Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    • ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    • কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান
    • নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়
    • শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » আসুন জানি ঈদের ইতিহাস
    বিবিধ August 9, 2013

    আসুন জানি ঈদের ইতিহাস

    বিবিধ August 9, 20136 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    history of eidবার্তাবাংলা ডেস্ক :: চারদিকে আজ ঈদের খুশি। আনন্দ-উত্সব। এ জন্য কয়েক দিন ধরে চলেছে কত না আয়োজন। কেনাকাটার ধুম পড়েছিল আরও আগে। শহর-বন্দর-গ্রাম সবখানেই উছলে পড়ছে ঈদের আনন্দ। ধনী-গরিব নেই ভেদাভেদ। জাতপাতেরও নেই বৈষম্য। দুনিয়ার সব মানুষের জন্য খুশির বারতা নিয়ে এসেছে ঈদুল ফিতর। আজ থেকে কয়েক শ বছর আগেও কি এই জনপদে এভাবে হাজির হতো ঈদ?
    অতীতে এ অঞ্চলে মুসলমানদের ঈদুল ফিতর উদযাপন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। ইতিহাসবিদ মুনতাসীর মামুন তাঁর ‘ঢাকা সমগ্র ১’ গ্রন্থে উল্লেখ করেন, ‘আজ আমরা যে ঈদের জন্য সাগ্রহে অপেক্ষা করি বা যে ঈদকে দেখি আমাদের একটি বড় উত্সব হিসেবে, তা চল্লিশ-পঞ্চাশ বছরের ঐতিহ্য মাত্র।’
    বাংলায় বড় কোনো উত্সব হিসেবে ঈদুল ফিতর পালিত না হওয়ার কয়েকটি কারণ চিহ্নিত করেছেন মুনতাসীর মামুন। তাঁর লেখা থেকে জানা যায়, ইংরেজ শাসনামলে এ অঞ্চলে সবচেয়ে ধুমধামে উদযাপিত হতো ক্রিসমাস বা বড়দিন। এই উত্সবের জন্য ছুটি বরাদ্দও ছিল বেশি। কলকাতার বাইরে শহর, মফস্বল বা গ্রামের সাধারণ মানুষের সঙ্গে এ উত্সবের কোনো যোগসূত্র ছিল না। এরপর জমকালোভাবে উদযাপিত হতো দুর্গাপূজা। ঈদের থেকে পূজায় সরকারি ছুটি ছিল বেশি। তখন মুসলমান চাকরিজীবীরা ঈদের ছুটি বাড়ানোর আবেদন করলেও এতে কাজ হয়নি। তা ছাড়া সেই সময় ঈদকে উত্সবে পরিণত করার মতো সামর্থ্যও গ্রামাঞ্চলের অধিকাংশ মুসলমানের ছিল না।

    মুসলমানদের প্রধান উত্সব হিসেব ঈদ উদযাপন না হওয়ার আরেকটি কারণ বিশুদ্ধ ইসলাম সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা।

    তবে সাধারণ মুসলমানদের তুলনায় বহিরাগত মুসলমানেরা বেশ উত্সাহ নিয়েই ঈদ উদযাপন করতেন। এ সম্পর্কে মুনতাসীর মামুন লিখেছেন, ‘ভারতের উত্তরাঞ্চল থেকে আগত মুঘলরা বাংলার সাধারণ মানুষের তুলনায় ইসলাম সম্পর্কে জানতেন বেশি। কিন্তু বিশুদ্ধ ধর্ম পালনে তাঁরা উত্সাহী ছিলেন না। ধর্মে আছে ঈদ মানে খুশী। সুতরাং, রমজান থেকেই মোটামুটি তারা সচেষ্ট থাকতেন যতোটা পারা যায় আনন্দ নিংড়ে নিতে। সুরা পানেও এ সময় তাদের অনাগ্রহ ছিল না।’

    ঢাকায় ঈদ উদযাপনের সবচেয়ে পুরোনো তথ্য পাওয়া যায় আজাদ হোসেন বিলগ্রামীর ‘নওবাহারই মুর্শীদ খান’ গ্রন্থে। এ বই অবলম্বনে ঐতিহাসিক আবদুর রহিম জানিয়েছেন, মুসলমানেরা সুন্দর পোশাক-পরিচ্ছদে শোভাযাত্রা করে ঈদগাহে যেতেন। অবস্থাসম্পন্ন ব্যক্তিরা মুক্ত মনে টাকা-পয়সা ও উপহারসামগ্রী পথে পথে ছড়িয়ে দিতেন।

    ঈদ পালনের এই বিবরণের সঙ্গে ভিন্ন মত পোষণ করে মুনতাসীর মামুন লিখেছেন, ‘এ বর্ণনা থেকে মনে হতে পারে, দু’তিনশো বছর আগে ঢাকায় বোধ হয় খুব ধুমধামের সঙ্গে ঈদ পালিত হতো। আসলে তা ঠিক নয়। এ বর্ণনাটির পরিপ্রেক্ষিত সঠিক নয়।’

