সাইফুল ইসলাম: শুক্রবার দুপুরে গাজীপুরের ইশরাক স্পিনিং মিলের তৃতীয় তলায় গ্যাসের পাইপ লাইনে কাজ করার সময় গ্যাস পাইপ বিস্ফোরন হয়ে আহত হয় ৭ জন।কারখানার মহাব্যবস্থাপক মিকাঈল রহমান জানান, পাইপ লাইনে গ্যাসের সংযোগ দেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় কারখানার দুই কর্মকর্তাসহ ৭ জন আহত হন। বাকিরা সবাই পাইপ লাইন সংযোগ দেয়ার জন্য চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত।গুরুতর আহতদের মধ্যে ৩ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিস্ফোরণের শব্দে কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলেও জানান তিনি।শ্রীপুর থানার ওসি আমীর হোসেন বলেন, অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।খবর পেয়ে শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, শ্রীপুর থানা ও শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও জানান ওসি।
