সাইফুল ইসলাম :: রোজার প্রথম শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন । ঈদকে সামনে রেখে তাই এদিন কেনাকাটা জমে ওঠে রাজধানীর শপিংমল ও মার্কেটগুলোতে। বিভিন্ন মল, সুপারমার্কেট ও শোরুম ঘুরে দেখা গেছে, প্রথম রোজার তুলনায় শুক্রবার ক্রেতার সংখ্যা অনেক বেশি। দোকানদাররা জানালেন অন্য দিনের থেকে আজ তাদের বিক্রিও বেশ বেড়েছে। ছুটির দিন হওয়ায় অনেকেই পরিবারসহ কেনাকাটা করতে আসছেন। সাধারণত ঈদের শুরুর দিকের কেনাকাটায় শিশুদের পোশাকই বেশি অগ্রাধিকার পায়। সকলেই চান বাড়ির ছোট্ট শিশুর আবদার সবার আগে মেটাতে। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলোতে ক্রেতাদের সরব উপস্থিতি। তবে দুপুরের দিকে মার্কেট ফাঁকা হয়ে আসলেও বিকেলে এই চাপ আবারও বাড়তে থাকে। নানা ডিজাইন ও রঙের পোশাকে সজ্জিত করা হয়েছে রাজধানীর শপিংমল ও শোরুমগুলো। মেযেদের পোশাকের পাশাপাশি এবারের ঈদে ছেলেদের জন্যও বাজারে এসেছে টি-শার্ট, ফতুয়া, প্যান্ট, শার্ট ও পাঞ্জাবি। লম্বা পাঞ্জাবির পাশাপাশি শর্ট পাঞ্জাবির
মন্তব্য যুক্ত করুন
