Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন
    • মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
    • ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’
    • সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন
    • নজরুলের বই প্রকাশ : আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক উপাখ্যান
    • কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ
    • শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে : ইউনিসেফ
    • বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » ভিন্ন যুদ্ধাস্ত্র ও বিস্মৃত ১৯৭১
    মতামত October 17, 2014

    ভিন্ন যুদ্ধাস্ত্র ও বিস্মৃত ১৯৭১

    মতামত October 17, 20145 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    women1বার্তাবাংলা ডেস্ক :: যৌন নির্যাতন, মূলত নারী ধর্ষণকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের রেওয়াজ পুরোনো। মনোবিজ্ঞানীরা দেখিয়েছেন, ধর্ষণের সঙ্গে যৌন আনন্দের সম্পর্ক নেই, আছে ক্ষমতা প্রদর্শনের আকাঙ্ক্ষা। যুদ্ধ পরিস্থিতিতে দুর্বলের ওপর ক্ষমতা প্রদর্শনের উপায় হিসেবে ধর্ষণের ব্যবহার হয়ে এসেছে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে। বিশ্বযুদ্ধে তো বটেই, পরবর্তীকালে পৃথিবীর নানা আঞ্চলিক যুদ্ধ, স্থানীয় সশস্ত্র সংঘাতে ধর্ষণকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের বিস্তর প্রমাণ আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের স্থানীয় সহযোগীরা নারী ধর্ষণকে কীভাবে যুদ্ধকৌশলের অংশ হিসেবে গ্রহণ করেছিল, তা বহুলভাবে আলোচিত। পররর্তীকালে বসনিয়া, ক্রোয়েশিয়া, রুয়ান্ডা, সোমালিয়া, সুদান প্রভৃতি এলাকার সশস্ত্র সংঘাতের সময়ও ধর্ষণ হয়ে উঠেছিল এক মারাত্মক যুদ্ধাস্ত্র।
    সম্প্রতি লন্ডনে সংঘাতময় পরিস্থিতিতে ধর্ষণ বন্ধের ডাক দিয়ে ব্রিটিশ সরকার একটি সম্মেলনের আয়োজন করেছিল। লক্ষণীয় ব্যাপার হচ্ছে, ওই সম্মেলনে পৃথিবীর নানা দেশের প্রতিনিধিত্ব থাকলেও বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব ছিল না। অথচ যুদ্ধে ধর্ষণ বাংলাদেশে নেহাত কোনো অতীতের বিষয় নয়, এটা এই মুহূর্তেরও জীবন্ত এক প্রসঙ্গ। বাংলাদেশে যুদ্ধে ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া চলছে এই মুহূর্তে, অপরাধীদের সাজা হচ্ছে। কোনো কোনো সূত্রমতে, বাংলাদেশে মুক্তিযুদ্ধে যতসংখ্যক নারী ধর্ষিত হয়েছেন, তা ওপরে উল্লেখিত সব দেশের সংঘাতময় সময়ে ঘটিত ধর্ষণের সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি। কিন্তু বাংলাদশের সেই অভিজ্ঞতা শোনার কথা সম্মেলনের আয়োজনকারীদের মনে পড়েনি। মাঝে পৃথিবীর গণহত্যাবিষয়ক কিছু একাডেমিক বই দেখছিলাম, যেগুলো বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের পাঠ্য। যেমন মার্টিন শয়ের লেখা ওয়ার অ্যান্ড জেনোসাইড: অর্গানাইজড কিলিং ইন মডার্ন সোসাইটি, ডোনাল্ড ব্লকসহ্যাম ও ডির্ক মোজেসের লেখা দি অক্সফোর্ড হ্যান্ডবুক অব জেনোসাইড স্টাডিজ বা অ্যাডাম জোনসের জেনোসাইড: আ কমপ্রিহেনসিভ ইন্ট্রোডাকশন। এই বইগুলোয় নানা গণহত্যার কেস স্টাডি ব্যবহার করা হয়েছে। কিন্তু সেখানে কোথাও বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যার কোনো উল্লেখ নেই। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যতম গণহত্যাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঘটেছে বলেই দাবি রয়েছে।
