Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ব্রাজিলে গভীর শ্রদ্ধায় খালেদা জিয়াকে স্মরণ
    • জার্মানির এছেন শহরে হয়ে গেলো জমজমাট সঙ্গীতানুষ্ঠান
    • আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!
    • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু
    • ‘আমি তো সিরিয়াল করতে আসিনি’
    • স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলা পাই ফোন
    • স্কলারশিপ নিয়ে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
    • ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে বিতর্ক
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » কোন দেশে কেমন ঈদ?
    বিশ্বজুড়ে August 9, 2013

    কোন দেশে কেমন ঈদ?

    বিশ্বজুড়ে August 9, 20138 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    eid in saudi arabiaবার্তাবাংলা ডেস্ক :: রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’—এই খুশি বিশ্বের সব মানুষের জন্য। এ কারণে ঈদ এলে বিশ্বের প্রায় সব দেশে, বিশেষ করে মুসলিমপ্রধান দেশগুলোতে নামে আনন্দের ঢল। ঘরে ঘরে, পথে পথে ছড়িয়ে পড়ে এই আনন্দ। তবে বিভিন্ন দেশে ঈদ উদযাপনে রয়েছে নিজস্ব কিছু রীতি। সেই অনুযায়ী তারা অতিথিদের আদর-আপ্যায়ন ও অনুষ্ঠান করে থাকে।

    সৌদিআরব :
    সৌদি আরবে মহা আয়োজনের মধ্য দিয়ে ঈদ উদযাপিত হয়। সুন্দর করে সাজানো হয় ঘরবাড়ি। চলে ভূরিভোজ। সৌদি আরবে অঞ্চল ভেদে ঈদের অনুষ্ঠান ভিন্ন রকম হয়। তবে ঈদ উদযাপনে তাদের উদারতা ও আতিথেয়তা নজর কাড়ে। ঈদের নামাজ শেষে বাবার বাড়িতে জড়ো হয় সবাই। দুপুরে বিশেষ ভোজের আগে ছোটরা সালামির আশায় বড়দের সামনে গিয়ে ভিড় করে। এ সময় তাদের অর্থসহ বিভিন্ন জিনিস উপহার দেওয়া হয়।

    ঈদের সময় অনেক দোকানি ক্রেতাদের বিভিন্ন জিনিস উপহার দিয়ে থাকেন। রাস্তাঘাটে পথচারীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এমনকি অনেক সময় অচেনা শিশুদের মধ্যেও খেলনা ও বিভিন্ন ধরনের উপহার বিতরণ করা হয়।

    সৌদি আরবের অনেক এলাকার অবস্থাপন্ন অনেকে প্রচুর খাবার কিনে অসহায় দরিদ্র মানুষের দুয়ারে দিয়ে আসেন। আল কাসিম প্রদেশে ঈদের দিন সকালে সবাই বাড়ির বাইরে বিশাল কম্বল বিছিয়ে দেয়। প্রতিটি বাড়িতে রান্না করা হয় প্রচুর খাবার। এরপর সবাই যার যার খাবার নিয়ে বাইরে জড়ো হয় এবং মিলেমিশে খায়।

    তিউনেশিয়া :
    তিউনিসিয়ায় তিন থেকে চার দিন ধরে ঈদ উদযাপন করা হয়। তবে সরকারি ছুটি থাকে দুই দিন। দেশটিতে ঈদ উপলক্ষে বিশেষ এক ধরনের বিস্কুট তৈরি করা হয়ে থাকে, যা আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবকে ঈদের দিন উপহার হিসেবে দেওয়া হয়। ঈদ উপলক্ষে বাদাম, চিনির সিরা ও মধু দিয়ে বাকলাভা নামের এক ধরনের পেস্ট্রি তৈরি করা হয়। এ ছাড়া তিল দিয়ে ডোনাটের মতো এক ধরনের ঐতিহ্যবাহী পিঠা তৈরি করে তিউনিসিয়ার লোকজন। এর নাম ‘কাহকা’। অন্যান্য মুসলিম দেশের মতোই ঈদের দিন সকালে নামাজ আদায়, দিনভর আত্মীয়স্বজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও খাওয়া-দাওয়া চলে। তবে ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করে গান ও নাচের আসর।

