Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    বিবিধ May 7, 2016

    কুমিল্লার জনৈক ব্যক্তির হাতে প্রথম তৈরি হয় যশোরের সাদেক গোল্লা

    বিবিধ May 7, 20163 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    আলমগীর কবীর, যশোর থেকে : দেশ-বিদেশে সমাদৃত যশোরের জামতলার রসগোল্লার। যার পরিচিত নাম সাদেক গোল্লা। দীর্ঘ ৬১ বছরের ইতিহাস-ঐতিহ্য ধরে রেখে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে ওই মিষ্টি। প্রতিদিন সহস্রাধিক জামতলার মিষ্টি তৈরি হচ্ছে কিন্তু দুপুরের আগেই তা ফুরিয়ে যাচ্ছে। যশোর-সাতক্ষীরা সড়কের ছোট একটা বাজার জামতলা আর শুধু রসগোল্লার কারণে দেশ-বিদেশে জামতলার নাম ছড়িয়ে পড়েছে।

    যশোর শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে। দেশের বেশিরভাগ রাষ্ট্রপ্রধান জামতলার মিষ্টি খেয়েছেন। বিদেশি অতিথিরাও জামতলার মিষ্টি খেয়ে প্রশংসা করেছেন বলে জানিয়েছেন সাদেক মিষ্টান্ন ভাণ্ডারের একজন পরিচালক নূরুজ্জামান। কিন্তু জামতলার মিষ্টি শুধু জামতলায়ই তৈরি হয়। বিদেশের বাঙালিরা এই মিষ্টি তৈরির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। দেশি গরুর দুধ, উন্নতমানের চিনি আর জ্বালানি হিসেবে এক নম্বর কাঠ এই মিষ্টি তৈরির মূল উপাদান বলে জানান তিনি। এর বাইরে কী মন্ত্র আছে, তা জানা যায়নি।

    সরজমিন অনুসন্ধানে জানা গেছে, ১৯৫৫ সালে চায়ের দোকানদার মরহুম শেখ সাদেক আলী প্রথম এই মিষ্টি তৈরি শুরু করেন। সাদেক আলীর একটি চায়ের দোকান ছিল। প্রতিদিন গোয়ালারা দোকানে গরুর দুধ দিয়ে যেত। একদিন দুধের পরিমাণ বেশি হলে সাদেক দুধ কিনতে অপারগতা প্রকাশ করেন। এ সময় কুমিল্লা থেকে আসা এক ব্যক্তি সাদেককে জানান, দুধের মান খুব ভালো। তুমি দুধ রেখে দাও। আমি রাতে মিষ্টি তৈরি করে দেব। সেই দুধে মিষ্টি তৈরি শুরু। কুমিল্লার সেই ব্যক্তির কাছ থেকে শিখে সাদেক মিষ্টি তৈরি শুরু করেন। মিষ্টির গুণাগুণের জন্য এক পর্যায়ে সেই রসগোল্লার নাম হয় সাদেক গোল্লা।

    সেই ১৯৫৫ থেকে ১৯৯৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত সাদেক নিজ হাতে মিষ্টি তৈরি করে এর সুনাম অক্ষুণœ রেখেছেন। সাদেকের মৃত্যুর পর তার ছয় ছেলে আনোয়ার হোসেন, আলমগীর, শাহিনুর, শাহজাহান, জাহাঙ্গীর ও নূরুজ্জামান ব্যবসায়ের হাল ধরেন। জামতলায় এখন সাদেক গোল্লার একে একে গড়ে উঠেছে তিনটি দোকান। আর একটি সাকেদ আলী মারা যাওয়ার পর বড় ছেলে আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে নাভারন বাজারের সাতক্ষীরা বাসস্ট্যান্ড এলাকায় রয়েছে। এছাড়া নাভারন বাজারে রয়েছে একটি। জামতলা বাসস্ট্যান্ডের বটতলায় রয়েছে আদি সাদেক আলীর প্রতিষ্ঠিত ‘সাদেক মিষ্টান্ন ভাণ্ডার’। পরবর্তী সময় আরো তিন ভাই দুটি দোকান প্রতিষ্ঠিত করেছে জামতলায়। এই দোকানগুলোতে শুধু সাদেক গোল্লা বিক্রি হয়। দোকানটিতে রসগোল্লা ছাড়াও সব ধরনের মিষ্টি পাওয়া যায়।

