Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 
    • শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা
    • যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা
    • সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন
    • যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি
    • বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ
    • টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?
    • এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » রূপচর্চায় ভুলভ্রান্তি
    রূপচর্চা February 20, 2019

    রূপচর্চায় ভুলভ্রান্তি

    রূপচর্চা February 20, 20194 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    ভুলভ্রান্তি
    ভুলভ্রান্তি
    বার্তাবাংলা ডেস্ক »

    না বুঝেই রূপচর্চা করতে গিয়ে অনেক সময় হয়ে যায় হিতে বিপরীত। রূপচর্চার ক্ষেত্রে কী কী এড়িয়ে যাওয়া উচিত, জানা থাকলে হবে না ত্বকের নানা সমস্যা। রূপবিশেষজ্ঞরা জানালেন রূপচর্চার ভুলভ্রান্তির কথা। হারমনি স্পার আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা এবং হার্বস আয়ুর্বেদিক স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার ক্লিনিকের রূপবিশেষজ্ঞ আফরিন মৌসুমি জানালেন রূপচর্চার নানা বিষয়।

    সাধারণত ত্বকের চারটি ধরন রয়েছে। ত্বকের ধরনভেদে স্ক্রাবারও নানা রকম হয়ে থাকে। যেকোনো ধরনের ত্বকে সপ্তাহে দুই দিনের বেশি স্ক্রাব করা উচিত না। যাদের চামড়া খুব পাতলা ও ত্বক শুষ্ক, তাদের ১৫ দিন পরপর এক দিনের বেশি করা ঠিক না। কারণ, প্রতিদিন আমাদের ত্বকে যে মৃত কোষগুলো হয়, তা একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত জমে যাওয়ার পর তুলতে হয়। যদি প্রতিদিন স্ক্রাব করা হয়, তবে ত্বকের ভেতর আঁচড় কেটে যায়। ফলাফল ত্বকে স্বাভাবিকের তুলনায় খুব তাড়াতাড়ি বলিরেখা পড়ে যায়। তৈলাক্ত ত্বকে মাইল্ড স্ক্রাবার ছাড়া অন্য কোনো স্ক্র্যাবার ব্যবহার না করাই ভালো। স্ক্রাব দুই থেকে তিন মিনিটের বেশি করা উচিত নয়।

    শুষ্ক ত্বকে ফেসিয়ালের জন্য যেকোনো টকজাতীয় ফল যেমন: লেবু, মাল্টা, কমলা ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে। সংবেদনশীল ত্বকে মধু ব্যবহার করলে অ্যালার্জির সমস্যা হতে পারে। অ্যালোভেরা ব্যবহারের ক্ষেত্রেও খুব সতর্কতা অবলম্বন করতে হবে। সে ক্ষেত্রে ফুটন্ত পানিতে অ্যালোভেরা কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরপর এর জেল্লা বের করে ত্বকে ব্যবহার করা উচিত। কাঁচা হলুদের রস বের করে জ্বাল দিয়ে তারপর ব্যবহার করা উচিত। এ ছাড়াও কাঁচা হলুদ সব ধরনের ত্বকের জন্য মানানসই নয়। কাঁচা হলুদের মধ্যে একধরনের তেল থাকে, যা আমাদের পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে না। এ জন্য অনেক সময় হলুদ ব্যবহারের পর ত্বক কালো হয়ে যায়।
    কাঁচা দুধ বা টকদই দিয়ে বানানো প্যাক ত্বকে ব্যবহার করা হলে অবশ্যই কুসুম গরম পানি দিয়ে মুখ ধোবেন। ফল বা ফলের রস দিয়ে তৈরি ঘরোয়া প্যাকগুলো ব্যবহারের পর মিনারেল পানি দিয়ে মুখ ধোবেন। কারণ, প্যাক ব্যবহারের পর ত্বক শুষ্ক হয়ে যায়। তখন অতিরিক্ত ক্লোরিনযুক্ত পানি দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যায় এবং ধীরে ধীরে ত্বকে বলিরেখা পড়ে যায়। ফলমূল দিয়ে বানানো ঘরোয়া প্যাক ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত বা শুকিয়ে যাওয়া পর্যন্ত ব্যবহার করতে হবে। তবে বাজার থেকে কেনা প্যাক সাধারণত ১৫ মিনিটের বেশি ব্যবহার করা ঠিক না। অবশ্যই প্যাকের গায়ে যেই সময় উল্লেখ করা থাকবে, তা অনুসরণ করতে হবে।
    যেকোনো ধরনের প্রাকৃতিক হারবাল জাতীয় উপকরণ দুধ, মধু, টকদই বেসনের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা উচিত। দশ মিনিটের বেশি প্যাক লাগানো উচিত না। তৈলাক্ত ত্বকের প্যাক বা স্ক্রাবে মধু, বাদাম ব্যবহার না করাই ভালো। এতে করে ব্রণের সমস্যা দেখা দিতে পারে। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে যেকোনো কিছু প্রথমে ত্বকের কিছুটা অংশে পরীক্ষা করে তারপর ব্যবহার করুন। প্যাক, ক্রিম বা লোশন সার্কুলার মোশনে ব্যবহার না করে নাক থেকে কান পর্যন্ত, থুতনি থেকে কানের লতি পর্যন্ত, কপাল থেকে নাক বরাবর সংযোগস্থান পর্যন্ত ব্যবহার করা উচিত। কারণ, সার্কুলার মোশনে ত্বকে প্যাক, ক্রিম বা লোশন ব্যবহার করলে একপর্যায়ে এসে চোখে বা ঠোঁটের কোনে বলিরেখা পরে যায়।

