বার্তাবাংলা ডেস্ক:শাহবাগের কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি ও কোটা পদ্ধতি বাতিলের দাবিতে দেশের সব প্রতিষ্ঠানে শনিবার বিক্ষোভ ও রবিবার ধর্মঘট পালন করা হবে।শুক্রবার বিকালে শাহবাগের বেশ কয়েকজন আন্দোলনকারী এ তথ্য নিশ্চিত করেছেন। আন্দোলনকারী ঢাবি শিক্ষার্থী লিংকন মাহমুদ জানান, শুক্রবার শাহবাগসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকা থেকে গ্রেপ্তাতারের প্রতিবাদে এ কর্মসূচি দেয়া হয়েছে।তিনি বলেন, বিসিএস পরীক্ষাসহ সব পাবলিক পরীক্ষায় কোটাপদ্ধতি বাতিলের দাবিতে কয়েক লাখ শিক্ষার্থী যখন আন্দোলন শুরু করেছে। তখন পুলিশ ও ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।এসব নেক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং কোটা প্রথা বাতিলের দাবিতে শনিবার দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে।
পরে রবিবার একই দাবিতে দেশব্যাপী সব প্রতিষ্ঠানে ধর্মঘটের পালন করা হবে। বৃহস্পতিবার ও শুক্রবার যাদেরকে আটক করা হয়েছে তাদের দ্রুত মুক্তি না দিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে তিনি জানান।
