Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন
    • মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
    • ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’
    • সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন
    • নজরুলের বই প্রকাশ : আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক উপাখ্যান
    • কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ
    • শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে : ইউনিসেফ
    • বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » ১.৫ ডিগ্রি তাপমাত্রায় অভিযোজন : প্রেক্ষিত বাংলাদেশ
    মতামত September 6, 2017

    ১.৫ ডিগ্রি তাপমাত্রায় অভিযোজন : প্রেক্ষিত বাংলাদেশ

    মতামত September 6, 20175 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    climate adaptation
    বার্তাবাংলা ডেস্ক »

    জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হতে যাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় নেই বললেই চলে। দায় না থাকলেও কার্বন নিঃসরণ কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকার এরই মধ্যে প্রশংসিত হয়েছে। তবে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদের বাসিন্দারা যে ক্ষতির শিকার হচ্ছে সেই ক্ষতি কমিয়ে আনার ক্ষেত্রে অভিযোজনের কোনো বিকল্প নেই।

    জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের লাখো-কোটি মানুষ ‘নিষ্পাপ ভিক্টিম’ হচ্ছে। ক্ষতির শিকার হচ্ছে পুরো রাষ্ট্রই। অর্থনৈতিক, পারিপার্শ্বিক, সামাজিকসহ এমন কোনো দিক নেই যে ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব নেই। কারণ প্রত্যেকটি বিষয়ই আন্তঃসম্পর্কিত। তাই অনাকাক্সিক্ষত এই ক্ষতি কমিয়ে আনতে উন্নত দেশগুলোর দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

    উইকিপিডিয়ার মতে, জলবায়ু হচ্ছে কোনো একটি নির্দিষ্ট এলাকা বা ভৌগোলিক অঞ্চলের ৩০-৩৫ বছরের গড় আবহাওয়া। বর্তমান বিশ্বে দ্রুত জলবায়ু পরিবর্তন ঘটছে। এর ফলে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর তাপমাত্রা। এটি বৈশ্বিক উষ্ণতা নামে পরিচিত।

    জলবায়ু পরিবর্তনের অনেক কারণ রয়েছে। কিছু রয়েছে প্রাকৃতিক কারণ। আর বাকিগুলো মূলত মনুষ্যসৃষ্ট বলেই ধরে নেওয়া হয়। বিশেষ করে, উন্নয়ন কর্মকা- এবং আধুনিক ও ভারি যন্ত্রপাতির অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে কার্বন নিঃসরণ বাড়ছে। আর তা প্রত্যক্ষভাবে ভূমিকা রাখছে জলবায়ুর দ্রুত পরিবর্তন ঘটাতে। পরিবেশ দূষণসহ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখছে বড় বড় কলকারখানা আর তথাকথিত উন্নয়নযজ্ঞ।

    জলবায়ু পরিবর্তনের প্রভাব এরই মধ্যে বেশ প্রকটভাবে দেখা দিচ্ছে প্রকৃতিতে। বন্যা, জলোচ্ছ্বাস, খরা, অতিবৃষ্টিসহ নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিপর্যস্ত করে তুলেছে মানুষের জীবন। গড় তাপমাত্রা যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে সামনের দিনগুলোতে জনজীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা না গেলে অপেক্ষা করছে ভয়াবহ বিপর্যয়। বিশেষ করে কৃষিভিত্তিক অর্থনীতির দেশ হওয়ায় বাংলাদেশের জন্য এটি বিশাল এক হুমকি। কৃষি উৎপাদন ব্যাহত হলে বাংলাদেশের মতো এতো বিশাল জনগোষ্ঠীর দেশকে পড়তে হবে নতুন সংকটে।

    বিশেষজ্ঞরা মনে করেন, তাপমাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রির মধ্যে সীমিত রাখার ক্ষেত্রে প্যারিস জলবায়ু সম্মেলনে (কপ-২১) যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা বাস্তবসম্মত নয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘ক্লাইমেট ট্র্যাকার’ প্যারিস সম্মেলনের চুক্তি নিয়ে একটি পর্যবেক্ষণ প্রকাশ করেছে। সংস্থাটি মনে করে, যে হারে তাপমাত্রা বাড়ছে তাতে করে পরিবেশে এরই মধ্যে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সেজন্য তাপমাত্রা বৃদ্ধির হারের মাত্রা নতুন করে নির্ধারণ করতে হবে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সর্বোচ্চ হার ১.৫ ডিগ্রি নির্ধারণ করে প্রয়োজনীয় অভিযোজন কার্যক্রমের দিকে জোর দিতে হবে। এ বিষয়ে ক্লাইমেট এনালিটিক্স সবিস্তারে যুক্তিগুলো তুলে ধরেছে তাদের ওয়েবসাইটে।