    টকদই তৈরি হয় ভালো ধাঁচের ব্যাকটেরিয়া থেকে। এই টকদই যদি মাথার ত্বকে ব্যবহার করা হয়, তবে ফাঙ্গাস পড়ে যেতে পারে। আবার টকদই ও ডিম একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ব্যবহার করলেও ঠিক একই ধরনের সমস্যা হতে পারে।

    ঘরোয়া টোনার ব্যবহার করাই ভালো। কারণ, বাজারের টোনারগুলোতে ত্যালাপিন ও অ্যালকোহল থাকে। তাই বাজারের টোনার গোলাপজল বা পানির সঙ্গে মিশিয়ে ব্যবহার করাই ভালো। কারণ, বাজারের টোনারে অ্যালকোহল বা অ্যাসিটিক অ্যাসিড থাকে। তাই সরাসরি ব্যবহারে এই উপাদানগুলো ত্বকে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। খালি হাতে টোনার ব্যবহার করা উচিত নয়। কারণ, এতে করে টোনার লোমকূপ পর্যন্ত পোঁছাতে পারে না এবং এর ব্যবহারও কার্যকর হয় না। এ ছাড়াও টোনার সার্কুলার মোশনে বা ঘষে কখনোই ব্যবহার করা ঠিক না।

    মাথার ত্বকের ধরন না জেনে যেকোনো পণ্য ব্যবহার করা উচিত না।
    ভালো করে না জেনেশুনে ত্বকের কোনো পণ্য কেনা ঠিক না।
    আমাদের দেশের পরিবেশ বিবেচনায় পাউডার জাতীয় সানস্ক্রিন ভালো কাজ করে। কারণ, এতে করে লোমকূপ সুরক্ষিত থাকে ও সূর্যের অতিবেগুনি রশ্মি প্রবেশ করে ত্বকে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে না। তাই পাউডার জাতীয় সানস্ক্রিন ছাড়া ভিন্ন ধাঁচের সানস্ক্রিন ব্যবহার না করাই ভালো।
    শীত ও গ্রীষ্মকালভেদে ত্বকের পণ্য ভিন্ন হয়ে থাকে। ত্বকের ধরন বুঝেই এই পণ্যগুলো ব্যবহার করতে হবে।

    Advertisement for African All Media List
    ভুলভ্রান্তি
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট সাড়া ফেলেছে পুলিশের রক্তদান কর্মসূচি
    পরের কন্টেন্ট দোয়াটি ছোট হলেও অনেক বেশি গুরুত্ব

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    রূপচর্চা

    এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ

    রূপচর্চা

    বিয়ের আগে নিজেকে সুন্দর করার উপায়

    রূপচর্চা

    করোনায় ত্বকের যত্ন

    রূপচর্চা

    উজ্জ্বল ত্বক পেতে কমলার খোসা দিয়ে রূপচর্চা

    রূপচর্চা

    করোনা হেয়ারস্টাইল!

    রূপচর্চা

    ছেলেদের ত্বক ফর্সা করার সহজ উপায়

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 5, 2026

    বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 

    May 4, 2026

    শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা

    May 3, 2026

    যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা

    May 3, 2026

    সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...