বার্তাবাংলা রিপোর্ট :: মুখের কথায় চিঁড়া না ভিজলে কী হবে, গাড়ির তালা কিন্তু ঠিকই খুলবে। মুখের কথায় গাড়ির লক খোলার এই প্রযুক্তি আবিষ্কার করেছেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। ‘গুগলপ্লেক্স’ নামের এ প্রযুক্তি ব্যবহার করে গাড়ির লক খোলার পাশাপাশি গান শোনা, ছবি তোলা, ঘরের বাতির আলোও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এ বিষয়ে নির্মাতারা জানিয়েছেন, এ সুবিধা পেতে অ্যাপলের কণ্ঠস্বর নিয়ন্ত্রিত ভার্চ্যুয়াল সহকারী সেবা ‘সিরি’তে ‘গুগলপ্লেক্স’ ব্যবহার করতে হবে।
বার্তাবাংলা ডেস্ক »
