Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!
    • বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?
    • সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    • মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে
    • পর্দার মায়াবী চোখ মিনা পাল যেভাবে হয়ে উঠলেন কবরী
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    • ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » মুক্তিপণ চাওয়া হয়নি, অপহরণ পরিকল্পিত
    মতামত April 17, 2014

    মুক্তিপণ চাওয়া হয়নি, অপহরণ পরিকল্পিত

    মতামত April 17, 20143 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    rezoana 1স্বামী আবু বকর সিদ্দিকের মুক্তিপণ চেয়ে কোনো ফোন আসেনি বলে জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। সুতরাং পরিবেশবিদ হিসেবে তার কাজের জন্য যারা ক্ষুব্ধ হয়েছেন তারাই স্বামীকে অপহরণ করেছে বলে তিনি দাবি করেন।

    বৃহস্পতিবার বিকেলে মহাখালীর ব্র্যাক সেন্টারে সুশীল সমাজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ‘উদ্বিগ্ন নাগরিকবৃন্দ’র ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    রিজওয়ানা বলেন, ‘আমার স্বামীর কোনো শত্রু নেই। আমার যেটা ধারণা, আমার পেশাগত কারণেই তাকে অপহরণ করা হতে পারে। কারণ আমি পরিবেশ ও মানুষের অধিকার নিয়ে সব সময় সোচ্চার ছিলাম। এ কারণেই মাঝে মধ্যে কেউ কেউ আমার ওপর নাখোশ হতেন। আবার অনেকেই আমার কর্মকাণ্ডে অভিনন্দনও জানাতেন।’

    তিনি আরো বলেন, ‘বেশ কয়েক জন আমাকে মোবাইল ফোনে স্বামীর সন্ধানের জন্য কিছু লোককে ধরতে বলেন। অথচ তারা যাদের নাম বলেন তারা উল্লেখযোগ্য কেউ নন। আমি বিষয়টি এখনো পুরোপুরিভাবে বুঝে উঠতে পারছি না।’

    স্বামীকে উদ্ধারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এখনো আশা ছাড়িনি। আমি আশান্বিত যে তিনি (তার স্বামী) আমার পরিবারের মাধ্যে সুস্থ অবস্থায় ফিরে আসবেন।’ এজন্য তিনি এবি সিদ্দিককে দ্রুত উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

    তিনি বলেন, ‘সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যথেষ্ট আন্তরিক। তারা আমাকে সহযোগিতা করছেন। তবে ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো খবর পাইনি। তবও আমি হতাশার কিছু দেখছি না।’

    অনুষ্ঠানে সুলতানা কামাল বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যদি তাকে উদ্ধারে ব্যর্থ হয় তাহলে এর জবাব তাদেরকেই দিতে হবে।’

    তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার নিজেদেরকে গণপ্রতিনিধিত্বশীল ও গণতান্ত্রিক বলে দাবি করে। কিন্তু এমন ঘটনা এ দাবিকে প্রশ্নের মুখে ফেলবে। আবু বকরকে উদ্ধার করতে পারলে সে অভিযোগ থেকে রক্ষা পাবে সরকার।’

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা আমাদের স্বজনকে ফেরত চাই।’

    সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- অধ্যাপক আনিসুজ্জামান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বিশিষ্ট কলামিস্ট আবুল মকসুদ, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, হামিদা খানম, প্রকৌশলী ইকবাল হাবিব, অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, নারীনেত্রী খুশী কবির, সাদেকা হালিম, সৈয়দ জাকির হোসেন প্রমুখ।

    উল্লেখ্য, গতকাল বুধবার বিকেল সোয়া ৩টায় আবুবকর তার প্রাইভেটকারে করে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসছিলেন। ফতুল্লার ভূইয়া ফিলিং স্টেশনের সামনে আসা মাত্র একটি হাইয়েস গাড়ি দিয়ে তার পথরোধ করা হয়। পরে ওই গাড়ি থেকে ৭ থেকে ৮ জন যুবক লাঠিসোটা ও অস্ত্রের মুখে এবি সিদ্দিককে তুলে নিয়ে যায়।

    এদিকে বাংলাদেশের জাহাজভাঙা শিল্পের বিরুদ্ধে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানা প্রথম সোচ্চার হন। বিষয়টি তিনি আদালত পর্যন্ত নিয়ে যান। অবশ্য সরকার শেষ পর্যন্ত একে শিল্প হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ শিল্পের বিরোধিতা করতে গিয়ে সৈয়দা রিজওয়ানা নানাভাবে হয়রানিরও শিকার হন।

    এছাড়া সুন্দরবন সংলগ্ন এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনেরও ঘোর বিরোধী তিনি। কিন্তু সরকার এ আমলেই সেখানে বিদ্যুৎকেন্দ্র করার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে বলে ঘোষণা দিয়েছে।

    Advertisement for African All Media List
    অপহরণ পরিকল্পিত মুক্তিপণ চাওয়া হয়নি
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট মনিবের হত্যা মামলায় কাঠগড়ায় কুকুরের সাক্ষ্য…
    পরের কন্টেন্ট ১২ বছরের মা, পিতার বয়স ১৩…

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 20, 2026

    বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?

    April 20, 2026

    সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি

    April 19, 2026

    স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...