    ভারত ও পাকিস্তান :
    ভারত ও পাকিস্তানে ঈদের আগের রাতকে ‘চাঁদ রাত’ বলা হয়। চাঁদ রাতে এসব দেশে অনেকেই কেনাকাটা করতে যান। এর মজাই আলাদা। চাঁদরাতে মুসলমানদের বাড়িগুলোতে চলে ঈদের রান্নাবান্নার আয়োজন। মেয়েরা অনেকে হাতে মেহেদির কারুকাজ করতে ব্যস্ত হয়ে পড়েন।ঈদের দিন নতুন পোশাক পরে ‘ঈদ মোবারক’ বলে শুভেচ্ছা বিনিময় চলে। চলে কোলাকুলি করে হূদ্যতা-বিনিময়। ঈদের দিন বড়দের সালাম করে ছোটরা পায় সালামি বা ঈদি। খাবারের আয়োজনে থাকে পোলাও-মাংসের মতো উপাদেয় পদ। থাকে নানা রকম মিষ্টান্ন। ধনাঢ্য পরিবারগুলো নিজ সামর্থ্য অনুযায়ী জাকাত আদায় করে থাকে।ভারতে ঈদ উপলক্ষে এক দিনের সরকারি ছুটি থাকে। নয়াদিল্লিতে জামে মসজিদ, হায়দরাবাদে মক্কা মসজিদে, লক্ষেৗতে আয়েশবাগ ঈদগাহে, কলকাতায় রেড রোডে ঈদের নামাজ আদায় করা হয়। এ সময় অমুসলিম প্রতিবেশী ও বন্ধুরাও মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানান। ভারতের হায়দরাবাদে জাঁকজমকভাবে ঈদ উদযাপন করা হয়। পুরো পাকিস্তানের একটি বিপণিবিতানে শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা।রমজান মাসে ইফতারের প্রধান আকর্ষণ থাকে হায়দরাবাদি হালিম। পাকিস্তানে ঈদের দিন নতুন পোশাক পরে সবাই নামাজ আদায় করেন। ঈদ উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। তবে রমজান মাসজুড়েই চলে ঈদের আমেজ। দূরে থাকা স্বজনদের সুন্দর সুন্দর কার্ড পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানানো বহু আগেই থেকে চলে আসছে দেশটিতে। বিভিন্ন এলাকার খোলা স্থানে, বিশেষ করে খেলার মাঠে, পার্কে ঈদের বড় জামাত হয়। নামাজের পর গরিবদের মধ্যে দান-খয়রাত চলে। বাড়ি ফেরার পথে পরিবারের সদস্যদের জন্য মিষ্টিসহ বিভিন্ন উপহার কেনেন বাড়ির পুরুষেরা।

    ঈদের দিন সকালে পরিবারের সবাই একসঙ্গে বিভিন্ন ধরনের মিষ্টি, ঐতিহ্যবাহী শির কোরমা দিয়ে নাশতা করেন। দেশটির গণমাধ্যম সারা দিনে ঈদের খবর ছাড়াও বিশেষ বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে। শিশুদের জন্য দিনভর খোলা থাকে বিভিন্ন খাবার ও খেলনার দোকান। অনেকে পার্ক ও সাগর তীরের মতো মনোরম স্থানে বেড়াতে যান।

    ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া :
    বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান রয়েছে ইন্দোনেশিয়ায়। কাজেই সেখানে ঈদের উত্সব হয় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে। মালয়েশিয়ায়ও রয়েছে প্রচুর মুসলমান। সেখানেও ঈদের সময় থাকে জাঁকাল আয়োজন। ঈদ উদযাপনে প্রতিবেশী দেশ দুটির অনুষ্ঠানগুলোতে বেশ মিল রয়েছে। এই দেশ দুটিতে ঈদকে বলা হয় হারি রায়া আইদিলফিতরি, হারি রায়া ঈদুল ফিতরি বা হারি রায়া পুয়াসা। ঈদের সময় এসব দেশে অফিস, ব্যাংক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। ঈদের আগের রাতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার অনেক জায়গায়, বিশেষ করে গ্রামাঞ্চলে বাড়ির সামনে ও চারপাশে তেলের প্রদীপ জ্বালানো হয়। বড় বড় শহরের লোকজন গ্রামে নিজ বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদ কাটাতে চলে যান। এই ফিরে যাওয়াকে মালয়েশিয়াতে বলা হয় ‘বালিক কেমপুঙ’। ইন্দোনেশিয়ায় বলা হয় মুদিক, যার অর্থ নিজ শহরে ফিরে যাওয়া। ঈদের দিনের বিশেষ খাবার হিসেবে রান্না করা হয় কেতুপাত, দোদোল, লেমাং (বাঁশের ভেতরে বানানো চালের পিঠা) ও নয়োনয়া।

    মালয়েশিয়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় করাকে বলা হয় সেলামত হারি রায়া ঈদুল ফিতরি অথবা সালাম আদিলফিতরি। ইন্দোনেশিয়াতে বলা হয় মোহোন মাফ লাহির দান বাতিন ও মালয়েশিয়াতে মাফ জাহির দা বাতিন। এভাবে বিনয়ের সঙ্গে পরস্পরের কাছে ক্ষমা চান তাঁরা।

    দুই দেশের মুসলমানেরা ঈদে ঐতিহ্যবাহী পোশাক পরে থাকেন। ইন্দোনেশিয়ার মুসলমানেরা একই রঙের শার্ট-প্যান্ট ও কালো টুপি পরে থাকেন। দুই দেশের নারীরা বাজু কুরুং ও বাজু কেবায়া (গলা থেকে পায়ের পাতা পর্যন্ত এক ধরনের স্কার্ট) পরে থাকেন।

    ঈদের নামাজ শেষে দেশ দুটির মুসলমানেরা তাঁদের স্বজনদের কবর জিয়ারত করেন। দিনের বাকি সময় পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের সঙ্গে কাটান। শিশুদের দেওয়া হয় সালামি (দুইত রায়া)। ইন্দোনেশিয়ায় এটি হালাল-বি-হালাল বলে পরিচিত।

    তুরস্ক :
    তুরস্কে রাষ্ট্রীয়ভাবে যেসব ছুটি পালন করা হয়, তা ‘বায়রামা’ বলে পরিচিত। ঈদুল ফিতরের ছুটিকে বলা হয় ‘সেখার বায়রামা’ বা ‘রমজান বায়রামা’। ইস্তাম্বুল নগর কর্তৃপক্ষের পক্ষ থেকে ঐতিহ্য অনুযায়ী বায়রামার শুভেচ্ছা জানানো হয়। নগরের ব্লু মসজিদের মিনার থেকে শুরু করে পুরো মসজিদ বিভিন্ন রকমের আলোকসজ্জায় সাজানো হয়। সবাইকে বেরামিনিজ মোবারক ওলসন, বেরামিনিজ কুতলু ওলসন, মুতলু বেরামলার বলে শুভেচ্ছা জানান। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির পুরুষেরা গোসল করে, নতুন পোশাক পরে পাশের মসজিদে নামাজ আদায় করতে যান। একে অন্যের বাড়িতে বেড়াতে যান। অনেকেই কবরস্থানে গিয়ে তাঁদের পূর্বসূরিদের জন্য দোয়া কামনা করেন। এ সময় এসব কবরস্থানের সামনে ফুল, পানি ও ধর্মীয় বইপত্রের দোকান বসে। ওই দিনের একটি গুরুত্বপূর্ণ প্রথা হলো, বিশেষ কায়দায় প্রবীণদের শ্রদ্ধা জানানো। যিনি শ্রদ্ধা জানাবেন, তিনি প্রথমে ওই প্রবীণ ব্যক্তির ডান হাতে চুমু দেবেন এবং সেই হাতটি তাঁর কপালে ছুঁইয়ে ঈদের শুভেচ্ছা জানাবেন। শিশুরা প্রতিবেশীদের বাড়িতে ঘুরে বেড়ায়। এ সময় তাদের ক্যান্ডি, চকলেট, ঐতিহ্যবাহী খাবার খেতে দেওয়া হয়। একই সঙ্গে সালামি হিসেবে কিছু অর্থও দেওয়া হয় তাদের।