    এই দাবির যৌক্তিকতা প্রমাণে যাদুনাথ সরকারের একটি বিবরণ উল্লেখ করেছেন মুনতাসীর মামুন: ‘দ্বিতীয় মুর্শীদ কুলি খাঁর সময় (১৭২৯) জয় করা হয়েছিলো ত্রিপুরা। ২৯ রমজান নবাব এ খবর পেয়ে এতো উল্লসিত হলেন যে, তিনি যেন দুটি ঈদ পালন করছেন। ঈদের দিন, এ কারণে তিনি মীর সৈয়দ আলী ও মীর মোহম্মদ জামানকে আদেশ দিলেন গরীবদের মধ্যে এক হাজার টাকা বিতরণ করতে। ঢাকা কিল্লা থেকে এক ক্রোশ দূরে ঈদগা যাবার পথে রাস্তায় ছড়ানো হয়েছিল মুদ্রা।’

    যাদুনাথ সরকারের এই বিবরণের আলোকে মুনতাসীর মামুনের সিদ্ধান্ত, ‘ঈদের দিন যে হৈ চৈ টুকু হতো তা বহিরাগত উচ্চপদধারী বা ধনাঢ্য মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ। এ সবের সঙ্গে সাধারণ মানুষের ছিল যোজনব্যাপী ব্যবধান।’ঢাকার ঈদ উত্সব মিছিলের দৃশ্য।আনুমানিক ১৮২০ সাল।জলরং।বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রকাশিত পোস্টকার্ড।
    এরপর এই শতকের আগের ঈদের বর্ণনা তেমন আর পাওয়া যায় না বলে জানিয়েছেন মুনতাসীর মামুন। তবে তিনি উল্লেখ করেন, মুঘলরা ঈদের গুরুত্ব দিতেন। ঢাকা, সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শাহী ঈদগাহের ধ্বংসাবশেষ দেখে তা বোঝা যায়। এ রকম একটি ঈদগাহ আছে ধানমন্ডির আবাসিক এলাকায়।
    আ. ম. ম. শরফুদ্দীন অনূদিত মুনশী রহমান আলী তায়েশের ‘তাওয়ারিখে ঢাকা’ গ্রন্থের বরাত দিয়ে ‘ঢাকা সমগ্র ১’ গ্রন্থে উল্লেখ আছে, বাংলার সুবাদার শাহ সুজার আমলে তাঁর আমাত্য মীর আবুল কাসেম ১৬৪০ সালে ওই ঈদগাহটি নির্মাণ করেছিলেন। সুবাদার, নাজিম ও অন্যান্য মুঘল কর্মকর্তারা সেখানে নামাজ পড়তেন। ইংরেজ আমলে ঈদগাহটি ছিল জরাজীর্ণ ও জঙ্গলাকীর্ণ। উনিশ শতকে খুব সম্ভব শেষের দিকে শহরের মুসলমানরা ওই ঈদগাহে ঈদের নামাজ পড়তেন। আর সেখানে একটি মেলার আয়োজন করা হতো।
    মুনতাসীর মামুন লিখেছেন, ‘মুঘল আমলে ঈদের দিন ঈদগাহে যেতেন মুঘলরাই, সাধারণ মানুষের স্থান সেখানে ছিল কিনা সন্দেহ। তবে, তায়েশ উল্লিখিত মেলার বর্ণনা থেকে অনুমান করে নিতে পারি, উনিশ শতকের শেষে এবং এ শতকের গোড়ায় ঈদের দিন আনুষঙ্গিক আনন্দ হিসেবে সাধারণ মানুষ যোগ করেছিল একটি লোকায়ত উপাদান—মেলা।’

    ‘ঢাকা সমগ্র ১’ গ্রন্থ থেকে জানা যায়, আশরাফ-উজ-জামান তাঁর আত্মজীবনীমূলক এক নিবন্ধে ঈদ মেলার কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘ঈদের মেলা হ’ত চকবাজারে এবং রমনা ময়দানে। বাঁশের তৈরি খঞ্চা ডালা আসত নানা রকমের। কাঠের খেলনা, ময়দা এবং ছানার খাবারের দোকান বসতো সুন্দর করে সাজিয়ে। কাবলীর নাচ হ’ত বিকেল বেলা।’ আবদুস সাত্তারও প্রায় একই কথা উল্লেখ করেছেন। তাঁরা যে সময়ের কথা লিখেছেন তা সম্ভবত ত্রিশ-চল্লিশের দশক।

    এই সময়ে ঈদ উদযাপন সম্পর্কে মুনতাসীর মামুনের পর্যবেক্ষণ, ‘ঈদ সম্পর্কে যে স্বল্প বিবরণ পাওয়া যায়, তা থেকে ধরে নেওয়া যায়, রমজান মাস থেকেই শুরু হতো ঈদের প্রস্তুতি। এ উত্সাহের শুরু হতো রমজানের ঈদের চাঁদ দেখা থেকে। মনে হয়, এটি মুঘল প্রভাবের কারণ এবং তা সীমাবদ্ধ ছিল শহরে বিশেষ করে ঢাকার এবং মফস্বল বা গ্রামের সম্পন্ন বা মধ্যবিত্ত পরিবারের মধ্যে।

