Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • জার্মানিতে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ : উচ্চশিক্ষা যখন সাধ্যের মধ্যে
    • চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?
    • প্রচার শেষ : শান্তিপূর্ণ ভোটের অপেক্ষায় বাংলাদেশ
    • এফবিআইয়ের গোপন নথি ফাঁস: মোসাদের ‘এজেন্ট’ ছিলেন জেফরি এপস্টেইন?
    • একুশে পদকে কিংবদন্তি অভিনেত্রী ববিতার স্বীকৃতি 
    • ‘অনেকে ডিভোর্স লেটারও দেখতে চায়!’ বিচ্ছেদ গুঞ্জনে ওমর সানীর বিস্ফোরক জবাব
    • যুক্তরাষ্ট্র-রাশিয়া পারমাণবিক চুক্তির সমাপ্তি: বিশ্ব কি নতুন এক মহাপ্রলয়ের পথে? 
    • এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত বিল গেটস
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » বিয়ের আগে নিজেকে সুন্দর করার উপায়
    রূপচর্চা July 19, 2025

    বিয়ের আগে নিজেকে সুন্দর করার উপায়

    রূপচর্চা July 19, 20253 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বিয়ের আগে
    বার্তাবাংলা ডেস্ক »

    বিয়ে। প্রতিটি মানুষের জীবনে এক বিশেষ দিন। এই দিনকে ঘিরে প্রত্যেকেই চান নিজেকে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে। এজন্য অনেকেই পার্লার ও প্রসাধনসামগ্রীর ওপর নির্ভরশীল হয়ে পড়েন। তবে চাইলে ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে ত্বক ও শরীরের যত্ন নিয়ে নিজেকে ভেতর থেকে প্রস্তুত করা সম্ভব।

    বিয়ের আগে

    নিচে বিয়ের আগের সময়টায় নিজেকে সতেজ, উজ্জ্বল ও সুস্থ রাখার কিছু কার্যকর ঘরোয়া টিপস দেয়া হলো:

    বিষয়সূচি
    1. ত্বক পরিষ্কারে ভেষজ ক্লিনজার ব্যবহার করুন
    2. চোখের ফোলাভাব ও ডার্ক সার্কেল দূর করুন
    3. শরীরের ফোলাভাব কমাতে পানীয় গ্রহণ করুন
    4. চোখে হালকা পানি ছিটান স্ট্রেস কমাতে
    5. কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত থাকতে আমলকী রস
    6. শরীর ও মনে ক্লান্তি কাটাতে ঘুম ও পুষ্টি
    7. ত্বকে ম্যাসাজ করে রক্তসঞ্চালন বাড়ান
    8. ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখুন খাদ্যতালিকায়
    9. ম্যাসাজের পর চোখ ঢেকে বিশ্রাম নিন
    10. ময়েশ্চারাইজার দিয়ে ত্বককে রাখুন আর্দ্র

    ত্বক পরিষ্কারে ভেষজ ক্লিনজার ব্যবহার করুন

    দিনের শুরুতেই মুখ পরিষ্কার রাখাটা সবচেয়ে জরুরি। তবে কেমিক্যালযুক্ত ফেসওয়াশ না ব্যবহার করে ভেষজ অ্যারোমাথেরাপি ক্লিনজার ব্যবহার করুন। এটি ত্বকের পিএইচ ব্যালান্স বজায় রাখে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে।

    চোখের ফোলাভাব ও ডার্ক সার্কেল দূর করুন

    বিয়ের প্রস্তুতির চাপে ঘুম কম হলে চোখের নিচে ফোলাভাব বা কালো দাগ দেখা দিতে পারে। প্রতিদিন ১০ মিনিট চোখে ফ্রোজেন শসার টুকরো রাখলে আরাম পাবেন। এছাড়া বিটরুটের রস বা গ্রিন-টি ব্যাগও খুব কার্যকর।

    শরীরের ফোলাভাব কমাতে পানীয় গ্রহণ করুন

    পেটের অস্বস্তিকর ফোলাভাব দূর করতে খাবারের অন্তত ৩০ মিনিট পর এক গ্লাস গরম পানিতে লেবুর রস ও আদা মিশিয়ে পান করুন। ধনিয়ার বীজ রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করলেও উপকার পাবেন। কার্বনেটেড পানীয় ও অতিরিক্ত লবণ এড়িয়ে চলুন।

    চোখে হালকা পানি ছিটান স্ট্রেস কমাতে

    হাতের তালুতে অল্প পানি নিয়ে চোখে কয়েকবার ছিটিয়ে দিন। এটি চোখের ক্লান্তি ও মানসিক চাপ কমাতে সাহায্য করে।

    কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত থাকতে আমলকী রস

    বিয়ের আগের সময় হঠাৎ খাবারে পরিবর্তন ও অতিরিক্ত তেল-মসলা খাওয়ার কারণে হজমে সমস্যা হতে পারে। প্রতিদিন এক গ্লাস পানিতে ৩০ মিলি আমলকীর রস মিশিয়ে খেলে কোষ্ঠকাঠিন্য কমে। বিকল্প হিসেবে দই, ফ্ল্যাক্সসিড বা ইসবগুলের ভূসিও খাওয়া যায়।

    শরীর ও মনে ক্লান্তি কাটাতে ঘুম ও পুষ্টি

    প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম ও হালকা ব্যায়াম (২০ মিনিট) করুন। পর্যাপ্ত পানি পান করুন এবং খাবারের তালিকায় রাখুন কলা, বাদাম, সালাদ, ওটস ও ডাবের পানি।

    ত্বকে ম্যাসাজ করে রক্তসঞ্চালন বাড়ান

    ভালো মানের ম্যাসাজ ক্রিম বা ইমালশন দিয়ে ত্বকে হালকা ম্যাসাজ করুন। এতে রক্তসঞ্চালন বাড়ে ও ত্বক উজ্জ্বল হয়। তবে অয়েল ম্যাসাজ ঘরে না করে বিশেষজ্ঞের সাহায্য নিন।

    ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখুন খাদ্যতালিকায়

    ত্বকের ভেতরের উজ্জ্বলতা আনতে প্রতিদিন খেতে পারেন কমলা, লেবু, ডালিম বা অন্যান্য ভিটামিন সি-সমৃদ্ধ ফল। এতে ত্বক হবে দাগহীন ও প্রাণবন্ত।

    ম্যাসাজের পর চোখ ঢেকে বিশ্রাম নিন

    ম্যাসাজ শেষে চোখে ভেজা তুলা বা শসা দিয়ে ঢেকে কয়েক মিনিট বিশ্রাম নিন। এটি ক্লান্তি দূর করে চোখে সতেজতা আনে।

    ময়েশ্চারাইজার দিয়ে ত্বককে রাখুন আর্দ্র

    মুখ ধোয়ার পর ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং দিনের পর দিন ত্বককে কোমল রাখে।

    বিয়ের আগে নিজেকে প্রস্তুত রাখতে শুধু প্রসাধনী নয়, ঘরোয়া যত্ন ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলেই পাওয়া যায় সবচেয়ে কার্যকর ও নিরাপদ ফলাফল। প্রাকৃতিক উপায়ে ত্বক ও শরীরের যত্ন নিলে আপনি হবেন সবচেয়ে উজ্জ্বল ও আত্মবিশ্বাসী কনে।

    Advertisement for African All Media List
    উপায় বিয়ে
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি রোববার : ট্রফি উন্মোচন
    পরের কন্টেন্ট আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে : জামায়াতের আমির

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    টিপ্স-ট্রিক্স

    বিয়ের পর যে কারণে বদলে যায় প্রিয়জনের সাঙ্গে সম্পর্কের সমীকরণ

    টিপ্স-ট্রিক্স

    হানিমুন মধুর হোক এই যায়গা গুলোতে

    বিনোদন

    কারাগারে ইডেনের সেই ছাত্রীকে বিয়ে করলেন নোবেল

    মজার খবর

    বিয়ে ছাড়াই সন্তান জন্মদানের শীর্ষে ৪টি দেশ

    মজার খবর

    বিয়ে করলেই নাগরিকত্ব মিলবে যেসব দেশের

    রূপচর্চা

    করোনায় ত্বকের যত্ন

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    August 8, 2025

    প্রেম নিয়ে মনোবিজ্ঞানের অবাক করা তথ্য!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    April 28, 2016

    মোবাইল অপারেটরদের বকেয়া ২ হাজার ৪শ’ কোটি টাকা

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    February 11, 2026

    জার্মানিতে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ : উচ্চশিক্ষা যখন সাধ্যের মধ্যে

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    February 11, 2026

    প্রচার শেষ : শান্তিপূর্ণ ভোটের অপেক্ষায় বাংলাদেশ

    February 8, 2026

    এফবিআইয়ের গোপন নথি ফাঁস: মোসাদের ‘এজেন্ট’ ছিলেন জেফরি এপস্টেইন?

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    February 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28  
    « Jan    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...