    বাংলাদেশ জাতিসংঘকে জানিয়েছে, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় অভিযোজন ও কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে প্রচুর টাকা প্রয়োজন। ২০১৫ থেকে ২০৩০ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রায় ৪ হাজার কোটি ডলার লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ। আর ১০টি খাতে অভিযোজন বাবদ লাগবে ৪ হাজার ২০০ কোটি ডলার।

    ক্ষতিগ্রস্ত দেশগুলোর নেতৃত্বদানকারী বাংলাদেশ অভিযোজনের বিষয়টিকে এরই মধ্যে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম দেশ যে কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে নিজস্ব সম্পদ ব্যয়ের অঙ্গীকার করেছে। বাংলাদেশ সর্বমোট ২০ শতাংশ পর্যন্ত কার্বন নিঃসরণ কমানোর ঘোষণা দিয়েছে। ২০৫০ সালের মধ্যে ৫ শতাংশ কার্বন নিঃসরণ কমানোর ঘোষণা দিয়ে বাংলাদেশ বলেছে, আন্তর্জাতিক সহায়তা প্রাপ্তি সাপেক্ষে এই হার আরও ১৫ শতাংশ বাড়ানো হবে। প্যারিস সম্মেলনের আগে জাতিসংঘকে দেওয়া কার্বন নিসঃরণের লক্ষ্যমাত্রা বিষয়ক প্রতিবেদনে (আইএনডিসি) বাংলাদেশ জানায়, জ্বালানি, পরিবহন এবং শিল্প খাতে কার্বন নিঃসরণ কমানো হবে।

    এ প্রসঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেন, বিশ্বের জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের তেমন কোনো ভূমিকা নেই। কিন্তু এরপরও কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার করার বিষয়টি বিশ্ববাসী তথা উন্নত দেশগুলোর জন্য একটা বড় উদাহরণ। বাংলাদেশ চায় এর ফলে শিল্পোন্নত রাষ্ট্রগুলোও যেন কার্বন নিসঃরণ কমানোর ব্যাপারে এগিয়ে আসে।

    জানা গেছে, জাতিসংঘের পরিবেশবিষয়ক প্রতিষ্ঠান ইউএনইপি-এর সর্বশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে, কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে ২০১৫ সালের ১ অক্টোবর পর্যন্ত ১১৯টি যে অঙ্গীকার করেছে তা যদি পুুরোপুরি বাস্তবায়িতও হয়, তারপরও বিশ্বের গড় তাপমাত্রা ৩ দশমিক ৫ ডিগ্রির মতো বাড়বে। আর সেই রাষ্ট্রগুলো অঙ্গীকার বাস্তবায়ন না করলে তাপমাত্রা বাড়বে চার ডিগ্রিরও বেশি! ইউএনইপি ‘দ্য এমিশেন গ্যাপ-২০১৫’ শীর্ষক এক প্রতিবেদনে এ কথা জানায়। এই প্রতিবেদনই প্রমাণ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব সামনের দিনগুলোতে কতটা ভয়াবহ হবে। তাপমাত্রা বৃদ্ধির এই হার সারা বিশ্বেই দুর্যোগ ব্যাপক হাবে বাড়াবে। সেই সঙ্গে উচ্চতা বাড়বে সমুদ্রপৃষ্ঠের। এর ফলে বিশ্বজুড়ে বড় ধরনের পরিবেশগত পরিবর্তনসহ অর্থনৈতিক ও সামাজিক নানান সংকট দেখা দেবে। ইউএনইপি মনে করে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে বিশ্বের প্রায় ৮ কোটি উপকূলবাসীকে বসতভিটা হারাতে হতে পারে।

    বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে কৃষি উৎপাদন। বাংলাদেশে বর্তমানের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেলে গম চাষ আর সম্ভব হবে না। ধানগাছের ফুল ফোটার সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি হলে কিংবা খুব কম তাপমাত্রায় অর্থাৎ ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এলে শীষে ধানের সংখ্যা অনেক কমে যাবে।

    এ বিষয়ে বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ অর্থনীতি বিভাগের উপপরিচালক ড. মো. দেলোয়ার হোসেন মজুমদার তার একটি নিবন্ধে বলেন, ২০০০ সনে প্রকাশিত এক গবেষণা রিপোর্টে কক্সবাজার উপকূলে বছরে ৭ দশমিক ৮ মিলিমিটার হারে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি লক্ষ করা গেছে। গত চার দশকে ভোলার প্রায় তিন হাজার বর্গকিলোমিটার এলাকা সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়েছে। ২১০০ সাল নাগাদ সাগরপৃষ্ঠের উচ্চতা ১ মিটার উঁচু হতে পারে। এর ফলে বাংলাদেশের মোট আয়তনের শতকরা ১৮ দশমিক ৩ ভাগ নিমজ্জিত হতে পারে। আর এর সবই হচ্ছে জলবায়ু পরিবর্তনের কুফল। এতে করে কৃষি-ব্যবস্থা ও উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে।

    বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর এ ধরনের বিরূপ পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য, অভিযোজন বিভিন্ন কলাকৌশল বিশেষভাবে রপ্ত করতে হবে, যাতে করে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে কৃষিকে মুক্ত রাখা বা ঝুঁঁকি কমানো যায়। সেই সঙ্গে দুর্যোগমুক্ত সময়ে শস্য বহুমুখীকরণসহ ফসলের নিবিড়তা বাড়িয়ে যাতে দুর্যোগের ক্ষতি পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।

    জার্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জার্মানওয়াচের এক প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বেশিরভাগই দরিদ্র। বাংলাদেশ ওই তালিকায় সব সময়ই প্রথম সারিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশসমূহের একটি তালিকা দেওয়া হয় গত বছর প্রকাশিত ওই প্রতিবেদনে। ১৯৯৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত ১৯ বছরের মধ্যে ক্ষতির শীর্ষ ১০ দেশের তালিকায় শীর্ষে রয়েছে ফিলিপাইন। ওই দেশটিতে সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। ফিলিপাইনে ১৯ বছরে ৩২৮টি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এর পরেই আছে বাংলাদেশের নাম। ২২৮টি দুর্যোগ আঘাত হেনেছে বাংলাদেশে। অবশ্য জলবায়ু পরিবর্তনের কারণে মোট ক্ষতি ও ঝুঁঁকির বিবেচনায় শীর্ষে রয়েছে হন্ডুরাস। আর বাংলাদেশের অবস্থান ৬ নম্বরে। ১৯ বছরে বাংলাদেশের মোট জিডিপির ১ দশমিক ২ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর মোট আর্থিক ক্ষতি হয়েছে ৩১২ কোটি ৮০ লাখ ৮০ হাজার মার্কিন ডলারের। তাই সামনের দিনগুলোর এমন ক্ষতির হার কমিয়ে আনার ক্ষেত্রে একমাত্র উপায় হতে পারে অভিযোজন।

    লেখক : বার্তাবাংলা’র প্রধান সম্পাদক

    Advertisement for African All Media List
    জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতির শিকার বাংলাদেশ জলবায়ু বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ফেসবুকে যোগ হয়েছে নানা রকম পরিবারের ইমোজি
    পরের কন্টেন্ট ফেসবুকে ‘রঙিন’ মন্তব্য করা যাবে

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    তারেক রহমান : ‘নেতা’ থেকে ‘স্টেটসম্যান’ হওয়ার পরীক্ষা এখন সামনে

    মতামত

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি

    মতামত

    জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয়

    মতামত

    যে কারণে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী ‘লাইলাতুল কদর’

    মতামত

    জাতিসংঘের ধারাবাহিক অগ্রগতি : লক্ষ্য হোক এবার দিবসপ্রীতি

    মতামত

    প্রসঙ্গ রোহিঙ্গা ও রিফিউজি ক্যাম্প

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 31, 2026

    ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন

    May 29, 2026

    মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

    May 27, 2026

    ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’

    May 26, 2026

    সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    June 2026
    S S M T W T F
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « May    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...