরিপে দেখা গেছে, দেশে প্রতি বছর ৫ লাখেরও বেশি ব্যাগ রক্তের চাহিদা রয়েছে। এর ৭০ ভাগই সংগৃহীত হয় পেশাদার রক্তদাতাদের থেকে। পেশাদার রক্তদাতাদের মধ্যে মাদকসেবী, যৌনকর্মী এমনকি মারণব্যাধি এইচআইভি জীবাণু বহনকারীও আছেন। শিশু ও বয়স্ক মানুষের কাছ থেকেও কোনো পরীক্ষা ছাড়াই রক্ত সংগ্রহ করা হয়। রাজধানীর চাঁনখারপুল, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, মিরপুর, সোহরাওয়ার্দী হাসপাতাল-সংলগ্ন এলাকা, আজিজ সুপার মার্কেট, পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল-সংলগ্ন স্থানসহ মহাখালীতে রয়েছে অসংখ্য লাইসেন্সবিহীন ব্লাডব্যাংক।

    মাদকসেবীরা এক ব্যাগ রক্ত বিক্রি করে মাত্র ৯০ থেকে ১২০ টাকায়। যে দালাল এদের অবৈধ ব্লাডব্যাংকে নিয়ে আসে তারা পায় ৫০ থেকে ৭০ টাকা। ব্লাডব্যাংকের মালিক বিভিন্ন ক্লিনিক-হাসপাতালে প্রতি ব্যাগ রক্ত সরবরাহ করে ৫শ থেকে ১২শ টাকায়। ক্লিনিক মালিক রোগীদের কাছ থেকে নেয় ১৫শ থেকে ৩ হাজার টাকা।

    শুধু ঢাকা নয় সারা দেশে গড়ে ওঠা এসব ব্লাডব্যাংকের রমরমা ব্যবসা এবং এসবের মনিটরিং ব্যবস্থা দুর্বলতার কথা স্বীকার করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার মোঃ সিফায়েত উল্লাহ বলেন, ব্লাডব্যাংকগুলোর বিরুদ্ধে আমাদের কাছে যখন অভিযোগ আসে, তখনই সেগুলোর বিরুদ্ধে অভিযান চালাই। তবে সম্প্রতি জনসাধারণের নিরাপদ জীবনের বিষয়টি বিবেচনায় এনে স্বাস্থ্য অধিদপ্তর বৈধ ব্লাডব্যাংকের নামের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় বাইরে থাকা ব্লাডব্যাংকগুলো অবৈধ হিসেবে বিবেচিত হবে। মহাপরিচালক আরো বলেন, আইন না মানার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের জনবল কম থাকায় এই বিষয়গুলোতে মনিটরিং ব্যবস্থা কিছুটা দুর্বল। তবে মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করা হবে।

    রক্ত নেয়ার সময় হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’, সিফিলিস, এইচআইভি, ম্যালেরিয়া জীবাণু পরীক্ষা বাধ্যতামূলক। এছাড়া যেকোনো ধরনের রক্তশূন্যতা ও রক্তক্ষরণ, শিরায় মাদকগ্রহণকারী, হৃদরোগ, ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হাঁপানি, যৌনরোগ, চর্মরোগ, ইনফ্লুয়েঞ্জা, যক্ষ্মা, বাতজ্বর, পেপটিক আলসার, ও মৃগীরোগে আক্রান্ত ব্যক্তিও রক্তদানে অনুপযুক্ত। তিনি জানান, একজন দাতা রক্তদানের পরবর্তী চার মাস রক্ত দিতে পারবেন না। কারণ, রক্তদানের পরবর্তী চার মাসে তার দেহে নতুন রক্ত উৎপাদন হয়। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে কোনো কোনো মাদকসেবী মাসে একাধিকবার রক্ত দেয়। আর এসব রক্তে প্রয়োজনীয় সব উপাদানও থাকে না।

    আবার রক্ত নেয়ার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী হেপাটাইটিস বি ও সি, সিফিলিস, এইচআইভিসহ যে ছয়টি রোগ স্ক্রিনিং করার নির্দেশনা রয়েছে তা সামরিক হাসপাতাল ছাড়া অন্য কোথাও তেমনভাবে মানা হয় না। বড়জোর ৪-৫টি রোগ স্ক্রিনিং করা হয়। কেননা এসব রোগ স্ক্রিনিং করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা আমাদের দেশের দরিদ্র রোগীর পক্ষে জোগাড় কষ্টসাধ্য। এছাড়া সংগৃহীত রক্ত সঠিক নিয়মে ও সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হয় না। তিনি আরো বলেন, শুধু স্ক্রিনিংয়ের বিষয়টি নয়- রক্ত সংগ্রহ, সংরক্ষণ এবং বিতরণের ক্ষেত্রেও আরো বেশি সচেতন হওয়ার জরুরি। কেননা রক্তের সঙ্গে একজন মানুষের জীবন-মরণ জড়িয়ে আছে।

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এবং ব্লাড ট্রান্সফিউশন সোসাইটির সেক্রেটারি জেনারেল ডা. মোঃ আসাদুল ইসলাম বলেন, রক্তের চাহিদা বাড়ায় পেশাদার রক্তদাতার সংখ্যাও বাড়ছে। একে ব্যবসায়ী মূলধন হিসেবে কাজে লাগিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী নগরীর বিভিন্ন এলাকায় গড়ে তুলেছেন অবৈধ ব্লাডব্যাংক। নিরাপদভাবে রক্ত পরিসঞ্চালনের জন্য রয়েছে নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন ২০০২ ও বিধিমালা ২০০৮। এই আইনে লাইসেন্স ছাড়া ব্লাড সেন্টার পরিচালনা, ভুল ব্যবস্থাপত্র প্রদান, অননুমোদিত পদ্ধতিতে রক্ত পরিসঞ্চালন, বিনষ্টযোগ্য উপকরণ বিনষ্ট না করে পুনরায় ব্যবহার করা, অনিয়মিত রক্ত পরিসঞ্চালন, অননুমোদিত উপায়ে রক্ত- রক্তের উপাদান ও রক্তজাতসামগ্রী সংগ্রহ উৎপাদন ও বিতরণ, অননুমোদিত ব্যক্তি কর্তৃক রক্ত পরিসঞ্চালন, রক্তদাতার ভুয়া পরিচয়পত্র ব্যবহার এবং অতিরিক্ত সেবা ফিস আদায় ইত্যাদি বিষয়গুলোকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট হালদায় অগুনতি নতুন জীবন…
    পরের কন্টেন্ট চাকরি জীবনে ওপরে ওঠার কয়েকটি সিঁড়ি…

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    এআই কি আপনার চাকরি কেড়ে নেবে?

    বিবিধ

    মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত : কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন পাবে নিহত কর্মীর পরিবার

    বিবিধ

    অভিনয় ও নির্মাণশৈলীতে নিজস্ব পরিচয় গড়ছেন রানা সিকদার

    বিবিধ

    কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা

    বিবিধ

    কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫১৯ জন

    বিবিধ

    খালুকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, শিক্ষক বরখাস্ত

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...