রাশেদা সুলতানা রিভা :: আমার স্বামী শীষ মনোয়ার (চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও) বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল চলচ্চিত্র প্রদর্শনের প্রযুক্তি ও সিনেমাহল গুলোতে ডিজিটাল প্রযুক্তিতে চলচ্চিত্র প্রদর্শনের এক নতুন দিগন্ত উন্মোচন করেন।
শীষ মনোয়ার গত শুক্রবার (২ মে) রাজধানীর মিরপুর মডেল থানার ওসি বার বার ফোন করে আনুমানিক রাত সাড়ে নয়টা কিংবা দশটার দিকে মিরপুর মডেল থানায় ডেকে নিয়ে যান। পরবর্তীতে পুলিশ তাকে থানায় আটক রেখে অফিসের কর্মচারী সবুজের নিঁেখাজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শীষ মনোয়াকে মিথ্যা অপহরণ মামলায় গ্রেফতার দেখানো হয়। সেসঙ্গে তাকে মিরপুর থানা পুলিশ অমানুষিক নির্যাতন চালায়।
অফিসরে কর্মচারী অফিসে অঅসার পথে হারিয়ে/ নিঁেখাজ হয়ে গেলে তার দায়-দায়িত্ব কোম্পানির সিইও’র নয়। তারপরেও নিখোঁজ ব্যক্তির পরিবারের সম্মতিতে রমনা থানায় সাধারন ডায়েরি (জিডি) করেন শীষ মনোয়ার। কিন্তু পরিতাপের সঙ্গে বলতে হচ্ছে, কতিপয় ব্যবসায়িক প্রতিদ্ব›দ্বী- কুচক্র মহল শীষ মনোয়ারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অফিসের কর্মচারীকে নিখোঁজ করিয়ে শীষ মনোয়ার এবং জাজ মাল্টিমিডিয়ার সুনাম বিনষ্ট করার চক্রান্তে লিপ্ত। তারা শুরু থেকেই শীষ মনোয়ারের পিছনে উঠে পড়ে লেগেছে। সেই সূত্র ধরেই আজ অফিসের কর্মচারী নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে শীষ মনোয়ারের মতো একজন প্রতিভাবান উদ্যেক্তার পথরোধ করার হীন অপচেষ্টা ও হয়রানি করছে।
যদি শীষ মনোয়ার এই কর্মচারী নিখোঁজ হওয়ার ঘটনায় জড়িত থাকতেন, তাহলে তিনি কখনোই স্ব-ইচ্ছায় তিনি মিরপুর মডেল থানার ওসির বা বার ফোন কল পেয়ে দেখা করতে যেতেন না। তিনি ওসিকে বলেন নিখোঁজ ব্যক্তিকে খুজে পাওয়ার জন্য আমার এবং অফিসের পক্ষ থেকে যা যা করার সবই করার চেষ্টা করবো। কিন্তু অত্যন্ত দু:খজনক হলেও সত্যি মিডিয়া এবং পুলিশ মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে যে, শীষ মনোয়ারকে বাসা থেকে গ্রেফতার দেখানো হয়েছে। এ বিষয়ে আমি মিডিয়া এবং প্রশাসনকে বিনীত আবেদন জানাচ্ছি, তারা যেন কোনো খামখেয়ালের বশে কোনোরকম ভিত্তিহীন তথ্যকে যাচাই-বাছাই না করে সুষ্ঠভাবে বিষয়টি তদন্ত করে। প্রমাণ সংগ্রহের জন্য তারা আমার বাসা এবং বাসার আশে পাশের মানুষজনদের জিজ্ঞাস করে জেনে নিতে পারে– শীষ মনোয়ারকে পুলিশ বাসা থেকে ধরে নিয়ে গেছে নাকি?
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পুলিশ নিখোঁজ ব্যক্তিকে খোঁজাখুজি না করে শীষ মনোয়ারের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র এবং অপ্রচারে ব্যস্ত হয়ে পড়েছে যেন। এ থেকে ধারণা করা যায়, কোনো মহল এই অফিসের কর্মচারীকে লুকিয়ে রেখে শীষ মনোয়ারকে মিথ্য মামলার জালে ফাঁসানো হচ্ছে।
আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি, আপনি যেন দেশের চলমান গুম এবং অপহরণের বিষয়ে মূল সত্য উদঘাটনের জন্য প্রশাসনকে নির্দেশ দেন। সেসঙ্গে অঅমি দেশী বিদেশী গনমাধ্যম ও মানবাধিকার কর্মীদের কাছেও বিনীত অনুরোধ করছি, আপনারা পদক্ষেপ নিনÑনিরপরাধ একজন নাগরিককে থানায় ডেকে নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং নির্যাতন বন্ধের জন্য। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একতরফা একজনকে দায়ী না করে প্রকৃত রহস্য উন্মোচন হোক। প্রতিষ্ঠিত হোক সুশাসন।
লেখক : চলচ্চিত্র প্রযোজক শীষ মনোয়ারের স্ত্রী
