Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন
    • মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
    • ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’
    • সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন
    • নজরুলের বই প্রকাশ : আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক উপাখ্যান
    • কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ
    • শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে : ইউনিসেফ
    • বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » সেই সব দজ্জালদের ফাঁসি চাই
    বিবিধ February 7, 2013

    সেই সব দজ্জালদের ফাঁসি চাই

    বিবিধ February 7, 20135 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    Hang20130206040704বার্তাবাংলা ডেস্ক ::আয়ারল্যান্ড থেকে আমার এক ছোটভাই ফোন করে সোমবার বিকেলে ছ’টার দিকে। কী হচ্ছে দেশে? আমি বলি কালইতো রায়, দেখি-ই না কি হয়। কী জানি কেন সে বলে, না, কিছুই হবে না। আমি বলি ফাঁসি হবেই। সে ক্ষুব্ধ, বলে তাহলে কালই ফোন দেবো।

    ২) সে আমাকে ফোন করে ঠিকই। সকাল সাড়ে ন’টায় আমি তখন ডাক্তারের কাছে। ছ’মাস পরের নিয়মিত ডায়োবেটিকস পরীক্ষা। সেখানেই মুঠোফোনে বাংলানিউজটোয়েন্টিফোর.কম দেখি। দেখি ফেসবুকের স্ট্যাটাস। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় আমার এক সজ্জন অনুজ কলেজ শিক্ষক লিখেছেন এ রায় মানি না। ফাঁসি চাই। অজানা এক বেদনায় আমি মেডিকেল সেন্টারের চার দেয়ালের দিকে তাকাই। ভাবতে থাকি রক্তচাপ, সুগার লেভেল এখন পরীক্ষা করানো কি সমীচীন। এসময়ই নার্স নাম ধরে ডাকেন। ভেতরে যাই।

    তাহলে আর কি থাকলো। হিসেব মিলাতে থাকি। আগের দিন দেখেছি পুলিশের হাতে শিবির কর্মীরা রজনীগন্ধা ধরিয়ে দিয়েছে। কারণটা কি? তারা না কি কোন ঝামেলা ছাড়া সভা করছে তাই। কাদের মোল্লার ফাঁসি হলো না। আমাদের করার কী আছে? ক্ষুব্ধ প্রতিক্রিয়া। আদালতের বিরুদ্ধে কথা বলা যাবে না। সাক্ষী-প্রমাণই আদালতের বিচার নির্ধারণ করে। কাদের মোল্লার ফাঁসি হবার মতো সে সাক্ষী-প্রমাণ কি ছিল না? সবই ছিল। জাতির প্রত্যাশাও ছিল সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু কী হলো? হঠাৎ করে বদলে গেল বাংলাদেশ, যেন ডিজিটাল বদলে যাওয়া। যে মন্ত্রীরা সময়ে-অসময়ে-অপ্রয়োজনে ওই যুদ্ধাপরাধীদের নিয়ে লম্বা লম্বা কথা বলতেন, তারা নিষ্প্রভ হয়ে গেলেন। অনেকেই এখন বলছেন, আদালতকে আমাদের সম্মান দেখাতে হবে। তাহলে কিসের উপর ভিত্তি করে তারা গত দু‘বছর বললেন, এদের ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়েই ছাড়বেন।