    ১৯৪৭-এর আগে, বাংলাদেশে একমাত্র ঢাকায়ই ঈদ যা একটু ধুমধামের সঙ্গে পালিত হতো। ঢাকা ছিল পূর্ববঙ্গের প্রধান ও মুঘল শহর। তাই মুঘল ঈদের প্রভাব ছিল বেশি। তা ছাড়া, এখানে থাকতেন নওয়াব ও অন্যান্য মুসলমান ধনাঢ্য ও শরীফ ব্যক্তিরা। ফলে ঈদ পেতো পৃষ্ঠপোষকতা।’

    ‘ঢাকা সমগ্র ১’ গ্রন্থে উল্লেখ আছে, একসময় ঢাকায় ঈদের মিছিল হতো। বাংলাদেশের আর কোথাও এ ধরনের মিছিল বের হতো না। এ মিছিল কবে শুরু হয়েছিল, তা জানা যায়নি। তবে খুব সম্ভব অষ্টাদশ শতকে নায়েব-নাজিমদের নিমতলি প্রাসাদে এসে বসবাস শুরু করার সময় থেকে। আর খুব সম্ভব উনিশ শতকের মাঝামাঝি ঢাকার নায়েব-নাজিমদের বংশ লুপ্ত হয়ে গেলে এই ঈদ মিছিলের সমাপ্তি ঘটে।

    মুনতাসীর মামুনের লেখা থেকে জানা যায়, এ শতকের বিশ-তিরিশের দশকে ঢাকায় রমজানের শুরুতেই ঘরবাড়ি, মসজিদ সব সাফ-সুতরো করে রাখা হতো। রমজানের চাঁদ দেখার জন্য বিকেল থেকেই বড় কাটরা, আহসান মঞ্জিল, হুসেনী দালানের ছাদে ভিড় জমে যেত। আবুয্ যোহা নূর আহমদ তাঁর ‘উনিশ শতকের ঢাকার সমাজ জীবন’ গ্রন্থে লিখেছেন, ‘চাঁদ দেখা মাত্রই চারদিক হইতে মোবারকবাদ, পরস্পর সালাম বিনিময় এবং গোলাবাজি ও তোপের আওয়াজ হইতে থাকিত।’

    মুঘল, ঔপনিবেশিক ও পাকিস্তান আমলের সঙ্গে বর্তমান ঈদের পার্থক্য সম্পর্কে মুনতাসীর মামুন প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঈদের মূল বিষয়টি একই আছে। কিন্তু গত ৪০০ বছরে ক্রমে ঈদের জৌলুস বেড়েছে। মুঘল ও ব্রিটিশ আমলে এ অঞ্চলে ঈদ তেমন কোনো ব্যাপার ছিল না। পাকিস্তান আমলে তা একটি অবয়ব পায়। ঈদকে ঘিরে এখন একটি অর্থনীতি তৈরি হয়েছে। ফ্যাশন তৈরি হয়েছে। টেলিভিশনে ঈদ নিয়ে কয়েক দিনব্যাপী অনুষ্ঠান হচ্ছে। এমনকি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গেও ঈদ যুক্ত হয়েছে।’

    বিশিষ্ট সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী তাঁর শৈশব ও কৈশরের ঈদ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে প্রথম আলো ডটকমকে বলেন, ‘তখন ছিল ঈদের সত্যিকারের আমেজ। একটা নতুন কাপড়ের জন্য অপেক্ষায় থাকতাম এক বছর। সেই কাপড় কীভাবে রাখব, যাতে ভাঁজ নষ্ট না হয়, অমলিন না হয়, তা নিয়ে কত ভাবনা। যত্নের সঙ্গে জামা-জুতো পরতাম। কুচবিহারে ঈদের নামাজ হতো। মুসলমানদের সঙ্গে কোলাকুলি করার জন্য দল বেঁধে হিন্দুরা ঈদের মাঠে আসত। ঈদের সেমাই ছিল অমৃতের মতো। ঈদের মেলাতে সব ধর্মের লোকজন আসত।’

    কিংবদন্তি সংগীতশিল্পী ফেরদৌসী রহমান তাঁর শৈশব ও কৈশরের ঈদের সঙ্গে বর্তমান ঈদের পার্থক্য প্রসঙ্গে বলেন, ‘আগে ঈদের বাণিজ্যিকায়ন ছিল না। সম্প্রীতি ছিল। আন্তরিকতা ছিল। এখন আর তেমনটা দেখি না। এখন মানুষের চাহিদা বেশি বেশি।’ সূত্র : প্রথম আলো

    Advertisement for African All Media List
    ঈদ ঈদের ইতিহাস বাংলাদেশে ঈদ মুনতাসীর মামুন
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট পেঁয়াজ কাটতে না চাওয়ায় স্ত্রীকে হত্যা!
    পরের কন্টেন্ট কোন দেশে কেমন ঈদ?

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 16, 2026

    বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব

    April 16, 2026

    ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?

    April 12, 2026

    সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য

    April 12, 2026

    গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...