    ব্যাপার হচ্ছে, যুদ্ধবিষয়ক আন্তর্জাতিক একাডেমিক বা অ্যাকটিভিস্ট আলোচনার ভেতর বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো উপস্থিতি নেই। ব্যাপারটা খুব আশ্চর্যের কিছু না। কারণ, খোদ বাংলাদেশেই মুক্তিযুদ্ধ বিষয়টিকে বিতর্কিত করার যে উৎসব, তাতে আন্তর্জাতিক অঙ্গন এ ব্যাপারে তাদের আগ্রহ যে হারিয়ে ফেলবে, তা বলাই বাহুল্য। তবে একটা জনপদের যৌথ স্মৃতিকে তো আর রাবার দিয়ে ঘষে মুছে ফেলা যায় না। তা নানাভাবে অঙ্কুরিত হতে থাকে। লন্ডনের সেই সম্মেলনেও স্বল্পসংখ্যক প্রবাসী বাংলাদেশকে এই সম্মেলনে অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে মুখে কালো টেপ বেঁধে সম্মেলন চত্বরে প্রতিবাদ করেছেন। দ্য কনভারসেশন (২১ জুলাই, ২০১৪) পত্রিকায় এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে লিখেছেন ব্রিটেনের ডারহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নয়নিকা মুখার্জি, যিনি পিএইচডি পর্যায়ের গবেষণা করেছেন বাংলাদেশের যুদ্ধে ধর্ষণের শিকার নারী ও যুদ্ধশিশুদের ওপর।
    নয়নিকা তাঁর লেখায় একটা বিশেষ ব্যাপারে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি জানাচ্ছেন, যুদ্ধের পর পর ধর্ষিত নারীদের ব্যাপারে বাংলাদেশে যে ইতিবাচক পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল, তা পৃথিবীর আর কোনো দেশের যুদ্ধের ক্ষেত্রে ঘটেনি। যেমন প্রথমত, স্বাধীনতার পরপরই এই ধর্ষিত নারীদের ‘বীরাঙ্গনা’ খেতাব দেওয়া হয়েছিল। সেই নারীদের জীবনে এই খেতাবের প্রভাব কী হয়েছিল, সেটা নিয়ে পর্যালোচনা হতে পারে, কিন্তু এটা ছিল তাঁদের ব্যাপারে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির একটা আনুষ্ঠানিক প্রকাশ। পৃথিবীর আর কোনো দেশে যুদ্ধে ধর্ষিত নারীদের এমন রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হয়নি।
    দ্বিতীয়ত, এই নারীদের জীবন ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে রাষ্ট্রীয়ভাবে ‘গর্ভপাত’কে তখন আইনসিদ্ধ করা হয়েছিল বাংলাদেশে। ১৯৭২ সালের সেই সময়টায় সারা পৃথিবীতেই তখনো গর্ভপাত একটি বিতর্কিত বিষয়। পৃথিবীর বহু উন্নত দেশের নারীরা তখন গর্ভপাতের অধিকারের জন্য আন্দোলন করছেন। জোরপূর্বক গর্ভধারণের ক্ষেত্রে গর্ভপাতের পক্ষে আন্তর্জাতিক আইন হয়েছে সবেমাত্র ১৯৯০ সালে। এ ক্ষেত্রেও বাংলাদেশ একটি বিরল উদাহরণ স্থাপন করেছিল। তৃতীয়ত, যেসব যুদ্ধশিশু ইতিমধ্যে জন্ম নিয়েছিল, তাদের রাষ্ট্রীয় উদ্যোগে তখন পৃথিবীর বিভিন্ন দেশে পালক হিসেবে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল।
    সবশেষে রাষ্ট্রীয় উদ্যোগে ধর্ষিত নারীদের নার্সিং, কুটির শিল্প ইত্যাদি নানা পেশায় পুনর্বাসন করা হয়েছিল। যুদ্ধে লাঞ্ছিত নারীদের নিয়ে এমন সুনির্দিষ্ট পদক্ষেপের উদাহরণ আর কোথাও নেই। অবশ্য মধ্য সত্তরে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর মুক্তিযুদ্ধের অন্যান্য প্রসঙ্গের মতো বীরাঙ্গনা বিষয়টিও আড়ালে চলে যায়। সম্প্রতি বাংলাদেশ সরকার বীরঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে। নয়নিকা মুখার্জি তাঁর লেখায় উল্লেখ করেছেন, যুদ্ধে ধর্ষিত নারীদের নিয়ে বাংলাদেশের এই অনন্যসাধারণ অভিজ্ঞতা পৃথিবীর সংঘাতপূর্ণ সব দেশ, যেখানে ধর্ষণকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, তাদের জন্য শিক্ষণীয় হতে পারত। অথচ বাংলাদেশের এসব অর্জনকে আন্তর্জাতিক জ্ঞানতাত্ত্বিক আলোচনায় যুক্ত করার কোনো উদ্যোগ নেই।
