Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
    • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের
    • গভীর প্রেমে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছেন, নিজেকে সামলাবেন কীভাবে
    • বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
    • বেতন দ্বিগুণ হলো, এবার কমবে কি দুর্নীতি?
    • মক্কায় তৃতীয় হিজরির একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন
    • ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড, নীতিমালা জারি
    • স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হলে ভালো?
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    মতামত October 28, 2014

    দিলাম রুসেফ : ব্রাজিলের লৌহ মানবী

    মতামত October 28, 20143 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »
    Screenshot_6বার্তাবাংলা ডেস্ক ::  ব্রাজিলের প্রথম নারী হিসেবে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলেন দিলমা রুসেফ। তবে তার রাজনৈতিক জীবনে রয়েছে চড়াই-উৎরাইয়ের এক দীর্ঘ ইতিহাস।

    রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তার প্রথম উত্থান ব্রাজিলের ত্রাতা হিসেবে স্বীকৃত প্রাক্তন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার হাত ধরে।

    তবে রাজনৈতিক জীবনে তিনি আপোসহীন নেতা। দুর্নীতিকে কঠোরভাবে দমনের চেষ্টা করেছেন। এক সময়ের তুখোড় গেরিলা নেতা প্রেসিডেন্ট হিসেবে কঠোর ন্যায়নিষ্ঠতার প্রতীকে পরিণত হন। বামধারার রাজনীতিকে জনপ্রিয় করার জন্য তার দৃঢ়চেতা মনোভাবের কারণে তার নামের আগে যুক্ত হয়েছে ‘আইরন লেডি’ অর্থাৎ লৌহ মানবী।

    অনেক সংস্কারমূলক কাজে সফল হলেও রুসেফের সমালোচকরা দাবি করেন, লুলা দা সিলভার সঙ্গে রুসেফের তুলনা হয় না। বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে লুলা ব্রাজিলীয়দের ভাগ্য উত্তরণে যতটা আশার প্রতীকে পরিণত হন, রুসেফ সেখানে পৌঁছাতে পারেননি। ফলে লুলার সমর্থন ছাড়া রুসেফ কোনো মতে রাজনৈতিক মঞ্চে সফল হতে পারতেন না।

    তবে সমালোচকদের এ দাবির বিপরীতের দেখা যায়, রুসেফের সংস্কারবাদী পদক্ষেপের কারণে দেশটির কয়েক লাখা বেকারের কর্মস্থান হয়। দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসে লাখ লাখ পরিবার। ‘গরিবি হঠাও’ আন্দোলনে সফল হলেও বিশ্ব অর্থনীতির মন্দার প্রভাব লাগে তার দেশেও। তা যথাযথভাবে মোকাবিলা করতে ব্যর্থ হন তিনি। এ কারণে তার প্রথম মেয়াদের শেষ সময়ে এসে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি।

    এই চ্যালেঞ্জের মধ্যে থেকে দ্বিতীয়বার নির্বাচনে জয়ী হলেন রুসেফ। রোববারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী মধ্য ডানপন্থি দলের নেতা অ্যাসিও নেভেসকে হারিয়ে প্রেসিডেন্টের মসনদ দখলে রাখেন তিনি। জয়ের পর রুসেফ বলেন, ‘আমি এখনো পর্যন্ত যতটা ভালো প্রেসিডেন্ট, দ্বিতীয় মেয়াদে তার চেয়েও ভালো প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।

    আইরন লেডি রুসেফ তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে দুর্নীতির দায়ে বহিষ্কার করেন। নিরপেক্ষ তদন্ত করে মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর থেকে তার জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে যায়।

    কিন্তু রুফেসের উত্থানের পেছনে রয়েছে আরো বড় ঘটনা। এক লাফে মগ ডালে ওঠার মতো হঠাৎ তিনি রাজনীতির আকাশে নক্ষত্র হয়ে ওঠেন। লুলা ক্ষমতায় থাকার সময় তার প্রধান সহযোগী, যাকে বলা হতো ব্রাজিলের ভবিষ্যৎ নেতা, সেই জোস ডিরসিউকে বাধ্যতামূলক পদত্যাগ করানোর পর ভাগ্য খুলে যায় রুসেফের। লুলার বিকল্প হয়ে ওঠেন রুসেফ।