    প্রতিদিন সহস্রাধিক মিষ্টি এখানে বিক্রি হয়। সময়ের বদলে সাদেক গোল্লা কর্তৃপক্ষ ৪ প্রকারের প্যাকেটে মিষ্টি সরবরাহ করে থাকেন। এর মধ্যে ৫ টাকা দরের ২০ পিস, ১০ টাকা দরের ১০ পিস ও ২০ টাকা দরের ৫ পিসের পলিথিনের প্যাকেটে থাকে। এ ছাড়া সম্প্রতি সাদা রংয়ের আরো নতুন একটা মিষ্টি তারা উদ্ভাবন করেছেন। এতে রয়েছে ২০ পিস যার বাজার দর করা হয়েছে ১২০ টাকা।

    মরহুম সাদেকের ছেলে শাহিনুর রহমান আদি জামতলার ‘সাদেক মিষ্টান্ন ভাণ্ডার’ পরিচালনা করছেন। তারা জানিয়েছেন, জামতলা ও বড় ভাই আনোয়ার হোসেন নাভারনে ছাড়া আমাদের আর কোথাও মিষ্টির দোকান নেই। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জামতলার মিষ্টি আমরা সরবরাহ করে থাকি। তবে আমাদের নামে বাজারে অনেকেই মিষ্টি তৈরি করে জামতলার মিষ্টি বলে চালিয়ে যাচ্ছেন। তার স্বাদের সঙ্গে আমাদের তৈরি করা মিষ্টির স্বাদের ব্যবধান রয়েছে।

    মিষ্টির বৈশিষ্ট্য সম্পর্কে তারা জানান, হালকা মিষ্টি। স্পঞ্জ রসগোল্লা, বাদামি রং। মূল বিষয় হচ্ছে, এই মিষ্টি দেশি গরুর দুধ দিয়ে তৈরি। ভালো চিনি এবং তেঁতুল, বাবলা বা বেলকাঠের জ্বাল ছাড়া আর কোনো মন্ত্র নেই।

    জাহাঙ্গীর আলম জানান, ২০১৩ সালের ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে এলে আমাদের এখান থেকে সেনাবাহিনী মিষ্টি নিয়ে গেছে। হাসিনা, খালেদা ও এরশাদসহ বিদেশি রাষ্ট্রীয় মেহমানরা আমাদের মিষ্টি খেয়েছেন। আমেরিকা, দুবাই, মালয়েশিয়া, সৌদি আরব, ভারত, কোরিয়া, সিঙ্গাপুর ও জাপানে অনেকেই এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যান। তাদের ভাষ্য, চুলা ও পাত্র অন্যত্র নিয়ে গেলে এই মিষ্টির স্বাদ থাকবে না। তিনি আরো জানান, সরকারের সাহায্য-সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে এখন আমরা জামতলার মিষ্টির একটি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারি।

    Advertisement for African All Media List
    যশোরের সাদেক গোল্লা সাদেক গোল্লা
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট চুলের সমস্যার সমাধান অ্যালভেরায়
    পরের কন্টেন্ট জেনে নিন বাংলাদেশের সংবাদপত্রের জনক সম্পর্কে

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    এআই কি আপনার চাকরি কেড়ে নেবে?

    বিবিধ

    মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত : কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন পাবে নিহত কর্মীর পরিবার

    বিবিধ

    অভিনয় ও নির্মাণশৈলীতে নিজস্ব পরিচয় গড়ছেন রানা সিকদার

    বিবিধ

    কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা

    বিবিধ

    কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫১৯ জন

    বিবিধ

    খালুকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, শিক্ষক বরখাস্ত

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...