    নয়নিকার অন্যান্য লেখা থেকে এবং ব্যক্তিগত আলাপচারিতায় জানতে পারি, আমেরিকা নিবাসী জগদ্বিখ্যাত বাঙালি সমাজতাত্ত্বিক গায়ত্রী স্পিভাক, ১৯৭২ সালে তাঁর মাকেসহ বাংলাদেশে এসেছিলেন যুদ্ধে ধর্ষিত নারীদের পুনর্বাসনকেন্দ্রে কাজ করতে এবং গায়ত্রীর সংগ্রহে রয়েছে সেসব নারীর দুর্লভ ফটোগ্রাফ, যা হতে পারত গবেষণার দুর্লভ উপাত্ত। অথচ সেগুলো রয়ে গেছে বিস্মৃতির অতলে। নয়নিকার গুরুত্বপূর্ণ গবেষণাকর্মটি ‘দ্য স্পেকট্রাল ওন্ড: সেক্সুয়াল ভায়োলেন্স অ্যান্ড পাবলিক মেমোরি অ্যান্ড দ্য বাংলাদেশ ওয়ার অব নাইনটিন সেভেনটি ওয়ান’ নামে প্রকাশিত হবে অচিরেই।
    অনুতাপের ব্যাপার হচ্ছে, জ্ঞানকাণ্ডের নিয়ম মেনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর পদ্ধতিগতভাবে গভীর গবেষণাভিত্তিক চিন্তাশীল কাজের উদাহরণ এ দেশে দুর্লভ। ইদানীং আবার দেখা দিয়েছে মুক্তিযুদ্ধ ও তার পূর্বাপর ঘটনার প্রত্যক্ষদর্শীদের শখের ইতিহাসচর্চা। সেসব প্রত্যক্ষদর্শী বই লিখে এমন দাবি করছেন, যেন ইতিহাসের আসল সত্য এত দিন তাঁরা তাঁদের আস্তিনের নিচে গুটিয়ে রেখেছিলেন। বলা বহুল্য, স্মৃতিচারণা আর ইতিহাসচর্চা এক ব্যাপার নয়। প্রত্যক্ষদর্শীরাই সঠিক ইতিহাস জানেন, এই সূত্র মানলে দ্বিতীয় মহাযুদ্ধের সৈনিকেরাই হয়ে উঠতেন মহাযুদ্ধের প্রধান ইতিহাসবেত্তা। তথ্য নিজ থেকে ইতিহাস নয়। সঠিক পরম্পরা আর পরিপ্রেক্ষিতে সেই তথ্যকে স্থাপন করতে পারাই ইতিহাস।
    স্মরণ রাখা দরকার যে স্মৃতি ব্যাপারটা অনেকটা সৈকতে ঘুরে বেড়ানো শিশুর মতো, সে বিশাল সৈকত থেকে সেই ঝিনুকটাই তুলে নেয়, যা তার কাছে আকর্ষণীয় মনে হয়। যিনি স্মৃতিচারণা করছেন, আমাদের লক্ষ রাখতে হবে যে ইতিহাসের বিশাল সৈকত থেকে কোন তথ্য তিনি তুলে আনছেন। আমাদের এ–ও লক্ষ করতে হবে, কোন চিন্তা কাঠামোর কারণে ওই বিশেষ তথ্যগুলো তাঁর কাছে আকর্ষণীয় মনে হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে উপজীব্য করে ভিনদেশি যাঁরা কাজ করছেন, তাঁদের বেলায়ও কথাটা প্রযোজ্য। নয়নিকা মুখার্জির মতো সবাই যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের গৌরবকে পৃথিবীর সামনে তুলে ধরার জন্য বই লিখছেন, তা নয়। এই গৌরবকে ভুলুণ্ঠিত করতেও গ্রন্থ রচিত হচ্ছে। যেমন ডেড রেকনিং: মেমোরিজ অব দ্য নাইনটিন সেভেনটি ওয়ান বাংলাদেশ ওয়ার নামে বই লিখে শর্মিলা বোস প্রমাণ করতে চেয়েছেন, বাংলাদেশে তেমন কোনো গণহত্যাই হয়নি। কিংবা এ দেশের যুদ্ধশিশু প্রসঙ্গকে পুঁজি করে অন্য এক দেশের স্বার্থ আর বাজারকে মাথায় রেখে মৃত্যুঞ্জয় দেবরাত বানিয়েছেন চিলড্রেন অব দ্য ওয়ার নামে মুক্তিযুদ্ধের এক উদ্ভট চলচ্চিত্র।
    উত্তর ঔপনিবেশিক পৃথিবীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা ঘটনা, এই ঘটনা নিয়ে যদি দেশের ভেতর শুধু আবেগ আর স্বার্থতাড়িত হয়ে অপেশাদার, আনাড়ি ইতিহাসচর্চা চলে, তাহলে জাতীয় বা আন্তর্জাতিক উভয় অঙ্গনেই তা ক্রমেই একটা বিস্মৃত ঘটনাতেই পর্যবসিত হবে। তখন ফাটা ডিমে তা দিয়ে আর কাজ হবে না।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট একজন বরের ১২৬ জন কনে !
    পরের কন্টেন্ট এয়ার আমব্রেলা’ নামক অদৃশ্য ছাতা

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 31, 2026

    ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন

    May 29, 2026

    মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

    May 27, 2026

    ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’

    May 26, 2026

    সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    June 2026
    S S M T W T F
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « May    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...