    আমরাও বিশ্বাস করতে চাই, আদালত ওই নেতাদের  হয়ে কথা বলেন না। কিন্তু তারা এসব বলে সাধারণ মানুষকে কেন প্রত্যাশার ভেলায় ভাসিয়েছিলেন? আর এখন বলছেন, আদালতের স্বাধীনতার কথা। এখন বলছেন তারাও হতাশ। কিন্তু এই হতাশার প্রতিফলন দেখেনি তো বাংলাদেশের মানুষ। বিবৃতি দিয়ে দায় সারতে চাচ্ছেন তারা। অথচ আওয়ামী লীগের মতো বিশাল সংগঠনটিরও একটা বিশাল কর্মী বাহিনী আছে। কি করেছে তারা। একটা উল্লেখ করার মতো মিছিল কি বের করতে পেরেছে তারা? ফাঁসির দাবিতে তারা কি নেমেছে রাস্তায়। শাহবাগের মোড়ের বিক্ষুব্ধ ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টদের সাথে এসে একাত্ম হয়ে বক্তৃতা দিলেই কি দায় সারা যায়? একাত্ম হওয়া এক জিনিস আর ছাত্রলীগের ব্যানার থেকে হাজারো-লাখো ছাত্রের আহ্বানে থাকতে পারা আরেক বিশালত্ব। এই বিশালত্বের তরঙ্গে সারা দেশ তারা ভাসিয়ে দিতে পারে। এ শক্তি ছাত্রলীগের আছে বলেই আমাদের বিশ্বাস।

    জামায়াত-শিবির ঢাকায় হাজার হাজার মানুষের জঙ্গি মিছিল করে, কাদের মোল্লার বিচারের রায়ে তাদের বিজয় হওয়ার পরও তার রাজপথ ছাড়ছে না। এমনকি মরছে। অথচ আওয়ামী লীগের নাম নিয়ে যে ছাত্ররা সারা বাংলাদেশকে চাঁদা-টেন্ডারে সন্ত্রস্থ করে রাখে, তারা কি করলো। না-কি এখানেও আছে কোন গ্রিন সিগন্যাল? কার? দেশের মানুষকে কি অন্ধ করে রাখা যাবে। মনে রাখতে হবে, বাঁধ ভাঙছে তারুণ্য। এক বুক হতাশা তরুণদের বিক্ষুব্ধ করেছে। তাদের নিয়ে যাচ্ছে ঐক্যের মিছিলে। তারা যেন তাহরির স্কয়ারের মতো ডাকছে—এখানে কোনো বিপ্লব নয়, নয় সরকার পরিবর্তনের ডামাডোল। দীর্ঘ চার দশকের দায় আছে আমাদের। আজকের তারুণ্য এই দায় মেটাতে মিলছে একত্রে। তারুণ্যের এই ক্ষোভকে শক্তির দিকে নিয়ে যেতে হবে। সরকার ভয় পেয়েছে কি না জানি না। কিন্তু তারুণ্য—দীর্ঘ রাত জেগে জেগে একটি সুন্দর সকালের জন্যে জয়গান গাইছে  তরুণরা, কসাইয়ের ফাঁসির দাবিতে তারা নির্ঘুম কাটিয়েছে প্রহর, সকালের শুরুতে আবার শুরু হয়েছে তাদের দলবদ্ধ সেই দাবি—ফাঁসি চাই। এরা ফাসির দাবি নিয়ে এসেছে। এরা আমার দাবি নিয়ে এসেছে, এরা সারা বাঙালির একাত্তরের রক্তাক্ত প্রতিজ্ঞা নিয়ে এসেছে। আমরাও বলতে চাই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। আপিল চাই, ফাঁসি চাই।

    ৩) যে মানুষটি খুন করলো, শুধু খুনিই নয়, কসাই যার নামের আগে, যে মানুষ কেটে কেটে কসাই উপাধি পেয়েছে, সেই মানুষটি পার পেয়ে গেলো। তার খুন-খারাবি প্রত্যক্ষ প্রমাণিত হলো। কিন্তু রায় হলো আশা ভঙ্গের। অথচ শুরুটা আশাভঙ্গের ছিল না। বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ ছিল দায়মুক্তির শুরু। আমরা মনে করেছিলাম চার দশকের দায় থেকে মুক্ত হচ্ছে একটা জাতি। দেশের প্রধান রাজাকাররা একে একে ঝুলবে। স্বাধীনতার বিরোধী অপশক্তি লেজ গোটাবে। কিন্তু জনগণ যেন ভিমড়ি খেলো। অনেকেই বলবেন, সাজাতো হয়েছে। কিন্তু লক্ষ্য করুন, ঐ মোল্লা দুই আঙ্গুল উঁচিয়ে ভি সাইন (বিজয় চিহ্ন) দেখিয়ে মূলত তার কিংবা তাদের বিজয়ের ঘোষণাই দিয়েছেন রায়ের পর পর। বলতে গেলে সারা জাতিকে ব্যঙ্গ করেই যেন বলতে পেরেছেন, বিচারকরা এজেন্ডা বাস্তবায়ন করেছেন।