    পৌরসভাগুলো দেশজুড়ে গরিবদের জন্য তহবিল গঠনে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে কনসার্ট, ছায়া নাটকের মতো ঐতিহ্যবাহী কিছু বিনোদন অনুষ্ঠানের আয়োজন করে। এমনকি অটোমান সাম্রাজ্যের সময় গঠিত মেহতার-দ্য জানিসারি ব্যান্ডের অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বাড়িঘর, রাস্তাঘাট আলোকসজ্জায় সাজানো হয়। টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলো বিভিন্ন ধরনের বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে। ঈদ উপলক্ষে স্কুল ও সরকারি অফিসগুলোতে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়।

    ইরান :
    শিয়া-অধ্যুষিত ইরানে ঈদ উদযাপন হয় অনেকটা নীরবে। অনুষ্ঠানের ঘটা থাকে ব্যক্তিগত সব আয়োজনে। ঈদে দান করাটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রতিটি মুসলিম পরিবার গরিবদের মধ্যে খাবার বিলিয়ে থাকে। এমনকি ধনী অনেকে এই দিনে ত্যাগের মহিমায় গরু বা  ভেড়ার মাংস গরিবদের মধ্যে বিলিয়ে থাকে। যদিও ঈদুল আজহায় এ নিয়ম প্রচলিত, কিন্তু ইরানিরা অনেকে ঈদুল ফিতরে গরিবদের মধ্যে মাংস বিতরণ করে।

    মিসর :
    মিসরে তিন দিন ধরে ঈদের উত্সব উদযাপিত হলেও দেশটিতে এক দিনের জন্য সরকারি ছুটি থাকে। এই দিনে স্কুল, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস এমনকি কিছু দোকান ও খাবারের দোকান বন্ধ থাকে। হালকা খাবারের মধ্য দিয়ে শুরু হয় ঈদের সকাল। এরপর নামাজ পড়া হয়। শুরু হয় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়। ঈদের পরের দুই দিন অনেকে পার্কে বা অন্য কোনো জায়গায় বেড়াতে যায়। অনেকে নীলনদ ভ্রমণে বের হয়। অনেকে সিনাই উপত্যকায় শারম এল শেখ শহরে ছুটি কাটাতে যায়। শিশুদের দেওয়া হয় নতুন পোশাক। মা, স্ত্রী, বোন ও মেয়েরা তাঁদের ভালোবাসার মানুষের কাছ থেকে বিশেষ উপহার পেয়ে থাকেন। ছোটরা বড়দের কাছ থেকে সালামি পায়, যাকে  ঈদ-ইএ-ইয়াহ বলা হয়। ঈদে রান্না করা হয় প্রিয় খাবার ফাতা।

    দক্ষিণআফ্রিকা :
    রমজান মাসের শেষ দিনের সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের গ্রিন পয়েন্টে শত শত মুসলিম চাঁদ দেখার জন্য জড়ো হন। সেখানে সবার হাতে থাকে ইফতারের উপকরণ। এরপর সেখানে মাগরিবের নামাজের পর আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার কথা ঘোষণা করা হয়।