    তবে বর্তমানে রুসেফের কিèন ইমেজে কলঙ্কের কালি লাগাতে তৎপরতা শুরু করেন তার বিরোধীরা। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাস নিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে বিরোধী দলগুলো। এ বছরের সেপ্টেম্বরে কোম্পানিটির প্রাক্তন পরিচালক অভিযোগ করেন, ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত রুসেফ কোম্পানির বোর্ড অব ডিরেক্টরসের দায়িত্বে থাকা অবস্থায় তেল বিক্রির একটি চুক্তি করিয়ে দিয়ে তারা কমিশন নিয়েছেন। কিন্তু রুসেফ এ দাবি প্রত্যাখ্যান করেন। এর বিরুদ্ধে কোনো প্রমাণও হাজির করতে পারেননি কেউ।

    –
    এ দিকে ব্রাজিলে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগে রুসেফের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ করেন বিরোধী শিশিরগুলো। জনগণকে সেবাবঞ্চিত করে বিশ্বকাপে মানুষ দেখানো বর্ণাঢ্য আয়োজন করে রাষ্ট্রীয় অর্থ অপচয় করা হচ্ছে বলে যে আন্দোলন শুরু হয়, তা কঠোর হাতে কোমাবিলা করতে সক্ষম হন তিনি।

    দিলমা রুসেফের জন্ম ১৯৪৭ সালে ব্রাজিলের বেলো হরিজন্তের একটি উচ্চ-মধ্যবিত্ত পরিবারে। তার বাবা পেড্রো রুসেফ ছিলেন বুলগেরিয়া থেকে আসা কমিউনিস্ট নেতা। বাবার কাছ থেকে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হন।

    কিন্তু ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল ব্যালে অভিনেত্রী হওয়ার। এ সুযোগ হাতের মুঠোয় চলে আসে বামপন্থি রাজনীতিতে অনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার পর। তবে ইচ্ছা পূরণে খুব বেশি মনোনিবেশ করতে পারেননি তিনি। স্বৈরশাসনের বিরুদ্ধে গেরিলা যুদ্ধে নেমে পড়েন তরুণী রুসেফ। ১৯৬৪ সালে ব্রাজিলের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।

    ১৯৭০ সালে তিনি সেনাশাসনবিরোধী আন্ডারগ্রাউন্ড প্রতিরোধ গড়ে তোলার অভিযোগে গ্রেফতার হন। তার তিন বছরের কারাদ- হয়। কারাবাসের সময় সেনারা তার ওপর নির্মম নির্যাতন চালায়। তারপরও তিনি সেনাবিরোধিতা থেকে সরে আসেননি।

    রুসেফের বিচারের সময় সেনাপন্থি আইনজীবী ও বিচারক তাকে ‘নাশকতার সন্যাসীনী ’ বলে অভিহিত করেন। ফলে সাজা ভোগের সময় তার ওপর অত্যাচারের খড়গ নেমে আসে। ২০০৯ সালে ধরা পড়ে তার লসিকা-সংক্রান্ত ক্যান্সার। যা ওই নির্যাতন ভোগের ফল। এর পরেও ওই বছর প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। প্রথম মেয়াদে ক্ষমতার চার বছর পর ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন জয়ী হয়ে তিনি তার জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট দেশের বাজারে আসুসের ওয়্যারলেস রাউটার
    পরের কন্টেন্ট তাইওয়ানের মাংস পাথর

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    সর্বশেষ...
    September 5, 2026

    সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 4, 2026

    গভীর প্রেমে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছেন, নিজেকে সামলাবেন কীভাবে

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    September 2026
    S S M T W T F
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
    « Aug    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...