    এই মোল্লারা যদি পার পেয়ে যায়, মিলিত হওয়া তারুণ্য কিন্তু আরো একটা বড় ধাক্কা দেবে। এরাই ক্ষমতায় এনেছিলো। এরাই আবার ক্ষমতা থেকে নামিয়ে দেবে। এদের এই দ্রোহ থেকে হয়েই যেতে পারে আরেকটি পরিবর্তন। তাদের অজান্তেই আরেকটি অপশক্তি গজিয়ে উঠতে পারে এই বাংলাদেশে। আর তখন ক্ষমতার পালাবদলে আরও ভয়ংকর হয়ে উঠবে এই বাংলা। কাদের মোল্লারা তখন আর জেলে শুধু আরামে-আয়েশে থাকবে না। এদের গাড়িতে উড়বে আবারো রক্ত ঝরানো সেই পতাকা। সারা জাতিকে ব্যঙ্গ করে নিজামী-কাদেররা ডাইনির মতো হাসবে। হয়ত নতুন উন্মাদনায় আবারো কোন নতুন হত্যা-ধর্ষণের পরিকল্পনা আঁটবে।

    লন্ডন-ম্যানচেস্টারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়েছে। আওয়ামী লীগের অনেকের সাথেই কথা বলেছি। দেখেছি তারাও বেদনায় নীল। ষাট বছরে এবার পা দিয়েছেন আমাদের এক সিনিয়র, আওয়ামী লীগের ঘোর সমর্থক। মুক্তিযুদ্ধ কিংবা তার সংগঠন নিয়ে নিয়ে উলটা-পাল্টা কথা কেউ বললে যিনি ক্ষেপে উঠেন সেই আওয়ামী লীগার, একদম চুপসে গেছেন, যেন কোনো কথা নেই তার মুখে। এভাবে গোটা কমিউনিটি যেন স্তব্ধ, তবে জামায়াতিরা করছে উল্লাস নৃত্য।

    আইনমন্ত্রী আইনের কথা বলেছেন। বলেছেন, দু‘পক্ষেরই সুযোগ আছে আপিল করার। হ্যাঁ, কাদের মোল্লা এখন মুক্তির প্রত্যাশায়। কারণ প্রাথমিক বিজয় তিনি পেয়ে গেছেন। কিন্তু একাত্তরের যুদ্ধে বিধ্বস্ত মানুষ, শহীদ পরিবারের সন্তানেরা, মুক্তিযোদ্ধা মায়েরা কিংবা দেশের আপামর মানুষ—আমাদের প্রত্যাশাতো এখনও মিট মিট করে জ্বলছে। আইন-ই বলে দিচ্ছে সে সুযোগ আছে। আর তাইতো শাহবাগ মোড়ের উচ্চারণ কিংবা মুক্তিযোদ্ধাদের কণ্ঠের মিলিত উচ্চারণ একীভূত হয়ে ছড়িয়ে দিতে হবে সারা বাংলায়। বলতে হবে ফাঁসি চাই সেই সব খানে দজ্জালদের…।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট কাদের মোল্লার রায় এবং এই মুহূর্তের করণীয়
    পরের কন্টেন্ট ‘আগুন ছড়িয়ে গেল সবখানে’

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 31, 2026

    ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন

    May 29, 2026

    মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

    May 27, 2026

    ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’

    May 26, 2026

    সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    June 2026
    S S M T W T F
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « May    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...