    পরদিন মসজিদে নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উদযাপন শুরু হয়। এরপর একে অন্যের বাড়িতে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিমিয় করেন। হয় উপহার আদান-প্রদান। বাড়িতে আসা অতিথিদের আপ্যায়ন করা হয় বিস্কুট, কেক, সমুচা, পাইসহ অন্যান্য খাবার দিয়ে।

    ফিলিপাইন :
    ফিলিপাইনে বেশির ভাগ মানুষ খ্রিষ্টান। তবে ঈদুল ফিতরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ২০০২ সালের ১৩ নভেম্বর এই আইন সই হয়। ওই বছরের ৬ ডিসেম্বর প্রথম ঈদের ছুটি ঘোষণা করা হয়। একমাত্র খ্রিষ্টান দেশগুলোর মধ্যে ফিলিপাইনে প্রথম এমন আইন পাস হয়। এর মধ্য দিয়ে মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে বিভেদ দূর হয়েছে।

    চীন :
    চীনে সরকারি হিসাবে ৫৬টি নৃতাত্ত্বিক গোষ্ঠী থাকলেও ঈদুল ফিতর পালন করে ১০টি গোষ্ঠী। সরকারি হিসাবে এ সংখ্যা প্রায় এক কোটি ৮০ লাখ। এই দিনে দেশটির নিগজিয়া ও শিনজিয়াং প্রদেশসহ কয়েকটি অঞ্চলে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এই ছুটি এক দিন বা তিন দিন হতে পারে। মুসলিম অঞ্চলের বাইরে থাকা মুসলমানদের জন্য এ ছুটি এক দিন। শিনজিয়াং প্রদেশে হান চাইনিজ জনগোষ্ঠী ঈদ উদযাপন করে। এ সময় সরকারি সংস্থা, ব্যক্তি মালিকাধীন ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে সেবাদানের অংশ হিসেবে খাসি বা গরুর মাংস বিতরণ করা হয়।

    Advertisement for African All Media List
    ইরানে ঈদ কোন দেশে কেমন ঈদ? চীনে ঈদ তিউনিসিয়ায় ঈদ তুরস্কে ঈদ দক্ষিণ আফ্রিকায় ঈদ দেশে দেশে ঈদের খুশি পাকিস্তানে ঈদ ফিলিপাইনে ঈদ ভারতে ঈদ মালয়েশিয়ায় ঈদ মিসরে ঈদ সৌদি আরবে ঈদ
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট আসুন জানি ঈদের ইতিহাস
    পরের কন্টেন্ট ফেসবুকে গড়ানো প্রেম থেকে সাবধান!

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিশ্বজুড়ে

    আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!

    বিশ্বজুড়ে

    ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে বিতর্ক

    বিশ্বজুড়ে

    মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারে অগ্নিকাণ্ড

    বিশ্বজুড়ে

    ক্যাটাগরি-৪ এ হ্যারিকেন মেলিসা, কিউবায় বন্যার শঙ্কা

    বিশ্বজুড়ে

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    বিশ্বজুড়ে

    লাতিন আমেরিকায় সিআইএ’র গোপন সব অভিযানের গল্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    August 8, 2025

    প্রেম নিয়ে মনোবিজ্ঞানের অবাক করা তথ্য!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    April 28, 2016

    মোবাইল অপারেটরদের বকেয়া ২ হাজার ৪শ’ কোটি টাকা

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    September 24, 2025

    আরব আমিরাতের ভিসা নিয়ে বড় সুখবর

    সর্বশেষ...
    January 3, 2026

    ব্রাজিলে গভীর শ্রদ্ধায় খালেদা জিয়াকে স্মরণ

    December 8, 2025

    জার্মানির এছেন শহরে হয়ে গেলো জমজমাট সঙ্গীতানুষ্ঠান

    November 24, 2025

    আটলান্টিক মহাসাগরের ওপারে দক্ষিণ আমেরিকায় চাষ হচ্ছে বাংলাদেশি সবজি!

    November 4, 2025

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    January 2026
    S S M T W T F
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Dec    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...